Zaman And Associates

Zaman And Associates A trusted Civil, Criminal, Company, Family and Fiscal law Expert Chamber

After hearing and judgement with happy clients!!! Kamaruzzaman Shuvro
16/12/2025

After hearing and judgement with happy clients!!! Kamaruzzaman Shuvro

সারাদেশের অধস্তন আদালতে ৮২৬ জন বিচারকদের পদোন্নতি/বদলির প্রজ্ঞাপন
26/11/2025

সারাদেশের অধস্তন আদালতে ৮২৬ জন বিচারকদের পদোন্নতি/বদলির প্রজ্ঞাপন

26/11/2025

দৈনিক জনকণ্ঠ ||


২০২৬ থেকে দলিল রেজিস্ট্রেশনে বড় পরিবর্তন: বিক্রেতার উপস্থিতি ছাড়াই হবে রেজিস্ট্রি

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দেশে দলিল রেজিস্ট্রেশনে বড় ধরনের পরিবর্তন আসছে। ভূমি মালিকদের হয়রানি কমানো, সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ঘুষ বন্ধ করা ও প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি সচিব সালেহ আহমেদ।
ঢাকায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এক অনুষ্ঠানে তিনি এ সংক্রান্ত দিকনির্দেশনা তুলে ধরেন।

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে নতুন ব্যবস্থা

দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল লিখনকারীদের (মহুরী) দালালচক্র, অতিরিক্ত অর্থ আদায়, মূল দলিল হাতে পেতে বিলম্ব—এসব সমস্যা ভূমি মালিকদের নিত্যদিনের দুর্ভোগ ছিল।
নতুন নিয়ম কার্যকর হলে:

মহুরী বা দালালচক্র অতিরিক্ত অর্থ নিতে পারবে না

মূল দলিল কাউন্টার থেকে সরাসরি পাওয়া যাবে

সার্টিফাইড কপি বা নকল তুলতেও আর অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না

প্রবাস থেকে বসেই দলিল রেজিস্ট্রি—সশরীরে উপস্থিতির বাধ্যবাধকতা নেই

এবার প্রথমবারের মতো দলিল রেজিস্ট্রেশনে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার চালু করা হচ্ছে।
এর ফলে:

বিক্রেতা দেশের বাইরে থাকলেও অনলাইনে পরিচয় নিশ্চিত করে দলিল রেজিস্ট্রি করতে পারবেন

তিনি প্রকৃত মালিক, স্বেচ্ছায় দলিল করছেন এবং টাকা পেয়েছেন—এসব বিষয় ডিজিটাল মাধ্যমে সাব রেজিস্ট্রারকে নিশ্চিত করতে পারবেন

ফলে প্রবাসী ও দূরে থাকা মালিকদের আর দেশে ছুটে আসতে হবে না

ক্রেতার জন্য আলাদা কলাম—ব্যক্তিগত নম্বর যুক্ত হবে দলিলে

দলিলে নতুন করে ক্রেতার ব্যক্তিগত মোবাইল নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে।
এর উদ্দেশ্য:

সাব-রেজিস্ট্রি অফিস সরাসরি ক্রেতাকে মূল দলিল সংগ্রহের তারিখসহ প্রয়োজনীয় তথ্য জানাতে পারবে

মহুরীদের পেছনে দৌড়াতে হবে না

দলিল হারালে বা নকল প্রয়োজন হলে ক্রেতা নির্দিষ্ট যোগাযোগ নম্বরের মাধ্যমে তথ্য জানতে পারবেন

হয়রানি কমাতে যোগাযোগ নম্বর ও স্লিপ প্রদান

দলিল রেজিস্ট্রেশনের দিন ক্রেতাকে একটি টোকেন/স্লিপ দেওয়া হবে, যেখানে সাব-রেজিস্ট্রি কার্যালয়ের নির্দিষ্ট ব্যক্তির যোগাযোগ নম্বর দেয়া থাকবে।
এর মাধ্যমে ক্রেতা যেকোনো সময় দলিল-সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

হয়রানি শূন্যের কোঠায় নামানোই লক্ষ্য

ভূমি সচিব জানিয়েছেন, নতুন ডিজিটাল ব্যবস্থা কার্যকর হলে দলিল রেজিস্ট্রেশনে হয়রানি প্রায় শূন্যে নেমে আসবে।
তিনি বলেন, “২০২৬ সাল থেকে নতুন তিনটি নিয়ম চালু হচ্ছে। এগুলো বাস্তবায়ন হলে দলিল রেজিস্ট্রেশন পুরোপুরি স্বচ্ছ, ঘুষমুক্ত ও দুর্নীতিমুক্ত হবে।”

দেওয়ানী মিস মোকদ্দমা বনাম ফৌজদারী মিস মকদ্দমা বিষয়ে সাধারণ ধারণা!!!!
25/10/2025

দেওয়ানী মিস মোকদ্দমা বনাম ফৌজদারী মিস মকদ্দমা বিষয়ে সাধারণ ধারণা!!!!

