SIU Lawyers Association

SIU Lawyers Association SIU Lawyers Association is an Association of the Lawyers of Ex students of Sylhet International Univ

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র তৃতীয় সমাবর্তন-
03/02/2024

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র তৃতীয় সমাবর্তন-

সুপ্রিয় আইনজীবীবৃন্দ,বিগত ০৫/০১/২০২৩ ইং তারিখে দুপুর ২ঃ০০ ঘটিকায় সিলেট বারের লাইব্রেরীতে এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশনের (...
06/01/2023

সুপ্রিয় আইনজীবীবৃন্দ,
বিগত ০৫/০১/২০২৩ ইং তারিখে দুপুর ২ঃ০০ ঘটিকায় সিলেট বারের লাইব্রেরীতে এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশনের (১৫-২০ জনের) সদস্যদের হঠাৎ সৌজন্য সাক্ষাৎ ও সভা অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সভায় উপস্থিত সকলের সম্মতিতে অত্র এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন এর বার্ষিক ল' ডিনার আয়োজন এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিনারের তারিখঃ ০৯/০১/২০২৩ইং, রোজ সোমবার।
ডিনারের ভ্যানুঃ বাফেট প্যারাডাইজ রেষ্টুরেন্ট, আলহামরা শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট।
ডিনারের টাইমঃ রাত ৮ ঘটিকা।
ডিনারের রেজিষ্ট্রেশন ফিঃ ৫০০/- টাকা।* (প্রতি ব্যাচের প্রতিনিধিদের কাছে দ্রুত রেজিষ্ট্রেশনের আহবান)

স্পট রেজিষ্ট্রেশন উন্মুক্ত থাকবে।

উক্ত ল' ডিনার সফলের লক্ষ্যে সকলের উপস্থিতি কামনা করছি, বিশেষ করে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ বারের আইনজীবীবৃন্দের সরব উপস্থিতি কামনা করছি। দ্রুত আয়োজনে সকলের সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত হয়নি তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

দাওয়াতক্রমে
এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ
এর পক্ষে
এডভোকেট কাজী মোশাররফ রাশেদ (এস আই ইউ, ল ডিপার্টমেন্ট, ২য় ব্যাচ)
সেক্রেটারি
এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ।
মোবাইল ০১৭১৬৭৮২৭৯৭।

*SiU Law Dinner*

Date: 09/01/2023

Registration fee BDT 500/-

Please contact to the following persons for registration.

Batch 1,2,3: Advocate Azmol
Batch 4. 5: Advocate Azhar & Saleh,
Batch 6,7: Advocate Sajal, Abu Jahed,
Batch 8: Advocate Abdullah Al Helal,
Batch 9: Advocate Jakaria
Batch 10, 11: Advocate Ashraf,
Batch 12: Advocate Majed,
Batch 13: Advocate Yasin
Batch 14: Advocate Jahed, Shafaq,
Batch 15: Advocate Shahid,
Batch 16: Advocate Ashik, Rayhan,
Batch 17: Advocate Rakib,
Batch 18:Advocate Motiur, Zulkernain,
Batch 19: Advocate Monirul Haque

*শোক সংবাদঃ*সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শ্রদ্বেও বড় ভাই, সিলেট ইন্টারন্...
05/12/2022

*শোক সংবাদঃ*

সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শ্রদ্বেও বড় ভাই, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল" ডিপার্টমেন্ট এর ১ম ব্যাচের ছাত্র, এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন এর সম্মানিত উপদেষ্টা এবং সিলেট জেলা জজ আদালতের বিজ্ঞ এসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটর, এডভোকেট মাসুম আহমেদ এর পরম শ্রদ্বেও পিতা আজ স্বন্ধ্যের সময় মৃত্যু বরণ করেন।

ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীঊন!

জনাব এডভোকেট মাসুম আহমেদ এর পিতার মৃত্যুতে এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে গভীর শোক মরহুমের শোকগ্রস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল ০৬/১২/২০২২ ইং তারিখে দুপুর ২ঃ৩০ মিনিটে আলমপুর, বুরাইরগাও বাজার, ছাতক, সুনামগঞ্জ-স্থ তাহার নিজ বাসস্থানে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করছি।
০৫-১২-২০২২
সোমবার

শোকজ্ঞাপনেঃ
আহমেদ ওবায়দুর রহমান ফাহমি
(এসআইইউ ১ম ব্যাচ)
প্রেসিডেন্ট
এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন

কাজী মোশাররফ রাশেদ (এসআইইউ ২য় ব্যাচ)
সেক্রেটারি
এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন

আজমল হোসেন (এসআইইউ ৩য় ব্যাচ)
সাংগঠনিক সম্পাদক
এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন

10/11/2022
*কোর্ট রেফারেন্সঃ*সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এবং ইউনিভার্সিটির প্রিয় ছোট ভাই, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল"...
09/11/2022

*কোর্ট রেফারেন্সঃ*

সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এবং ইউনিভার্সিটির প্রিয় ছোট ভাই, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল" ডিপার্টমেন্ট এর ১০ম ব্যাচের ছাত্র, এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন এর বিজ্ঞ সদস্য অ্যাড. আদনান Adnan Siddiqui এর মৃত্যুতে সিলেট জেলা আইনজীবী সমিতি এর উদ্যোগে অদ্য ০৯/১১/২০২২ তারিখে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, সিলেট জজ শীপের বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি ও সেক্রেটারি, সমিতির বিজ্ঞ সদস্যগণ, এসআইইউ ল'ইয়ার্স এসোসিয়েশন এর উপদেষ্টা মোঃ মাসুম আহমেদ, সভাপতি আহমেদ, সেক্রেটারি কাজী মোশাররফ রাশেদ, সাংগঠনিক সম্পাদক গাজী আজমল সহ সকল সদস্যগণের উপস্থিতিতে আয়োজিত উক্ত কোর্ট রেফারেন্স অনুষ্ঠানে মরহুম আইনজীবীর জীবনীর উপর আলোচনা করা হয়। পরবর্তীতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য, বারের সাবেক সভাপতি জনাব মোঃ শমিউল আলম এডভোকেট মহোদয়।

০৯-১১-২০২২
বুধবার।

কাজী মোশাররফ রাশেদ (এসআইইউ ২য় ব্যাচ)
সেক্রেটারি
এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন

*শোক সংবাদঃ*সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এবং ইউনিভার্সিটির প্রিয় ছোট ভাই, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল" ডিপার...
08/11/2022

*শোক সংবাদঃ*

সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এবং ইউনিভার্সিটির প্রিয় ছোট ভাই, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল" ডিপার্টমেন্ট এর ১০ম ব্যাচের ছাত্র, এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন এর বিজ্ঞ সদস্য অ্যাড. আদনান Adnan Siddiqui কিছুক্ষণ আগে পার্ক ভিউ মেডিকেলে ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।

এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন তাঁহার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন।

পরম করুনাময় মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস এর মেহমান হিসেবে কবুল করে নিন,আমিন।।

০৮-১১-২০২২
মঙ্গলবার।

শোকজ্ঞাপনে
মোঃ মাসুম আহমেদ (এসআইইউ ১ম ব্যাচ)
উপদেষ্টা
এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন

আহমেদ ওবায়দুর রহমান ফাহমি (এসআইইউ ১ম ব্যাচ)
প্রেসিডেন্ট
এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন

কাজী মোশাররফ রাশেদ (এসআইইউ ২য় ব্যাচ)
সেক্রেটারি
এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন

মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক 'বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন' সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে Rag Day, D...
05/07/2022

মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক 'বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন' সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে Rag Day, DJ Party নামে সকল অপ সংস্কৃতি বন্ধে আদেশ জারি করেছে।

এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন এর কমিটি গঠন! ১. প্রেসিডেন্টঃ এডভোকেট আহমেদ ওবায়দুল ফাহমি, (১ম ব্যাচ)২. সেক্রেটারিঃ এডভোকেট ...
10/06/2022

এস আই ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন এর কমিটি গঠন!
১. প্রেসিডেন্টঃ এডভোকেট আহমেদ ওবায়দুল ফাহমি, (১ম ব্যাচ)
২. সেক্রেটারিঃ এডভোকেট কাজী মোশাররফ রাশেদ, (২য় ব্যাচ)
৩. সাংগঠনিক সম্পাদকঃ এডভোকেট গাজী আজমল, (৩য় ব্যাচ)।

এস. আই. ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ এর ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ২৫-০৪-২০২২ইং তারিখে সিলেট নগরীর পুর্ব জি...
25/04/2022

