AK Law Academy

AK Law Academy AK Law Academy is the Best Law Institution Of Kolkata where we teach students how to develop personalities along with Legal Knowledge.

We offer courses like BA.LL.B 5 Years Under CU as we as BA.LLB Entrance under CU, West Bengal Judicial Service Exam etc.

15/10/2025

A Detailed Analysis of the CULET 2025 Question Paper.
AK Law Academy
9830057267








Are you interested to make your career in law?Join the Best Law Coaching institution of West Bengal to make your career....
17/02/2025

Are you interested to make your career in law?
Join the Best Law Coaching institution of West Bengal to make your career.
Join AK Law Academy!
9830057267 / 9836870055

09/06/2024

একটা দরকারি কাজেই ব্যাঙ্কে গিয়েছিলাম। ম্যানেজার প্রবলেমটা শুনে বললেন, এক কাজ করুন একটা অ্যাপ্লিকেশন লিখে আজই জমা দিন। আশাকরি দু একদিনের মধ্যেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ম্যানেজারের রুম থেকে বেরিয়ে এসে আমি তখন অ্যাপ্লিকেশনটা লিখছি। কানে এলো,

"দরকার কি! এই বয়সে জেল খাটতে পারব না। সবই তো জানো, আগের মতো সেই দিন কাল আর নেই।"

কথাটা কানে আসতেই পিছনের দিকে তাকিয়ে দেখি এক বয়স্ক ভদ্রমহিলা আর এক বয়স্ক ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে কথা গুলো বলছেন। কথাটা শুনে অপর ভদ্রমহিলা তখন বললেন,

-আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। বেলা এগারোটা পর্যন্ত কেউ ঘুমোয়? তা তুমি কিছু বলো না?

-প্রথম প্রথম বলতাম, দেখলাম তাতে অশান্তি বাড়ে।

-তা অতো বেলায় ঘুম থেকে উঠে কাজ কর্ম কিছু তো করে!

কথাটা শুনে ভদ্রমহিলা হাসলেন। তারপর বললেন,

-কাজ করে তো! মোবাইল নিয়ে ভিডিও বানায়, রিল মিল কি আজকাল হয়েছে ওসব বানায়। তার ওপর নিজের রূপ চর্চা, সাজগোজ, এগুলোই তো কাজ। এর বাইরে আর কোনো কাজ নেই।

-রান্না টান্না? তুমিই করো?

-ওটা আবার কাজ নাকি? ছেলে একদিন বৌমাকে বলল, মাকে তুমি একটু হেল্প করতে পারো তো। মুখের ওপর বলল, আমি রান্না করব না। আমি রাঁধুনি না তোমার মায়ের হেল্পার? ছেলে বলল, তাহলে মা-ই বা রান্না করবে কেন? বৌমা মুখের ওপর বলে দিল, যার যেটা যোগ্যতা সে সেটাই করবে। তারপর সে কি অশান্তি। আমাকে মেজাজ দেখিয়ে বলল, আপনি আমাকে মেন্টালি টর্চার করছেন। পথের ভিখিরি করে ছেড়ে দেব। পাশের বাড়িতে দেখেছেন তো, কি অবস্থা হয়েছে? আমি সারাদিন ভয়ে থাকি। তুমি বলো তো ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছি? নাকি ভয়ে থাকব বলে? আগে আমার এত রোগ টোগ ছিল না। সুগার, প্রেসার সব কিছুতে আক্রান্ত। আতঙ্কে থাকি সব সময়।

অ্যাপ্লিকেশন লিখতে লিখতে কলম থেমে যাচ্ছিল আমার। ভদ্রমহিলা কথা গুলো যে একদম সত্যি বলছেন, সে কথা বুঝতে অসুবিধা রইল না। আমার নিজের চোখে দেখা এমন দু তিনটে পরিবারকে দেখেছি, ছেলের বিয়ের দিয়ে সর্বস্বান্ত হয়েছে। বিয়ের সাত মাসের মাথায় ডিভোর্স। মোটা অঙ্কের দাবী করে টাকা গুছিয়েই শুধু নেয়নি, মিথ্যে ফোর নাইন্টি এইটের ফাঁদে ফেলে জেল জরিমানা হয়েছে বয়স্ক শ্বশুর শাশুড়ির। আবার এমন বৌমাকেও দেখেছি, সকাল এগারোটায় ঘুম থেকে ওঠে, রিল বানায়, আর শাশুড়িকে গাধার মতো খাটিয়ে তার ঘাড়ে বসে খায়। অ্যাপ্লিকেশন লিখতে লিখতে ভাবছি তখন, কি দিন কাল এলো সত্যি! ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে ভালো করে আরো একবার ওনাকে দেখলাম। দেখেই মনে হল, অমায়িক শান্ত স্বভাবের মানুষ। অথচ তাঁর কপালেই এমন?

