05/20/2022
অনেকেই জানতে চান, বাংলাদেশে এমএলজি ইমিগ্রেশন এর কোন শাখা বা এজেন্ট নেই কেন? তার উত্তর নিচে দেয়া হলো।
বাংলাদেশের সার্বিক পরিবেশ দুর্নীতিগ্রস্থ এবং প্রতারকবান্ধব। তাই, প্রতারণা এড়াতে আমরা বাংলাদেশে কোন অফিস খুলিনি বা এজেন্ট নিয়োগ দেইনি। কেউ দাবি করলে তা ভুল। অনলাইনে zoom video call এর মাধ্যমে আমরা ক্লাইয়েন্টের সাথে যোগাযোগ করি। ফলে, আপনার মনে হবে আমরা আপনার পাশের কক্ষে বসেই আপনার কাজ করছি।
এছাড়া, ফাইল শেয়ারিংয়ের জন্য আমরা একটি বিশেষ ইমিগ্রেশন সফটওয়্যার ব্যবহার করি যাতে ক্লাইয়েন্টের একসেস (প্রবেশাধিকার) থাকে। তাই, আমাদের তৈরী করা প্রতিটি ডকুমেন্ট আপনি সেখান থেকে দেখতে বা কপি করতে পারেন। ক্লাইয়েন্টের অনুমতি না নিয়ে আমরা কোন ডকুমেন্ট কানাডার ইমিগ্রেশন অফিসে সাবমিট করি না। আমাদের মনে হয় না, এতটা স্বচ্ছতা নিয়ে বাংলাদেশে অন্য কোন ইমিগ্রেশন কনসালটেন্ট সেবা দিয়ে থাকেন।
সর্বোপরি, দীর্ঘদিন ধরে দেশের প্রথম সারির পত্রপত্রিকায় কানাডা ইমিগ্রেশন ও অন্যান্য বিষয়ে লেখালেখির কারণে এমএলজি ইমিগ্রেশনের কর্ণধার 'এম এল গনি'র নাম ও কানাডার ঠিকানা দেশের কোটি মানুষ এমনিতেই জানেন। তাই, ক্লাইয়েন্টের টাকা মেরে দিয়ে আমাদের কোম্পানি হাওয়া হয়ে যাবে সে সুযোগও নেই।
শুভকামনা।
MLG Canada Immigration Services Inc.
Contact: [email protected]