Law Clinic ল' ক্লিনিক

Law Clinic ল' ক্লিনিক Immigration Expert with Successful Visas and UK Settlement Applications. High Success Rate, Fast & A

UK Self-Sponsorship VisaLooking to live and work in the UK? 🇬🇧With the UK Self-Sponsorship Visa, you can start your own ...
15/01/2026

UK Self-Sponsorship Visa

Looking to live and work in the UK? 🇬🇧
With the UK Self-Sponsorship Visa, you can start your own business
and build your future in the UK—on your own terms.

✔ Bring your family
✔ Access NHS healthcare & top education
✔ Professional & legal guidance

Fill out the form today for a free consultation.
WhatsApp, imo Call Us:
008801342737272
004407932844929

Attention UK PSW Students! 🇬🇧 Are you looking to extend your stay in the UK by launching your own innovative business pl...
15/10/2025

Attention UK PSW Students! 🇬🇧 Are you looking to extend your stay in the UK by launching your own innovative business plan?
We’re here to help you develop a strong business plan that meets UK Innovator Founder Visa requirements. Whether you already have an idea or need guidance to create one, we’ll support you every step of the way — from concept to endorsement.
💡 Expert guidance on:
✅ Innovative, viable, and scalable business ideas
✅ Business plan writing and pitch preparation
✅ Endorsement and visa support
📍For more details, message inbox or directly
WhatsApp 07932844929!

ফ্রি পরামর্শ: ব্রিটিশ নাগরিক-আই এল আর-ওয়ার্ক পারমিট ই ইউ-৫বছর না-১০ বছর ইত্যাদি বিতর্ক বিস্তারিত জানতে ইনবক্স ও WhatsApp...
30/09/2025

ফ্রি পরামর্শ: ব্রিটিশ নাগরিক-আই এল আর-ওয়ার্ক পারমিট ই ইউ-৫বছর না-১০ বছর ইত্যাদি বিতর্ক বিস্তারিত জানতে ইনবক্স ও WhatsApp 07932844929!

যুক্তরাজ্যে শিক্ষার্থীদের জন্য জরুরি ভিসা আপডেট: ১৫ জুলাই ২০২৫ থেকে ই-ভিসা বাধ্যতামূলকযুক্তরাজ্য ভিসা ও ইমিগ্রেশন বিভাগ ...
26/07/2025

যুক্তরাজ্যে শিক্ষার্থীদের জন্য জরুরি ভিসা আপডেট: ১৫ জুলাই ২০২৫ থেকে ই-ভিসা বাধ্যতামূলক

যুক্তরাজ্য ভিসা ও ইমিগ্রেশন বিভাগ (UKVI) ঘোষণা দিয়েছে, ১৫ জুলাই ২০২৫ থেকে আর পাসপোর্টে ভিসার ভিনেট স্টিকার (Vignette Visa Sticker) দেওয়া হবে না। পরিবর্তে, ই-ভিসা পদ্ধতিকে বাধ্যতামূলক করা হয়েছে।

🔍 কী পরিবর্তন আসছে:

🔹 ভিনেট স্টিকার বাতিল
ভবিষ্যতে পাসপোর্টে আর কোনো শারীরিক ভিসা স্টিকার দেওয়া হবে না। সব ভিসা তথ্য এখন ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে।

🔹 ই-ভিসা এখন বাধ্যতামূলক
আপনার ভিসা এখন একটি ডিজিটাল রেকর্ড হিসেবে থাকবে, যা আপনার UKVI অনলাইন অ্যাকাউন্ট থেকে দেখা যাবে।

🔹 ভ্রমণের আগে প্রস্তুতি নিন
যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই UKVI অ্যাকাউন্ট তৈরি করুন এবং নিশ্চিত করুন যে আপনি ই-ভিসা সিস্টেমে অ্যাক্সেসযোগ্য।

