Adv Saruar Hossain

Directions

Adv Saruar Hossain For any legal Advice
pls call my number 9883870801
whatsapp 9883870801

21/09/2026

💰 কিছু টাকা পাওয়ার জন্য নিজের অ্যাকাউন্টটা অন্যের হাতে তুলে দেওয়া—এটা কি সত্যিই শুধু একটা সাধারণ লেনদেন?

অনেক সময় পরিচিত কেউ বলে, “একটু অ্যাকাউন্টটা ব্যবহার করতে দাও”—আর সেখান থেকেই শুরু হতে পারে বড় সমস্যা।

আপনার অ্যাকাউন্ট দিয়ে যদি কোনো সন্দেহজনক লেনদেন হয়, সেই টাকার উৎস কোথা থেকে এল, কোথায় গেল এবং আপনার অ্যাকাউন্ট কেন ব্যবহার করা হলো—এসব প্রশ্নের উত্তর দিতে হতে পারে আপনাকেই।

এই ভিডিওতে সহজ ভাষায় আলোচনা করেছি অ্যাকাউন্ট ভাড়া দেওয়া, সাইবার ক্রাইমের সঙ্গে তার যোগসূত্র এবং ভবিষ্যতে কী ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে।

একবার ভেবে দেখুন—অন্যের কয়েকশো টাকার জন্য নিজের নামে একটা মামলা বা পুলিশি তদন্তের ঝুঁকি নেওয়া কি আদৌ যুক্তিযুক্ত?

⚖️ সচেতন থাকুন, নিজের আর্থিক পরিচয় অন্যের হাতে তুলে দেওয়ার আগে দু’বার ভাবুন।

21/09/2026

💰 অ্যাকাউন্টে ₹250, ₹500, ₹2,000 টাকা ঢুকেছে? চিন্তা করার দরকার আছে কি?

অনেকেই ছোট অঙ্কের কোনো অজানা টাকা অ্যাকাউন্টে ঢুকলেই ভাবেন—“পুলিশ কি আমাকে গ্রেফতার করতে আসবে?”

👉 শুধু আপনার অ্যাকাউন্টে ছোট অঙ্কের টাকা ঢুকেছে বলেই আপনি অপরাধী হয়ে যান না।
👉 যদি ওই টাকা চুরির সঙ্গে আপনার কোনো সরাসরি সম্পৃক্ততা বা জ্ঞান না থাকে, তাহলে শুধু টাকা অ্যাকাউন্টে আসার বিষয়টিই আপনার অপরাধ প্রমাণ করে না।

তাই অযথা আতঙ্কিত হবেন না। তবে অজানা টাকা হলে সতর্ক থাকুন এবং বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত টাকা ব্যবহার না করাই ভালো।

⚖️ আইন জানুন, আতঙ্ক নয়—সচেতন থাকুন।

UPI তে নতুন নিয়মকার্যকর: ১৫ অক্টোবর ২০২৬
17/09/2026

UPI তে নতুন নিয়ম

কার্যকর: ১৫ অক্টোবর ২০২৬

17/09/2026

🚨 সতর্ক থাকুন! আপনার SIM Card বা Bank Account অন্যের নামে/ব্যবহারের জন্য ভাড়া দেবেন না।

আমি খুব সহজ ভাষায় UPI transaction এ কোথায় চার্জ বসেছে, বোঝানোর চেষ্টা করছি।প্রশ্ন । আপনি আপনার এক বন্ধুকে Phone pe বা ...
17/09/2026

আমি খুব সহজ ভাষায় UPI transaction এ কোথায় চার্জ বসেছে, বোঝানোর চেষ্টা করছি।

প্রশ্ন । আপনি আপনার এক বন্ধুকে Phone pe বা Gpay তে ৫০০ টাকা পাঠালেন , কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে?

