Islam Tax & Vat Advisory Firm

  • Home
  • Islam Tax & Vat Advisory Firm

Islam Tax & Vat Advisory Firm We Provide- Civil,Criminal, TaX, VAT, RJSC, ,IRC, ERC, BIDA, FIRE, ENVIRONMENT LICENSE, ( ALL TYPES)
TRADE MARK, COMPANY MATTERS
SOLUTION

টিআইএন আছে, তবু রিটার্ন নেই — আয়কর প্রশাসনে বড় সংকেত! ১৪ জুলাই ২০২৫জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো আয়কর ...
14/07/2025

টিআইএন আছে, তবু রিটার্ন নেই — আয়কর প্রশাসনে বড় সংকেত!
১৪ জুলাই ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো আয়কর বিভাগের রাজস্ব আয় পর্যালোচনা সভা। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান, এফসিএমএ।
সভায় তুলে ধরা হয় এক চমকপ্রদ তথ্য:
দেশে ৭২ লক্ষ করদাতা রয়েছেন যাঁদের টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) আছে, কিন্তু রিটার্ন দাখিল করেন না।
আবার ৩০ লক্ষ করদাতা রিটার্ন দাখিল করেও কোনো আয়কর পরিশোধ করেননি।
এসব তথ্য কর প্রশাসনের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি কর সচেতনতা বৃদ্ধির জন্য সবার জন্য সতর্কবার্তা।

ডিজিটাল পদ্ধতিতে কর প্রশাসন
এনবিআর এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে অডিট সিলেকশন করবে। ঝুঁকিপূর্ণ করদাতাকে স্বয়ংক্রিয়ভাবে অডিটের জন্য নির্বাচন করা হবে।
এই উদ্যোগ কর প্রশাসনের স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং সেবামূলক মনোভাবের প্রতিচ্ছবি।

এনবিআর চেয়ারম্যান বলেন,
“আয়কর বিভাগের লক্ষ্য করদাতাবান্ধব সেবা নিশ্চিত করা। কর আদায়ে জোর নয়, বরং আস্থা ও স্বচ্ছতার মাধ্যমে করদাতাকে পাশে পেতে চাই।”
এবার সময় কর নিয়ে সচেতন হওয়ার। রিটার্ন দাখিল করা শুধু বাধ্যবাধকতা নয় — বরং নাগরিক দায়িত্ব।

আপনি কি রিটার্ন দিয়েছেন?
আপনার টিআইএন আছে কিন্তু এখনো রিটার্ন দেননি — তবে এখনই সময়।
দেশের উন্নয়নে অবদান রাখুন — আয়কর দিন।

17/06/2025

- কর ছাড় পেতে চান? জানুন কোথায় কোথায় বিনিয়োগ বা দান করলে আপনি আয়কর থেকে ছাড় পেতে পারেন!
- আয়বর্ষঃ ২০২৪-২৫ | করবর্ষঃ ২০২৫-২৬
- সময়সীমা: ৩০ জুন ২০২৫ এর মধ্যে বিনিয়োগ বা দান সম্পন্ন করুন।

🔍 আপনার আয়কর কমাতে পারেন নিম্নোক্ত বিনিয়োগ ও দানগুলোর মাধ্যমে:

- নিরাপদ বিনিয়োগ
- জীবন বীমা প্রিমিয়াম
- স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, ভবিষ্য তহবিল ও কল্যাণ তহবিল
- সুপার এনুয়েশন ফান্ডে চাঁদা
- ডিপোজিট পেনশন স্কীম (DPS) – সর্বোচ্চ ১,২০,০০০ টাকা
- সিকিউরিটিজ ক্রয় – সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা
- স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড, ডিবেঞ্চার

- দান ও সহায়তা
- যাকাত তহবিল
- মুক্তিযুদ্ধ জাদুঘর
- ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল
- আইসিডিডিআরবি (ICDDRB)
- সিআরপি, সাভার
- জাতীয় পর্যায়ে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণকারী প্রতিষ্ঠান
- অনুমোদিত দাতব্য হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান
- এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ
- প্রতিবন্ধীদের কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান

* কর ছাড় পেতে বিনিয়োগ ও দানের যথাযথ দলিলপত্র অবশ্যই রাখতে হবে!

