ঘরবাড়ি - by Manzur Choudhury

ঘরবাড়ি - by Manzur Choudhury টেক্সাসের বাড়ি ঘর জমি ইত্যাদি রিয়েল এস্টেট নিয়ে আলোচনা করতেই মূলত এই পেইজ খোলা।

05/18/2024
আলহামদুলিল্লাহ। গত শুক্রবারের ক্লোজিং। প্রায় এক-দেড় বছর ধরে চলমান হাউজ হান্টিংয়ের সমাপ্তি। পুরো প্রসেস জুড়ে ভাই এত নার্ভ...
09/26/2023

আলহামদুলিল্লাহ।
গত শুক্রবারের ক্লোজিং।
প্রায় এক-দেড় বছর ধরে চলমান হাউজ হান্টিংয়ের সমাপ্তি।
পুরো প্রসেস জুড়ে ভাই এত নার্ভাস ছিলেন যেন উনাকে প্রথম বৌয়ের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে করতে বলা হচ্ছে। অবশেষে উনার সব টেনশনের সমাপ্তি ঘটলো। আমি নিশ্চিত, এখন তিনি প্রাণ খুলে হাসতে পারবেন।
সব শেষ যার শেষ ভাল, ভাড়া বাড়ি ছেড়ে উনার স্বপ্নের বাড়িতে উনি উঠে গেছেন। আপনিও ভাড়া বাড়িতে থাকলে আপনার স্বপ্নের বাড়িটাতে কবে উঠবেন?

#দোকান_চালু_আছে

“ভাই, দোকান কি বন্ধ হয়ে গেছে?”“নাতো। বন্ধ হবে কেন?”“অনেকদিন রিয়েল এস্টেট নিয়ে কোন পোস্ট দেখিনা।”“বাচ্চাদের ছবি ছাড়া অন্য...
08/08/2023

“ভাই, দোকান কি বন্ধ হয়ে গেছে?”
“নাতো। বন্ধ হবে কেন?”
“অনেকদিন রিয়েল এস্টেট নিয়ে কোন পোস্ট দেখিনা।”
“বাচ্চাদের ছবি ছাড়া অন্য কিছু দিতে ইচ্ছা করেনা।”
“তবু মাঝে মাঝে দিয়েন।”
এই যে নেন। গত সপ্তাহের আগের সপ্তাহে ক্লোজ করা বাড়ি।
ভদ্রলোক দীর্ঘদিন অন্যের বাড়িতে ভাড়া থেকেছেন, এখন নিজের বাড়িতে উঠে গেলেন। ঠিক যা যা চেয়েছিলেন, মসজিদের কাছে, ভাল নেইবারহুড, নতুন বাড়ি ইত্যাদি ইত্যাদি সব পেয়েছেন।
পিচ্চি এই পরীটা এখন নিজের বাড়িতে উড়বে।
.
#দোকান_চালু_আছে

02/24/2023

টেক্সাসের বাড়িঘর যেমনটা হয়ে থাকে।
#দোকান_চালু_আছে

“দামে কম, মানে ভাল" প্রোডাক্টের প্রথম কাস্টমার। এই কনকনে ঠান্ডার মধ্যেও যে হাসিটা দিয়েছে দেখেন, বেচারা খুশি আটকে রাখতে প...
02/12/2023

“দামে কম, মানে ভাল" প্রোডাক্টের প্রথম কাস্টমার।
এই কনকনে ঠান্ডার মধ্যেও যে হাসিটা দিয়েছে দেখেন, বেচারা খুশি আটকে রাখতে পারছেন না। আপনিও খুশি হতে চাইলে যোগাযোগ করেন আমার সাথে, 9723028511.
#দোকান_চালু_আছে।

01/30/2023

এই বাড়ি দেখেই মনে হয় এমন সিঁড়ি দিয়ে নায়িকার বড়লোক বাপ, যে ঘরের মধ্যেই স্যুট টাই পরে ঘুরে, আর হাতে ধরা থাকে পাইপ, যাকে লোকে বলে “বড়লোকের হুক্কা", উনি গরিব নায়কের দিকে হুংকার দিয়ে বলবেন, “কত টাকা হলে আমার মেয়ের জীবন থেকে সরে যাবে?”
নায়ক তখন সমান বা তার চেয়েও বড় হুংকার দিয়ে বলবে, “চৌধুরী সাহেব! টাকা দিয়ে সব কেনা গেলেও, ভালবাসা কেনা যায় না!“
তখন চৌধুরী সাহেব পকেট থেকে একশো টাকার একটা নোট নায়কের দিকে ছুঁড়ে দিয়ে বলবেন, “যা ভাগ ব্যাটা ফকিরনী! এটা নিয়ে বিদায় হ!”
নায়ক তখন বলবে, “ছিঁড়া নোট দিছেন, বদলায়া দ্যান!”

মোরাল অফ দ্য স্টোরি, “চৌধুরী সাহেব” হতে গেলে বাড়ি কিনুন। আর বাড়ি কিনতে চাইলে যোগাযোগ করুন।
Manzur Choudhury
9723028511
#দোকান_চালু_আছে

01/16/2023

“ভাই, “দামে কম মানে ভাল" টাইপ কোন brand new বাসা আপনার কালেকশনে নেই?”
“থাকবে না কেন? এই যে নেন। $440,000 থেকে দাম শুরু, 4.8% interest rate/4.9% APR (market এ ইন্টারেস্ট রেট 7% এর উপরে।) আর কি লাগে ভাই? তাহলে বলতে থাকুন, “দামে কম মানে ভাল"
“দামে কম মানে ভাল"
“দামে কম মানে ভাল"
বিস্তারিত জানতে ফোন করুন আপনাদের ভাইকে, 972 302 8511 😉

12/16/2022

এইরকম একটা অফিস বাসায় থাকলে সারাদিন অফিসেই কাটায় দিতাম, কাম করতে করতে বিল গেইটস, ইলন মাস্ক হয়ে যাইতাম।
বৌ বলতো, “অফিসেই থাকো, বাসায় আসতে হবে না। আগে জানলে অফিসের সাথেই বিয়ে দিতাম।”





12/08/2022




Address

Sachse, TX
75048

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘরবাড়ি - by Manzur Choudhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘরবাড়ি - by Manzur Choudhury:

Shortcuts

Share

Category