Advocate akm kawsar ahmed

Advocate akm kawsar ahmed মহান আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।

07/11/2025

Justice For Salman shah

আজ সালমান শাহ হত্যা মামলার বিষয়ে সালমান শাহ এর মামা আলমগীর কুমকুম ভাইয়ের সাথে আইনী আলোচনায় আমার চেম্বার এ।
05/11/2025

আজ সালমান শাহ হত্যা মামলার বিষয়ে সালমান শাহ এর মামা আলমগীর কুমকুম ভাইয়ের সাথে আইনী আলোচনায় আমার চেম্বার এ।

পুরাতন জমির দলিল হারিয়ে গেছে? চিন্তা নয়, জানুন সহজে বের করার আইনগত উপায় ও খরচ”✅আপনার জমি সংক্রান্ত প্রতিটি কাগজপত্র অত্য...
20/09/2025

পুরাতন জমির দলিল হারিয়ে গেছে? চিন্তা নয়, জানুন সহজে বের করার আইনগত উপায় ও খরচ”

✅আপনার জমি সংক্রান্ত প্রতিটি কাগজপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় দেখা যায়—৫০-৬০ বছর আগে করা দলিল হারিয়ে গেছে, দুর্ঘটনায় নষ্ট হয়ে গেছে, পোকায় কেটে ফেলেছে, কিংবা পরিবারের কেউ সংরক্ষণ করেনি। অথচ পরবর্তীতে জমি বিক্রি, নামজারি, উত্তরাধিকার বণ্টন বা মামলা-মোকদ্দমার সময় সেই দলিল প্রয়োজন হয়ে পড়ে।

🔺এই পরিস্থিতিতে মানুষ অনেক সময় ভয় পেয়ে যায়—“দলিল হারালে কি আর পাওয়া যাবে না?” আসলে তা নয়। আইনগত নিয়ম মেনে পুরাতন দলিল খুব সহজেই সাব-রেজিস্ট্রার অফিস থেকে উদ্ধার করা সম্ভব।

✅ আইনি ভিত্তি (রেজিস্ট্রেশন আইন, ১৯০৮)

👉1. ৫৭(১) ধারা → যে কেউ নির্ধারিত ফি দিয়ে রেজিস্টার বহি দেখতে পারবেন।
👉2. ৬২ ধারা → সেখানে থেকে সার্টিফায়েড কপি (নকল দলিল) পাওয়া যাবে।
👉3. ৫৭(৪) ধারা → যদি দলিল উইল/অছিয়ত হয় তবে বিশেষ বহি থেকে খুঁজতে হবে।

🔴 দলিল খুঁজে বের করার দুটি উপায়

✅1. যদি আপনার কাছে মূল দলিল থাকে → শেষ পাতায় দলিল নম্বর, সাল, রেজিস্টার বই নম্বর লেখা থাকে। এগুলো দিয়ে সরাসরি কপি পাওয়া যায়, তল্লাশি লাগে না।

✅2. যদি আপনার কাছে কোনো তথ্য না থাকে → রেজিস্ট্রি অফিসের সূচিবহি থেকে খুঁজতে হবে।

🔰🔰সূচিবহি দুই রকম:🔰🔰

✅ক্রেতা-বিক্রেতার নাম অনুসারে
✅মৌজার নাম ও জমির বিবরণ অনুসারে
নির্দিষ্ট ফি দিয়ে আপনি বা আপনার আইনজীবী তল্লাশি চালাতে পারবেন।

🔴তল্লাশির ফি

✅নির্দিষ্ট বছরের জন্য → ২০ টাকা
✅অতিরিক্ত প্রতিটি বছরের জন্য → ১৫ টাকা
✅রেজিস্টার বহির প্রতি পৃষ্ঠা দেখার ফি → ১০ টাকা
✅সর্বোচ্চ সীমা → ১৫০ টাকা

🔴বিনা ফিতে পাওয়ার সুযোগ রয়েছে

✅যদি আপনি মূল দলিল বা তার সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সঙ্গে দেন।
✅অথবা কোনো মামলা সংক্রান্ত কাগজপত্র দেখার জন্য আবেদন করেন (একবার ফি দিলেই যথেষ্ট)।

🔰🔰সবশেষে
পুরাতন দলিল হারিয়ে গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
👉 সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে আবেদন করুন, নির্দিষ্ট তথ্য দিন বা সূচিবহি তল্লাশি করুন, এবং প্রয়োজনীয় ফি জমা দিন। তাহলেই আপনি সহজেই সার্টিফায়েড কপি (নকল দলিল) সংগ্রহ করতে পারবেন।

✅আইন পরিষ্কার বলছে—যে কেউ বৈধ প্রক্রিয়ায় দলিলের নকল তুলতে পারবেন।

#দলিল #জমি #তল্লাশি # ভুমি অপরাধ আইন

◆ জমি নামজারির পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানুন।যা যা লাগবেঃ১) জমির দলিল এর সার্টিফাইড কপি/মূল কপি২) এস এ খতিয়ান, আর ...
03/01/2025

