Uday sankar banerjee

Call Directions Contact the business

Uday sankar banerjee TAX CONSULTANT AND ADVOCATE
BJP Birbhum District President

26/08/2026

ক্যান্সার সচেতনতা ও বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা শিবির
দুবরাজপুর নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র

পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য এক নতুন ভোর। 💻🧡আগামীকাল, ২৭ আগস্ট, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী উদ্বোধন করবেন...
26/08/2026

পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য এক নতুন ভোর। 💻🧡

আগামীকাল, ২৭ আগস্ট, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী উদ্বোধন করবেন নিউটাউনের আকাঙ্ক্ষা মোড় সংলগ্ন L&T Mindtree এর ৭ লক্ষ+ স্কয়ার ফিটের অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ক্যাম্পাস।

বহু বছর ধরে আইটি পড়ুয়া ও দক্ষ তরুণ-তরুণীদের কাজের জন্য বেঙ্গালুরু, হায়দ্রাবাদ কিংবা অন্য রাজ্যে যেতে হয়েছে। এবার সেই চিত্র বদলানোর সময় এসেছে।

আমাদের অঙ্গীকার ছিল— “ঘরের ছেলে ঘরেই থাকবে, ঘরের ছেলে ঘরেই কাজ পাবে।”
আজ সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখতে শুরু করেছে পশ্চিমবঙ্গ।

এই প্রকল্প শুধু একটি অফিস নয়, এটি হাজার হাজার শিক্ষিত যুবকের স্বপ্ন, কর্মসংস্থান ও আত্মবিশ্বাসের নতুন দরজা।

পশ্চিমবঙ্গের সকল তথ্যপ্রযুক্তি ছাত্রছাত্রী ও কর্মীদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

নতুন বাংলা গড়ছে— যেখানে মেধা আর সুযোগ একই ঠিকানায় মিলবে।

ভারতের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের সকল সদস্য, কর্মী ও শুভানুধ্যায়ীদের জানা...
23/07/2026

ভারতের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের সকল সদস্য, কর্মী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শ্রমের মর্যাদা, কর্মনিষ্ঠা, ঐক্য এবং জাতীয় উন্নয়নের আদর্শকে ধারণ করে সংগঠনটি আগামী দিনেও শ্রমিক সমাজের কল্যাণে আরও শক্তিশালী ভূমিকা পালন করুক—এই শুভকামনা রইল।

প্রতিষ্ঠা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

জাতীয় পতাকা গ্রহণ দিবস!২২ জুলাই ১৯৪৭, আজকের দিনে ভারতীয় গণপরিষদে রাষ্ট্রীয় মর্যাদায় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা গৃহীত হয়...
22/07/2026

জাতীয় পতাকা গ্রহণ দিবস!

২২ জুলাই ১৯৪৭, আজকের দিনে ভারতীয় গণপরিষদে রাষ্ট্রীয় মর্যাদায় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা গৃহীত হয়।

জাতীয় পতাকা গ্রহণ দিবসে সকলের প্রতি রইল শুভকামনা।

আজ সাঁইথিয়ার ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথদেবের চরণে ভক্তিভরে পুজো ও প্রণাম নিবেদন করলাম আমার সাথে ...
15/07/2026

আজ সাঁইথিয়ার ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথদেবের চরণে ভক্তিভরে পুজো ও প্রণাম নিবেদন করলাম আমার সাথে ছিলেন সাঁইথিয়া বিধানসভা বিধায়ক মাননীয় কৃষ্ণকান্ত সাহা মহাশয়। প্রভু জগন্নাথদেবের কাছে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং বীরভূম তথা সমগ্র রাজ্যের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করলাম।

জয় জগন্নাথ। 🙏

বিশ্ব যুব দক্ষতা দিবসযুবসমাজের দক্ষতা ভারতের অর্থনীতিতে নতুনদিগন্ত খুলে দিচ্ছে। যুবসমাজের ভোট ভারতের গণতন্ত্রকে নতুনদিশা...
15/07/2026

বিশ্ব যুব দক্ষতা দিবস

যুবসমাজের দক্ষতা ভারতের অর্থনীতিতে নতুনদিগন্ত খুলে দিচ্ছে। যুবসমাজের ভোট ভারতের গণতন্ত্রকে নতুনদিশা দেখায়।

১৫ জুলাই, ২০২৬

আজ সিউড়ি জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো জেলা বিজেপি মহিলা মোর্চার সিউড়ি বিধানসভার "জনকল্যাণমুখী এবং উন্নয়নমূলক ব...
14/07/2026

আজ সিউড়ি জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো জেলা বিজেপি মহিলা মোর্চার সিউড়ি বিধানসভার "জনকল্যাণমুখী এবং উন্নয়নমূলক বাজেট" নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলাম সাথে ছিলেন বীরভূম
জেলা মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতি রেশমি দে সহ জেলার মহিলা মোর্চার নেতৃত্ব, বিধানসভা নেতৃত্ব এবং অগণিত মহিলা কর্মী ও সমর্থকরা।

দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের চুড়র গ্রামে নদীতে স্নান করতে গিয়ে দুই তরুণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া...
09/07/2026

দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের চুড়র গ্রামে নদীতে স্নান করতে গিয়ে দুই তরুণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়।
এই দুঃখজনক ঘটনার পর মৃত দুই তরুণের পরিবারের সঙ্গে দেখা করে তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস প্রদান করলেন বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় উদয় শঙ্কর ব্যানার্জি মহাশয় সহ দুবরাজপুর বিধানসভার লোকপ্রিয় বিধায়ক মাননীয় অনুপ কুমার সাহা মহাশয় সহ জেলা ও মন্ডল নেতৃত্ববৃন্দ

দুবরাজপুর বিধানসভার অন্তর্গত জেলা পদাধিকারী, মণ্ডল সভাপতি, বিধানসভার কনভেনার ও ভারতীয় জনতা পার্টির বিশেষ কার্যকর্তাদের ...
09/07/2026

দুবরাজপুর বিধানসভার অন্তর্গত জেলা পদাধিকারী, মণ্ডল সভাপতি, বিধানসভার কনভেনার ও ভারতীয় জনতা পার্টির বিশেষ কার্যকর্তাদের উপস্থিতিতে খয়রাশোলে একটি অনুষ্ঠান ভবনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। আমার সাথে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক মাননীয় অনুপ কুমার সাহা। এই বৈঠকে আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা সম্পন্ন হলো

আজ বোলপুর সাংগঠনিক জেলার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন হলো। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, কর্মীদের মধ্যে ...
09/06/2026

আজ বোলপুর সাংগঠনিক জেলার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন হলো। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই নতুন কার্যালয়ের যাত্রা শুরু। উদ্বোধনী অনুষ্ঠানে সাথে উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় শ্যামাপদ মন্ডল মহাশয়, লাভপুরের বিধায়ক মাননীয় দেবাশীষ ওঝা মহাশয় সহ দলের একাধিক বিশিষ্ট নেতৃত্ব, কার্যকর্তা ও কর্মীবৃন্দ। এই কার্যালয়টি সংগঠনের আদর্শ, কর্মীদের নিষ্ঠা ও মানুষের প্রতি দায়বদ্ধতার এক নতুন অধ্যায়ের সূচনা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠন আরও শক্তিশালী হবে এবং মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে যাবে এই প্রত্যয় নিয়েই আজকের এই শুভ সূচনা।

Address

Sainthia
731234

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919434642375

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uday sankar banerjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uday sankar banerjee:

Shortcuts

Share

Category