18/12/2023
السلام عليكم ورحمة الله وبركاته
আলহমদুলিল্লাহ এই গ্রুপে সূরা মূলক হিফজ শুরু হতে যাচ্ছে।
সূরা মুলক এর ফজিলত🌼🌼
🌸আমলকারীর জন্য সুপারিশ করবে:
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- কুরআনে ত্রিশ আয়াতবিশিষ্ট একটি সূরা রয়েছে, যা এক ব্যক্তির জন্য মাগফিরাতের সুপারিশ করেছে ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তা হল, সূরা তাবারাকাল্লাযী... অর্থাৎ সূরা মুল্ক। -জামে তিরমিযী, হাদীস ২৮৯১; সুনানে আবু দাউদ, হাদীস ১৪০০; সুনানে ইবনে মাজাহ, হাদীস ৩৭৮৬; মুসনাদে আহমাদ, হাদীস ৭৯৭৫
🌸আমলকারীর পক্ষে ওকালতি করে জান্নাতে প্রবেশ করাবে:
আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-কুরআনে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যা তার আমলকারীকে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তার পক্ষে ওকালতি করেছে, তার পক্ষে লড়েছে। তা হল, সূরা তাবারাকা (সূরামুলক)। -আলমুজামুল আওসাত, তবারানী, হাদীস ৩৬৫৪; আলমুজামুস সগীর, তবারানী, হাদীস ৪৯০; আলআহাদীসুল মুখতারাহ, যিয়া আলমাকদীসী, হাদীস ১৭৩৮; মাজমাউয যাওয়ায়েদ, হাদীস ১১৪৩০
🌸তিলাওয়াতকারীর জন্য কবরের আযাব থেকে প্রতিবন্ধক হবে:
আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন- (সূরা মুলকের আমলকারী) ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, (আযাবের) ফিরিশতারা তার পায়ের দিক থেকে আসবে; তখন পা বলবে, এদিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছতে পারবে না। সে (আমার উপর ভর করে) নামাযে দাঁড়িয়ে সূরা মুলক তিলাওয়াত করত। এরপর বুক অথবা পেটের দিক থেকে এলে তা বলবে, এদিক থেকেও তোমরা তাকে কিছু করতে পারবে না; সে তো সূরা মুলক তিলাওয়াত করত (আমার মাঝে সূরা মুলক ধারণ করত)। মাথার দিক থেকে এলে বলবে, আমার দিক থেকেও তোমাদের তার পর্যন্ত পৌঁছা সম্ভব নয়; সে তো সূরা মুলক তিলাওয়াত করত (আমার মাঝে সূরা মুলক সংরক্ষণ করত)।
ইবনে মাসউদ রা. বলেন, এ সূরা ‘মানিআহ’-বাধা দানকারী; ব্যক্তি থেকে কবরের আযাব রুখে দেয়।... যে ব্যক্তি রাতে এটি তিলাওয়াত করল সে অনেক ভালো ও বড় কাজ করল। -মুসতাদরাকে হাকেম, হাদীস ৩৮৩৯; শুআবুল ঈমান বায়হাকী, হাদীস ২২৭৯
☘️নবীজী ﷺ রাতে সূরা মুলক তিলাওয়াত না করে ঘুমাতেন না:
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদাহ ও সূরা মুলক তিলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। -জামে তিরমিযী, হাদীস ৩৪০৪; মুসতাদরাকে হাকেম, হাদীস ৩৫৪৫; মুসনাদে আহমাদ, হাদীস ১৪৬৫৯; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদীস ২৯৮১৬; আলআদাবুল মুফরাদ, বুখারী, হাদীস ১২০৭; সুনানে দারিমী, হাদীস
কিছু শর্ত📌📌
🌼কোর্সে এনরোল করার জন্য অবশ্যই অন্তত ব্যাসিক তাজবিদ কমপ্লিট থাকতে হবে।
🌼কোর্স শেষ করার নিয়ত থাকতে হবে।
🌼প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে।
🌼অন্যান্য বোনদের এই কোর্স বিষয়ে জানাতে হবে।
🌼টেলিগ্রাম অ্যাপ থাকতে হবে।
উপরোক্ত শর্তগুলো পূর্ণ করতে পারলে নিচের গ্রুপে জয়েন করুন ইনশাআল্লাহ।
আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংকঃ https://t.me/+yjQwZQi1L8xlY2U1
বিঃদ্রঃ কোর্স শুরু সম্ভাব্য ২৬ ডিসেম্বর। ( হাদিয়া সামর্থ অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা ।
কোর্সটি শুধু বোনদের জন্য।
কোর্স এর সময় সীমা : 30 দিন ।