ইতালি বাংলাদেশী প্রবাসী

  • Casa
  • Italia
  • Padua
  • ইতালি বাংলাদেশী প্রবাসী

ইতালি বাংলাদেশী প্রবাসী দেশ ও দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করি, "We work for the welfare of the country and its people"

11/04/2023
15/02/2023
08/02/2023

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।
তারাও আমাকে চিনবেনা।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!

কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।
কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।

প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।
যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।
হয়ত আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না।
আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবে না এটা নিশ্চিত!

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?
সুদ, ঘুষ, চাঁদা বাজি, কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন?
তাহলে আপনি আস্ত একটা বোকা !
এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!
ক্ষমা করবেন।

আমাদের সময় খুব কম!
তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার,সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি, কোন লাভ নেই ভাইজান।

সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ঐ টাই বুদ্ধিমানের কাজ।।
আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য নিজেকে প্রস্তুতি করি।
নেক আমল, দান সদকা,ও ভালো কাজই আপনার আমার জন্য প্রকৃত সম্পদ।।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ক্ষমা করে দাও।
আমিন 🤲 সুম্মা আমীন 🤲

07/02/2023

"এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।"
দোষী যুবককে টেনে-হিঁচড়ে খলীফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি। তারা তাদের পিতার হত্যার বিচার চান।
খলীফা হযরত উমর (রা) সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা। অভিযোগ স্বীকার করল যুবক। দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিলঃ
"অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে পেলাম। সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেইখানেই মারা যায়। যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।"
বাদী’রা জানালেন- "আমরা এর মৃত্যুদণ্ড চাই।" সব শুনে হযরত উমর (রা) অপরাধী যুবককে বললেন, "উট হত্যার বদলে তুমি একটা উট দাবি করতে পারতে, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদন্ড দেয়া হবে। তোমার কোন শেষ ইচ্ছা থাকলে বলতে পারো।" নওজোয়ান বললো, "আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছু দিন সময় দিতেন, আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম।"
খলিফা হযরত উমর (রা) বললেন, "তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি।“ নওজোয়ান বললো, "এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে।" যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল।
এই সময় হঠাৎ মজলিসে উপস্থিত একজন সাহাবী হযরত আবু যর গিফারী (রা) দাঁড়িয়ে বললেন, "আমি হবো ঐ ব্যক্তির জামিনদার। তাকে যেতে দিন।" আবু যর গিফারীর (রা) এই উত্তরে সভায় উপস্থিত সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দন্ডপ্রাপ্ত আসামী! তার জামিনদার কেন হচ্ছেন আবু জর!
খলিফা বললেন, "আগামি শুক্রবার জুম্মা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেয়া হলো। জুম্মার আগে নওজোয়ান মদীনায় ফেরত না আসলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদন্ড দেয়া হবে।" মুক্তি পেয়ে নওজোয়ান ছুটলো মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর গিফারী (রা) চলে গেলেন নিজ বাড়িতে।
দেখতে দেখতে জুম্মাবার এসে গেল। নওজোয়ানের আসার কোনো খবর নেই। হযরত উমর (রা) রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারির (রা) কাছে। পত্রে লিখা, আজ শুক্রবার বাদ জুমা সেই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদন্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মত জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদীনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারী আজ বিনা দোষে মৃত্যুদন্ডে দন্ডিত হবেন।
জুমার পর মদীনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি। কারণ দন্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি। জল্লাদ প্রস্তুত।
জীবনে কত জনের মৃত্যুদন্ড দিয়েছে তার হিসেব নেই। কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ। আবু যরের মত একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদন্ডে দন্ডিত হবেন, এটা মদীনার কেউ মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদন্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর (রা) নিজেও চিন্তিত হয়ে পড়েছেন। হৃদয় তাঁর ভারাক্রান্ত। তবু আইন তার নিজস্ব গতিতে চলবে। কারো পরিবর্তনের হাত নেই। আবু যর (রা) তখনও নিশ্চিন্ত মনে হাঁসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর (রা) এর দিকে এগুচ্ছেন আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলে না। পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে।
এমন সময় এক সাহাবী উচ্চ স্বরে জল্লাদকে বলে উঠলেন, "হে জল্লাদ একটু থামো। মরুভুমির ধুলার ঝড় উঠিয়ে ঐ দেখ কে যেন আসছে। হতে পারে ঐটা নওজোয়ানের ঘোড়ার পদধুলি। একটু দেখে নাও।" ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যিই এ সেই নওজোয়ান।
নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বললো, "আমীরুল মুমিনীন, মাফ করবেন। রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত, তবে যথা সময়েই আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাবা, মা এবং নববধুর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদীনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদন্ড দিয়ে পবিত্র করুন। কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না।"
আশেপাশের সবাই একেবারেই নীরব। চারিদিকে একদম থমথমে অবস্থা। সবাই হতবাক, কী হতে চলেছে! যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিলো সবাইকে।
খলিফা হযরত উমর (রা) যুবককে বললেন, "তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তারপরেও কেন ফিরে এলে?" উত্তরে সেই যুবক বলল- "আমি ফিরে এসেছি, কেউ যাতে বলতে না পারে, এক মুসলমানের বিপদে আরেক মুসলামান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিলো।"
এবার হযরত উমর (রা) হযরত আবু যর গিফারী (রা) কে জিজ্ঞেস করলেন, "আপনি কেন না চেনা সত্যেও এর জামিনদার হলেন?" উত্তরে হযরত আবু যর গিফারী (রা) বললেন, "পরবর্তিতে কেউ যেন বলতে না পারে, এক মুসলমান বিপদে পড়েছিলো, অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।"
এমন কথা শুনে, হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, "হে খলীফা, আপনি তাকে মুক্ত করে দিন। আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম।"
হযরত উমর (রা) বললেন, “কেন তাকে ক্ষমা করে দিচ্ছ?” তাদের এক ভাই বলে উঠলো, "কেউ যেন বলতে না পারে, এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।"

