Barrister Kanish Fatima

Barrister Kanish Fatima Official Page of Barrister Kanish Fatima
ব্যারিস্টার কানিশ ফা?

12/06/2026
মাত্র ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার রায় ঘোষিত হওয়ায় আমি বিশ্বাস করি, মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শিখবে এব...
07/06/2026

মাত্র ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার রায় ঘোষিত হওয়ায় আমি বিশ্বাস করি, মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শিখবে এবং বাংলাদেশের বিচারব্যবস্থার ওপর আবারও আস্থা স্থাপন করতে শুরু করবে। এই আস্থা পুনরুদ্ধারে আরও সহায়ক হবে যদি রায়টি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা যায়।

আমি জানি, বাংলাদেশের আইন ও সংবিধান অনুযায়ী অভিযুক্তের উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সাংবিধানিক অধিকার রয়েছে। এটি স্বাভাবিক এবং ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে উচ্চ আদালতে আপিল নিষ্পত্তির মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত করে, যদি অপরাধ প্রমাণিত হওয়ার পর যত দ্রুত সম্ভব রায় কার্যকর করা হয়, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে এ ধরনের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তবে একটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ যে, অপরাধ কমানোর ক্ষেত্রে দ্রুত বিচার ও শাস্তির পাশাপাশি আইনের শাসন, কার্যকর তদন্ত, সামাজিক সচেতনতা এবং অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থাও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


🇧🇩

06/06/2026
সবাই তোমাকে পছন্দ করবে না—এটাই স্বাভাবিক, আর এতে তোমার মূল্য একটুও কমে যায় না। মানুষের রুচি, দৃষ্টিভঙ্গি আর বোঝার ক্ষমত...
03/06/2026

সবাই তোমাকে পছন্দ করবে না—এটাই স্বাভাবিক, আর এতে তোমার মূল্য একটুও কমে যায় না। মানুষের রুচি, দৃষ্টিভঙ্গি আর বোঝার ক্ষমতা ভিন্ন—তাই সবার কাছে গ্রহণযোগ্য হওয়া কখনোই জীবনের লক্ষ্য হতে পারে না। তোমার আসল উদ্দেশ্য হলো নিজের সত্যের সাথে মিল রেখে বেঁচে থাকা।

❤️

বিশ্ববিদ্যালয় মানে শুধু ভবন না, গবেষণা, জ্ঞানচর্চা আর চিন্তার স্বাধীনতার জায়গা।কাউকে ছোট করে নিজের অবস্থান বড় করা যায...
29/05/2026

বিশ্ববিদ্যালয় মানে শুধু ভবন না, গবেষণা, জ্ঞানচর্চা আর চিন্তার স্বাধীনতার জায়গা।
কাউকে ছোট করে নিজের অবস্থান বড় করা যায় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়,নর্থ সাউথ, ব্র্যাক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানকে অপমান করা মানে হাজারো শিক্ষার্থী ও গবেষকের পরিশ্রমকে অসম্মান করা।
শিক্ষিত মানুষের ভাষা হওয়া উচিত সম্মানজনক, বিদ্বেষপূর্ণ নয়।
শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে যারা এ ধরনের মন্তব্য করে, তাদের আমি প্রকৃত অর্থে শিক্ষিত মনে করি না। শিক্ষা শুধু সনদে নয়, আচরণ ও কথাবার্তায়ও প্রকাশ পায়।
শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে দায়িত্বশীল আলোচনা হওয়া উচিত, দাদাগিরি বা কটাক্ষ নয়।
আপনারা যদি সত্যিই শিক্ষা ব্যবস্থার উন্নতি চান, তাহলে কোনো বিশ্ববিদ্যালয়ে কী কী সীমাবদ্ধতা আছে তা তুলে ধরে সেগুলো কীভাবে আরও উন্নত করা যায়, সেই বিষয়ে কাজ করুন।
কারণ সমালোচনার উদ্দেশ্য হওয়া উচিত সমাধান বের করা, কাউকে হেয় করা নয়।

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barrister Kanish Fatima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barrister Kanish Fatima:

Featured

Share