Lawyer in High Court

Lawyer in High Court Ashis Kumar Chowdhury LLM, LLB ,B.Com(Hons),civil lawyers in kolkata, criminal lawyers in kolkata, high court lawyers in kolkata.

Ashis Kumar Chowdhury,civil lawyers in kolkata, criminal lawyers in kolkata, high court lawyers in kolkata. Call Us - 9830192207 / 98309 54575

09/07/2026

ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ (BNS)-এর ৩৪ থেকে ৪৪ নম্বর ধারা (যা আগে ভারতীয় দণ্ডবিধি বা IPC-র ৯৬-১০৬ নম্বর ধারা ছিল) অনুযায়ী, যেকোনো নাগরিকের মতো পুলিশ অফিসারদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। ডিউটি করার সময় যদি কোনো অপরাধী পুলিশের ওপর প্রাণঘাতী আক্রমণ করে, তবে পুলিশ পাল্টা গুলি চালাতে পারে। মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, ফেক এনকাউন্টার ভারতের সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ এবং ২১ নম্বর অনুচ্ছেদ (জীবনের অধিকার)-এর চরম লঙ্ঘন।সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ গাইডলাইন (People'S Union For Civil Liberties And ... vs State Of Maharashtra & Ors on 23 September, 2014)এনকাউন্টারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে ২০১৪ সালে ⁠ভারতের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক মামলায় ১৬ দফা নির্দেশিকা আছে সেই গুলো কে মান্যতা দেওয়া হয়েছে কি না সেটি নিরপেক্ষ তদন্ত কমিটি দেখবে অন্যথায় অফিসার এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ নির্দেশ দিতে পারে ও পুরো ঘটনা হিউম্যান রাইটস কমিশন কে দ্রুত জানাতে হবে!

01/07/2026

পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, ২০২৬:(The West Bengal Public Safety & Control of Anti-Social Activities Bill, 2026 )

27/06/2026
27/06/2026

“One Nation, One Law ,All are equal before the Law “ this is the fundamental basis of our Constitution. অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) হলো ভারতে বসবাসকারী সমস্ত নাগরিকের জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সমরূপ দেওয়ানি আইন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব. এই আইন কার্যকর হলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, দত্তক গ্রহণ, সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষ একই আইনি কাঠামোর অধীনে আসবেন! আইনের চোখে সমতা: ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা.লিঙ্গ সমতা ও নারীর অধিকার: বিভিন্ন ধর্মীয় ব্যক্তিগত আইনে নারীদের তুলনায় পুরুষদের কিছু বাড়তি অধিকার থাকে। অভিন্ন দেওয়ানি বিধি নারীদের সমান অধিকার দিতে সাহায্য করে.জাতীয় সংহতি ও ধর্মনিরপেক্ষতা: ধর্মীয় বিভাজন দূর করে সমাজকে আধুনিক ও একতাবদ্ধ করা….সাংবিধানিক অবস্থান: ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির ৪৪ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, রাষ্ট্র সারা দেশে একটি অভিন্ন দেওয়ানি বিধি চালু করার চেষ্টা করবে .🙏

03/06/2026

স্কুলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে কর্মরত শিক্ষকদের জন্য ‘টিচার্স এলিজিবিলিট টেস্ট’ (টেট) পাশ করা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছিল ২০২৫ সালে। শুক্রবার সেই রায়ের পুনর্বিবেচনার মামলার শুনানি ছিল দেশের শীর্ষ আদালতে। সর্বোচ্চ আদালতও সেই নির্দেশ বহল রাখল। তবে আগে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে টেট পাশের নির্ধারিত সময় ছিল ২০২৭ সালে ৩১ অগস্ট। শুক্রবার তা বৃদ্ধি করল শীর্ষ আদালত। এখন টেট পাশের সময় এক বছর বাড়ল। আদালতের নতুন নির্দেশ, ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে কর্মরত সকল শিক্ষককে টেট পাশ করতে হবে।

24/05/2026

R G Kar Case... সত্য উদ্ঘাটনের স্বার্থে এবং বৃহৎ ষড়যন্ত্রের গোড়ায় পৌঁছতে যে কোনও প্রয়োজনীয় ও সুদূরপ্রসারী দিক খতিয়ে দেখার জন্য নূতন করে এই মামলায় সিবিআই-কে পূর্ণ স্বাধীনতা ও ক্ষমতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুতরাং এটা বলা যেতে পারে R G Kar এর তরুণী চিকিৎসকের মা বাবা এতদিন যে অভিযোগ করে আসছিলেন যে তদন্ত ঠিক ভাবে হয়নি সেটার গুরুত্ব পেলো বলে আমার মনে হয় 🙏

07/04/2026

সরকারি ও আধা-সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন (Government teachers private tuition) এবং কোচিং সেন্টার চালানো নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট । ২০১৮ সালের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে হলপনামা তলব করেছেন মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

ভারতের সংবিধান মেনে সুপ্রিম কোর্ট এর নির্দেশ অনুসারে SIR প্রক্রিয়া তে অংশগ্রহণ করুন... ট্রাইবুনাল অবশ্যই বৈধ ভোটার দের ম...
06/04/2026

ভারতের সংবিধান মেনে সুপ্রিম কোর্ট এর নির্দেশ অনুসারে SIR প্রক্রিয়া তে অংশগ্রহণ করুন... ট্রাইবুনাল অবশ্যই বৈধ ভোটার দের মৌলিক অধিকার ফিরিয়ে দেবে.... বৈধ ভোটার দের নাম বাদ যাবে না.... আদালতের উপর আস্থা রাখুন... কোনো অগণতান্ত্রিক আন্দোলন বা হিংসাতক আন্দোলনে সামিল হয়ে ব্যাক্তিগত সমস্যার সমাধান হয় না... নিচের পর্যালোচনা অনুধাবন করে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে 🙏

Address

6 Old Post Olffice Street 5th Fl
Kolkata
700001

Alerts

Be the first to know and let us send you an email when Lawyer in High Court posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lawyer in High Court:

Shortcuts

Share