The People’s Office

The People’s Office Jai Hind. Jai Bangla. 🌍🇮🇳
Let this be the desk where justice begins. 🙏

“The People’s Office of Suman Das” - মানুষের বাস্তব সমস্যার সমাধানের জনসেবামূলক প্ল্যাটফর্ম।
সঠিক দিকনির্দেশ, দায়িত্বশীল সহায়তা - আইনের পথে।

📲 WhatsApp: 9433524411 (Grievance)
📞 9433584411 (Volunteer)
👉 www.sumandas.org
🌍🇮🇳🙏 The People’s Office of Suman Das
Free Legal Help | Public Grievance Support | Civic Awareness

This is a public service initiative by The Office of Suman Das - rooted in l

aw, guided by conscience, and committed to helping people whose voices have been ignored.

👉 For full details about Suman Das, ongoing initiatives, and updates, visit:
🔗 www.sumandas.org

एकता शक्तिः, प्रगति साध्यम्, सेवैव धर्मः। भारतं श्रेष्ठतम्।
Vande Mataram.

🇮🇳 মতভেদ ছিল, বিদ্বেষ নয়। ইতিহাসের পাতায় নেতাজি ও ড. শ্যামাপ্রসাদের সম্পর্ক আজও আমাদের বড় শিক্ষা দেয়।অনেকে আমাকে জিজ্ঞাস...
10/07/2026

🇮🇳 মতভেদ ছিল, বিদ্বেষ নয়। ইতিহাসের পাতায় নেতাজি ও ড. শ্যামাপ্রসাদের সম্পর্ক আজও আমাদের বড় শিক্ষা দেয়।

অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, আমার অফিসে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি একসঙ্গে কেন আছে?

আমার উত্তর খুব স্পষ্ট।

ইতিহাসকে দলীয় দেওয়ালের মধ্যে আটকে রাখলে বাংলার ইতিহাসকে বোঝা যায় না। রাজনৈতিক পথ আলাদা হতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের জন্য সাহস, আত্মত্যাগ, নেতৃত্ব ও দায়িত্ববোধকে কখনও ছোট করা যায় না।

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 𝐋𝐞𝐚𝐯𝐞𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐚 𝐃𝐢𝐚𝐫𝐲 পড়লে দেখা যায়, তিনি নেতাজিকে কোনও দূরের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখেননি। তাঁর লেখায় মতভেদ আছে, সমালোচনা আছে, কিন্তু ব্যক্তিগত অসম্মান নেই।

একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো। ড. শ্যামাপ্রসাদ তাঁর ইংরেজি ডায়েরিতে নেতাজিকে বারবার “Subhas” বলে উল্লেখ করেছেন। “Subhas Babu” নয়, “Mr. Bose” নয়, সরাসরি Subhas।

এই সম্বোধনকে অসম্মান হিসেবে দেখা উচিত নয়। বরং এটি তাঁদের পারস্পরিক পরিচয়, একই সময়ের রাজনৈতিক সম্পর্ক এবং এক ধরনের ব্যক্তিগত স্বাভাবিকতার ইঙ্গিত দেয়। কারণ সম্পূর্ণ দূরের মানুষকে সাধারণত এভাবে লেখা হয় না, বিশেষ করে যখন একই লেখায় শ্রদ্ধা, স্নেহ এবং রাজনৈতিক আলোচনার উল্লেখ আছে।

𝐋𝐞𝐚𝐯𝐞𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐚 𝐃𝐢𝐚𝐫𝐲-তে ড. শ্যামাপ্রসাদ লিখেছেন, বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে সুভাষচন্দ্র বসুর সরাসরি আলোচনা হয়েছিল। শরৎচন্দ্র বসুর উপস্থিতিতেও তাঁদের দীর্ঘ আলোচনা হয়।
𝐑𝐞𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞: 𝐋𝐞𝐚𝐯𝐞𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐚 𝐃𝐢𝐚𝐫𝐲, 𝐩. 𝟑𝟏.

পৃষ্ঠা ৩২-এ তিনি লিখেছেন, সুভাষচন্দ্র তাঁকে সতর্ক করেছিলেন “in a friendly spirit”। এই শব্দবন্ধ খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও আলোচনার দরজা বন্ধ ছিল না।
𝐑𝐞𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞: 𝐋𝐞𝐚𝐯𝐞𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐚 𝐃𝐢𝐚𝐫𝐲, 𝐩. 𝟑2.