🔹 বোর্ডিং ঝুঁকি
যদি আপনার UKVI অ্যাকাউন্ট না থাকে, তাহলে এয়ারলাইন্স আপনার বোর্ডিং প্রত্যাখ্যান করতে পারে।

🔹 পাসপোর্টের তথ্য আপডেট করুন
আপনার ই-ভিসা আপনার পাসপোর্টের তথ্যের সঙ্গে যুক্ত থাকবে। পাসপোর্ট হারানো বা নবায়নের ক্ষেত্রে, দ্রুত UKVI সিস্টেমে সেই তথ্য হালনাগাদ করতে হবে।

🔹 ইমিগ্রেশন যাচাই হবে ডিজিটালভাবে
বিশ্ববিদ্যালয়, বাড়ির মালিক ও নিয়োগকর্তারা আপনার ভিসা স্ট্যাটাস যাচাই করবেন UKVI-এর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।

📌 সকল আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, সময়মতো UKVI অ্যাকাউন্ট খুলুন ও ই-ভিসা ব্যবস্থার জন্য প্রস্তুতি নিন—যাতে যুক্তরাজ্যে প্রবেশের সময় কোনো সমস্যা না হয়।

ইংল্যান্ডে ইমিগ্রেসন কড়াকড়ি: পড়াশোনা শেষ করে, আপনি কি UK সেটেল্ড হবার চেষ্টা করবেন, নাকি দেশে ফিরে যাওয়া উচিত। আমরা কেউই...
12/07/2025

ইংল্যান্ডে ইমিগ্রেসন কড়াকড়ি: পড়াশোনা শেষ করে, আপনি কি UK সেটেল্ড হবার চেষ্টা করবেন, নাকি দেশে ফিরে যাওয়া উচিত।

আমরা কেউই এদেশে সেটেল্ড হবার নিয়্যতে পড়তে আসিনি। সবার নিয়্যত ছিল, পড়াশোনা শেষে দেশে ফিরে যাবো। কিন্তু জীবনের ঘুর্নির আবর্তে নিজের অজান্তেই সেটেল্ড হয়ে গিয়েছি।

আমাদের বাচ্চাদের এদেশে জন্ম। এদেশে পড়াশোনা, বেড়ে উঠা। বাংলাদেশ আমার দেশ, কিন্তু ইংল্যান্ড তাদের দেশ। আমাদের কাছে বাংলাদেশ প্রথম, তাদের কাছে ইংল্যান্ড প্রথম, বাংলাদেশকে ভালবাসে বাবা- মার কারনে। আমরা চাইলেই দেশে ফেরত যেতে পারবোনা এখন। কারন ১৫-২০ বছর দেশের বাইরে থাকার পরে, আমার পার্মানেন্ট প্রবাসী, বাংলাদেশ হাওয়া বাতাস, মানুষের বাটপারী চিটারী, আমরা আর ধরতে পারবোনা। বা মানিয়ে নিতে পারবো না।

এই তো কিছুদিন আগে এক ছোটভাই বললো, দেশে ফিরে যাচ্ছি। মায়ের অনুরুধে। আমি বললাম, ইংল্যান্ডের বাড়িটি বিক্রি না করতে। আর বললাম, দেশে আপাতত কোন বড় ইনভেস্ট না করে, জাস্ট কোন একজনের ব্যবসায় আসা যাওয়া করতে। আর সতর্ক করে বললাম, তুমি ৩ মাসের মধ্যে ফেরত আসবে। টিকতে পারবে না।

সে ২ মাস পরে ফেরত এসেছে। জাস্ট বলেছে, সম্ভব না, ভাই, সম্ভব না।

তার মানে কি? যারা আপনারা এখন PSW বা স্টুডেন্ট হিসাবে আছেন, তাদেরকে আমি সেটেল্ড হতে বলছি?