সে যাইহোক, আমি অ্যাপ্লিকেশনটা লিখে ম্যানেজারের রুমে ঢুকলাম। ম্যানেজারের অ্যাপ্লিকেশনটা নিয়ে বললেন, আপনি বাইরে অপেক্ষা করুন। আমি মিনিট দশেকের মধ্যে আপনাকে ডেকে নিচ্ছি।

ম্যানেজারের কথা মতো যথারীতি বাইরে এসে অপেক্ষা করতেই হলো। বাইরে বেরিয়ে দেখি, ওই দুই ভদ্রমহিলা তখনো নিজেদের মধ্যে কথা বলছেন। অপর ওই ভদ্রমহিলা তখন এই ভদ্রমহিলাকে সান্ত্বনা দিয়ে বলছেন,

-কি আর করবে বলো, সব কিছুই কপাল। কার মনে কি আছে, কি করে বুঝবে বলো তো। আজকাল অনেক মেয়েই বিয়ের পর ইচ্ছা করে ডিভোর্স নিয়ে এক রকমের ব্যবসা খুলে ফেলেছে। মান সম্মান নষ্ট করে দিয়ে ছেলের বাড়ির পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। যাকগে, মণিকা দি , বড় বৌ খারাপ হয়েছে, কি আর করবে বলো, ছোটো ছেলের বিয়েটা অন্তত দেখে শুনে দিও। এর মতো খারাপ যেন না হয়।

ভদ্রমহিলা বললেন,

-দিতে তো চাইছি, ছোটো ছেলে আর বিয়ে করতেই রাজী হচ্ছে না। আমাকে বলে দিল, এই বেশ ভালো আছি। চারিদিকে যা দেখছি, তাতে আমি বিয়ে করে ওই ফাঁদে পা দিচ্ছি না। এই বুড়ো বয়সে আমার বাবা মা মিথ্যে কেসের আসামী হয়ে উঠবে, আর আমি চোখে দেখেও কিছু করতে পারব না, এর থেকে বড়ো যন্ত্রণার আর কি হতে পারে‌। মা তুমি আমাকে আর বিয়ে করার জন্য চাপ দিও না।

ভদ্রমহিলার ছেলের কথা গুলো শুনে আমি তাই ভাবছিলাম, এ কথা গুলো একেবারেই উড়িয়ে দেবার নয়। আমার পরিচিত এক ভাই, সেদিন তাকে বিয়ের কথা বলতেই, সেম কথা গুলো ও আমাকে শোনালো। আজকাল বহু ছেলেই দেখছি বিয়ে করতেই চাইছে না। এমনটা যদি চলতে থাকে, এ তো আগামী দিনের জন্য এ এক অশনি সংকেত। বিয়ের মতো এক পবিত্র সামাজিক বন্ধন কলুষিত হয়ে উঠছে কিছু নোংরা মানসিকতার মানুষের জন্য, যারা ডিভোর্সটাকে হাতিয়ার করে মোটা টাকা ইনকামের ফায়দা তুলছে। সেই সঙ্গে আইনের গেরোয় পড়ে জেলের আসামি সাজতে হচ্ছে ছেলেটিকে,ও তার পরিবারকে। এবার বোধহয় ভাববার সময় এসেছে। আইনের একপাক্ষিক বৈষম্য আর নয়, আইন বোধহয় সবার জন্য সমান হওয়া দরকার। ফোর নাইন্টি এইট শুধু নারীর জন্য কেন, পুরুষদেরও থাকুক। সত্য মিথ্যা যাচাই হোক। প্রকৃত দোষী শাস্তি পাক, সে পুরুষ হোক বা নারী। আইনের ফা়ঁদটা কারো যেন হাতিয়ার না হয় অন্যকে জব্দ করার জন্য, অন্তত যারা মিথ্যে কেস সাজিয়ে ডিভোর্সের গল্প তৈরি করছে, তাদের টাকা আদায়ের ধান্দা বন্ধ হোক।