এস. আই. ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ এর ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ২৫-০৪-২০২২ইং তারিখে
সিলেট নগরীর পুর্ব জিন্দাবাজারস্থ বাফেট প্যারাডাইস, রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্টিত হয়। সিলেট ইন্টারনেশনাল ইউনিভার্সিটির ল' ডিপার্টমেন্টে এলএলবি অনার্স এবং মাষ্টার্স সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল হতে আইনজীবী হিসাবে অন্তর্ভূক্তির সনদ প্রাপ্ত এবং বর্তমানে বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি সহ দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবীগণদের নিয়ে গঠিত সংগঠনের সদস্যদের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগের ১৩ ব্যাচের ছাত্র এডভোকেট শামিম আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত উক্ত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচের ছাত্র এডভোকেট মাসুম আহমেদ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ১ম ব্যাচের ছাত্র এডভোকেট ওবায়দূর রহমান ফাহমি, ২য় ব্যাচের ছাত্র এডভোকেট কাজী মোশাররফ রাশেদ, ৩য় ব্যাচের ছাত্র যথাক্রমে এডভোকেট ফারহানা রব সাথী, এডভোকেট মোঃ আজমল হোসেন, এডভোকেট রঞ্জু দেবনাথ, এডভোকেট আহমদুর রহমান মুরাদ, এডভোকেট নিলর কান্তি দাস, ৪র্থ ব্যাচের ছাত্র এডভোকেট এম. এ সালেহ এডভোকেট মোঃ আজহারুল ইসলাম চৌধুরী, ৫ম ব্যাচের ছাত্র এডভোকেট মোঃ মেহেদি হাসান সজল, ৭ম ব্যাচের ছাত্র এডভোকেট মোন শাহরিয়ার-উজ-জামাম পলাশ, ৯ম ব্যাচের ছাত্র এডভোকেট মোবারক হোসেন, ১৩ তম ব্যাচের ছাত্র এডভোকেট আব্দুর রাজ্জাক রাজ, এডভোকেট মোঃ কামরুল ইসলাম, এডভোকেট মোঃ রুবেল আহমেদ, এডভোকেট সুজাউদ্দিন চৌধুরী সাকিব, এডভোকেট মোঃ ফাহাদুল ইসলাম, এডভোকেট মোঃ মোজাক্কির হোসেন, এডভোকেট রুপক চন্দ্র দে, এডভোকেট ১৪ তম ব্যাচের ছাত্র এডভোকেট মোঃ জাহেদ আহমদ, ১৫ তম ব্যাচের ছাত্র এডভোকেট শহিদ আহমদ, এডভোকেট মোস্তাফিজ আহমেদ চৌধুরী, ১৭ তম ব্যাচের ছাত্র এডভোকেট মোঃ আবুল মহসিন, ১৮তম ব্যাচের ছাত্র এডভোকেট মতিউর রহমান, এবং এডভোকেট মোহাম্মদ মনিরুল হক, এডভোকেট রাসেল মাহফুজ, এডভোকেট সুহাস রঞ্জন বিশ্বাস প্রমূখ।

উক্ত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত সকল আইনজীবী সদস্যদের সমন্বয়ে এডভোকেট মাসুম আহমেদ এর সভাপতিত্বে উক্ত এস.আই.ইউ ল'ইয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ এর একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সর্বস্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
১. সভায় এডভোকেট মাসুম আহমেদ কে প্রধান উপদেষ্টা করে, অত্র এস.আই.ইউ. ল'ইয়ার্স এসোসিয়েশন বাংলাদেশ এর সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠিয় হয় যাহা যথাক্রমে
★ সভাপতি ঃ এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি (১ম ব্যাচ)
★ সাধারণ সম্পাদকঃ এডভোকেট কাজী মোশাররফ রাশেদ, (২য় ব্যাচ),
★ সাংগঠনিক সম্পাদক ঃ এডভোকেট মোঃ আজমল হোসেন (৩য় ব্যাচ)।

২. উক্ত কমিটি পরবর্তি নির্ধারিত সময়ের মধ্যে এসোসিয়েশন এর সকল সদস্যের নামের তালিকা এবং মেমোরেন্ডাম প্রস্তুত করবেন।
৩. উক্ত নবগঠিত কমিটি পরবর্তি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করবেন।

সভা শেষে সভাপতি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রস্থাব দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ইফতার মাহফিল ও সংবর্ধনা সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করছি।তারিখঃ ২৫-০৪-২০২২ স্থানঃ বাফেট প্যারাডাইস, পূর্ব জি...
25/04/2022

ইফতার মাহফিল ও সংবর্ধনা
সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করছি।
তারিখঃ ২৫-০৪-২০২২
স্থানঃ বাফেট প্যারাডাইস, পূর্ব জিন্দাবাজার, সিলেট।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when SIU Lawyers Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share