SA Immigration Aid

SA Immigration Aid SA Immigration Aid | OISC Regulated UK Immigration Experts. Regulated.

We provide strategic, compliant solutions for Spouse Visas, Settlement,Naturalisation Sponsor Licences, Skilled Worker—trusted by employers & families for reliable UK immigration success. About SA Immigration Aid Ltd
📌 Company No: 13450798 | Trading as SponsorAidUK

SA Immigration Aid Ltd is a UK-based, formally OISC-regulated immigration advisory firm, dedicated to providing expert guidance acros

s all key immigration routes. We specialize in:

✅ Sponsor Licence Applications (for UK employers)
✅ Skilled Worker Visa Sponsorship & Home Office Compliance
✅ Indefinite Leave to Remain (ILR) & UK Settlement
✅ British Citizenship & Naturalisation Applications
✅ Spouse, Partner, and Family Visas

With a client-first approach and a proven record of success, we support individuals, families, and UK employers in navigating the complexities of immigration law with clarity and confidence. Whether you're building your future in the UK or hiring global talent, we’re here to make the process smooth, compliant, and stress-free.

📍 Based in the UK – Serving clients worldwide
🛡️ Trusted. Results-driven.
🌐 Visit us: www.sponsoraid.co.uk

25/07/2026

UK Settlement B2: ২ নাকি ৪ মডিউল? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। SA Immigration Aid

📞 Contact Us: 020 7377 1881 | 07581 211846
📍 119–121 Whitechapel Road, London E1 1DT


কেয়ার কর্মীদের জন্য নতুন ILR প্রস্তাববর্তমানে বিবেচনাধীন একটি প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যে স্কিলড ওয়ার্কাররা ৫ বছর প...
14/07/2026

কেয়ার কর্মীদের জন্য নতুন ILR প্রস্তাব

বর্তমানে বিবেচনাধীন একটি প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যে স্কিলড ওয়ার্কাররা ৫ বছর পর ILR পেতে পারেন। তবে ILR পাওয়ার পরও আরও ৪–৫ বছর সরকারি বেনিফিট পাওয়ার ওপর বিধিনিষেধ থাকতে পারে।

⚠️ এটি এখনো শুধু একটি প্রস্তাব, আইন নয়।

🎉 রুহি ও তার স্বামীকে আন্তরিক অভিনন্দন! আলহামদুলিল্লাহ, রুহির Skilled Worker Visa সফলভাবে অনুমোদিত হয়েছে।আমরা বিশেষভাবে ...
13/06/2026

🎉 রুহি ও তার স্বামীকে আন্তরিক অভিনন্দন!
আলহামদুলিল্লাহ, রুহির Skilled Worker Visa সফলভাবে অনুমোদিত হয়েছে।

আমরা বিশেষভাবে কৃতজ্ঞ যে রুহি ও তার স্বামী আমাদের সেবা গ্রহণের জন্য কার্ডিফ থেকে লন্ডন পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের অফিসে এসেছিলেন এবং আমাদের ওপর আস্থা রেখেছিলেন।

রুহি ও তার পরিবারের জন্য রইল উজ্জ্বল ভবিষ্যৎ, সফল কর্মজীবন এবং সুখী জীবনের আন্তরিক শুভকামনা।

SA Immigration Aid-এর প্রতি আস্থা রাখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ❤️

🌐 www.saimmigration.co.uk

SA Immigration Aid
Regulated | Transparent | Reliable | Expert Guidance ✨

Home Office Subject Access Request (SAR) Successfully Obtainedঅনেক সময় একটি ইমিগ্রেশন কেসের সঠিক তথ্য, পূর্ববর্তী আবেদন,...
13/06/2026

Home Office Subject Access Request (SAR) Successfully Obtained

অনেক সময় একটি ইমিগ্রেশন কেসের সঠিক তথ্য, পূর্ববর্তী আবেদন, সিদ্ধান্তের কারণ বা Home Office-এর রেকর্ড সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আলহামদুলিল্লাহ, সম্প্রতি আমাদের একজন ক্লায়েন্টের পক্ষে করা Subject Access Request (SAR)-এর জবাব Home Office থেকে সফলভাবে প্রাপ্ত হয়েছে।

SAR-এর মাধ্যমে অনেক ক্ষেত্রে Home Office-এর সংরক্ষিত তথ্য, পূর্ববর্তী ইমিগ্রেশন ইতিহাস এবং গুরুত্বপূর্ণ রেকর্ড সংগ্রহ করা সম্ভব হয়, যা ভবিষ্যৎ আবেদন, আপিল বা আইনি প্রতিনিধিত্বের ক্ষেত্রে সহায়ক হতে পারে।