কলমে সরজিৎ ঘোষ

Schedule of 8th semester!AK Law Academy
08/06/2024

Schedule of 8th semester!
AK Law Academy

Schedule of 2nd and 6th semester under University Of Calcutta!AK Law Academy
08/06/2024

Schedule of 2nd and 6th semester under University Of Calcutta!
AK Law Academy

আগামীকাল রাত ৯টা থেকে আমার সাথে ফেসবুক লাইভে থাকবেন West Bengal Judicial Service 2022 এর 5th সফল পরীক্ষার্থী Suryasikha ...
29/05/2024

আগামীকাল রাত ৯টা থেকে আমার সাথে ফেসবুক লাইভে থাকবেন West Bengal Judicial Service 2022 এর 5th সফল পরীক্ষার্থী Suryasikha Ray!
যারা যারা এই পরীক্ষার প্রিপারেশান করছেন, তারা আগামীকাল জয়েন করতে পারেন এই লাইভে।
AK Law Academy
9830057267

আজ বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া, অর্থাৎ, অক্ষয় তৃতীয়া। কথিত আছে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আজ জন্মদিন। অন্নপূর্ণা দ...
10/05/2024

আজ বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া, অর্থাৎ, অক্ষয় তৃতীয়া। কথিত আছে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আজ জন্মদিন। অন্নপূর্ণা দেবীর জন্মদিনও এই তিথিতেই। ত্রেতা যুগের শুরু এই দিনেই হয়েছিল। এই দিনই বেদব্যাসের কথনে ভগবান শ্রী গণেশ মহাভারত লেখা শুরু করেছিলেন। এই দিনেই মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। কোন কোন মতে পাণ্ডবদের বনবাসে যাওয়ার আগে এই দিনেই শ্রী কৃষ্ণ যুধিষ্ঠিরের হাতে তুলে দিয়েছিলেন অক্ষয় পাত্র, যার খাদ্য কোনদিন শেষ হবে না। যাতে বনবাসকালে তাঁদের খাদ্যাভাব না ঘটে।
অক্ষয় তৃতীয়ার এই পুণ্য লগ্নে সকলের জন্য রইল অফুরান শুভেচ্ছা। জীবন অক্ষয় হোক। অক্ষয় হোক সৌভাগ্য। অক্ষয় শান্তি ও আনন্দ আসুক জীবনে।
AK Law Academy
9830057267 / 9836870055

প্রখরতপন তাপে যে রবির আবির্ভাব,সেই তিনিই বৈশাখ অতিক্রান্ত করে আশ্বাসবাণী শোনালেন"তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে"!গতক...
08/05/2024

প্রখরতপন তাপে যে রবির আবির্ভাব,সেই তিনিই বৈশাখ অতিক্রান্ত করে আশ্বাসবাণী শোনালেন"তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে"!গতকাল রাতে কালবৈশাখীর আগমণে সেই তপের তাপের বাঁধন কেটেছে,ধরাতল স্নিগ্ধ হয়েছে রসের বর্ষণে!এমনি বৃষ্টিস্নাত রসসিক্ত সকালে দল বেঁধে যাচ্চে শান্তিনিকেতনে উপাসনা গৃহের দিকে।কারণ:"আজ মম জন্মদিন"।
আজ"নব অরুণোদয় জয় জয় জয় হোক।" "পঁচিশে বৈশাখ চলেছে
জন্মদিনের ধারাকে বহন করে
মৃত্যু দিনের দিকে।
সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে
ছোটো ছোটো জন্মমৃত্যুর সীমানায়
নানা রবীন্দ্রনাথের একখানা মালা।।"
তাদের প্রার্থনা:রবীন্দ্রচেতনার একটুকু ছোঁয়ায় যেন জীবনের বেদিতল হোক নির্মল।
দ্বাদশ বর্ষীয় বালকের 'অভিলাষ' (প্রথম কবিতা) আশি অতিক্রান্ত করেও দেখলেন"তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে,হে ছলনাময়ী!"(শেষ কবিতা)
দেখেছেন দুটো শতাব্দী,সাক্ষী থেকেছেন দু'দুটো বিশ্বযুদ্ধের। সময়ের প্রবহমানতায় অর্জিত প্রচুর অভিজ্ঞতার বিচিত্র কথা সুর ও শব্দের তুলিকা দিয়ে সহস্রধারায় এঁকেছেন দেশকালোত্তীর্ণ সমাজের জলছবি।
পঁচিশে বৈশাখ আত্মপরিচয়হীন বাঙালির জন্মদিন।একজীবনে বহু জন্মান্তর ঘটানোর আরেক নাম রবীন্দ্রনাথ।