📞 আপনি কি নিশ্চিত নন কোন খাতে কত বিনিয়োগ করলে কত ছাড় পাবেন?
আমি আছি আপনার পাশে, কর পরামর্শ ও রিটার্ন ফাইলিংয়ের জন্য।

* যোগাযোগ করুন আজই — আমি আপনাকে সঠিক ও লাভজনক সিদ্ধান্ত নিতে সহায়তা করব।

📲 ইনবক্স করুন / ফোন করুন: 01860-555177

*সময় শেষ হওয়ার আগেই ব্যবস্থা নিন!

*  ২১২ ধারার নোটিশ পেয়েছেন? কর আইনকে হালকাভাবে নেবেন না!* আয়কর অফিস এখন রিটার্ন না দেওয়া করদাতাদের বিরুদ্ধে বাধ্যতামূলক ...
30/05/2025

* ২১২ ধারার নোটিশ পেয়েছেন? কর আইনকে হালকাভাবে নেবেন না!
* আয়কর অফিস এখন রিটার্ন না দেওয়া করদাতাদের বিরুদ্ধে বাধ্যতামূলক রিটার্ন দাখিলের নির্দেশ দিচ্ছে।

* আপনি যদি রিটার্ন দাখিল না করে থাকেন, তাহলে:
* জরিমানা ও সুদের ঝুঁকি
* পরবর্তীতে জরুরিভাবে রিটার্ন দিতে গিয়ে হিসাব গরমিলের ভয়
* ব্যাংক, পাসপোর্ট, ব্যবসায়িক কাজে অসুবিধা

* ধারা ২১২ অনুযায়ী রিটার্ন দাখিল এখন আপনার আইনি বাধ্যবাধকতা।

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সম্পদ দেখাতে ভুলে গেলে অথবা দায়সারাভাবে আয়কর রিটার্ন দাখিল করলে যেকোনো মুহুর্তে আয়কর অফিস ...
15/04/2025

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সম্পদ দেখাতে ভুলে গেলে অথবা দায়সারাভাবে আয়কর রিটার্ন দাখিল করলে যেকোনো মুহুর্তে আয়কর অফিস থেকে নোটিশ আসতে পারে৷ আয়কর আইন এবং বিধিমালা সম্পর্কে জেনে সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করলেই আপনার বর্তমান ও ভবিষ্যৎ নিরাপদ থাকবে।।

12/04/2025

করদাতাদের জরুরি নোটিশ: আয়কর রিটার্ন জমা দিন এখনই!

যেসব ব্যক্তি E-TIN সার্টিফিকেট গ্রহণ করেছেন কিন্তু এখনও আয়কর রিটার্ন জমা দেননি, তাদের জন্য জরুরি সতর্কতা! কর অফিস থেকে ইতোমধ্যে নোটিশ পাঠানো শুরু হয়েছে।

যদি এখনই রিটার্ন জমা না দেন, তাহলে ভবিষ্যতে অতিরিক্ত জরিমানা, আইনগত জটিলতা এবং অন্যান্য প্রশাসনিক বাধার সম্মুখীন হতে হতে পারেন। তাই দেরি না করে দ্রুত আয়কর রিটার্ন জমা দিন এবং যেকোনো ধরনের আইনি ঝামেলা এড়িয়ে যান।

সময় থাকতেই দায়িত্বশীল করদাতা হিসেবে আপনার রিটার্ন জমা দিন।

24/03/2025

যারা দীর্ঘদিন ধরে ট্যাক্স ফাকি দিয়ে এসেছেন তাদের জন্য "স্পট এসেসমেন্ট" এর ব্যবস্থা করা হচ্ছে।
"স্পট এসেসমেন্ট" হচ্ছে রাজস্ব বোর্ড টিম জায়গায় দাঁড়িয়ে "টিআইএন" করবে এবং ট্যাক্স হিসাব নিকাশ করে করদাতাকে বলবে "যান এই চালান ব্যাংকে জমা দিয়ে আসেন"।

করদাতা যদি এই নির্ধারিত কর দিতে সম্মত হন তাহলে মামলা এখানেই শেষ। আর যদি করদাতা মনে করেন তার উপর ট্যাক্স নির্ধারণ অত্যাধিক করা হয়েছে তা হলে তাকে আপিল, ট্রাইবুনাল, হাইকোর্ট পর্যন্ত হয়তো যেতে হতে পারে।

