Tripura Rajya Karmachari Sangh, Tripura Pradesh, Affiliated to RRKMs & BMS

  • Home
  • India
  • Agartala
  • Tripura Rajya Karmachari Sangh, Tripura Pradesh, Affiliated to RRKMs & BMS

Tripura Rajya Karmachari Sangh, Tripura Pradesh, Affiliated to RRKMs & BMS Desh ke heet main karenge kaam... Kaam ke lenge Pura Dam ����

বিশেষ জরুরি সূচনাত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সকল শাখা সংগঠনের সম্মানীয় কার্যকর্তাবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে...
16/08/2026

বিশেষ জরুরি সূচনা

ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সকল শাখা সংগঠনের সম্মানীয় কার্যকর্তাবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৬–২৮ জুলাই ২০২৬ তারিখে ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত সরলা বিড়লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর ১৬১তম কেন্দ্রীয় কার্যসমিতির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায় এবং শ্রমিক স্বার্থ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল, ১৭ই আগস্ট ২০২৬ ইং, দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উক্ত দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সকল শাখা সংগঠনের সম্মানীয় কার্যকর্তাবৃন্দকে আগামীকাল সকাল ১১ ঘটিকায় স্থানীয় রবীন্দ্রভবনের নিকট উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সেখান থেকে সকলে ঐক্যবদ্ধভাবে র‍্যালির মাধ্যমে পশ্চিম জেলার জেলা শাসক (ডি এম) মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে একটি ডেপুটেশন/দাবিসনদ প্রদান করবেন।

প্রধান দাবি-দাওয়াসমূহ:

১. ESIC-এর মজুরি-সীমা বর্তমান ₹২১,০০০/- থেকে বৃদ্ধি করে ₹৪২,০০০/- করা।

২. EPF-এর ন্যূনতম পেনশন বর্তমান ₹১,০০০/- থেকে বৃদ্ধি করে প্রতি মাসে ₹৭,৫০০/- করা।

৩. EPF-এর মজুরি-সীমা বর্তমান ₹১৫,০০০/- থেকে বৃদ্ধি করে ₹৩০,০০০/- করা।

৪. বোনাস গণনার জন্য মজুরির সর্বোচ্চ সীমা ₹৭,০০০/- থেকে বৃদ্ধি করে ₹১৮,০০০/- করা।

৫. বোনাস প্রাপ্তির যোগ্যতার মজুরি-সীমা বর্তমান ₹২১,০০০/- থেকে বৃদ্ধি করে ₹৪২,০০০/- করা।

৬. বিভিন্ন সরকারি স্কিম ওয়ার্কারদের সম্মানী উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা।

৭. চুক্তিভিত্তিক কর্মীদের জন্য “সম কাজের সমবেতন” নীতি কার্যকর করা।

৮. শ্রম আইন ও শ্রম সংহিতায় অন্তর্ভুক্ত শ্রমিক-বিরোধী বিধানসমূহ অপসারণ করা।

৯. ব্যাংক কর্মীদের জন্য সপ্তাহে পাঁচ কর্মদিবসের ব্যবস্থা চালু করা।

১০. সর্বোচ্চ গ্র্যাচুইটির সীমা ₹২০ লক্ষ থেকে বৃদ্ধি করে ₹৪০ লক্ষ করা।

১১. জাতীয় ন্যূনতম মাসিক মজুরি ₹৩০,০০০/- নির্ধারণ করা।

১২. LIC-এর ডেভেলপমেন্ট অফিসারদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা—কোনো ছাঁটাই নয় এবং কোনো বেতন হ্রাস নয়।

শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার এই গুরুত্বপূর্ণ আন্দোলনকে সফল ও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সকল শাখা সংগঠনের সম্মানীয় কার্যকর্তাবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে র‍্যালি ও ডেপুটেশন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

তারিখ: ১৬ই আগস্ট ২০২৬

ধন্যবাদান্তে,

শ্রীযুক্ত অভিজিৎ বিশ্বাস
সাধারণ সম্পাদক
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ
ত্রিপুরা প্রদেশ

🇮🇳 ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন ও সেবামূলক কর্মসূচি 🇮🇳৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট ২০২৬ ইং, সকালে ত্রিপুরা রাজ্য ক...
15/08/2026