🕉️ Happy Hanuman Jayanti 2024!🙏On this auspicious day, let's celebrate the birth of Lord Hanuman, the epitome of devotio...
23/04/2024

🕉️ Happy Hanuman Jayanti 2024!🙏

On this auspicious day, let's celebrate the birth of Lord Hanuman, the epitome of devotion, courage, and strength. As we reflect on his noble qualities, may we draw inspiration to overcome obstacles and serve humanity with unwavering dedication.

Let's immerse ourselves in prayers, chant the Hanuman Chalisa, and seek his blessings for prosperity, wisdom, and inner peace. May his divine presence fill our hearts with joy and our lives with positivity.

Wishing you and your loved ones a blessed Hanuman Jayanti filled with divine grace and spiritual enlightenment! Jai Hanuman! 🚩🌺

Adv Arindam Kanjilal
Director
AK Law Academy

I congratulate to the students of AK Law Academy for successfully conducting the event of Alipore Museum Visit and after...
11/04/2024

I congratulate to the students of AK Law Academy for successfully conducting the event of Alipore Museum Visit and after the appearance of a Pocso Act suit in Alipore Pocso Court with me yesterday!
The show must go on❤️
ও হ্যাঁ বাই দা ওয়ে, AK Law Academy কিন্তু কোর্ট ঘোরাতে নিয়ে যায়নি🥴

Guru bin kaise gun gaveGuru na mane to gun na aave🙏ঠিক সেই সময়টায় যখন সবাই ভাবে আমি বড় হয়ে গেছি.. আমার তখন সেই বয়স।এখনও ...
10/04/2024

Guru bin kaise gun gave
Guru na mane to gun na aave🙏

ঠিক সেই সময়টায় যখন সবাই ভাবে আমি বড় হয়ে গেছি.. আমার তখন সেই বয়স।

এখনও চোখ বুজলে স্পষ্ট ভেসে ওঠে উচ্চমাধ্যমিকের ঠিক আগের দিনগুলো...
মাথায় প্রবল টেনশন, সাথে প্রিপারেশান..
যেহেতু ইংরেজি ভাষাটার ওপর একটা আলাদাই আগ্রহ ছিলো বরাবর ছেলেবেলা থেকেই, তাই ভাষাটায় আরো দক্ষতা অর্জনের জন্য আমার বাবা অর্থাৎ আমার 'অরুন মিত্র' হটাৎ করেই একদিন আমার হাত ধরে সটান হাজির হলেন এক ভদ্রলোকের বাড়িতে।
বলাই বাহুল্য, আমার মতন ডানপিটে ছেলের প্রথম দর্শনে একদমই ভালো লাগেনি ভদ্রলোককে...
মানে ওই বয়সে যা হয় আর কি...
কিন্তু প্রথম দর্শনে ভদ্রলোক কেমন যেনো আপন করে নিয়েছিলেন আমাকে.. এবং সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়...
তা যাই হোক, প্রথমদিন ক্লাস করতে গেলাম এবং গিয়ে দেখলাম আমি একাই পড়তে এসেছি... আর কেউ নেই যার সাথে মন খুলে মনের বিরক্তি ভাগ করে নিতে পারি।
এখনো মনে আছে যে ঢুকেছি ঘরে আর ভদ্রলোক সাথে সাথে বলে উঠলেন, "বাহ! তোমার সময়ের জ্ঞান আছে দেখছি! ঠিক সকাল ৭.৩০ মানে, ৭.৩০ তেই এসেছ ভায়া। তোমার হবে"।
#সেই প্রথম শিক্ষা যে বড় হতে গেলে বা, ভালো কিছু হতে গেলে, সময়ে পৌঁছাতে পারাটা সবার আগে প্রয়োজনীয়..
বলাই বাহুল্য, আজও তাই করি।
সেটা আমার নিজের ক্লাসরুম হোক বা, মামলা.. সবসময় সময়ের আগে!❤️