কিন্তু সবচেয়ে শক্তিশালী লাইনটি আছে পৃষ্ঠা ৩৫-এ। ড. শ্যামাপ্রসাদ লিখেছেন:

“𝐖𝐞, 𝐬𝐩𝐞𝐜𝐢𝐚𝐥𝐥𝐲 𝐈, 𝐡𝐚𝐝 𝐧𝐨 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐠𝐫𝐮𝐝𝐠𝐞 𝐚𝐠𝐚𝐢𝐧𝐬𝐭 𝐒𝐮𝐛𝐡𝐚𝐬. 𝐈𝐧𝐝𝐞𝐞𝐝 𝐈 𝐡𝐚𝐝 𝐟𝐨𝐫 𝐡𝐢𝐦 𝐚𝐝𝐦𝐢𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐚𝐟𝐟𝐞𝐜𝐭𝐢𝐨𝐧, 𝐚𝐧𝐝 𝐠𝐞𝐧𝐮𝐢𝐧𝐞𝐥𝐲 𝐛𝐞𝐥𝐢𝐞𝐯𝐞𝐝 𝐭𝐡𝐚𝐭 𝐭𝐡𝐞𝐫𝐞 𝐰𝐚𝐬 𝐧𝐨 𝐨𝐭𝐡𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧 𝐰𝐡𝐨 𝐜𝐨𝐮𝐥𝐝 𝐜𝐨𝐦𝐞 𝐧𝐞𝐚𝐫 𝐡𝐢𝐦 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐥𝐢𝐭𝐢𝐜𝐚𝐥 𝐟𝐢𝐞𝐥𝐝 𝐨𝐟 𝐈𝐧𝐝𝐢𝐚, 𝐬𝐩𝐞𝐜𝐢𝐚𝐥𝐥𝐲 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥.”
𝐑𝐞𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞: 𝐃𝐫. 𝐒𝐲𝐚𝐦𝐚 𝐏𝐫𝐚𝐬𝐚𝐝 𝐌𝐨𝐨𝐤𝐞𝐫𝐣𝐞𝐞, 𝐋𝐞𝐚𝐯𝐞𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐚 𝐃𝐢𝐚𝐫𝐲, 𝐩. 𝟑𝟓.

এই একটি লাইন থেকেই বোঝা যায়, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কী ভাবতেন।

এটা কোনও শত্রুর ভাষা নয়। এটা কোনও দূরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর শুষ্ক ভাষাও নয়। এই ভাষায় আছে শ্রদ্ধা, স্নেহ, ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক মতভেদ এবং এক ধরনের মান-অভিমানের ছাপ।

যাঁদের মধ্যে সম্পর্ক থাকে, আলোচনা থাকে, মতভেদ থাকে, আবার হৃদয়ের মধ্যে সম্মানও থাকে, তাঁরাই এমনভাবে লিখতে পারেন।

ড. শ্যামাপ্রসাদ স্পষ্ট লিখেছেন, তাঁর নেতাজির প্রতি কোনও ব্যক্তিগত বিরাগ ছিল না। বরং ছিল “𝐚𝐝𝐦𝐢𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐚𝐟𝐟𝐞𝐜𝐭𝐢𝐨𝐧”। তিনি আরও বিশ্বাস করতেন, ভারতের রাজনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে বাংলায়, নেতাজির সমকক্ষ আর কেউ ছিলেন না।

তাই ইতিহাসকে সরল শত্রু-মিত্রের চোখে দেখা ভুল।

ড. শ্যামাপ্রসাদ ও নেতাজির মতভেদ ছিল। কিন্তু সেই মতভেদে বিদ্বেষ ছিল না।
রাজনৈতিক দূরত্ব ছিল। কিন্তু ব্যক্তিগত অসম্মান ছিল না।
বরং ছিল এক গভীর স্বীকৃতি: নেতাজি ছিলেন তাঁর সময়ের এক অনন্য রাজনৈতিক মহীরুহ।

তাই আমার অফিসে দুজনেরই স্থান আছে।

নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের শেখান, স্বাধীনতার জন্য সাহস লাগে।
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের শেখান, জাতির স্বার্থে দায়িত্ব নিয়ে দাঁড়াতে হয়।