🇮🇳 ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন ও সেবামূলক কর্মসূচি 🇮🇳
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট ২০২৬ ইং, সকালে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের প্রদেশ কার্যালয়ে যথাযথ মর্যাদা ও দেশাত্মবোধের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়। বন্দে মাতরম সংগীত, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত এবং সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন প্রদেশের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত অভিজিৎ বিশ্বাস সভাপতি শ্রীযুক্ত পার্থ পাল সহ-সভাপতি সুজিত দেবনাথ যুগ্ম সম্পাদক যুক্ত সুভাশিষ ঘোষ পশ্চিম জেলা বিএমএস এর সভাপতি বিল্টু পাল এবং অন্যান্য সম্মানীয় কার্যকর্তা বৃন্দ। পতাকা উত্তোলনের পর পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
পরবর্তীতে সকাল ১০ ঘটিকায়, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের শাখা সংগঠন ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের উদ্যোগে জিবি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল ও মিষ্টি বিতরণ করা হয়। স্বাধীনতা দিবসের পবিত্র মুহূর্তে রোগীদের পাশে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই ছিল এই সেবামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য।
এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী অভিজিৎ বিশ্বাস, কার্যালয় মন্ত্রী শ্রী দেবজিৎ বণিক, ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক শ্রী শুভাশিস ঘোষ, সভাপতি শ্রী গোলকসাধন জমাতিয়া, কার্যকরী সভাপতি শ্রী সুদন কুমার দাস, সহ-সভাপতি শ্রী মিন্টু পাল সহ সংগঠনের অন্যান্য সম্মানীয় কার্যকর্তাবৃন্দ।
শুধু রাজধানীতেই নয়, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের বিভিন্ন জেলা ও শাখা সংগঠনের উদ্যোগেও অনুরূপ সেবামূলক কর্মসূচির মাধ্যমে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে।
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই সংগঠন আগামী দিনেও মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ।
দেশসেবা ও সমাজসেবার অঙ্গীকারে—
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, ত্রিপুরা প্রদেশ।
🇮🇳 ভারত মাতা কি জয়। বন্দে মাতরম্। 🇮🇳

ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে ২৩শে জুলাই, ২০২৬ ...
23/07/2026

ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে ২৩শে জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ ঘটিকায় ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের কার্যকরী সভাপতি শ্রীযুক্ত শংকর দেব মহোদয়, ভারতীয় মজদুর সংঘ, ত্রিপুরার সভানেত্রী মাননীয়া দেবশ্রী কোলোই মহোদয়া, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত অভিজিৎ বিশ্বাস মহোদয়, সহ-সভাপতি শ্রীযুক্ত দুলাল চৌধুরী মহোদয় ও শ্রীযুক্ত সুজিত দেবনাথ মহোদয়, কোষাধ্যক্ষ শ্রীযুক্ত রঞ্জন পাল মহোদয় এবং সংগঠনের অন্যান্য সম্মানীয় কার্যকর্তাবৃন্দ।
দেবশিল্পী বিশ্বকর্মা, ভারতমাতা এবং ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় দত্তোপন্ত ঠেঙ্গড়িজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শ্রীযুক্ত রঞ্জন পাল মহোদয় শ্রমিক গীত পাঠ করেন।
আলোচনা পর্বে শ্রীযুক্ত সুজিত দেবনাথ মহোদয় ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা, আদর্শ ও কার্যক্রমের প্রেক্ষাপট তুলে ধরেন। শ্রীযুক্ত অভিজিৎ বিশ্বাস মহোদয় প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য এবং শ্রমিক সংগঠনের ঐতিহ্য ও দায়িত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। মাননীয়া দেবশ্রী কোলোই মহোদয়া ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে মূল্যবান আলোচনা করেন। সর্বশেষ শ্রীযুক্ত দুলাল চৌধুরী মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।
সমগ্র অনুষ্ঠান দেশপ্রেম, শ্রমিক ঐক্য ও সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ এক আন্তরিক ও গৌরবময় পরিবেশে সম্পন্ন হয়।
ভারত মাতা কি জয়।
ভারতীয় মজদুর সংঘ অমর রহে।
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ জিন্দাবাদ।

23/07/2026
ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে ২৩শে জুলাই, ২০২৬ ...
23/07/2026

ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে ২৩শে জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিটে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধার সহিত ধ্বজ উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের কার্যকরী সভাপতি শ্রীযুক্ত শংকর দেব মহোদয়, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত অভিজিৎ বিশ্বাস মহোদয়, কোষাধ্যক্ষ শ্রীযুক্ত রঞ্জন পাল মহোদয়, যুগ্ম সম্পাদক শ্রীযুক্ত শুভাশীষ ঘোষ মহোদয় এবং ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অন্যান্য সম্মানীয় কার্যকর্তাবৃন্দ।
ধ্বজ উত্তোলনের পর শ্রীযুক্ত রঞ্জন পাল মহোদয় শ্রমিক গীত পাঠ করেন। পরবর্তীতে ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য, আদর্শ ও ঐতিহ্য সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন শ্রীযুক্ত শংকর দেব মহোদয়। তিনি শ্রমিক ঐক্য, জাতীয় পুনর্গঠন এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি দেশপ্রেম, সংগঠনের আদর্শ ও শ্রমিক ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ পরিবেশে সম্পন্ন হয়।
ভারত মাতা কি জয়।
ভারতীয় মজদুর সংঘ অমর রহে।
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ জিন্দাবাদ।

Akhil Bharatiya Karyasamiti Baithak – Rashtriya Rajya Karmachari MahasanghaThe All India Working Committee Meeting (Akhi...
18/07/2026

Akhil Bharatiya Karyasamiti Baithak – Rashtriya Rajya Karmachari Mahasangha
The All India Working Committee Meeting (Akhil Bharatiya Karyasamiti Baithak) of Rashtriya Rajya Karmachari Mahasangha was successfully held on 18th & 19th July 2026 at Lake Hall, Kalyani, Nadia, affiliated to Bharatiya Mazdoor Sangh and Sarkari Karmachari Rashtriya Parishangh.
The meeting was graced by the presence of eminent leaders and dignitaries, including:
🔸 Shri Unnikrishnan Ji – All India Vice President, BMS & Prabhari, RRKMS
🔸 Shri Mahendra Pratap Singh Ji – Pravari, Govt. Employees Sector, BMS
🔸 Shri Ganesh Mishra Ji – Deputy Organising Secretary, Bhartiya Majdoor Sangh
🔸 Shri Gourab Soni – President, Rashtriya Rajya Karmachari Mahasangh
🔸 Shri Sankar Deb – Working President, RRKMS & Prabhari, Tripura & West Bengal,
🔸 Shri Rajendra Kumar Srivastava – General Secretary, RRKMS
🔸 Smt. Sutapa Kar – Secretary, RRKMS & Organising secretary, Tripura Rajya Karmchari Sangh,
🔸 Shri Abhijit Biswas – General Secretary, Tripura Rajya Karmachari Sangh
🔸 Shri Dilip Kumar Bhaumik – Vice President, Tripura Rajya Karmachari Sangh & BMS, Tripura Pradesh
🔸 Shri Ashim Kumar Sarkar – MLA, Haringhata, West Bengal
along with distinguished representatives from 22 states across the country.
The two-day session witnessed insightful discussions on employee welfare, organisational strategy, and the collective vision of strengthening government employees' interests nationwide — truly reflecting our motto:
🧡 "देश के हित में करेंगे काम, काम के लेगें पुरा दाम" 🧡

অদ্য ১৪ই জুলাই ২০২৬ ইং কাকড়াবন এলাকার চিত্রাশীলের ছেলের চিকিৎসার জন্য ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ (TRKS), উদয়পুর মহকুম...
14/07/2026

অদ্য ১৪ই জুলাই ২০২৬ ইং কাকড়াবন এলাকার চিত্রাশীলের ছেলের চিকিৎসার জন্য ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ (TRKS), উদয়পুর মহকুমা কমিটির পক্ষ থেকে ₹১,০০,০০০/- (এক লক্ষ টাকা) আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই মহতী মানবিক সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র দাস, সম্পাদক শ্রী দেবব্রত লোধ, উদয়পুর মহকুমা সভাপতি শ্রী নারায়ণ দাস, সংগঠনের অন্যান্য নেতৃত্ব এবং সদস্য-সদস্যাবৃন্দ।
মানবসেবাই পরম ধর্ম। সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের অন্যতম অঙ্গীকার।
TRKS জিন্দাবাদ।
ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ,
উদয়পুর মহকুমা কমিটি জিন্দাবাদ।

Address

Akhaura Road, Opposite To Police Head Quarter, Ramnagar
Agartala
799002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura Rajya Karmachari Sangh, Tripura Pradesh, Affiliated to RRKMs & BMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share