[হায়াতুস সাহাবা-৮৪৪]

আসসালামু-আলাইকুম ওরাহমাতুল্লাহ,       আসন্ন মাহে রমজান উপলক্ষে ইতালির পাদোভা এবং ভেনেতো অঞ্চলের মুসলমান ভাইদের জন্য সুখব...
03/02/2023

আসসালামু-আলাইকুম ওরাহমাতুল্লাহ,
আসন্ন মাহে রমজান উপলক্ষে ইতালির পাদোভা এবং ভেনেতো অঞ্চলের মুসলমান ভাইদের জন্য সুখবর। পবিত্র ওমরাহ হজ্ব পালনের জন্য আমরাই প্রথম ভেনিস এয়ারপোর্ট থেকে সরাসরি সৌদি আরবে অভিজ্ঞ মুয়াল্লিমের তত্ত্বাবধানে ভিসা প্রসেসিং, এয়ার টিকেট, হোটেল, থাকা-খাওয়া, বাস সার্ভিস, মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান জিয়ারত সহ ১১ দিনের স্পেশাল প্যাকেজ দিচ্ছি। আসন সীমিত। আর মাত্র ১৫ আসন খালি আছে। আপনি অথবা আপনারা ওমরা হজ্ব পালনের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করুন।

01/02/2023

ইতালিতে আশ্রয় নিতে যা যা জানা উচিত:

ইতালিতে আশ্রয়প্রার্থী এবং শরণার্থী সংক্রান্ত কিছু তথ্য সবসময় নির্দিষ্ট ভাষায় পাওয়া যায় না। এছাড়াও আশ্রয় আবেদনের একাধিক সংক্ষিপ্ত রূপ রয়েছে যেগুলো আসলে গুরুত্বপূর্ণ। তেমনই কিছু জরুরি শব্দ ও তথ্য রইল।

- এসিএনইউআর (ইতালীয় সংক্ষিপ্ত রূপ) অর্থাৎ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা
- আপোলিডের অর্থ রাষ্ট্রহীন ব্যক্তি
- আসিলো (আশ্রয়)

ইতালির সরকার আশ্রয়প্রার্থীদের জন্য ইতালীয় ভাষায় ব্যবহারিক নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কীভাবে ইতালিতে আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করতে হবে এবং দেশটি কী ধরনের সুরক্ষা প্রদান করে। যদি এতে বিষয়টি স্পষ্ট না হয়, তাহলে যে কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে কাজ করা আইনি বিশেষজ্ঞদের বা স্থানীয় এলাকায় অভিবাসীদের সাহায্য করে এমন কোনো সংস্থার সাহায্য চাওয়ার পরামর্শ দেওয়া হয়।