যদি স্বাভাবিক নিয়মে , নিজের যোগ্যতায়, সম্মানের সাথে , অর্থনৈতিক স্বাবলমম্বীতা বজায় রেখে, পারেন, তবে অবশ্যই " England is best"। কষ্ট করে একবার সেটেল্ড হলে,

সন্তানদের ভাল পরিবেশে বড় করতে পারবেন।
কষ্ট করবেন, কামাবেন, পরিবার নিয়ে শান্তিতে থাকবেন।

কিন্তু আপনি Genuine work permit যদি না পান, Genuine কাজ যদি না পান ( যা ৯৮% এর পক্ষে অসম্ভব এখন), তবে Work permit কিনে, গরুর মতো খেটে ট্যাক্স দিয়ে ১০ বছরের ঘানি টানার মতো গরু মার্কা বুদ্বি আমি আপনাদের দিব না।

যদি আপনি ব্যাচেলর বা সদ্য বিবাহিত হন, বাচ্চাকাচ্চার বয়স ৫ বছরের কম হয়, আপনার উচিত দেশে ফেরত যাওয়া। এদেশের পড়াশোনা তারপর ২ বছরের কাজ, এ অভিঙ্গতাকে কাজে লাগিয়ে আপনি ভাল কিছু করতে পারবেন। দেশে গিয়ে ২ বছর জব্ করুন, তারপর international ব্যবসায় নামুন। আপনি অনেক ভাল করতে পারবেন। জীবনমান ভাল হবে। ইংল্যান্ডে অড জব্ করার চাইতে , দেশে গিয়ে ৫ বছর যে কোন একটা জিনিসের উপর লেগে থাকুন, আপনি ভাল করবেন।

যদি ভবিষ্যতে, UK ইমিগ্রেসন সহজ হয়, আপনি ইচ্ছা করলে, আবার আসতে পারবেন।

দেশে ফেরত গেলে ঢাকা শহরে না থেকে নিজ এলাকার মফস্বলে থাকুন। ভাল চাকরী না পেলে, ছোট একটা ব্যবসা শুরু করুন। আপনি অন্য সবার চাইতে ভাল করবেন। কারন, UK তে আপনি ২টা জিনিস শিখেছেন
1. ভদ্রতা- যে কোন মানুষকে সম্মান করার প্রবনতা।
2. Hard Work- কষ্ট করার মানসিকতা। যে কোন কাজ করার মানসিকতা।
আপনি ছোট ব্যবসা করলে দেখবেন, বড় বড় মানুষ আপনার পন্য কিনবে, সার্ভিস নিবে।

দেশে যাবার আগে ভাবুন, UK তে এমন কোন ব্যবসা, যা দেশে নেই। যেমন, UK এর key cutting ছোট বক্স দোকান দেখেছেন superstore এর সামনে। দেশে এ রকম কোন brand নেই। আপনি যদি ঐরকম একটা দোকানে ৬ মাস কাজ করতে পারেন, ঐ রকম একটা মেসিন নিয়ে যান। আপনার স্বপ্ন থাকবে একসময় আপনার এরকম ৩০০ ব্রান্চ থাকবে। জাস্ট একটা উদাহরন দিলাম। এরকম অনেক ছোট ব্যবসা লন্ডনে আছে, যেটা বাংলাদেশে সহজে implement করতে পারবেন।

Tier 2 ভিসার RQF level 6 করার কারনে salary threshold বেড়েছে। Genuine tier 2 work পাওয়া অনেকটাই অসম্ভব। তবে, আমাদের বাঙালী পাড়ার দালালরা হয়ত আবারো কোন ফাক ফোকর বের করবে। শুধুমাত্র মাস্টার্স আছে , তা ই পড়াশোনা শেষ করেই ৩৮-৪০ হাজার পাউন্ডের চাকরী পাওয়া কঠিন। তাই ভার্সিটিতে পড়ার সময়েই জেনুইন কাজ শিখুন, টেক ফিল্ডের হলে ভাল। যদি expert তে পারেন, তবে PSW তে থাকা অবস্হাতেই work permit সহ চাকরী পাওয়া সম্ভব।