মতভেদ ইতিহাসের অংশ।
শ্রদ্ধা চরিত্রের পরিচয়।

🇮🇳 ইতিহাসকে বিভাজনের অস্ত্র নয়, চরিত্র গঠনের শিক্ষা হিসেবে দেখা উচিত।

𝐁𝐨𝐨𝐤 𝐑𝐞𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞:
𝐃𝐫. 𝐒𝐲𝐚𝐦𝐚 𝐏𝐫𝐚𝐬𝐚𝐝 𝐌𝐨𝐨𝐤𝐞𝐫𝐣𝐞𝐞, 𝐋𝐞𝐚𝐯𝐞𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐚 𝐃𝐢𝐚𝐫𝐲, 𝐎𝐱𝐟𝐨𝐫𝐝 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐏𝐫𝐞𝐬𝐬, 𝟏𝟗𝟗𝟑, 𝐩𝐩. 𝟑𝟏, 𝟑𝟐, 𝟑𝟓

🏛️ KMC Ward Nos. 111, 112, 113 & 114-এর মানুষের জন্য⚖️ FREE Legal Aid Clinic | বিনামূল্যে আইন সহায়তা ক্লিনিকজনতার পাশে থ...
24/05/2026

🏛️ KMC Ward Nos. 111, 112, 113 & 114-এর মানুষের জন্য
⚖️ FREE Legal Aid Clinic | বিনামূল্যে আইন সহায়তা ক্লিনিক

জনতার পাশে থাকার এক ছোট কিন্তু আন্তরিক প্রয়াস।

পারিবারিক অশান্তি, জমি-বাড়ির বিরোধ, ভাড়াটিয়া সমস্যা, সাইবার প্রতারণা, প্রবীণ নাগরিকদের সমস্যা কিংবা অন্যান্য আইনি জটিলতায় অনেক মানুষ সঠিক দিশার অভাবে অসহায় বোধ করেন।

অনেক সময় সময়মতো একটি সঠিক আলোচনা ও প্রাথমিক দিশাই বাঁচাতে পারে বছরের পর বছর অশান্তি, মানসিক চাপ ও মামলা-মোকদ্দমা থেকে।

সেই ভাবনা থেকেই প্রতি শুক্রবার আয়োজন করা হচ্ছে এই

🤝 “বিনামূল্যে আইন সহায়তা ক্লিনিক I FREE Legal Aid Clinic"

এটি শুধুমাত্র আইনি আলোচনা নয় -
এটি মানুষের কথা শোনার, সচেতন করার এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে নেওয়ার একটি জনসেবামূলক উদ্যোগ।

🗓 EVERY FRIDAY | প্রতি শুক্রবার
🕔 5:00 PM - 8:00 PM | বিকেল ৫টা - রাত ৮টা

📍 THE PEOPLE’S OFFICE | জনতার কার্যালয় | जनकार्यालय
239, H.L. Sarkar Road, Kolkata - 700 070

📲 WhatsApp: 9433524411

“মানুষের সমস্যা বুঝে,
মানুষের পাশে দাঁড়িয়ে,
সম্মান ও মর্যাদা বজায় রেখে সমাধানের পথ খোঁজাই আমাদের উদ্দেশ্য।”

#

🇮🇳 गणतंत्र दिवस संदेश 🇮🇳गणतंत्र दिवस केवल तिरंगे का उत्सव नहीं है।यह हर दिन का संकल्प है-संविधान का सम्मान करें, हर नागर...
26/01/2026

🇮🇳 गणतंत्र दिवस संदेश 🇮🇳

गणतंत्र दिवस केवल तिरंगे का उत्सव नहीं है।
यह हर दिन का संकल्प है-संविधान का सम्मान करें, हर नागरिक की गरिमा बनाए रखें, और ईमानदारी से भारत की सेवा करें।
जय हिन्द!🙏

🇮🇳 প্রজাতন্ত্র দিবসের বার্তা 🇮🇳

প্রজাতন্ত্র দিবস শুধু তেরঙ্গার উৎসব নয়।
এটি প্রতিদিনের অঙ্গীকার-সংবিধানকে সম্মান করা, প্রতিটি নাগরিকের মর্যাদা রক্ষা করা, এবং সততার সঙ্গে ভারতকে সেবা করা।
জয় হিন্দ! 🙏