প্রতিটি দেশের মতো, ইতালি অনুরোধ করে যে আপনি যত তাড়াতাড়ি আশ্রয় আবেদন জানাবেন, ততই ভাল৷ কেস্টুরা (পুলিশ স্টেশন) বা সীমান্ত পুলিশের কাছে আবেদন করতে হবে। তারপরে পুলিশ নাম নিবন্ধন করবে। নাম, উপাধি, স্থান এবং জন্ম তারিখ, জাতীয়তা নেবে এবং ফটো তুলবে এবং আঙুলের ছাপ চাইবে।

তারপর আন্তর্জাতিক সুরক্ষার জন্য প্রক্রিয়া শুরু করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে৷ আঞ্চলিক কমিশন একটি নির্দিষ্ট সময় দেবে৷ কেন আশ্রয় চাইছেন তখন বলতে হবে। দেশে ফিরে যাওয়ার বিষয়ে ভয় থাকলে জানাতে হবে। কমিশন তারপর সিদ্ধান্ত নেবে আশ্রয় দেবে কি না। যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলেও আপিল করার অধিকার আছে। একে বলে রিকোর্সো।

এএসএল (ইউএসএল):
আজিয়েন্দা সানিটারিয়া লোকালে বা ইউনিটা সানিটারিয়া লোকালে হল স্থানীয় স্বাস্থ্যবিভাগ। এখানেই ইতালির স্বাস্থ্য কার্ড পেতে নিবন্ধন করতে হবে। একজন জিপি (জেনারেল প্র্যাকটিশনার ডাক্তার) পাবেন। এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে পাবলিক হেলথ কেয়ার এবং চেক-আপের সুবিধা মিলবে। সরকারই এটি দেয়৷ একবার নাম সরকারের এই খাতায় উঠে গেলে টেসেরা স্যানিটারিয়া (স্বাস্থ্য কার্ড) দেয়া হবে। কার্ড থাকলে ডাক্তার দেখানো, ওষুধের জন্য প্রেসক্রিপশন নেয়া এবং মেডিকেল চেক আপ করার অনুমতি মিলবে।

পরিচয়পত্র (কার্টা ডে ইডেনটিটা):
এটি ইতালির পরিচয়পত্র৷ বাসিন্দা হিসেবে নিবন্ধিত হলে এটি স্থানীয় টাউন হল (কমিউন – আনাগ্রাফে) থেকে পাওয়া যায়।

কার্টা ডি সোজোর্নো:
এটি পেরমেসো ডি সোজোর্নো নামেও পরিচিত। এটি বসবাসের অনুমতি। থানা বা কেস্টুরায় এটির ​​জন্য আবেদন করতে হবে। এটির সময়কাল সাধারণত পাঁচ বছর। তবে বসবাসের অনুমতি নানারকমের হয়।

সিএএস :- সেন্ট্রি ডি অ্যাকোগ্লিয়েনজা স্ট্রাঅর্ডিনারিয়া
এগুলো ইটালির অভ্যর্থনা কেন্দ্র। অস্থায়ী বাসস্থান হিসেবে এগুলোকে ব্যবহার করা হয়। এটি সাধারণত এমন কারো জন্য হয় যিনি আশ্রয়ের আবেদন করেছেন বা অন্য কোনো ধরনের সুরক্ষা প্রয়োজন। রোমে অবস্থিত একটি অলাভজনক সংস্থা ওপেনপোলিস বলছে, একটি সিএএস-এ দেওয়া পরিষেবাগুলি এসপিআরএআরে দেয়া পরিষেবার মতো।

কার্টা ব্লু ইউই:
ইউরোপীয় ইউনিয়নের ব্লু কার্ড। এটি থাকলে সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে বসবাস এবং কাজ করার অনুমতি মেলে, এই ক্ষেত্রে ইতালি।