Thanks to BRUZ Landmark Ltd and NABA Housing Estate my adorable clients for the most precious love and believe to Zaman ...
29/09/2025

Thanks to BRUZ Landmark Ltd and NABA Housing Estate my adorable clients for the most precious love and believe to Zaman and associates !!!

**বাংলাদেশে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়মআপনি কি বিদেশে গাড়ি চালানোর জন্য আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স (I...
18/09/2025

**বাংলাদেশে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম

আপনি কি বিদেশে গাড়ি চালানোর জন্য আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স (IDP) করতে চাইছেন? বাংলাদেশ থেকে International Driving Permit নেওয়ার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিস্তারিত নিচে দেওয়া হলো।
ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কি?

IDP হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ড্রাইভিং পারমিট, যা বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি বৈধ থাকে। বিদেশে গাড়ি চালাতে চাইলে এটি অপরিহার্য।

কোন প্রতিষ্ঠান ইস্যু করে?

বাংলাদেশে IDP ইস্যু করে Automobile Association of Bangladesh (AAB)। এটি হলো FIA (International Automobile Federation)-এর বাংলাদেশি সদস্য প্রতিষ্ঠান।
আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

বাংলাদেশি বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (মেয়াদ অন্তত ১ মাস)

পাসপোর্টের ফটোকপি

জাতীয় পরিচয়পত্রের কপি

১ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং ৪–৫ কপি স্ট্যাম্প সাইজের ছবি

পূরণকৃত IDP আবেদন ফরম

আবেদন ফি: সাধারণ ২,৫০০ টাকা, দ্রুত প্রক্রিয়ার জন্য ৩,৫০০ টাকা

আবেদন প্রক্রিয়া:

ফরম পূরণ ও জমা: https://www.fia.com/about-fia/member-clubs/automobile-association-bangladesh এই ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করুন। অফিসে সকাল ১০.৩০ থেকে বিকাল ৩.৩০ এর মধ্যে জমা দিতে হবে।

কাগজপত্র ও ফি জমা: প্রয়োজনীয় সকল কাগজপত্রের সঙ্গে ফি প্রদান করুন।

অনুমোদনের অপেক্ষা: ফাইলটি যাচাইয়ের পর ৭–১৫ দিনের মধ্যে লাইসেন্স পাওয়া যায়। সমস্যা থাকলে সময় লাগতে পারে ২–৩ মাস।

IDP সংগ্রহ: অনুমোদনের পর SMS-এর মাধ্যমে জানানো হবে, এরপর AAB অফিস থেকে IDP সংগ্রহ করতে হবে।

IDP দিয়ে কোন দেশে গাড়ি চালানো যাবে?

বাংলাদেশি IDP দিয়ে বিশ্বের প্রায় ১৫০টি দেশে গাড়ি চালানো সম্ভব। এর মধ্যে উল্লেখযোগ্য দেশ:


বিবিধ



বাংলাদেশে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম

আপনি কি বিদেশে গাড়ি চালানোর জন্য আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স (IDP) করতে চাইছেন? বাংলাদেশ থেকে International Driving Permit নেওয়ার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিস্তারিত নিচে দেওয়া হলো।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কি?

IDP হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ড্রাইভিং পারমিট, যা বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি বৈধ থাকে। বিদেশে গাড়ি চালাতে চাইলে এটি অপরিহার্য।

কোন প্রতিষ্ঠান ইস্যু করে?

বাংলাদেশে IDP ইস্যু করে Automobile Association of Bangladesh (AAB)। এটি হলো FIA (International Automobile Federation)-এর বাংলাদেশি সদস্য প্রতিষ্ঠান।

আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

বাংলাদেশি বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (মেয়াদ অন্তত ১ মাস)

পাসপোর্টের ফটোকপি

জাতীয় পরিচয়পত্রের কপি

১ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং ৪–৫ কপি স্ট্যাম্প সাইজের ছবি

পূরণকৃত IDP আবেদন ফরম

আবেদন ফি: সাধারণ ২,৫০০ টাকা, দ্রুত প্রক্রিয়ার জন্য ৩,৫০০ টাকা

আবেদন প্রক্রিয়া:

