American Visa & Immigration Services

American Visa & Immigration Services We guide you through every visa and green card step with care and clarity. Support securing green cards through family, work, or investment routes.

Expert help with H-1B, L-1, E-2 visas and more for temporary stays.

১৪ ও ১৫ জানুয়ারি বাংলাদেশের একাধিক টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে এমন শিরোনামে খবর প্রকাশিত হয় যাতে প্রতিয়মান হয় যুক্তরা...
01/15/2026

১৪ ও ১৫ জানুয়ারি বাংলাদেশের একাধিক টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে এমন শিরোনামে খবর প্রকাশিত হয় যাতে প্রতিয়মান হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ বা স্থগিত করেছে।
এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে অনেকের মধ্যে শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
দৈনিক যুগান্তর শিরোনাম দিয়েছে “বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র” একই শিরোনাম দিয়েছে ঠিকানা নিউজ, সুপ্রভাত বাংলাদেশ ও Tv3bangla।
এছাড়া, ‘বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র’ ও ‘বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র’ শিরোনামে সংবাদ প্রকাশ করা করে এখন টিভি (অনলাইন) ও ইত্তেফাক পত্রিকায়।
একই ধরনের শিরোনামে সংবাদ প্রকাশ করেছে : যুগান্তর, সমকাল, বাংলাট্রিবিউন, রাজনীতি সংবাদ, নিউজনাউ২৪, সময় টিভি (অনলাইন), সমকাল, Chatganews, আজকের পত্রিকা, প্রতিদিনের বাংলা, টিভি9বাংলা, কালের কণ্ঠ, আমাদের সময়, Rtv (অনলাইন), ঢাকা পোস্ট, একাত্তর টিভি (অনলাইন), খবরের কাগজ।
কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য পরবর্তীতে প্রতিবেদনে সংশোধনী এনেছে।
বাস্তবে যুক্তরাষ্ট্রের ঘোষণাটি ছিল আরও সীমিত পরিসরের। আমেরিকা ৭৫টি দেশের জন্যে ভিসা দেওয়া বন্ধ করেনি। সকল ধরনের ভিসা দেওয়ার প্রক্রিয়াও স্থগিত করেনি। ১৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক এক্স পোস্টে (https://archive.ph/NQnWk) বলা হয়েছে হয়েছে, ‘যেসব দেশের অভিবাসীরা আমেরিকানদের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে ওয়েলফেয়ার (সরকারি সাহায্য/সুবিধা) গ্রহণ করে, পররাষ্ট্র দপ্তর এমন ৭৫টি দেশের ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করবে। যতক্ষণ না যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারে যে, নতুন অভিবাসীরা আমেরিকানদের সম্পদের ওপর নির্ভর করবে না, ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ চলতে থাকবে।’
যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যমে ব্যবহৃত শিরোনামগুলোতে এই পার্থক্যটি স্পষ্ট করা হয়নি। ফলে “ভিসা দেওয়া বন্ধ” বা “সব ধরনের ভিসা স্থগিত”—এ ধরনের শব্দচয়ন পাঠককে এমন ধারণা দেয় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য সব ভিসা ক্যাটাগরি একযোগে বন্ধ করে দিয়েছে। প্রতিবেদনের ভেতরে কোথাও কোথাও সিদ্ধান্তের সীমাবদ্ধতা উল্লেখ থাকলেও, শিরোনামে সেই প্রেক্ষাপট অনুপস্থিত থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে।
অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেনি। ঘোষণাটি সীমিত ছিল ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া পর্যন্ত। Source: The Dissent

যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবস্থা মূলত দুই ধরনের—ইমিগ্রান্ট ভিসা (Immigrant Visa) এবং নন-ইমিগ্রান্ট ভিসা(Non-Immigrant Visa)।...
01/15/2026

যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবস্থা মূলত দুই ধরনের—ইমিগ্রান্ট ভিসা (Immigrant Visa) এবং নন-ইমিগ্রান্ট ভিসা(Non-Immigrant Visa)। সাম্প্রতিক ঘোষণায় মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট খুব পরিষ্কারভাবে জানিয়েছে যে সিদ্ধান্তটি কেবল ইমিগ্রান্ট ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, যার পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ওয়েলফেয়ার বা “পাবলিক চার্জ” নীতিই প্রধান কারণ। অর্থাৎ যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের বিষয়ে অতিরিক্ত যাচাই ও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ গণমাধ্যম বিষয়টিকে “ভিসা বন্ধ” হিসেবে উপস্থাপন করছে, যা আংশিক সত্য হলেও সম্পূর্ণ সত্য নয়। বাস্তবতা হলো, নন-ইমিগ্রান্ট ভিসা এখনো চালু রয়েছে—যার মধ্যে ভিজিট (B1/B2), স্টুডেন্ট, বিজনেস এবং অন্যান্য স্বল্পমেয়াদি ভিসা অন্তর্ভুক্ত। ডিপার্টমেন্ট অব স্টেট তাদের ঘোষণার মাত্র একটি প্যারাগ্রাফেই পুরো বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে, তাই ভুল ব্যাখ্যা ছড়ানোর আগে অন্তত অফিসিয়াল তথ্যটি পড়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে যারা এই সিদ্ধান্তের জন্য ইউসুফ সরকারকে দায়ী করছেন, তাদের জানা উচিত এটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্ত এবং এখানে বাংলাদেশের কোনো সরকারের দায় নেই। সবশেষে সাংবাদিক ভাই ও বোনদের প্রতি অনুরোধ, দয়া করে আধা সত্য বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফটোকার্ড বা শিরোনাম তৈরি করবেন না, কারণ এতে সাধারণ মানুষ অপ্রয়োজনীয় আতঙ্কে পড়েন এবং ভিসা সংক্রান্ত ভুল ধারণা তৈরি হয়।

R-1 religious workers no longer need to reside and be physically present outside the United States for one year at the e...
01/15/2026

R-1 religious workers no longer need to reside and be physically present outside the United States for one year at the end of their statutory five-year maximum admission period of stay to be eligible for readmission in R-1status.
This improvement will promote stability and minimize disruptions to the essential services provided by nonimmigrant religious workers in the United States.
Learn more: https://www.uscis.gov/newsroom/news-releases/dhs-reduces-wait-times-for-thousands-of-religious-workers-abroad?fbclid=IwY2xjawPWGVBleHRuA2FlbQIxMABicmlkETFUVjdub3hDald6dGV5OGhUc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHup-22yW-ObDh3wEfMy5wSNi6qTcJ-CdQRvZ70Cl_mGWLx1uVyDvI3IMU21X_aem_p72O3mbrblqis4EgckLniQ

The U.S. Department of Homeland Security has issued an interim final rule to religious organizations and their communities allowing thousands of religious workers—including priests, nuns, and rabbis—that previously were required to remain outside the United States before returning, to resume the...

🔴 যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িক স্থগিতট্রাম্প প্রশাসন জনসহায়তা বা সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল হওয়ার ...
01/15/2026

🔴 যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িক স্থগিত

ট্রাম্প প্রশাসন জনসহায়তা বা সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কায় ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী, এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এই তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, রাশিয়া, সোমালিয়াসহ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ইউরোপের বহু দেশ।

📌 গুরুত্বপূর্ণ বিষয়:
এই সিদ্ধান্ত অ-অভিবাসী ভিসা—যেমন পর্যটক (B1/B2), ব্যবসা, স্টুডেন্ট বা স্বল্পমেয়াদি ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে ভিজিট, স্টুডেন্ট ও বিজনেস ভিসা আবেদনকারীদের জন্য বর্তমানে কোনো পরিবর্তন নেই।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি মার্কো রুবিও জানান, ২০২৫ সালের একটি নির্দেশনার আলোকে কনস্যুলার কর্মকর্তাদের আরও কঠোরভাবে “পাবলিক চার্জ” ঝুঁকি মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য হলো—যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত রাখা।

🔍 নতুন যাচাই-বাছাইয়ে গুরুত্ব পাচ্ছে:
আবেদনকারীর বয়স, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, আর্থিক সক্ষমতা, শিক্ষা ও দক্ষতা, পূর্বের সরকারি সহায়তার ইতিহাস এবং ইংরেজি ভাষায় দক্ষতা। প্রয়োজনে সাক্ষাৎকার ইংরেজিতেও নেওয়া হতে পারে।

⚽🏅 বিশ্বকাপ ও অলিম্পিক প্রভাব:
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিক গেমসের কারণে আগামী বছরগুলোতে পর্যটক ও ব্যবসায়িক ভিসার চাহিদা আরও বাড়বে।