- সিই - কমিশন ইউরোপা
- এটি ইসি - ইংরেজিতে ইউরোপীয় কমিশন
- সিইএএস - সিস্টেম ইউরোপীয় কমিউন ডি অ্যাসিলো
-ইংরেজিতে সাধারণ ইউরোপীয় আশ্রয় ব্যবস্থা
- সিইডিইউ (কনভেনজিওন ইউরোপা দেই দিরিট্টি উমানি)
- ইউরোপীয় ইউনিয়ন কনভেনশন (মানবাধিকার সংক্রান্ত )

সার্টিফিকেট ডি ইডোনিয়েটা:
এই প্রশংসাপত্রটি টাউন হল, বা কখনও কখনও এএসএল দেয়। এটি নিশ্চিত করে যে আপনি যে বাড়ি বা অ্যাপার্টমেন্টে থাকেন সেটি স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত আইন মেনে চলে। বসবাসের অনুমতির আবেদন করতে হলে এটি প্রয়োজন। ভাড়া বাড়িতে ওই ব্যক্তি প্রবেশের ৪৮ ঘণ্টার মধ্যে সেসিওনে ডি ফাব্রিকাটোর জন্য বাড়িওয়ালা যাতে আবেদন করেন তা নিশ্চিত করতে হবে। আবাসন চুক্তির জন্য এটি প্রয়োজন।

সিটাডিনানজা:
ইংরেজিতে এর অর্থ নাগরিকত্ব। যদি ইতালিতে সিটাডিনো নন-কমিউনিটারিও বলা হয়, তাহলে আপনি একজন নন-ইইউ নাগরিক। যদি আপনাকে বলা হয় সিট্টাডিনো ডি উন পায়সে টেরজো প্রেসেন্টে ইরেগোলারমেন্টে তাহলে আপনি তৃতীয় দেশের নাগরিক যিনি দেশে অনিয়মিতভাবে (সঠিক নথিপত্র ছাড়া) সেখানে এসেছেন।

কোডিসে ফিসকালে:
এটি করের কোড। মোবাইল ফোন কেনা, যে কোনো ধরনের লিজ চুক্তিতে স্বাক্ষর করা, একটি গাড়ি কেনা, বা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা একটি স্বাস্থ্য কার্ডের জন্য নিবন্ধন করা সবেতেই এটি প্রয়োজন। রাজস্ব অফিসে ট্যাক্স বা কর কোডের জন্য আবেদন করতে হবে। এই অফিস হল আজেন্সিয়া দেলে এনট্রাটে নামে পরিচিত। কর কোডটি পাওয়ার অর্থ এই নয় যে ইতালিতে কর দিতে হবে তবে একাধিক ফর্ম পূরণের জন্য এই কোডটি থাকা গুরুত্বপূর্ণ।

কনট্রাট্টো ডি সোজোর্নো:
লাভোরো সাবঅর্ডিনাটো ভিসায় ইতালিতে প্রবেশকারী বিদেশি নাগরিকদের এসইউআই অভিবাসন অফিসে এটির ​​জন্য আবেদন করতে হবে। আসার আট দিনের মধ্যে এটির জন্য আবেদন করতে হবে। পোস্ট অফিসে একটি আবাসিক অনুমতি পেরমেসো ডি সোজোর্নোর জন্য আবেদনও করতে হবে।

সিপিআর (সিআইই) সেন্ট্রি ডি পারমানেনজা ই রিমপাট্রিও:
প্রত্যাবাসনের আগে আটক কেন্দ্র। এগুলো সাধারণত বিমানবন্দরের কাছে অবস্থিত। যদি তাদের আশ্রয়ের দাবির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এখানে পাঠানো হয়।

সিইউ:
এর মানে সার্টিফিকেজিওন ইউনিকা। নিয়োগকর্তার দেয়া এই ফর্মে কর এবং অন্যান্য বাধ্যতামূলক বিষয়গুলি নিশ্চিত করা হয়। এটি প্রতি বছর দেয়া হয়। ইতালিতে করের বিষয়টির জন্য এটি প্রয়োজন।

ডিসিসিওনে ডেফিনিটিভা:
এর অর্থ চূড়ান্ত সিদ্ধান্ত। যখন ইটালিতে সুরক্ষা, আশ্রয় বা শরণার্থী স্ট্যাটাস আছে কি না এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন এটি দেয়া হয়। আপিল প্রক্রিয়া শেষ করার পর এটি সম্ভব।