যাদের অলরেডি ৫-৭ বছর হয়ে গিয়েছে, তারা থাকার চেষ্টা করেন। কিন্তু যারা ৪ বছরের কম থেকেছেন, তাদের উচিত দেশে ফিরে যাওয়া, যদি work permit কিনতে হয়। যারা বর্তমানে PSW তে আছেন,হাতে বছর খানেক সময় আছে, তারা হতাশ হবার কিছু নেই। ১ বছরে অনেক কিছু বদলাবে। তবে আপনার এখন থেকে ভাল লয়্যারের পরামর্শ নিয়ে ঠিক করে রাখতে হবে, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে।

আপনার শান্তির জন্য একটা কথা বলি। যতদিন British হন নাই, মনে হবে British হয়ে গেলেই বুঝি সব সমস্যার শেষ। বাস্তবে কিন্তু তা নয়। প্রতিটি সময়ের প্রতিটি বয়সের আলাদা চ্যালেন্জ আছে। এটা UK থাকুন বা দেশে, আপনাকে মোকাবেলা করতে হবে।

Tier 1 - Global Talent visa and innovative founder visa - এ দুই ভিসায় প্রচুর সুযোগ রয়েছে। আমি কাজ করি Tech start up নিয়ে। যাদের tech background বা tech company তে business field এ কাজের অভিঙ্গতা আছে এবং invest করার মতো টাকা আছে, তারা যোগাযোগ করতে পারেন।

আপনার কি অবস্হা। দেশে থাকবেন না ফিরে যাবেন? কমেন্টে জানান।

"UK তে আপনার দোকান বা অফিসের ইন্টারনেট, ফোন, মোবাইল, কার্ড মেসিন, EPOS System, গ্যাস, ইলেকট্রিকের বিল কমাতে inbox করুন। আপনি নিশ্চিত থাকেন, আপনার ভাল অংকের টাকা সেইব করতে পারবো।

UK এর যো কোন নেটওয়ার্কের ফ্রি Pay as you go Sim পেতে ঠিকানা inbox করুন। পৌছে যাবে আপনার ঠিকানায়।

কক্সবাজারে সাগরের কাছে আমার হলিডে ডুপ্লেক্স ভাড়া নিতে কল করুন 01977802134 "

লেখক:
Bashir Jaman,
CSC, APDMS, MA in Islamic Business & Finance ( UK ).
A British Bangladeshi Entrepreneur
Dated 5th July 2025

"কেয়ার ভিসা" নিয়ে নতুন ইমিগ্রেশন আইনের পর যারা Confused,এই পোস্ট তাদের জন্য...🇬🇧 UK Care Worker Visa Update (২০২৫ সালের ...
11/07/2025

"কেয়ার ভিসা" নিয়ে নতুন ইমিগ্রেশন আইনের পর যারা Confused,এই পোস্ট তাদের জন্য...
🇬🇧 UK Care Worker Visa Update (২০২৫ সালের ২২ জুলাই-এর পর)

কোন রুট চালু থাকবে, কে পাবে, কারা পাবে না — সবকিছু Step by Step ব্যাখ্যা সহ।

✅ পূর্ববর্তী প্রেক্ষাপটঃ

Care Worker (SOC 6135) এবং Senior Care Worker (SOC 6136) – এই দুটি পেশা UK-র সবচেয়ে চাহিদাসম্পন্ন ভিসা ক্যাটাগরি হিসেবে পরিচিত ছিলো। হাজার হাজার বাংলাদেশি, ভারতীয়, আফ্রিকান নাগরিক এই রুটে ২০২২–২০২৪ সালের মধ্যে UK-তে প্রবেশ করেছেন।

কিন্তু...