📣 বিশেষজ্ঞদের মত:
এই সিদ্ধান্ত কার্যকর হলে উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আরও সীমিত হতে পারে।

📍 ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট, যোগ্যতা বিশ্লেষণ ও পরামর্শের জন্য আমাদের পেজে চোখ রাখুন।

🇧🇩🇺🇸

💼🇺🇸 E-2 ইনভেস্টর ভিসা — যুক্তরাষ্ট্রে ব্যবসা শুরু ও বসবাসের সুযোগ!আপনি কি যুক্তরাষ্ট্রে নিজের ব্যবসা পরিচালনা করতে চান?E...
11/29/2025

💼🇺🇸 E-2 ইনভেস্টর ভিসা — যুক্তরাষ্ট্রে ব্যবসা শুরু ও বসবাসের সুযোগ!

আপনি কি যুক্তরাষ্ট্রে নিজের ব্যবসা পরিচালনা করতে চান?
E-2 ভিসা হলো সবচেয়ে সহজ, দ্রুত এবং কম খরচে আমেরিকায় লিগ্যালি ব্যবসা শুরু করে বসবাসের অন্যতম জনপ্রিয় পথ।

🌟 E-2 ভিসার প্রধান সুবিধা:
✔ কম বিনিয়োগেও ব্যবসা শুরু করার সুযোগ (সাধারণত $100,000+ পরামর্শযোগ্য)
✔ ব্যবসা সক্রিয় থাকলে ভিসা অনির্দিষ্টকাল নবায়নযোগ্য
✔ spouse-এর জন্য ওয়ার্ক পারমিট
✔ 21 বছরের নিচে সন্তানদের স্কুল/কলেজে পড়ার অনুমতি
✔ ব্যবসা আপনি নিজেই পরিচালনা করবেন—সম্পূর্ণ স্বাধীনতা

📌 যোগ্যতা:
• আবেদনকারীকে অবশ্যই E-2 ট্রিটি দেশের নাগরিক হতে হবে
• যুক্তরাষ্ট্রে একটি সক্রিয়, লাভজনক ব্যবসায় বিনিয়োগ থাকতে হবে
• ব্যবসাটি চাকরির সুযোগ ও অর্থনৈতিক মূল্য সৃষ্টি করতে হবে
• বিনিয়োগ বাস্তব ও ঝুঁকিপূর্ণ (at-risk) হতে হবে

🛂 যে ধরনের ব্যবসায় E-2 পাওয়া যায়:
রেস্টুরেন্ট, গ্যাস স্টেশন, ফ্র্যাঞ্চাইজি, আইটি সার্ভিস, কনসালটেন্সি, রিটেইল শপ, লজিস্টিকস, ক্লিনিং সার্ভিস, ই-কমার্স ও আরও অনেক ধরনের ব্যবসা।

📞 E-2 ভিসায় আগ্রহী?
আমরা ব্যবসা নির্বাচন, ব্যবসা প্ল্যান, ডকুমেন্টেশন এবং ভিসা প্রস্তুতির পুরো প্রক্রিয়ায় পেশাদার সহায়তা প্রদান করি।

🌍 আপনার আমেরিকান উদ্যোক্তা যাত্রা শুরু হোক আজ থেকেই!

🙏🇺🇸 R-1 রিলিজিয়াস ওয়ার্কার ভিসা — যুক্তরাষ্ট্রে ধর্মীয় কাজে সেবা দেওয়ার আনুষ্ঠানিক সুযোগ!আপনি কি যুক্তরাষ্ট্রে কোনো মসজি...
11/28/2025

🙏🇺🇸 R-1 রিলিজিয়াস ওয়ার্কার ভিসা — যুক্তরাষ্ট্রে ধর্মীয় কাজে সেবা দেওয়ার আনুষ্ঠানিক সুযোগ!