প্রতিটি কেস ভিন্ন। তাই সঠিক তথ্য সংগ্রহ এবং যথাযথ প্রস্তুতি অনেক সময় একটি কেসের সফলতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়।

SA Immigration Aid
📍 119-121 Whitechapel Road, London E1 1DT
🌐 www.saimmigration.co.uk

Regulated | Transparent | Reliable | Expert Guidance ✨

🚫 "আপনার ভিসা হবে না" — £650 হারিয়ে শেষ পর্যন্ত কী হলো?দেশ থেকে Spouse Visa – ব্যাংকে মাইনাস থাকলেই কি ভিসা হবে না?পরামর...
12/06/2026

🚫 "আপনার ভিসা হবে না" — £650 হারিয়ে শেষ পর্যন্ত কী হলো?দেশ থেকে Spouse Visa – ব্যাংকে মাইনাস থাকলেই কি ভিসা হবে না?

পরামর্শ দেওয়া একজন মুসলমানের জন্য শুধু পেশা নয়, এটি একটি দায়িত্বও। অনেক সময় একটি সঠিক পরামর্শ একটি পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে।

কয়েক মাস আগে এক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে SA Immigration Aid-এর অফিসে এসেছিলেন। ছেলের বিয়ে হয়েছে দেশে প্রায় দুই বছর আগে। নানা বাস্তব কারণে এখনও Spouse Visa আবেদন করা হয়নি।

আমরা সময় নিয়ে তাদের পরিস্থিতি শুনলাম এবং বিনা ফিতেই প্রয়োজনীয় পরামর্শ দিলাম। পরবর্তী কয়েক মাস তারা নিয়মিত ফোনে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতেন। এরপর কিছুদিন আর যোগাযোগ ছিল না।

পরে জানতে পারলাম, তারা একটি বড় ইংলিশ আইন ফার্মের মাধ্যমে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় £1,500 ফি থেকে দর-কষাকষি করে £650 অগ্রিমও পরিশোধ করেছেন।

দুই সপ্তাহ পর একদিন একটি অপরিচিত নম্বর থেকে ফোন এলো।

ফোনের অপর প্রান্ত থেকে একজন যুবক Spouse Visa সম্পর্কে কিছু প্রশ্ন করছিলেন। কথার এক পর্যায়ে তিনি বললেন—

“আমি গত ছয় মাসে দুইটি কোম্পানিতে কাজ করেছি। আমার বার্ষিক বেতন £40,000-এর বেশি। কিন্তু গত এক বছর ধরে আমার ব্যাংক একাউন্টে প্রায়ই £2,000 থেকে £15,000 পর্যন্ত ওভারড্রাফট বা মাইনাস ব্যালেন্স থাকে। এই অবস্থায় ভিসা হবে কি?”

কণ্ঠস্বর কিছুটা পরিচিত মনে হচ্ছিল। পরিচয় জানতে চাইলে তিনি একটু লজ্জিত কণ্ঠে নিজের নাম বললেন।
তিনি আরও জানালেন, তার সলিসিটর শুধু ভিসা হবে না বলেছেন তা-ই নয়, অগ্রিম দেওয়া £650-ও ফেরত দেবেন না।

আমরা পুরো ফাইলটি আবার মনোযোগ দিয়ে দেখে বুঝতে পারলাম, শুধুমাত্র ব্যাংকে ওভারড্রাফট থাকার কারণে Spouse Visa প্রত্যাখ্যান হওয়ার কোনো স্বয়ংক্রিয় নিয়ম নেই।

বাবা ও ছেলে অনুরোধ করলেন আমরা যেন তাদের কেসটি গ্রহণ করি। আমরা জানিয়ে দিলাম, ওবায়েদ ভাইয়ের রেফারেন্সের কারণে আগে যে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, সেটি আর প্রযোজ্য হবে না। তারা সানন্দে রাজি হলেন, কারণ ডিসকাউন্ট ছাড়াও আমাদের ফি বড় ফার্মগুলোর তুলনায় বেশি ছিল না।

আমরা যথাসাধ্য ফাইলটি গুছিয়ে সাবমিট করলাম। আমাদের আত্মবিশ্বাস ছিল যে কেসটির ভালো সম্ভাবনা রয়েছে।

তবে বাবা ও ছেলের উদ্বেগ কমেনি। গত তিন মাসে প্রায় প্রতি দুই সপ্তাহ অন্তর তারা ফোন করে আপডেট জানতে চাইতেন। সেটি অস্বাভাবিকও নয়। কারণ একদিকে একটি বড় আইন ফার্ম বলেছে ভিসা হবে না, অন্যদিকে একটি ছোট দেশি ফার্ম আবেদন করেছে । স্বাভাবিকভাবেই তাদের মনে দুশ্চিন্তা ছিল।

অবশেষে গতকাল সেই বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত এলো।

Alhamdulillah, Spouse Visa Granted.