🔴 ২০২৫ সালের ২২ জুলাই থেকে যা বদলাচ্ছে:

1. Care Worker ও Senior Care Worker পেশা আর Skilled Worker Visa রুটের Shortage Occupation বা TSL-এ থাকবে না।

2. অর্থাৎ বাংলাদেশ থেকে সরাসরি Sponsorship নিয়ে UK আসার সুযোগ থাকবে না।

3. UK-র বাইরে থেকে নতুন আবেদন গ্রহণ করা হবে না।

4. কেবলমাত্র UK-তে অবস্থানরত কিছু নির্দিষ্ট ভিসাধারী ব্যক্তিরা switch করে এই ভিসা নিতে পারবেন।

👥 Section 1: যারা বর্তমানে UK-তে আছেন (Student, PSW, Dependant ইত্যাদি)

➡️ আপনি কীভাবে Care Visa-তে Switch করতে পারবেন?

✅ নিচের শর্তগুলো পূরণ করতে হবে:

1. 🔹 আপনি বর্তমানে বৈধ UK ভিসা-ধারী (Tier 4 Student / PSW / Dependant ইত্যাদি)।

2. 🔹 আপনি UK-র Sponsor Licence পাওয়া Care Home / Domiciliary Agency-তে ৩ মাস রেগুলার কাজ করছেন।

3. 🔹 সেই প্রতিষ্ঠান আপনাকে Sponsor করতে রাজি এবং সক্ষম।

4. 🔹 3 মাসের Pay Slip + Contract Letter লাগবে।

5. 🔹 CoS (Certificate of Sponsorship) ইস্যু করতে হবে ২১ জুলাই ২০২৮-এর আগেই।

6. 🔹 Salary: বছরে £25,000 অথবা "going rate" – যেটা বেশি।

7. 🔹 English: IELTS UKVI General – B1 (LRWS: ৪.০ করে)।

8. ❌ Dependent (স্বামী/স্ত্রী/সন্তান) এই রুটে সঙ্গে আনা যাবে না।

✅ আপনি চাইলে Student Visa থেকে বা PSW থেকেও এই রুটে Switch করতে পারবেন, কিন্তু UK-এর ভিতর থেকেই।

❌ Section 2: যারা বাংলাদেশে আছেন এবং নতুনভাবে Care Visa চান

⚠️ দুঃখজনকভাবে, এটা এখন আর সম্ভব নয়।

1. ❌ আপনি সরাসরি কোনো UK Sponsor-এর কাছ থেকে CoS পাবেন না।

2. ❌ কোনো এজেন্সি বা ভুয়া নিয়োগকারী প্রতিষ্ঠান যদি বলে যে তারা ভিসা দিতে পারবে — সেটা প্রতারণা।

3. ❌ Sponsorship ছাড়া Skilled Worker Visa সম্ভব নয়।

4. ❌ ৩ মাসের UK কাজের অভিজ্ঞতা ছাড়া Sponsor CoS দিতে পারবে না।

5. ❌ আপনি যদি Bangladesh থেকে Apply করেন — Application Reject হবে।

✔️ তাহলে বাংলাদেশ থেকে আসার একমাত্র বাস্তব উপায় কী?

✅ “Student Visa → UK-তে কাজ → ৩ মাসের অভিজ্ঞতা → Switch to Care Visa”

📘 ধাপে ধাপে করণীয়:

1. 🇬🇧 UK-তে Student Visa নিয়ে আসুন – বিশেষত Health/Social Care বা Nursing রিলেটেড কোর্সে।

2. 📚 পড়াশোনার পাশাপাশি কেয়ার হোমে Part-Time কাজ করুন (২০ ঘণ্টা/সপ্তাহ)।

3. ⏳ ৩ মাসের কাজের অভিজ্ঞতা অর্জন করুন।

4. 🏢 আপনার Employer যদি Sponsor Licence-ধারী হয় → তারা আপনাকে Sponsorship দিতে পারবে।