ফরম পূরণ ও জমা: https://www.fia.com/about-fia/member-clubs/automobile-association-bangladesh এই ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করুন। অফিসে সকাল ১০.৩০ থেকে বিকাল ৩.৩০ এর মধ্যে জমা দিতে হবে।

কাগজপত্র ও ফি জমা: প্রয়োজনীয় সকল কাগজপত্রের সঙ্গে ফি প্রদান করুন।

অনুমোদনের অপেক্ষা: ফাইলটি যাচাইয়ের পর ৭–১৫ দিনের মধ্যে লাইসেন্স পাওয়া যায়। সমস্যা থাকলে সময় লাগতে পারে ২–৩ মাস।

IDP সংগ্রহ: অনুমোদনের পর SMS-এর মাধ্যমে জানানো হবে, এরপর AAB অফিস থেকে IDP সংগ্রহ করতে হবে।

IDP দিয়ে কোন দেশে গাড়ি চালানো যাবে?

বাংলাদেশি IDP দিয়ে বিশ্বের প্রায় ১৫০টি দেশে গাড়ি চালানো সম্ভব। এর মধ্যে উল্লেখযোগ্য দেশ:

ইউরোপ: ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ইত্যাদি

উত্তর আমেরিকা: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো

দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, পেরু

এশিয়া: জাপান, চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কোরিয়া, নেপাল, ভিয়েতনাম

আফ্রিকা: আলজেরিয়া, মিশর, মরক্কো, নামিবিয়া, তুনিশিয়া

উল্লেখ্য, কিছু দেশে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পূর্বে যোগাযোগ করে নিশ্চিত হওয়া প্রয়োজন।

বৈদেশিক দেশে গাড়ি চালানোর নিয়ম অনেক কঠোর। তাই বাংলাদেশ থেকেই IDP সংগ্রহ করা অনেক সুবিধাজনক। এটি ব্যবহার করে আন্তর্জাতিকভাবে সহজে গাড়ি চালানো যায়। তবে IDP এর জন্য আপনার বৈধ বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।**

09/08/2025
সালাম এই দুনিয়া!!!
09/08/2025

সালাম এই দুনিয়া!!!

60 seconds · Clipped by Kaashiftimes · Original video "YUNUS EMRE - RAH-E-ISHQ | SEASON 2 | EPISODE 39 (URDU DUBBING BY PTV)" by tabii Urdu

04/08/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

23/05/2025

১. জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।

২. সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৩. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও মারাত্মক।

৪. সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম, ৪% অনুপ্রেরণা আর ১% ভাগ্যের যোগফল।

৫. পরাজিতরা যা যা পারে তার উপর গুরুত্ব দেয়। অন্যদিকে, বিজয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হবে সেটার উপর গুরুত্ব দেয়।

৬. "End" মানে সবকিছু শেষ নয়, "End" শব্দের অর্থ হচ্ছে "Efforts never die" অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে যেটা তার পরবর্তী হারের কারণ।

৮. পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনই কোনো কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি অবস্থায় পেতে চায়, সে জীবনে কিছু করতে পারে না।

১০. "NO" শব্দের অর্থ "না" নয়। "NO" মানে হলো "Next Opportunity" বা পরবর্তী সুযোগ।

১১. আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করছেন এবং কোন ধরনের মানুষের সাথে মিশছেন তার উপর।

১২. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। একজনের সাথে সাক্ষাৎ হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়।

১৩. সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা নয়।

১৪. আপনার ঘৃণাকারীরা আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা, তাদেরকে সেই অনুযায়ী ব্যবহার করুন।

১৫. মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে।

১৬. ধারাবাহিক প্রচেষ্টা এবং অনুশীলন ছাড়া আপনার প্রতিভা মূল্যহীন।

১৭. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় যে আবেগকে কম মস্তিষ্ককে বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয়।

১৮. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের কতটা কাছাকাছি আছেন। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না।

১৯. রাগ আপনার এক নম্বর শত্রু, এটাকে আসতে দিন, যেতে দিন, কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে দিবেন না।

২০. প্রতিদিন কিছুটা সময় গুরুজনদের সাথে কাটান, গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

২১. আপনি সফল না হলে কেউই আপনার ব্যর্থতার গল্প শুনবে না।

২২. আপনার জীবন কতটা কঠিন তা কেউ ভাবে না।

২৩. আপনি সবাইকে খুশি করতে পারবেন না, এবং যদি আপনি সেই চেষ্টা করেন তবে আপনি আপনার নিজস্বতাকে হারাবেন।

২৪. আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। কার কাছে আপনি কতটুকু প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর।

২৫. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে, তারপর ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

#সংগৃহীত

22/05/2025

The Return of History!

Address

Uttarati
1230

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zaman And Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share