তবে ট্যাক্স মাপ পাওয়ার কোন সুযোগ নেই,সরকার তার পাওনা যেভাবেই হোক আদায় করে নিবেই।
অতএব যারা টিআইএন থাকার পরেও গড়িমসি করছেন বিপদ তাদের দরজায় কড়া নাড়ছে।

আয়কর ফাইল জমা দেয়ার ব্যাপারে পরামর্শঃ
এখন আয়কর রিটার্ণ জমা দেয়া খুবি সহজ। আয়কর আইন সম্পর্কে আপনার জানা থাকলে আপনি ঘরে বসেই জমা দিতে পারবেন। চাইলে আপনার পরিচিত কোন আয়কর আইনজীবীর সহযোগিতাও নিতে পারেন।

আপনার আয়কর রিটার্ণে প্রদর্শিত সম্পদ বৈধ সম্পদ হিসাবে বিবেচিত হবে। রিটার্নে উল্লেখিত সম্পদের বাইরের সকল সম্পদ অবৈধ হিসাবে গন্য হবে।

মনে রাখবেন আপনার পূরনকৃত আয়কর রিটার্ণটি একটি ঘোষণাপত্র। দুর্নীতি দমন কমিশন আপনার আয়কর রিটার্নে উল্লেখিত সম্পদের বাইরের সম্পদকে অবৈধ সম্পদ হিসাবে বিবেচনা করবে।

অতএব আপনার ব্যক্তিগত আয়কর রিটার্ণ অন্যের মাধ্যমে গননা করলেও জমা দেয়ার আগে নিজে যাচাই বাচাই করে জমা দিবেন। এতে করে আপনি বিপদ মুক্ত থাকবেন।

শুরু হচ্ছে "২য় পর্যায়ে" ঢাকার বাহিরে যে ৯টি নতুন কর অঞ্চল অফিসের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে আইআরডি সেগুলো হলঃ / কর অ...
21/03/2025

শুরু হচ্ছে "২য় পর্যায়ে" ঢাকার বাহিরে যে ৯টি নতুন কর অঞ্চল অফিসের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে আইআরডি সেগুলো হলঃ
/ কর অঞ্চল-৫ চট্টগ্রাম
/ কর অঞ্চল-৬ চট্টগ্রাম
/ কর অঞ্চল- কক্সবাজার
/ কর অঞ্চল-যশোর
/ কর অঞ্চল-কুষ্টিয়া
/ কর অঞ্চল-নোয়াখালী
/ কর অঞ্চল-দিনাজপুর
/ কর অঞ্চল-ফরিদপুর
/ কর অঞ্চল-নরসিংদী।

ট্যাক্স আদায়ের বিস্তার ঘটাতে ২০২৩ সালে সরকার ২৮ টি নতুন কর অফিস চালু করার অনুমোদন দেয়। ইতিমধ্যে প্রথম পর্যায়ে ঢাকায় ১৩ টি কর অফিস তাঁদের পূর্নাঙ্গ কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে রয়েছে ১০টি কর অঞ্চল (কর অঞ্চল ১৬ থেকে ২৫) এবং ৩ টি বিশেষায়িত ইউনিট (আয়কর গোয়েন্দা; ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ও উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট)।

16/03/2025

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট ফাঁকিবাজদের শনাক্ত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত জমা হওয়া ১৯ লাখ ৪৮ হাজার ৪৮৯টি ভ্যাট রিটার্নের মধ্যে ৮ লাখ ৪৩ হাজার ৪৭৪টি (৪৩%) ছিল শূন্য রিটার্ন, যার ফলে সরকার কোনো রাজস্ব অর্জন করতে পারেনি।