উত্তর। না , একদমই না।

এক ব্যক্তি আরেক ব্যক্তিকে যত খুশি টাকা অনলাইনে ট্রান্সফার করুক, যা খুশি অ্যাপের সাহায্যে করুক, তাতে কোনো অতিরিক্ত চার্জ বসবে না।

ভারতের সমস্ত UPI এর ৭০ শতাংশ লেনদেন এই ব্যক্তি থেকে ব্যক্তি - টাকা ট্রান্সফারের আওতায় পড়ে। এতে কোনো চার্জ বসেনি। অপপ্রচার থেকে দূরে থাকুন।

প্রশ্ন। আপনি পাড়ার পান বিড়ি সিগারেটের দোকানে গিয়ে ২০ টাকার জিনিস কিনলেন, পাশের মুদিখানার দোকান থেকে ১০০ টাকার সার্ফ এক্সেল কিনলেন, সবজিওয়ালার থেকে ৮০ টাকার সবজি কিনলেন।

স্টেশনে ১০ টাকার লোকাল ট্রেনের টিকিট কাটলেন।

কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে?

উত্তর। না। একদমই না।

প্রথমত ২০০০ টাকা অব্দি টাকা ট্রান্সফারের ক্ষেত্রে কোনো চার্জ নেই। সে আপনি যত বড় ব্যবসায়ীকেই টাকা দিন না কেন!

দ্বিতীয়ত , এর বাইরেও ছোট ব্যবসায়ীদের মাসে ১ লাখ টাকা অব্দি ছাড় দিয়েছে সরকার।

আপনার পাশের ছোট গুমটি দোকান বা রোজ যে সবজিওয়ালার থেকে জিনিস কেনেন, বা যে ফুচকাওয়ালার থেকে ৩০ টাকার ফুচকা খেয়ে qr কোড স্ক্যান করে পেমেন্ট করেন,

তারা মাসে এত ব্যবসা করে যে সেই ক্ষেত্রে online transaction এর পরিমাণ এক লাখ টাকা ছাড়িয়ে যায়?

খেয়াল করুন online transactions বলেছি,শুধুই transaction বলিনি। তার এত কাস্টমার যে মাসে এক লাখ টাকার বেশি ডিজিটাল transaction হয়?

না

অথবা আপনি ফুচকাওয়াকার থেকে ২০০০ টাকার ফুচকা খান? বাজারে গিয়ে ৩০০০ টাকার আলু কেনেন?

না

অতএব পাশের গুমটি দোকান বা চায়ের দোকানে স্বচ্ছন্দে phone PE/ GPay/ Cred / Whatsapp pay দিয়ে পেমেন্ট করুন, বেশি বেশি করে করুন।

সবজি কিনে অনলাইনে পেমেন্ট করুন।

তারা বেশি চার্জ চাইলে প্রতিবাদ করুন। ঠকবেন না।

এখানেই ৯৬ শতাংশ upi লেনদেন কভার হয়ে গেলো। অর্থাৎ এই মুহূর্তে ভারতে UPI তে যত transaction হয় তার ৯৬ শতাংশের ক্ষেত্রেই কোনো চার্জ বসছে না।

এইবার তাহলে আসি ,কোথায় আপনাকে বাড়তি টাকা দিতে হবে

১) আপনি শীতের ছুটিতে ঘুরতে যাবেন।।ট্রেনের টিকিটের দাম ২০০০ টাকার বেশি পড়লো।

অথবা LIC প্রিমিয়াম দেবেন অনলাইনে। তার পরিমাণ ২০০০ টাকার বেশি

সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কত টাকা দিতে হবে?

মাত্র ৫ টাকা । ফ্ল্যাট চার্জ ,মাত্র ৫ টাকা

হ্যাঁ সরকার essential সার্ভিসের ক্ষেত্রে মাত্র ৫ টাকা চার্জ ধার্য করেছে ,যদি সেইটা ২০০০ টাকার ওপরে লেনদেন হয়।

২) আপনি পুজোর বাজার করতে গেলেন, বড় দোকানে।

দোকানের বিল হলো ১০০০০ টাকা।

সেক্ষেত্রে আপনি যদি সেইটা অনলাইনে দেন তাহলে ওই দশ হাজার টাকার ০.৪ শতাংশ অর্থাৎ ৪০ (চল্লিশ) টাকা আপনাকে বাড়তি দিতে হবে।

যদিও সরকার বলেছে যে এইটা ক্রেতাদের থেকে নেওয়া চলবে না,তবু আমি ধরেই নিচ্ছি যে বড় দোকানের মালিক আপনার থেকেই টাকাটা আদায় করবে

সেক্ষেত্রে আপনাকে দশ হাজার টাকার মার্কেটিং করলে চল্লিশ টাকা বাড়তি দিতে হবে

২)আপনি বিবাহবার্ষিকীতে স্ত্রীকে গয়না কিনে দেবেন। দাম পড়লো এক লাখ টাকা।

সেক্ষেত্রে কত দিতে হবে?

