07/09/2026
Bharatiya Nyaya Sanhita, 2023 (BNS)-এর ধারা 356 অনুযায়ী মানহানি হলো এমন কোনো বক্তব্য, লেখা, কাজ বা ইঙ্গিত যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মান, মর্যাদা বা সুনামের ক্ষতি হয়।
মানহানি দুই ধরনের হতে পারে:
লিখিত মানহানি (Libel): কোনো স্থায়ী মাধ্যমে প্রকাশিত মানহানিকর তথ্য, যেমন—লেখা, ছাপা, ছবি বা অনলাইন পোস্ট।
মৌখিক মানহানি (Slander): কথার মাধ্যমে বা ক্ষণস্থায়ী কোনো উপায়ে করা মানহানি।
ফৌজদারি অপরাধ (Criminal Defamation): এর অপরাধে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত জেল, জরিমানা, অথবা উভয় দণ্ডই হতে পারে।
দেওয়ানি মামলা (Civil Defamation): যদি কারও মিথ্যা বক্তব্যের কারণে ব্যবসা, পেশা বা সামাজিক সম্মানের বড় ক্ষতি হয়, তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে আর্থিক ক্ষতিপূরণ (Damages) দাবি করে মামলা করতে পারেন।