5. 🧾 CoS পেলে আপনি Skilled Worker route-এ switch করতে পারবেন (UK-র ভিতর থেকেই)।

6. ❌ Dependant আনতে পারবেন না, কারণ Care route-এ dependents এখন নিষিদ্ধ।

7. 💸 বেতন, ইংরেজি ও অন্যান্য শর্ত উপরে বলা হয়েছে — এগুলো অবশ্যই পূরণ করতে হবে।

🛑 সতর্কতা (Scam Alert):

❌ কেউ বললে “বাংলাদেশ থেকে Care Visa দিচ্ছি, মাত্র ১০ লাখ টাকায়” → সেটা ১০০% ভুয়া প্রতারণা।

❌ Sponsorship Letter বানিয়ে দিলে ভিসা হয়ে যাবে — এমন কিছু নেই।

✅ যারা আগে UK-তে গেছেন তারা ২০২৪ সালের নিয়মে গিয়েছেন। এখন ২০২৫ সালের নতুন নিয়ম চালু।

---

📋 এক নজরে চেকলিস্ট (UK-তে Switch করার জন্য):

শর্ত প্রয়োজনীয়তা :-

অবস্থান UK-এর ভিতরে বৈধ ভিসায়
কাজ Care Home/Agency তে ৩ মাস কাজ
বেতন £25,000 বা going rate
ইংরেজি IELTS UKVI B1 (4.0 প্রত্যেক স্কিলে)
Sponsorship CoS লাগবে (২১ জুলাই ২০২৮-এর আগে)
Dependant Allowed ❌

#বাংলাদেশথেকেউকে


✍️ শেষ কথাঃ

বন্ধুরা, দয়া করে বিভ্রান্ত হবেন না। বাস্তব তথ্য জেনে পরিকল্পনা নিন। মিথ্যা প্রলোভনে পড়ে ভুল পথে পা দেবেন না।

✅ আপনার যেকোনো প্রশ্নের উত্তর, বা সাহায্য লাগলে ইনবক্সে জানান – আমি সর্বোচ্চ চেষ্টা করব তথ্যভিত্তিক সাপোর্ট দিতে।

-কালেক্টেড।

🇬🇧✨ লন্ডনে বাংলাদেশিদের টিকে থাকার সহজ উপায় — নতুনদের জন্য গাইডলন্ডন — স্বপ্নের শহর, যেখানে সুযোগও অনেক। কিন্তু নতুন যা...
04/07/2025

🇬🇧✨ লন্ডনে বাংলাদেশিদের টিকে থাকার সহজ উপায় — নতুনদের জন্য গাইড

লন্ডন — স্বপ্নের শহর, যেখানে সুযোগও অনেক। কিন্তু নতুন যারা আসেন, তাদের জন্য প্রথম কিছু দিন টিকে থাকা এবং মানিয়ে নেওয়া একটু কঠিন হতে পারে। এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিলাম, যা আপনাকে লন্ডনে সহজে মানিয়ে নিতে সাহায্য করবে।

🎯 ১. বৈধ কাগজপত্রের গুরুত্ব বুঝুন
লন্ডনে থাকার জন্য আপনার ভিসা ও পাসপোর্ট সবসময় আপডেট রাখতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা বা অন্য কোনো ভিসা থাকলে নিয়ম মেনে চলা জরুরি।
ভিসা নিয়মকানুন সম্পর্কে সরকারি ওয়েবসাইট থেকে নিয়মিত আপডেট নিন:
gov.uk/browse/visas-immigration

🏠 ২. বাসস্থান খুঁজতে সতর্ক থাকুন
সস্তা বাসা পাওয়া কঠিন, তাই আগে থেকেই ভালোভাবে সার্চ করুন। বাংলাদেশি কমিউনিটি বা পরিচিতদের মাধ্যমে বাড়ি খোঁজার চেষ্টা করুন। শেয়ার হাউস বা রুম ভাড়া করলে খরচ কম লাগে।