শূন্য রিটার্নের অপব্যবহার রোধ করতে এনবিআর ১১টি ভ্যাট কমিশনারেটকে যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছে। এনবিআরের ভ্যাট বাস্তবায়ন ও আইটি শাখা থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন এর ৬৪ ধারা এবং ২০১৬ সালের বিধিমালা ৪৭ ধারার আওতায় প্রতিটি নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য মূসক-৯.১ ফরমে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তাই শূন্য রিটার্ন দাখিলকারীদের অনিয়ম বা রাজস্ব ফাঁকি হয়েছে কি না, তা যাচাই করে এনবিআরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার একটি বড় ভ্যাট কমিশনারেটের দায়িত্বপ্রাপ্ত কমিশনার জানান, ২০২৪ সালের শেষ ছয় মাসে দাখিল হওয়া ভ্যাটের বড় অংশই ছিল শূন্য রিটার্ন। সাধারণত বন্ডেড সুবিধা পাওয়া ব্যবসায়ী, বড় কনস্ট্রাকশন ফার্ম ও অনিয়মিত আমদানিকারকরাই এ সুবিধার অপব্যবহার করে থাকেন। অনেকে উৎসে মূসক থাকলেও তা সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করেন না, ফলে অডিটের মাধ্যমে রাজস্ব ফাঁকি ধরা পড়ে। তিনি আশা করেন, এনবিআরের এ উদ্যোগে শূন্য রিটার্নের সংখ্যা কমবে।

এনবিআর সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি শূন্য রিটার্ন জমা পড়েছে খুলনা ভ্যাট কমিশনারেটে। এখানে মোট জমা হওয়া ১ লাখ ১৭ হাজার ৫০২টি রিটার্নের মধ্যে ৮৫ হাজার ৭১৫টি (৭২.৯৪%) ছিল শূন্য। এরপর রংপুর ভ্যাট কমিশনারেটে ৭৭ হাজার ৯৩০টি রিটার্ন জমা পড়ে, যার মধ্যে ৫২ হাজার ৯৯৩টি (৬৮%) ছিল শূন্য। যশোর ভ্যাট কমিশনারেটে জমা হওয়া ১ লাখ ২৭ হাজার ৮৯৭টি রিটার্নের মধ্যে ৮২ হাজার ৭২৬টি (৬৪.৭২%) ছিল শূন্য।

রাজশাহী ভ্যাট কমিশনারেটে জমা হওয়া ১ লাখ ২৫ হাজার ৩৩০টি রিটার্নের মধ্যে ৮০ হাজার ৪৩৪টি (৬৪.১৭%) শূন্য রিটার্ন। চট্টগ্রামে ১ লাখ ৯১ হাজার ৩৮৩টির মধ্যে ১ লাখ ৯ হাজার ৫১৬টি (৫৭.২৩%) শূন্য। কুমিল্লায় ৬০ হাজার ৭৭৮টির মধ্যে ৩৩ হাজার ৮৯৫টি (৫৫.৭%) শূন্য। সিলেটে ৬৯ হাজার ৭৭৮টির মধ্যে ৩৪ হাজার ৩৭৩টি (৪৯.২৬%) শূন্য।

ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটে ২ লাখ ২৮ হাজার ১১৫টি রিটার্ন জমা হয়, যার মধ্যে ৯৯ হাজার ৬৩টি (৪৩.৪৩%) ছিল শূন্য। ঢাকার পূর্ব ভ্যাট কমিশনারেটে জমা হওয়া ১ লাখ ২৮ হাজার রিটার্নের মধ্যে ৪২ হাজার ৭৫৬টি (৩৩.৪১%) শূন্য। ঢাকা উত্তর কমিশনারেটে জমা হওয়া ৩ লাখ ৩৪ হাজার ৯৯২টি রিটার্নের মধ্যে ৯৩ হাজার ১৬৯টি (২৭.8%) শূন্য। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে ৪ লাখ ৮৫ হাজার ৯১১টি রিটার্ন জমা হয়, যার মধ্যে ১ লাখ ২৮ হাজার ৮৩৪টি (২৬.৫২%) ছিল শূন্য।

এনবিআর মনে করছে, এসব অনিয়মের কারণে সরকার বিশাল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তাই কমিশনারেটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে, অনিয়ম শনাক্ত হলে তাত্ক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

২০২৪-২৫ করবর্ষের  কোম্পানির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার সময়  ৩০ এপ্রিল'২৫ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
12/03/2025

২০২৪-২৫ করবর্ষের কোম্পানির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার সময় ৩০ এপ্রিল'২৫ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