আপনি কি যুক্তরাষ্ট্রে কোনো মসজিদ, চার্চ, টেম্পল বা ধর্মীয় প্রতিষ্ঠানে খণ্ডকালীন বা পূর্ণকালীনভাবে সেবা দিতে চান?
R-1 ভিসা আপনাকে সেই সুযোগটি দিচ্ছে — যা বিশেষভাবে ধর্মীয় কর্মী, ইমাম, ধর্মীয় শিক্ষক, সঙ্গীতশিল্পী, প্রচারক, বা মিশনারিদের জন্য তৈরি।

🌟 R-1 ভিসার যোগ্যতা:
✔ আবেদনকারীকে অবশ্যই একটি স্বীকৃত ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করতে হবে
✔ গত ২ বছরে সংশ্লিষ্ট ধর্মের সদস্য হওয়ার প্রমাণ থাকতে হবে
✔ পদটি অবশ্যই ধর্মীয় প্রকৃতির হতে হবে (imam, preacher, religious instructor, etc.)
✔ প্রতিষ্ঠানের নন-প্রফিট বা ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে বৈধতা থাকা বাধ্যতামূলক

📌 ভিসার সুবিধা:
• যুক্তরাষ্ট্রে ৩০ মাস পর্যন্ত কাজের অনুমতি, যা পরবর্তীতে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বাড়ানো যায়
• বৈধ spouse এবং সন্তানদের জন্য R-2 ভিসা
• ধর্মীয় কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে বিস্তৃত করার সুযোগ

📝 প্রক্রিয়া:
ধর্মীয় প্রতিষ্ঠান I-129 পিটিশন দাখিল করে → USCIS ভেরিফিকেশন → কনস্যুলার ইন্টারভিউ → যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ শুরু।

📞 যদি আপনি R-1 ভিসা সম্পর্কে জানতে চান বা প্রতিষ্ঠান হিসেবে কারো জন্য এই ভিসা স্পনসর করতে চান—আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আইনগতভাবে সঠিকভাবে আবেদন প্রস্তুত করতে আমরা সম্পূর্ণ সহায়তা প্রদান করি।

🌍 আজই আপনার ধর্মীয় সেবার পথকে বিশ্বমুখী করুন!

💡 EB-2 NIW–এ RFE পেলেই কি চিন্তার কারণ?একদম নয়! অনেক সময় RFE মানে শুধু USCIS আরও পরিষ্কার প্রমাণ চাইছে—ডিনায়েল নয়।USCI...
11/18/2025

💡 EB-2 NIW–এ RFE পেলেই কি চিন্তার কারণ?
একদম নয়! অনেক সময় RFE মানে শুধু USCIS আরও পরিষ্কার প্রমাণ চাইছে—ডিনায়েল নয়।

USCIS সাধারণত RFE পাঠায় যখন—
• Exceptional Ability–এর প্রমাণ দুর্বল থাকে
• আপনার কাজের National Importance স্পষ্ট নয়
• Dhanasar-এর Three-Prong Test যথেষ্ট ব্যাখ্যা করা হয়নি
• ডকুমেন্টেশন অসংগঠিত বা প্রমাণগুলো সংযুক্ত নয়

ভালো খবর হলো—
📚 শক্তিশালী Expert Opinion Letters,
🗂️ সু-সংগঠিত Supporting Documents,
✔️ এবং ফাইলিং-এর সময় আপনার যোগ্যতার নিশ্চিত প্রমাণ
দিলে, অনেক NIW কেসই RFE-র পরে সহজেই Approved হয়।

💪 RFE Response আপনার পুরো কেসকে পাল্টে দিতে পারে।
চিন্তা নয়—সঠিক স্ট্র্যাটেজিই সফলতার চাবিকাঠি!

🇺🇸 Want a Green Card?আপনি কি EB-2 NIW বা EB-1A এর মাধ্যমে গ্রিন কার্ড পেতে চান? এখন পাচ্ছেন ২৪–৪৮ ঘণ্টার মধ্যে প্রফেশনাল...
11/17/2025

🇺🇸 Want a Green Card?

আপনি কি EB-2 NIW বা EB-1A এর মাধ্যমে গ্রিন কার্ড পেতে চান? এখন পাচ্ছেন ২৪–৪৮ ঘণ্টার মধ্যে প্রফেশনাল এলিজিবিলিটি রিভিউ, একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সরাসরি তত্ত্বাবধানে।

📌 যা থাকছে:
✔️ 24–48 ঘণ্টার মধ্যে Eligibility Review
✔️ অভিজ্ঞ Immigration Attorney-এর নেতৃত্বে মূল্যায়ন
✔️ আপনার প্রমাণ প্রস্তুত থাকলেই ৪–৫ সপ্তাহে ফাইলিং প্রস্তুত
✔️ সম্পূর্ণ স্ট্র্যাটেজিক গাইডেন্স

⚠️ Eligibility required. Results vary.
আপনার প্রোফাইল শক্তিশালী হলে অনুমোদনের সম্ভাবনাও তত বেশি।

