01/08/2026
আমদের জন্য নতুন কিছু করলো আমেরিকা! 🇺🇸 আসলে ওঁদের অনেক টাকা দরকার!
বাংলাদেশিদের জন্য আমেরিকার ভিসায় নতুন কড়াকড়ি:
দিতে হবে ৫ থেকে ১৫ হাজার ডলারের জামানত 💰
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন এক পাইলট প্রোগ্রামের অধীনে এখন থেকে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের মার্কিন B1/B2 (ভ্রমণ ও ব্যবসা) ভিসা পাওয়ার জন্য ‘ভিসা বন্ড’ বা আর্থিক জামানত 💰 প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশের নাগরিকদের জন্য এই নিয়ম ২১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হতে যাচ্ছে।
💰 ভিসা ইন্টারভিউয়ের সময় কনস্যুলার অফিসার নির্ধারণ করবেন আপনাকে কত টাকা জামানত দিতে হবে। এর পরিমাণ হতে পারে ৫,০০০ ডলার, ১০,০০০ ডলার অথবা ১৫,০০০ ডলার।
এই অর্থ কোনো এজেন্ট বা থার্ড পার্টির কাছে নয়, বরং সরাসরি মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম (Pay.gov) এর মাধ্যমে জমা দিতে হবে। কনস্যুলার অফিসারের নির্দেশ ছাড়া আগে থেকে কোনো টাকা জমা দেবেন না।
✈️ যারা এই বন্ড দিয়ে ভিসা পাবেন, তারা যুক্তরাষ্ট্রের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন না। তাদের অবশ্যই নিচের তিনটি বিমানবন্দরের যেকোনো একটি দিয়ে প্রবেশ ও প্রস্থান করতে হবে:
১. জন এফ. কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (JFK), নিউ ইয়র্ক।
২. ওয়াশিংটন ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IAD)।
৩. বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (BOS)।
💵 টাকা ফেরত পাবেন কখন?
সঠিক সময়ে (ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে) যুক্তরাষ্ট্র ত্যাগ করলে অথবা ভিসার মেয়াদে ভ্রমণ না করলে এই টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাওয়া যাবে।
⚠️ টাকা বাজেয়াপ্ত হবে যদি....
• কেউ অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান (Overstay) করেন।
• সেখানে গিয়ে স্ট্যাটাস পরিবর্তন বা রাজনৈতিক আশ্রয়ের (Asylum) আবেদন করেন।
ওভারস্টে বা অবৈধভাবে থেকে যাওয়ার হার কমানোর লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।
Countries Subject to Visa Bonds
Last Updated: January 6, 2026
The Department of State has identified nationals from these countries as needing visa bonds. The implementation dates are in parentheses:
Algeria (January 21, 2026)
Angola (January 21, 2026)
Antigua and Barbuda (January 21, 2026)
Bangladesh (January 21, 2026)
Benin (January 21, 2026)
Bhutan (January 1, 2026)
Botswana (January 1, 2026)
Burundi (January 21, 2026)
Cabo Verde (January 21, 2026)
Central African Republic (January 1, 2026)
Cote D’Ivorie (January 21, 2026)
Cuba (January 21, 2026)
Djibouti (January 21, 2026)
Dominica (January 21, 2026)
Fiji (January 21, 2026)
Gabon (January 21, 2026)
The Gambia (October 11, 2025)
Guinea (January 1, 2026)
Guinea Bissau (January 1, 2026)
Kyrgyzstan (January 21, 2026)
Malawi (August 20, 2025)
Mauritania (October 23, 2025)
Namibia (January 1, 2026)
Nepal (January 21, 2026)
Nigeria (January 21, 2026)
Sao Tome and Principe (October 23, 2025)
Senegal (January 21, 2026)
Tajikistan (January 21, 2026)
Tanzania (October 23, 2025)
Togo (January 21, 2026)
Tonga (January 21, 2026)
Turkmenistan (January 1, 2026)
Tuvalu (January 21, 2026)
Uganda (January 21, 2026)
Vanuatu (January 21, 2026)
Venezuela (January 21, 2026)
Zambia (August 20, 2025)
Zimbabwe (January 21, 2026)
Source: US Department of State ( gov)
বি: দ্র: কিছু কিছু তথ্য সংগৃহীত ও লেখার বেশ কিছু অংশ!