12/03/2025
12/03/2025

ট্যাক্স ও ভ্যাট নেট সম্প্রসারণে এনবিআর যে পদ্ধতি গ্রহন করতে পারে:
অনিবন্ধিত ব্যক্তি/প্রাতিষ্ঠানিক করদাতা খুঁজে বের করে তাদের আয়কর/ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে এনবিআর ১/২ বছর মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করতে পারে। এই প্রকল্পের মাধ্যমে এনবিআর তার দেশব্যাপী যে কয়েক হাজার নিবন্ধিত কর আইনজীবী এবং ভ্যাট পরামর্শক রয়েছে তাদের কাজে লাগাতে পারে। উক্ত প্রকল্পের আওতায় তাদের মৌলিক প্রশিক্ষণ প্রদান এবং মাসিক সম্মানী প্রদানের মাধ্যমে তাদের দ্বারা দেশব্যাপী যে সমস্ত অনিবন্ধিত করদাতা যেমন: ব্যবসায়ী, বাড়ির মালিক, চাকুরীজীবী, পেশাজীবী ইত্যাদি রয়েছে তাদের খুঁজে বের করে নিবন্ধন করানোর মাধ্যমে করের আওতায় আনতে পারে। পাশাপাশি যারা নিবন্ধিত হওয়া সত্ত্বেও রিটার্ন জমা দেয় না তাদেরকেও রিটার্ন দাখিলের আওতায় আনতে পারে। এতে স্বল্প খরচে এবং দ্রুত সময়ের মধ্যে এনবিআর তার রাজস্ব আদায় এবং রিটার্ন দাখিলের হার অনেকাংশে বাড়াতে পারে।

এনবিআর মূলত তার সীমিত জনবল নিয়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করতে হিমশিম খায়। ফলে মাঠ পর্যায়ে তদারকি করতে পারে না। তাছাড়া কর কর্মকর্তাদের ব্যাপক জনসম্পৃক্ততা না থাকায় মাঠের অনেক কিছুই তাদের অজানা রয়েছে। ওদিকে জনগণের মধ্যে কর কর্মকর্তাদের সম্পর্কে ব্যাপক নেতিবাচক ধারণা রয়েছে। এমন পরিস্থিতিতে এনবিআর উপরোক্ত কৌশল অবলম্বন করে সহজেই তার লক্ষ্য অর্জন করতে পারে।

কোন সুপার শপ পণ্য বিক্রয়ে ১৫% ভ্যাট প্র্যাকটিস করলে সেই পণ্য ক্রয়ের সময় দেয়া ভ্যাট রেয়াত নিতে পারবে। কোন সুপার শপ চ...
10/03/2025

কোন সুপার শপ পণ্য বিক্রয়ে ১৫% ভ্যাট প্র্যাকটিস করলে সেই পণ্য ক্রয়ের সময় দেয়া ভ্যাট রেয়াত নিতে পারবে। কোন সুপার শপ চাইলে বর্তমান ট্রেড ভ্যাট ৭.৫% (পূর্বে ৫% ছিল) প্র্যাকটিস করতে পারবে সেক্ষেত্রে পণ্য ক্রয়ের সময় দেয়া ভ্যাট রেয়াত নিতে পারবে না। যেহেতু সুপার শপগুলো যে সকল পণ্য বিক্রি করা হয় তার সবগুলোতে MRP দেওয়া থাকে। তাই ১৫% ভ্যাট প্র্যাকটিস করা উত্তম। এতে ক্রেতার পণ্যর ক্রয়ে ভ্যাট বাবদ অতিরিক্ত খরচ হ্রাস পাবে। তবে যারা সুপার শপের ভেন্ডর তাদের এখন ১০০% কমপ্লায়েন্স মানতে হবে!এখানে উল্লেখ্য সুপার শপ ১৫% ভ্যাট প্র্যাকটিস করলে তাকে মূল্য ঘোষণা দিতে হবে না। তবে ভ্যাট আইনের অন্যান্য বিধি-বিধান যেমন: ভ্যাট চালান ইস্যু, রেজিস্টার সংরক্ষণ ইত্যাদি করতে হবে।

Address

Eastern Mansion (Level-3), Pioneer Road

Telephone

+8801860555177

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam Tax & Vat Advisory Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islam Tax & Vat Advisory Firm:

  • Want your business to be the top-listed Law Practice?

Share