সময়ের চাকা এগোতে লাগলো, সাথে আমিও..
ঠিক উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে প্রবল একটা প্যানিক তৈরি হলো যে আখেরে কিছুই পড়িনি এবং কিছুই পারবো না... অগত্যা.. স্যারকে ফোন করলাম এবং ফোনের মধ্যে যা #গাঁতন স্যার দিলেন, আজও তা কানে বাজে এবং সেটা এতোটাই ভয়ংকর যে এখানে আমি লিখতে পারবো না😁
আমার মনে হয় যে, কোচ যদি খুব মিষ্টি মিষ্টি কথা বলে তাতে না আখেরে কোনো কাজের কাজ হয়না আর ঠিক সেটাই আমি আমার ছাত্রছাত্রীদের সাথে করি যে লড়াই করে জয় অর্জন করতে হবে❤️
এবং কিভাবে তাদের আমি বলি তার অনেক উদাহরণগুলোর মধ্যে Adv Ilisha Senapati বোধহয় অন্যতম।

যাইহোক, সময়ের নিয়মে কালের যাত্রা এগিয়ে চলে..
যোগাযোগের সুতোটা আলগা হতে শুরু করে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে..
কিন্তু আজ, অর্থাৎ ১০ই এপ্রিল, ২০২৪ হটাৎ করেই একটা ঘটনায় যোগাযোগের সুতোটা শক্ত হয়ে গেলো...
আপনারা যারা আজকে আমার ফেসবুক প্রোফাইল দেখেছেন তারা নিশ্চিতভাবে জানেন যে আজকে সকালে AK Law Academy - র ছাত্রছাত্রীদের সাথে সবার প্রথম আলিপুর জেল, যেটি এখন মিউজিয়াম, সেটি আমি ভিসিট করেছি এবং তারপরে আলিপুর কোর্টে ব্যাক টু ব্যাক মামলা ছিলো যেখানে আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও ছিলেন...
এবার তারই মাঝে একটি অচেনা নম্বর থেকে, আমার মোবাইলে একটি ফোন আসে যেখানে একজন ভদ্রলোক বলেন যে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিপদ হয়েছে এবং তিনি আমার সাথে আইনি ব্যাপারে কথা বলতে চান...
যেহেতু মামলার মধ্যে ছিলাম তাই তাকে বলি যে আপনি ১ ঘন্টা পড়ে আমাকে ফোন করুন এবং সর্বপরি, আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো এই ফোনটার কথা...
অবাক করার বিষয় যে ঠিক এক ঘন্টা পরেই একটা ফোন আবারও আসে আমার ফোনে এবং এবার নিজের পরিচয় দিয়ে ভদ্রলোক বলেন যে, "অরিন্দম বাবু চিনতে পারছেন? আমি ... স্যার (স্যারের অনুরোধে নামটা লুকিয়ে রাখলাম), তোমাকে ক্লাস ১১ এবং ১২ তে ইংরাজি পড়াতাম। মনে পড়েছে?"

বিশ্বাস করুন, কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিলাম আমি এবং অতিকষ্টে শক্তি সঞ্চয় করে বললাম যে স্যার.. ভালো আছেন?
উনি শুধু বললেন, "হ্যাঁ রে ভাই, ভালো আছি। একটা গুরুতর সমস্যায় পড়েছি, তোর চেম্বারে একবার যেতে পারি আজকে?"
আমি সম্পুর্ন স্পিচলেস অবস্থায় কোনোরকমে বললাম যে স্যার, আপনাকে আসতে হবে না কারণ আমি আপনার বাড়িতে যাচ্ছি... আমার যত কাজ থাক সব বাতিল করে আমি যাচ্ছি কিন্তু, আপনাকে কোথাও আসতে হবে না...
বিশ্বাস করুন, এই মানুষটার সাথে এতবছর পড়ে দেখা হবে ভেবেই আমি কিরম একটা হয়ে গেছিলাম আর তারপর খুব কষ্ট করেই, গাড়িটা চালিয়ে গেলাম স্যারের বাড়ি...