তিনশো টাকা।

আপনি বলবেন, এইটা তো হিসেবে মিলছে না

এক লাখ টাকার ০.৪ শতাংশ তো বেশি হয় আরও, চারশো টাকা হয় ,তিনশো বলছেন কেন? মাধ্যমিকে অঙ্কে ফেইল করেছেন নাকি মশাই?

আজ্ঞে হ্যাঁ, সরকার বলেছে এই চার্জের ম্যাক্সিমাম লিমিট ৩০০ টাকা, তার বেশি আর নেওয়া যাবে না।

এই হলো ব্যাপার।

আচ্ছা আপনি বলুন, উপরের যে দুটো উদাহরণ দিলাম, সেখানে কাউকে ছোট ব্যবসায়ী বলা যায় আদৌ?! নিজেই ভাবুন

বা কোন গরিব মানুষ অত টাকা মার্কেটিং করে? যদি করে তাহলে স্বীকার করে নিন, এই সরকারের আমলে বাআরও বছরে মানুষের ক্রয় ক্ষমতা মারাত্মক বেড়েছে।

স্বীকার করবেন নাকি?! আপনার বিজ্ঞ দাদাই যে আপনার কাছে ভুলভাল প্রচার করছে ,তাকে জিজ্ঞাসা করুন তো😂

এইবার,

আপনি পুজোর মার্কেটিং করতে গিয়ে, বা গয়না কিনতে গিয়ে বা এসি কিনতে গিয়ে, এই সামান্য চার্জও দিতে না চাইলে,

আপনি বড় দোকানে দুই হাজার টাকার বেশি transactions এর ক্ষেত্রে ক্যাশ নিয়ে যান, কোনো অসুবিধা নেই।

শেষ প্রশ্ন।

সরকার এই চার্জ বসালো কেন?

উত্তর।

দশ বছর আগে ফেরত যান

কেন্দ্রীয় সরকার যখন UPI চালু করলো, কত কত ফেইসবুক বিজ্ঞানী আপনাকে এর অপকারিতা বুঝিয়েছিল মনে পড়ে?

তাদের বাপ দাদারা কম্পিউটার বসানোর বিরোধিতা করেছিল, তারা সেই ট্র্যাডিশন সমানে চালিয়ে যাচ্ছে,

আজ ভারতের UPI পেমেন্ট সিস্টেম বাকি পৃথিবীর কাছে বিস্ময়, উন্নত দেশগুলিতে এই সুযোগ তারা পায় না

তবে,

আগামী দুই বছরে এই UPI transaction এর পরিমাণ ২৪ বিলিয়ন থেকে বেড়ে ৫০ বিলিয়ন হবে।

তার পরিকাঠামোর জন্যে সরকারকে খরচ করতে হবে।

শুধু তাই না, অতীতে দেখা গিয়েছে, কোনো কোনো সময় sudden surge এর ফলে ১৫ থেকে ৩০ শতাংশ UPI transaction এ ফেইল করতো, ক্রেতা বিক্রেতার বিরক্তির কারণ হতো।

সরকার সেইটা দেখেছে, আরও এফিশিয়েন্ট সিস্টেম আনতে চায়। তাই এই সামান্য চার্জ।

অতএব মনের আনন্দে, নিশ্চিন্তে বাজার থেকে ১০ টাকার আলু কিনে Gpay তে টাকা দিন, দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে Phone pe তে টাকা মিটিয়ে দিন,কোনো চার্জ নেই। দোকানদার মিথ্যা দাবি করলে পাল্টা চোখ রাঙান।

ভুয়ো প্রচারে কান দেবেন না। লোকজনকে সঠিক খবর জানান।

- চয়ন মুখার্জি

16/09/2026

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলে আইনি জটিলতা তৈরি হতে পারে।

16/09/2026

🚨 ব্যাংকের Branch Manager দরখাস্ত নিচ্ছেন না? বারবার ঘুরে আসছেন? তাহলে কী করবেন?