👉 Apply Now →

⚖️ EB-1 Applications Are Facing Tougher Scrutiny in 2025USCIS এবং AAO এখন EB-1 ফাইলিংগুলো আরও গভীরভাবে পর্যালোচনা করছে। ...
11/17/2025

⚖️ EB-1 Applications Are Facing Tougher Scrutiny in 2025

USCIS এবং AAO এখন EB-1 ফাইলিংগুলো আরও গভীরভাবে পর্যালোচনা করছে। তাই EB-1A, EB-1B বা EB-1C—যে ক্যাটাগরিতেই আবেদন হোক না কেন, প্রতিটি প্রমাণ এখন আরও পরিষ্কার, শক্তিশালী এবং সুসংগঠিত হওয়া অপরিহার্য।

🔍 EB-1A (Extraordinary Ability):
শুধু পেটেন্ট, টিম অ্যাওয়ার্ড বা কিছু পাবলিকেশন থাকলেই যথেষ্ট নয়। আপনার ইমপ্যাক্ট পুরো ফিল্ডে কতটা বিস্তৃত—তা স্পষ্টভাবে দেখাতে হবে। প্রমাণগুলো হতে হবে যাচাইযোগ্য, স্বতন্ত্র এবং আন্তর্জাতিক মানের।

📚 EB-1B (Outstanding Researcher/Professor):
এখন USCIS বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে—
• আন্তর্জাতিক স্বীকৃতি
• স্থায়ী জব অফার
• কমপক্ষে তিন বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা
এগুলো শক্তভাবে প্রমাণ করতে না পারলে RFE পাওয়ার ঝুঁকি অনেক বেশি।

🏢 EB-1C (Multinational Manager/Executive):
এখন সবচেয়ে কঠোর যাচাই হচ্ছে এই ক্যাটাগরিতে। প্রয়োজন:
• বাস্তব ম্যানেজমেন্ট লেয়ার
• পরিষ্কার অর্গানোগ্রাম
• পেরোল রেকর্ড
• মালিকানা/কন্ট্রোলের সমন্বিত ডকুমেন্টেশন
একটি ছোট ভুল বা অসামঞ্জস্যই RFE বা ডিনায়েলের দিকে নিয়ে যেতে পারে।

📝 সঠিক স্ট্র্যাটেজি = সফলতা
যথাযথ ডকুমেন্ট ম্যাপিং, শক্তিশালী লিগ্যাল ব্রিফ, সঠিকভাবে প্রস্তুত লেটার এবং সুপরিকল্পিত প্রেজেন্টেশন এখন EB-1 অনুমোদনের মূল চাবিকাঠি।

💪 সঠিক প্রস্তুতি থাকলে কঠোর নিয়মও বাধা নয়—বরং শক্তিশালী অ্যাপ্লিকেশনের সুযোগ।
যারা EB-1 নিয়ে ভাবছেন, এখনই ডকুমেন্টগুলো পুনরায় সাজানো এবং স্ট্র্যাটেজি আপডেট করার সেরা সময়।

Received a Work Authorization for one of our Happy Clients!
11/08/2025

Received a Work Authorization for one of our Happy Clients!

Starting October 16, 2025, all applicants registering for the Diversity Visa (DV) Lottery will need to pay a $1 electron...
09/20/2025

Starting October 16, 2025, all applicants registering for the Diversity Visa (DV) Lottery will need to pay a $1 electronic registration fee. ✅

This is the first time participants are being charged just to enter the annual green card lottery. Don’t miss this update if you plan to apply!

Something that should be on your to-do list before EVERY international trip: Sign up for the Smart Traveler Enrollment P...
08/21/2025

Something that should be on your to-do list before EVERY international trip: Sign up for the Smart Traveler Enrollment Program (STEP) at step.state.gov.
STEP is a free service to keep Americans informed of any known safety or security issues in the area during your trip. It also makes it easier for the U.S. embassy to contact you in an emergency.

Address

148-45 Hillside Avenue, Suite 203
New City, NY
11435

Opening Hours

Monday 9:30am - 5am
Tuesday 9:30am - 3:30pm
Wednesday 9:30am - 3:30pm
Thursday 9:30am - 3:30pm
Friday 9:30am - 3:30pm

Alerts

Be the first to know and let us send you an email when American Visa & Immigration Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to American Visa & Immigration Services:

Featured

Share