সিদ্ধান্তের খবর দেওয়ার পর ছেলে, তার স্ত্রী এবং বাবা আবেগভরা কণ্ঠে আমাদের ধন্যবাদ জানান। ছেলেটির বাবা বললেন—

“তিন মাস ধরে টেনশনে ছিলাম। আপনার ফোন পেয়ে গলায় যেন আবার রস ফিরে এসেছে।”

সত্যি বলতে, এই মুহূর্তগুলোই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।

কারণ আমরা শুধু ফাইল জমা দিই না; আমরা চেষ্টা করি মানুষের উদ্বেগ, অনিশ্চয়তা এবং স্বপ্নের পাশে দাঁড়াতে।

মনে রাখবেন:

✅ ব্যাংক একাউন্টে ওভারড্রাফট থাকলেই Spouse Visa হবে না—এমন কোনো সাধারণ নিয়ম নেই।
✅ শুধু অন্যের অভিজ্ঞতা বা সামাজিক মাধ্যমে পাওয়া তথ্যের ওপর নির্ভর করবেন না।
✅ প্রতিটি কেস আলাদা, এবং সঠিক আইনি মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ একটি পরিবার আবার এক হওয়ার পথে।

এবং এটাই আমাদের কাজের সবচেয়ে বড় আনন্দ।

SA Immigration Aid
TEL: 020 7377 1881

11/05/2026
স্বাধীনতা দিবসে লন্ডনে বিশেষ আয়োজন-৪৭ আমাদের দিয়েছে একটি মানচিত্র,৭১ দিয়েছে একটি স্বাধীন দেশ,আর ২৪ দিয়েছে আমাদের সার্বভৌ...
26/03/2026

স্বাধীনতা দিবসে লন্ডনে বিশেষ আয়োজন-

৪৭ আমাদের দিয়েছে একটি মানচিত্র,
৭১ দিয়েছে একটি স্বাধীন দেশ,
আর ২৪ দিয়েছে আমাদের সার্বভৌমত্বের চেতনার নতুন জাগরণ। 🇧🇩

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদের সালেহ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন যুগ্ন-মহাসচিব আলহাজ সদরুজ্জামান খান, যুক্তরাজ্য খেলাফত মজলিসের (সাউথ) সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম মামরখানি, সহ-সেক্রেটারি আব্দুল করিম ওবায়েদ এবং মহানগরী সহ-সভাপতি আনিসুর রহমান।

অনুষ্ঠানে হাইকমিশনের এক্টিং হাইকমিশনার ডক্টর নজরুল ইসলাম আগত অতিথিদের অভ্যর্থনা জানান।

মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য রইলো আন্তরিক শুভকামনা।

🌙 Eid Mubarak 🌙ঈদের দিনে আপনজনদের অনুপস্থিতি মনে এক ধরনের শূন্যতা রেখে যায়। তবুও ঈদ আমাদের শেখায়—ভাগাভাগি, ভালোবাসা আর ম...
19/03/2026

🌙 Eid Mubarak 🌙

ঈদের দিনে আপনজনদের অনুপস্থিতি মনে এক ধরনের শূন্যতা রেখে যায়। তবুও ঈদ আমাদের শেখায়—ভাগাভাগি, ভালোবাসা আর মানবতার বার্তা।

আসুন আমরা এতিম, অসহায় ও অভাবী মানুষের পাশে দাঁড়াই। আমাদের ছোট ছোট প্রচেষ্টাই কারো জীবনে বড় হাসি এনে দিতে পারে—আর এটাই আমাদের আখেরাতের জন্য সঞ্চয়।

আল্লাহ আমাদের সকল ইবাদত কবুল করুন, আমাদের প্রিয়জনদের জান্নাতুল ফেরদৌস দান করুন, এবং আমাদেরকে সৎ কাজের পথে অবিচল রাখুন।

S A Xpress & SA Immigration পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই

ঈদুল ফিতরের আগাম আন্তরিক শুভেচ্ছা ।

যুক্তরাজ্যের কেয়ার ওয়ার্কারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ১৩ মার্চ ২০২৬: যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি কমিটি কেয়ার ওয়ার্ক...
14/03/2026

যুক্তরাজ্যের কেয়ার ওয়ার্কারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

১৩ মার্চ ২০২৬: যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি কমিটি কেয়ার ওয়ার্কার ভিসা এবং ভবিষ্যতে Settlement (ILR) পাওয়ার নিয়ম নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। কেয়ার ওয়ার্কারদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিচে সহজভাবে তুলে ধরা হলো:

🔹 ২০২২ সালে কেয়ার ওয়ার্কার ভিসা সম্প্রসারণে সমস্যা
রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালে কেয়ার ওয়ার্কার ভিসা সম্প্রসারণের সময় সরকার প্রকৃত চাহিদা সঠিকভাবে অনুমান করতে পারেনি। ফলে অল্প সময়ের মধ্যে অনেক কর্মী যুক্তরাজ্যে আসেন। পর্যাপ্ত নজরদারি না থাকায় কিছু ক্ষেত্রে প্রতারণা ও শ্রমিক শোষণের ঘটনাও ঘটে।

🔹 Settlement (ILR) নিয়ে নতুন আলোচনা
রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ভবিষ্যতে ১০–১৫ বছরের Settlement রুট বিবেচনা করা হলে কিছু সমস্যা তৈরি হতে পারে।

🔹 ১০–১৫ বছরের Settlement হলে সম্ভাব্য সমস্যা
• অনেক কর্মী এই সেক্টর ছেড়ে দিতে পারেন বা নিজ দেশে ফিরে যেতে পারেন, ফলে কেয়ার সেক্টরে কর্মীর সংকট বাড়তে পারে।
• কম বেতন ও দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে থাকলে স্পনসরের মাধ্যমে শোষণের ঝুঁকি বাড়তে পারে।

🔹 Visa Flexibility (ভিসা নমনীয়তা) – গুরুত্বপূর্ণ প্রস্তাব
কমিটি প্রস্তাব দিয়েছে, যদি ১৫ বছরের Settlement নিয়ম কার্যকর করা হয়, তাহলে কেয়ার ওয়ার্কারদের জন্য ভিসা ব্যবস্থায় আরও নমনীয়তা থাকা উচিত। এর অর্থ:
✔ কর্মীরা প্রয়োজনে সহজে অন্য লাইসেন্সধারী স্পনসরের কাছে চাকরি পরিবর্তন করতে পারবেন
✔ কোনো নিয়োগকর্তা শোষণ করলে কর্মীরা অন্য প্রতিষ্ঠানে যেতে পারবেন
✔ চাকরি হারালে নতুন স্পনসর খুঁজে নেওয়ার জন্য কিছু সময় দেওয়া উচিত

🔹 কেয়ার ওয়ার্কারদের অবদান স্বীকার
রিপোর্টে বলা হয়েছে, বিদেশি কেয়ার ওয়ার্কাররা যুক্তরাজ্যের সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং বয়স্ক ও অসহায় মানুষের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

🔹 NHS এবং কেয়ার সেক্টরের উপর প্রভাব
কেয়ার সেক্টরে বড় পরিবর্তন হলে তার প্রভাব NHS-এর উপরও পড়তে পারে, কারণ এই দুইটি সিস্টেম একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত।

🔹 কমিটির গুরুত্বপূর্ণ সুপারিশ
সরকারকে বলা হয়েছে যে বড় কোনো পরিবর্তন আনার আগে:
✔ একটি সম্পূর্ণ Impact Assessment (প্রভাব বিশ্লেষণ) করতে হবে
✔ কেয়ার ওয়ার্কারদের বেতন ও কাজের পরিবেশ উন্নত করতে হবে
✔ ভিসা ব্যবস্থাকে আরও নিরাপদ ও ন্যায্য করতে হবে

📢 সংক্ষেপে:
Settlement (ILR) নিয়মে বড় পরিবর্তন আনার আগে বিষয়টি সতর্কভাবে বিবেচনা করা প্রয়োজন, কারণ এটি কেয়ার ওয়ার্কার এবং পুরো যুক্তরাজ্যের কেয়ার সিস্টেমের উপর বড় প্রভাব ফেলতে পারে।

12/03/2026

Address

119-121 Whitechapel Road
London
E11DT

Alerts

Be the first to know and let us send you an email when SA Immigration Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA Immigration Aid:

Shortcuts

Featured

Share

Category