ডিভিয়েটো ডি ইনগ্রেসো:
প্রবেশ নিষেধাজ্ঞা। এটি সাধারণত বিচারবিভাগীয় বা প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে প্রয়োগ করা হয়। এর অর্থ আইনত সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে থাকতে পারবেন না। এটি সাধারণত দেশে ফিরে যাওয়ার আদেশের সঙ্গে থাকে।

ডিপিএল:
এর মানে ডিরেজিওনে প্রোভিনসিয়ালে ডেল লাভোরো। এটি শ্রম মন্ত্রণালয়ের একটি স্থানীয় কার্যালয়৷ ডিপিএল কাজের অনুমতির জন্য ছাড়পত্র দেয়।

ডাবলিনো:
এটি ডাবলিন কনভেনশনকে বোঝায়। ইইউতে প্রবেশের প্রথম দেশের উপর ভিত্তি করে আশ্রয়ের দাবি কোথায় শোনা উচিত তা ঠিক করে এটি।

ইএএসও:
ইউরোপীয় অ্যাসাইলাম সাপোর্ট অফিস

ইকোনমিয়া ইনফরমালে:
এর অর্থ হল এমন একটি খাতে কাজ করছেন যাতে কোনো নির্দিষ্ট আইন নেই। এই খাতগুলিতে সেভাবে আইন মানা হয় না, তাই শোষণের শিকারও হন অভিবাসীরা। কর্মসংস্থানের রেকর্ড দেখাতে হলে সেক্ষেত্রে এগুলিকে কাজ বলে গণ্য করা হবে না। একে লাভরো সোমারসো বা লাভোরো ইন নিরো বলা হয়। ইতালীয় ভাষায় 'স্রুফটামেন্টো' শব্দের অর্থ হলো শোষণ।

ইএমএন (ইউরোপিয়া মাইগ্রাজিওনি):
ইংরেজিতে ইউরোপীয় মাইগ্রেশন নেটওয়ার্ক।

এস্পুলশিওনে:
এর অর্থ বহিষ্কার বা নির্বাসন। এটি অভিবাসন পরিভাষায় ব্যবহৃত হয় যখন বহিষ্কারের সিদ্ধান্ত জারি করা হয়। জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসাবে বিবেচিত হলে বহিষ্কার করা হয়। অপরাধের সঙ্গে জড়িত সন্দেহ হলে বা এবং সেই অপরাধের জন্য বিচার কিংবা নিন্দা করা হয়েছে এবং কমপক্ষে এক বছরের জন্য কারাগারে পাঠানো হয়েছে এমন হলে বহিষ্কার করা হয়। তৃতীয় কোন দেশ থেকে এসে অপরাধ সংগঠিত করার তার সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তাদের বহিষ্কার করা যেতে পারে।

ফামিলিয়ারে:
মানে পরিবারের সদস্য। বিবাহিত বা আইনি সম্পর্ক বোঝায় এটি। সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও বোঝায় যার সঙ্গে আইনি সম্পর্ক রয়েছে। অভিবাসনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের অধিকারও রয়েছে। এটি হলো ডিরিট্টো আল্লা ভিটা। পরিবারের সদস্যদের পুনর্মিলনের অধিকার রয়েছে, অর্থাৎ যারা এখন অন্য দেশে বা নিজের দেশে রয়েছেন। এটিকে বলে ডিরিট্টো আল ইউনিটা ফামিলিয়ারে।

ফ্রন্টিয়েরা:
এর অর্থ সীমান্ত। যদি জোনা ডি ফ্রন্টিয়েরাতে থাকেন তবে সীমান্ত এলাকা বা জোনে আছেন।

আইএনএআইএল:
ইতালিতে কাজ করলে এটি জরুরি। বিশেষ করে যদি বিপজ্জনক নিয়োজিত হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে এটির প্রয়োজন হয়। এটি হল দুর্ঘটনা রুখতে জাতীয় বিমা ইনস্টিটিউট ইনস্টিটুটো নাজিওনালে পার আসিকুরাজিওনে কন্ট্রো গ্লি ইনফরটুনি।