💼 ৩. চাকরি খোঁজার উপায়
লন্ডনে চাকরি পেতে হলে ভালোভাবে রিজিউমে ও কভার লেটার তৈরি করুন।
বিশ্বস্ত জব সাইট যেমন:

indeed.co.uk

reed.co.uk

gov.uk/find-a-job
এগুলোতে নিয়মিত ভিজিট করুন।
অনলাইনে অ্যাপ্লাই করার সময় সতর্ক থাকুন, কেউ দালাল বা প্রতারকের ফাঁদে ফেলতে পারে।

🚌 ৪. পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন
লন্ডনের পাবলিক ট্রান্সপোর্ট খুবই উন্নত। অষ্টমাস বা ইয়োস্টার কার্ড কিনে বাস, ট্রেন ও মেট্রোতে কম খরচে যাতায়াত করতে পারবেন।
সঠিক রুট ও সময় জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন:
tfl.gov.uk

📚 ৫. ইংরেজি দক্ষতা বাড়ান
ইংরেজিতে সাবলীল হওয়া লন্ডনে টিকে থাকার মূল চাবিকাঠি। ইংরেজি শেখার জন্য কমিউনিটি সেন্টার বা অনলাইন কোর্স করুন।
বিনামূল্যের কোর্সের জন্য দেখুন:
britishcouncil.org

🤝 ৬. কমিউনিটির সাথে যুক্ত থাকুন
বাংলাদেশি কমিউনিটির ইভেন্ট ও গ্রুপে যুক্ত হলে মানসিক চাপ কমে এবং নতুন বন্ধু হয়। ফেসবুকে ‘বাংলাদেশি লন্ডন’ গ্রুপগুলো অনুসরণ করুন।

⚖️ ৭. আইন সম্পর্কে সচেতন থাকুন
লন্ডনের আইন ও নিয়ম মেনে চলুন। পুলিশ বা অন্যান্য কর্তৃপক্ষের সাথে সম্মানজনক আচরণ করুন। প্রয়োজনে সরকারি ওয়েবসাইটে তথ্য নিন।

🩺 ৮. স্বাস্থ্যসেবা নিন সহজে
ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) লন্ডনে বিনামূল্যে বা সাশ্রয়ী মূল্যে চিকিৎসা দেয়। জরুরি পরিস্থিতিতে 999 ডায়াল করুন।
NHS সম্পর্কে বিস্তারিত:
nhs.uk

📞 ৯. জরুরি নম্বর এবং সহায়তা লাইন রাখুন

পুলিশ, ফায়ার, অ্যাম্বুলেন্স: 999

নাগরিক সহায়তা ও তথ্য: 101

বাংলাদেশ দূতাবাস লন্ডন: +44 20 7229 6415

🌟 সবশেষে বলি:
লন্ডনে জীবন কঠিন হলেও সঠিক পরিকল্পনা, ধৈর্য ও সতর্কতা নিয়ে আপনি সফল হতে পারবেন। নিজেকে নিয়মিত আপডেট রাখুন এবং সৎ পথে এগিয়ে চলুন।

👇 যারা লন্ডনে নতুন, কমেন্ট করুন “লন্ডনে যাব” — আমরা সাহায্য করার চেষ্টা করবো।
📢 এই পোস্টটি শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে যারা লন্ডনে আসতে চান।

স্টুডেন্ট, জব পারমিট,ফ্যামিলি ভিসা ও ভ্রমণ করুন লন্ডনে একা অথবা পরিবার সহ!এখনই সময় খুবই অল্প সময়ে লন্ডন এর (৬) ছয় মাসের ...
02/07/2025

স্টুডেন্ট, জব পারমিট,ফ্যামিলি ভিসা ও ভ্রমণ করুন লন্ডনে একা অথবা পরিবার সহ!