অনেক ক্ষেত্রে Bank Account Freeze / Hold / Lien সংক্রান্ত সমস্যায় গ্রাহক Branch Manager-এর কাছে লিখিত আবেদন নিয়ে গেলেও আবেদন গ্রহণ করা হচ্ছে না বা বারবার অন্যত্র যেতে বলা হচ্ছে।

👉 এমন পরিস্থিতিতে একই জায়গায় বারবার ঘুরে সময় নষ্ট না করে Bank Grievance Redressal Mechanism (GRM)-এর নির্ধারিত Hierarchy অনুযায়ী অভিযোগ Escalate করার বিষয়টি বিবেচনা করা যায়।

📌 GRIEVANCE ESCALATION HIERARCHY

STEP 1️⃣ — BRANCH LEVEL
➡️ Branch Manager / Branch-এর সংশ্লিষ্ট Grievance গ্রহণকারী কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন।

⬇️ আবেদন গ্রহণ না করলে / সমাধান না হলে

STEP 2️⃣ — ZONAL / REGIONAL LEVEL
➡️ Bank-এর সংশ্লিষ্ট Zonal/Regional Grievance Authority-এর কাছে অভিযোগ Escalate করা।

⬇️ প্রয়োজন অনুযায়ী

STEP 3️⃣ — NODAL / PRINCIPAL NODAL OFFICER
➡️ Bank-এর নির্ধারিত Nodal Officer / Principal Nodal Officer-এর কাছে লিখিত অভিযোগ ও পূর্বের আবেদনের প্রমাণসহ Escalation।

⬇️ Bank-এর Internal Grievance Mechanism অনুযায়ী পরবর্তী স্তর

STEP 4️⃣ — RBI OMBUDSMAN / RBI CMS
➡️ Bank-এর Internal Grievance Mechanism-এ অভিযোগের পরও নির্ধারিত সময়ে সমাধান না হলে, প্রযোজ্য ক্ষেত্রে RBI Complaint Management System (CMS)-এর মাধ্যমে অভিযোগের পথ থাকতে পারে।

⚠️ গুরুত্বপূর্ণ:
Branch Manager আবেদন নিচ্ছেন না—এমন হলে মৌখিকভাবে বারবার ঘুরে না এসে লিখিত আবেদন, receiving/acknowledgement, email, complaint/reference number এবং অন্যান্য প্রমাণ সংরক্ষণ করুন।

📢 ব্যাংকিং সমস্যা হলে নিজের অধিকার ও সঠিক Grievance Hierarchy সম্পর্কে জানুন।

🎥 ভিডিওটি Save করুন এবং যাঁর Bank Account Hold/Freeze/Lien সংক্রান্ত সমস্যা আছে তাঁকে Share করুন।

13/09/2026

সাইবার মামলার ক্ষেত্রে চুরি না করে থাকলে ফ্রড না করে থাকলে অ্যারেস্টের কোন ভয় নেই ??

12/09/2026

ঘরে বসে দিনে ₹৫,০০০–₹১০,০০০ ইনকাম করুন” — এমন লোভনীয় অফার দেখেই অনেকেই প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন। ⚠️
098838 70801

12/09/2026

🚨 সাইবার থানা থেকে নোটিশ এসেছে মানেই কি গ্রেফতার?
❌ না, এমনটা ধরে নেওয়া একেবারেই ঠিক নয়!

অনেকেই সাইবার থানার নোটিশ পেলেই আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু মনে রাখবেন—নোটিশ পাওয়া মানেই আপনি গ্রেফতার হবেন, এমন নয়।

📌 তবে নোটিশকে অবহেলা করাও উচিত নয়।
নোটিশে কী বলা হয়েছে, কেন ডাকা হয়েছে এবং কীভাবে তার Compliance করতে হবে—সেটা বুঝে যথাযথভাবে পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

⚖️ ভয় নয়—আইন জানুন, নোটিশ বুঝুন এবং সময়মতো Compliance করুন।

👉 এই ভিডিওটি তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যারা সাইবার থানার নোটিশ পেলেই ভয় পেয়ে যান।

#সাইবার_থানা #সাইবার_নোটিশ #আইনি_সচেতনতা
Mob 098838 70801

Address

Hariharpara
Murshidabad
742165

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Saruar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share