আইএনপিএস:
জাতীয় সামাজিক নিরাপত্তা সংস্থা৷ কাজ করলে আইএনপিএসে টাকা দিতে হবে। নিয়োগকর্তা আপনার জন্য অর্থ দিচ্ছেন কি না তা চুক্তিতে দেখে নিতে হবে। আইএনপিএস প্রতিটি কর্মচারীকে নিবন্ধন নম্বর দেয়। আপনার বসবাসের অনুমতি বাড়ানোর জন্য এটির প্রয়োজন। নিশ্চিত করতে হবে যে নিয়োগকর্তা আইএনপিএস থেকে দুটি ফর্ম পূরণ করছেন। একটি হলো মডুলো এফ ২৪ যা বেশিরভাগ কর দিতে ব্যবহৃত হয় এবং অন্যটি মডুলো ডিএম ১০, এর ফলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে নিয়োগকারী সংস্থা।

মার্কা দা বোলো:
একটি অফিসিয়াল স্ট্যাম্প৷এটি করের জন্য লাগে৷ আপনি এগুলি পোস্ট অফিস থেকে কিনতে পারেন৷ সমস্ত ফর্ম পাঠানোর আগে অফিসিয়াল নথিগুলির জন্য আবেদন করার জন্য এগুলির প্রয়োজন হয়।

নুল্লা ওস্তটা আল লাভোরো / পেরমেসো ডি লাভোরো (কাজের অনুমতি):
অভিবাসন অফিসের স্পোর্টেলো ইউনিকো এই ফর্মগুলি দেয়। তারা বিদেশিদের ইটালিতে কাজ করার ছাড়পত্র দেয় এবং কাজের ভিসার জন্য আবেদন করা যায়।

ওআইএম - অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল পের লে মাইগ্রাজিওনি:
আইওএম অর্থাৎ জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা।

পেরমেসো ডি সোজিওর্নো (থাকার অনুমতি বা বসবাসের অনুমতি):
এই নথিতে ইটালিতে বৈধভাবে থাকার অনুমতি দেয়। দেশে আসার আট দিনের মধ্যে আপনাকে জানাতে হবে। বসবাসের পারমিট নানা ধরনের আছে। আপনি যদি শরণার্থী বা সহায়ক সুরক্ষা পাওয়ার যোগ্য না হন। তাহলে বসবাসের অনুমতি সংক্রান্ত একাধিক বিষয়ে তথ্য চাইতে পারেন।

পেরমেসো পের কিউর মেডিচে:- একটি বিশেষ ধরনের চিকিৎসা গ্রহণ করা। এটি খুব গুরুতর অসুস্থদের জন্য জারি করা হয় এবং সর্বোচ্চ এক বছর স্থায়ী হয়। অন্তঃসত্ত্বারাও এই সুবিধা পেতে পারেন। সন্তানের জন্মের ছয় মাস পর্যন্ত নবজাতক শিশুর জন্য চিকিৎসা সহায়তা মেলে।

পেরমেসো পের কালামিটা - যদি আপনি ভূমিকম্প বা বন্যার মতো কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশে ফিরে যেতে না পারেন তবে এটি দেওয়া হয়৷ সাধারণত এটি ছয় মাস স্থায়ী হয় এবং এটি শুধু ইটালিতেই বৈধ। এটি থাকলে অস্থায়ী কাজ করা যায় তবে কাজের অনুমতি মেলে না।

পেরমেসো পের কাসি স্পেশিয়ালি– যদি কেউ সহিংসতার শিকার হন, তাহলে ছয় মাসের জন্য (পরবর্তীতে এক বছর নবায়নযোগ্য) বসবাসের অনুমতি মেলে৷ যারা কর্মক্ষেত্রে শোষিত হয়েছেন বা যারা গার্হস্থ্য সহিংসতার শিকার হয়েছেন তাদের জন্যও এই ধরনের পারমিট দেওয়া হয়। কর্মক্ষেত্রে শোষণের কারণে এটি পেলে তা এক বছরের জন্য নবায়নযোগ্য ৷ পরে এটিকে ওয়ার্ক পারমিটে রূপান্তরিত করা যায়।

প্রিফেট্টুরা:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকারের অফিস। এখানে স্পোর্টেলো ইউনিকো বা অভিবাসন অফিস থাকে।