🇮🇳 HAPPY REPUBLIC DAY 🇮🇳
26th January

Republic Day is not just a celebration of our Flag.
It is a daily promise to honour our Constitution, respect every citizen, and serve India with integrity.
Jai Hind!🙏

পরাক্রম দিবস শুধু স্মরণ করার দিন নয়, আত্মসমালোচনার দিনও।নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের শিখিয়েছিলেন-দেশপ্রেম মানে আবেগ ন...
23/01/2026

পরাক্রম দিবস শুধু স্মরণ করার দিন নয়, আত্মসমালোচনার দিনও।
নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের শিখিয়েছিলেন-দেশপ্রেম মানে আবেগ নয়, দায়িত্ব। স্বাধীনতা মানে শুধু অধিকার নয়, শৃঙ্খলা ও কর্তব্য।

আজকের ভারতের প্রেক্ষাপটে নেতাজির পরাক্রম আমাদের মনে করিয়ে দেয়-রাষ্ট্র গড়ে ওঠে সাহসী সিদ্ধান্তে, নীরব সততায় এবং নাগরিকদের দায়িত্বশীল আচরণে।
এই মূল্যবোধই একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে।
জয় হিন্দ!🙏

पराक्रम दिवस केवल स्मरण का अवसर नहीं है, यह आत्ममंथन का दिन है।
नेताजी सुभाष चंद्र बोस ने हमें सिखाया कि राष्ट्रभक्ति भावना नहीं, कर्तव्य है। स्वतंत्रता केवल अधिकार नहीं, अनुशासन और जिम्मेदारी भी है।

आज के भारत में नेताजी का पराक्रम यह स्पष्ट करता है कि राष्ट्र शब्दों से नहीं, बल्कि साहसी निर्णयों, ईमानदार आचरण और जिम्मेदार नागरिकता से मजबूत होता है।
यही उनकी सच्ची विरासत है।
जय हिंद!🙏

Parakram Diwas is not merely a day of remembrance. It is a day of reflection.
Netaji Subhas Chandra Bose reminds us that patriotism is rooted in responsibility, not emotion alone. Freedom is sustained not only by rights, but by discipline and duty.

In today’s India, his idea of courage calls for moral clarity, principled decisions, and responsible citizenship. Nations endure through character, not slogans.
Jai Hind!🙏

নতুন বর্ষ ২০২৬!নতুন বছর আমাদের কাছে কোনো ঘোষণা বা দাবি নয় - জনসেবার দায়িত্বটুকু আরও সংযম, সততা ও সচেতনতার সঙ্গে পালন ক...
01/01/2026

নতুন বর্ষ ২০২৬!

নতুন বছর আমাদের কাছে কোনো ঘোষণা বা দাবি নয় -
জনসেবার দায়িত্বটুকু আরও সংযম, সততা ও সচেতনতার সঙ্গে পালন করার একটি নতুন সুযোগ।

সমাজ টিকে থাকে বড় কথায় নয়, বরং নীরব ও দায়িত্বশীল কাজে। নিয়ম মানা, কথা বলার আগে শোনা, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া, এবং প্রয়োজনে নিরপেক্ষভাবে পাশে দাঁড়ানো -
এই সাধারণ অথচ কঠিন কর্তব্যগুলিই সমাজে আস্থা গড়ে তোলে।

আইনগত বিষয়, মধ্যস্থতা বা নাগরিক সমস্যার ক্ষেত্রে, পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনা করে, আমাদের সামর্থ্যের মধ্যে থেকে পারিশ্রমিকের প্রত্যাশা ব্যতীত সহায়তার চেষ্টা করাকে আমরা দায়িত্ব বলেই মনে করি। এই নীতিতেই, আগামীতেও আরও সংযত ও দায়িত্বশীলভাবে কাজ করে যাওয়ার সংকল্প রাখি।

নতুন বছরে সকলের জন্য সুস্বাস্থ্য, স্থিরতা ও সুবিবেচনার কামনা করি।
নিজের নিজের জায়গা থেকে সৎ কাজের সঙ্গে যুক্ত থাকাই হোক আমাদের সম্মিলিত শক্তি।

নববর্ষের শুভেচ্ছা।

Address

The People's Office, 239, H. L. Sarkar Road, Ground Floor (Right Side)
Kolkata
700070

Alerts

Be the first to know and let us send you an email when The People’s Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category