এখনই সময় খুবই অল্প সময়ে লন্ডন এর (৬) ছয় মাসের ভিসা নিয়ে ঘুরে আসার , আপনার পাসপোর্ট একদম ফ্রেশ , কোথাও ভিজিট করেন নাই ? সমস্যা নেই

আপনার ভিসা করতে হলে বিস্তারিত আগে জানতে হবে, কিভাবে কি করলে আপনি ভিসা টা পাবেন শুধু অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করলেই আপনাকে ভিসা টা দিয়ে দেবে না এম্বাসী!
UK Visa application with our immigration lawyers. Call us on 07932844929 for immediate help & assistance with your situation. We’re here to help you in person, via the phone or online.লিংকে ক্লিক করে ফ্রি এডভাইস নিন ফরমটি ফিলাপ করে আজই পাঠিয়ে দিন Quick enquiry link http://forms.gle/jRuHKgFFJR1h8WD77

🎉🌴 লন্ডন থেকে Isle of Wight – ৩-৫ দিনের সামার ট্রিপ! এই গ্রীষ্মে শহরের কোলাহল থেকে পালিয়ে প্রকৃতি আর সমুদ্রের মাঝে কাটি...
11/06/2025

🎉🌴 লন্ডন থেকে Isle of Wight – ৩-৫ দিনের সামার ট্রিপ!
এই গ্রীষ্মে শহরের কোলাহল থেকে পালিয়ে প্রকৃতি আর সমুদ্রের মাঝে কাটিয়ে ফেলুন দারুণ কিছু দিন!


🌤️ Day 1:
🚆 London Waterloo → Portsmouth → ⛴️ Ferry to Ryde
🏨 হোটেল চেক-ইন (Ryde / Sandown / Shanklin)
🌅 ইভিনিং: সৈকতে হাঁটা, সি-ফুড ডিনার 🍤


🌊 Day 2: East Wight ঘুরবেন
📍 Shanklin Beach & Chine
🌸 Ventnor Botanic Garden
🎡 Sandown Pier
🍽️ Lunch & Ice Cream by the beach 🍦


🏞️ Day 3:
📍 The Needles, Alum Bay (Cable Car, রঙিন বালি)
🏰 Yarmouth Castle
🚶‍♀️ Coastal Walk + Sunset view
🌠 সন্ধ্যায় The Needles লাইট শো (সিজনের উপর নির্ভরশীল)


👑 Day 4 : ইতিহাস ও হ্যান্ডক্র্যাফট
🏰 Osborne House – রানী ভিক্টোরিয়ার রাজপ্রাসাদ
🚤 Cowes – ইয়ট ও লোকাল শপিং
🛍️ Island souvenirs & art


⛱️ Day 5: ফিরে যাওয়ার প্রস্তুতি
সকালে সৈকতের শেষ সৌন্দর্য উপভোগ করে ফিরে যান লন্ডনের দিকে 💼


📌 ট্রাভেল টিপস:
✔️ Ferry & হোটেল আগে বুক করুন
✔️ Island Rover Bus Pass নিয়ে নিবেন খরচ কম পড়বে আনলিমিটেড বাস।
✔️ Sunscreen ও Sunglasses নিতে ভুলবেন না 😎

Find some useful link in the first comment.

💙

11/03/2025

প্রেস বিজ্ঞপ্তি-
https://www.youtube.com/watch?v=bjvjxcWHED0&t=5s
UK Visa application with our immigration lawyers--
Call us on Whatsapp IMO
0044 0333 011 5286
0044 07932844929
for immediate help & assistance with your situation. We’re here to help you in person, via the phone or online.
For Free Legal Advice, Quick enquiry link
দেশ-বিদেশ থেকে বিস্তারিত জানতে হলে Please fill up this form will get back to you https://forms.gle/jRuHKgFFJR1h8WD77

Address

North London
London
N8OJG

Telephone

+447932844929

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law Clinic ল' ক্লিনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Law Clinic ল' ক্লিনিক:

Featured

Share