আর তারপরেই ছন্দপতন!

কেননা, একটা মানুষ যে তার ছাত্রকে দেখছে ১১ বছর পরে, তাও দূর থেকে দেখেই চিনতে পারলেন এবং আমি যখন পায়ে হাত দিয়ে প্রনাম করতে গেলাম এবং বললাম যে "স্যার.. ভালো আছেন?", কি উত্তর এলো জানেন?
" #কে স্যার? এখন তুমি আমার স্যার.. কারণ একটা বয়সের পরে বাবারা ছেলে হয়ে যায় আর, ছেলেরা বাবা.. এখন তুমিতো আমার স্যার"! 😄
বিশ্বাস করুন, পায়ের তলার মাটিটা টলে গেলো সাথে সাথে।

ঠিক ছোটবেলার মতন হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন, বসালেন এবং নিজের মামলাটি নিয়ে কথা বললেন...
সাথে চোখে মুখে দেখলান অমলিন গর্ব, তার ছাত্রকে নিয়ে যেটা মুখে প্রকাশ করলেন না, কিন্তু ভাবে প্রকাশ করলেন...
আসলে সত্যিকারের শিক্ষকতো, তাই জানেন কিভাবে প্রকাশ করতে হয়।
আমাদের মতন নাকি যে সর্বক্ষণ নিজেকে #সর্বশ্রেষ্ঠ প্রমান করার জন্য বসে থাকবেন?
ওনার মতন মানুষদের দেখানোর প্রয়োজনটাই পরে না!!
আমাদের মতন মানুষদের যারা কিচ্ছুটি না জেনেও নিজেদের নিয়ে শুধু বড়াই করতে থাকি যে আমিই #বেস্ট, যা প্রমান করার দায়ভার বা ইচ্ছে.. আসল শিক্ষকদের হয়না!!
সর্বশেষে, মামলাটি করার জন্য যে পারিশ্রমিক আমার শিক্ষক আমাকে অফার করলেন সেটা আমি ফিরিয়ে দিলাম কিন্তু তারপরেও, জোর করে সেটা আমাকে স্যার দিলেন।

মা, বাবা, শিক্ষাগুরুর ঋন কখনো শোধ করা যায়না।
না চেয়েও বাধ্য হয়ে নিতে আমাকে হলোই আমার পারিশ্রমিক এবং স্যারের বাড়ি থেকে বেরোনোর আগে একটা অনুরোধ করলাম যে, একটা ছবি তুলবো আপনার সাথে।
লাজুক মানুষটি প্রথমে রাজি না হয়েও পরে রাজি হলেন কিন্তু শর্ত রাখলেন যে তার পরিচয় গোপন থাকবে, আর ঠিক সেই কারনেই তার ছবিটিতে একটি স্টিকার দিয়ে আমাকে আপডেট করতে হয়েছে...

আর শুনুন, আজ ইংরেজি ভাষায় যতটা বাতেলা মারি, এই মানুষটা না থাকলে.. সেটা কোনোদিনই পারতাম না...

আপনি চিরজীবন এভাবেই থাকুন স্যার।
যে গুরুদায়িত্ব আপনার ছাত্রকে আপনি দিয়েছেন, আশির্বাদ করুন যেনো সেই যুদ্ধে এবং সব যুদ্ধেই.. আমি জয় লাভ করতে পারি।

প্রনাম নেবেন🙏
আপনার অবাধ্য, বেপরোয়া, এরোগেন্ট ছাত্র..
অরিন্দম কাঞ্জিলাল
Founder, Director and CEO
Arindam Kanjilal Law Academy

আমার জীবনের একটা সেরা মুহূর্ত। কর্নাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির সাথে এক মঞ্চে এবং তার থেকেও বড় কথা, যেভাবে আ...
20/03/2024

আমার জীবনের একটা সেরা মুহূর্ত।
কর্নাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির সাথে এক মঞ্চে এবং তার থেকেও বড় কথা, যেভাবে আমাকে মানুষটি উজ্জীবিত করেছিলেন, এখনও তা মনের মনিকোঠায় গেঁথে রয়েছে❤️

Address

40, Amherst St, College Street Bata, Baithakkhana
Kolkata
700009

Telephone

+919836870055

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK Law Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK Law Academy:

Share

Category