কোয়েস্টুরা:
এটি একটি পুলিশ কার্যালয়৷স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এটি। এখানেই অভিবাসীদের আঙুলের ছাপ দিতে আসতে হয়। বসবাসের অনুমতির জন্য আবেদন করতে এবং সেই কার্ডটি সংগ্রহ করতে আসতে হয়। উফিসিও স্ট্রানিয়েরিতে গিয়ে অভিবাসন সংক্রান্ত বিষয়গুলি দেখতে হয়।

রিফুজাটি (শরণার্থী):
ইটালি সরকারের মতে, শরণার্থী হলেন তারা, যারা নিজের দেশে, জাতি, ধর্ম, জাতীয়তা, রাজনৈতিক মতামতের ভিত্তিতে নির্যাতিত হতে পারেন। কিংবা তারা এমন একটি সামাজিক গোষ্ঠীর অন্তর্গত যারা নির্যাতিত হচ্ছেন এবং যারা দেশে সুরক্ষিত নন।

রিসেভুটা পোস্টাল:
এই অফিসিয়াল রসিদটি পোস্ট অফিস দেয়। যদি মেয়াদ ফুরিয়ে যাওয়া পারমেসো ডি সোজিওনোকে পুনর্নবীকরণ করতে হয় তাহলে এটি লাগবে। এই রসিদটি শুধুমাত্র ইতালির মধ্যে বৈধ।

সিস্টেমা ডি প্রোটাজিওনে পের রিচিডেন্টি অ্যাসিলো ই রিফুজাটি (এসপিআরএআর):
এটি আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদের জন্য একটি সুরক্ষা ব্যবস্থা। আবেদন প্রক্রিয়াকরণের অপেক্ষা করার সময় বাসস্থানের জন্য টাকা দেয়া বা খাবার কেনার সামর্থ না থাকলে এটিতে আবেদন করা যায়। কিছু নির্দিষ্ট গোষ্ঠীর কেন্দ্র রয়েছে। ব্যক্তিগত ফ্ল্যাটও রয়েছে। এগুলি রাষ্ট্রীয় সহায়তার আওতায় দেয়া হয়। অন্যগুলি দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত তবে যেগুলি রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে নিবন্ধিত।

এসপিআরএআর: সিস্টেমটি স্থানীয় নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত এবং একটি জাতীয় তহবিল (অ্যাসাইলাম পলিসি অ্যান্ড সার্ভিসেস এপএনপিএসএ) দ্বারা অর্থায়ন করা হয়। আশ্রয়প্রার্থী এবং উদ্বাস্তুদের সহায়তায় ভাষা কোর্স এবং অন্য কোর্স করানো হয়। প্রতিটি ব্যক্তিকে সাহায্য করার জন্য পৃথক প্রকল্প প্রস্তাব করে হয় এর মাধ্যমে। অনেক ক্ষেত্রে জরুরি সহায়তা দেয়া হয়।

টিটোলারি ডি প্রোটেজিওনে সুসিডিয়ারিয়া
সাবসিডিয়ারি সুরক্ষা (সাবসিডিয়ারি প্রোটেকশন)। ইতালির সরকারের মতে, যারা পূর্ণ শরণার্থী মর্যাদা পাননি, কিন্তু নিজের দেশে তাদের মারাত্মক বিপদ হতে পারে। তাদের মৃত্যুদণ্ডের নিন্দা করা হয়েছে এমনও হতে পারে। তাদের নির্যাতন করা হয়েছে বা অমানবিক আচরণ করা হয়েছে, দেশে সশস্ত্র সংঘাতের ফলে নিহত হওয়ার ঝুঁকি থাকতে পারে এমনও হতে পারে। এই সুরক্ষা পেলে তখন প্রত্যাবাসন করা হয় না। ইতালিতে থাকার অনুমতি মেলে।

ভিস্টো:
ভিস্টো মানে ভিসা। ভিআইএস হল ভিসা ইনফরমেশন সিস্টেম, বা সিস্টেমা ইনফরমাজিওন ভিস্টি। এই সিস্টেমটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে তথ্য বিনিময়ের জন্য ব্যবহার করা হয়।

Indirizzo

Padova
Padua

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando ইতালি বাংলাদেশী প্রবাসী pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a ইতালি বাংলাদেশী প্রবাসী:

Condividi