◆ জমি নামজারির পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানুন।

যা যা লাগবেঃ
১) জমির দলিল এর সার্টিফাইড কপি/মূল কপি
২) এস এ খতিয়ান, আর এস খতিয়ান বা যে খতিয়ান থেকে দলিল হয়েছে সেইটার কপি
৩) ওয়ারিশান সনদ (হাল) এর কপি যদি ওয়ারিশ সম্পত্তি হয়
৪) ছবি (যদি জন্ম নিবন্ধন দিয়া নামজারী হয়)
৫) বায়া দলিল এর কপি যদি প্রয়োজন হয়
৬)মোবাইল নাম্বার
৭) এনআইডি/জাতীয় পরিচয়পত্র
৮) কর/খাজনার রশিদ

🔴প্রথম কাজঃ
এইসবগুলা ডকুমেন্ট নিয়ে নাগরিক/কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করবেন। একটা আইডি নাম্বার পড়বে বা কেস নাম্বার এটা আপনার মোবাইলে সাথে সাথে এসএমএস পাবেন।

🔴দ্বিতীয় কাজঃ
আবেদন ফাইল কপি ইউনিয়ন ভূমি অফিস এ যাবে তদন্তে আপনার সব কিছু ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব পাঠাবে উপজেলা ভূমি অফিসে।

🔴তৃতীয় কাজঃ এসিল্যান্ড অফিস আপনাকে একটি শুনানির তারিখ দিবে এসএমএসের মাধ্যমে। কাজ সম্পন্ন হলে তারপর ডিসিআর ফি দিয়ে দুই একদিন পর অনলাইনে কিউআর কোডযুক্ত নামজারি তুলতে পারবেন।

পুরো প্রক্রিয়া শেষ হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।

এখন ৬৪ জেলা খতিয়ান তুলা যাচ্ছে আপনার বাবা-দাদা,নানা-নানির এবং পূর্ব পুরুষদের নামে কোথায় কতটুকু জমি আছে জানতে চান? তাহলে ...
29/12/2024

এখন ৬৪ জেলা খতিয়ান তুলা যাচ্ছে
আপনার বাবা-দাদা,নানা-নানির এবং পূর্ব পুরুষদের নামে কোথায় কতটুকু জমি আছে জানতে চান? তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন মেসেজ দেন শুধু মাত্র নাম দিয়ে জমির সকল কাগজ বের করে দিবো ইনশাআল্লাহ। জমির কাগজ নিতে আপনাকে যা যা দিতে হবে সেগুলো হলো :
বিভাগ :
জেলা:
উপজেলা :
মৌজা:
যার নামের জমি তার নাম এবং তার পিতার নাম।
CS,SA,RS,BS,Brs নামজারি সকল খতিয়ানের কপি ৫ মিনিটের মধ্যে হাতে পেয়ে যাবেন।
জমির খতিয়ান তুলে দেয়া হয়
জমির খারিজ নামজারি করা হয়
জমির ম্যাপ তুলে দেয়া হয়
জমির খাজনা পরিশোধ করে দেয়া হয়হতেই পারে আপনার জমির কাগজপত্র হারিয়ে গেছে অথবা পুড়ে বিনষ্ট হয়ে গেছে। একটি জমির যে সকল উল্লেখযোগ্য ডকুমেন্ট থাকে তা হলো

➥১.পর্চা বা খতিয়ান।
➥২.দলিল।
➥৩.ম্যাপ বা নকশা।

এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয়, হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানান সমস্যা হয়।

সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হল, ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের শরণাপন্ন হওয়া ও কাগজপত্র গুলো সংগ্রহ করা।

নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কোথায়, কীভাবে এবং কত সময়ের ভেতরে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করবেন।

➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?

জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন। তা হলো,

১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

➤ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস

ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

➤উপজেলা ভূমি অফিস

যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না

➤জেলা ডিসি অফিস

এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

➤সেটেলমেন্ট অফিস

শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।

❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে।

➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?

দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।

১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

➤জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম

এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়। যদি কোন দলিল সঠিকভাবে তল্লাশি করে না পাওয়া যায়। তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার মধ্য দিয়ে আপনার কাঙ্খিত দলিলখানা সংগ্রহ করতে
পারবেন।

❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?

উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।

➥ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?

সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো

১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

➤জেলা ডিসি অফিস:

এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম + 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ 530 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।

➤ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।

সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ
সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= ৫৫০/= টাকা মাত্র।

❖প্রশ্নঃ ম্যপ তুলতে কতদিন সময় লাগে?

উত্তরঃ আবেদন করার দিন হতে, ৫-৮ কার্য দিবসের ভিতরে ম্যাপ সরবরাহ করা হয়।

উল্লেখ্য, যারা নিজে এই কাজগুলো করতে পারবেন না অথবা সময় নাই তারা আমার সহযোগিতা নিতে পারেন। আমরা জমি সংক্রান্ত যেকোন সমস্যার সমাধান করে থাকি।

জায়গা জমি সংক্রান্ত আরো আপডেট পেতে ভূমি তথ্য বিডি পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন

#জমি #বাংলা #জমিদার #ভূমি #বাংলাদেশী #পরিমাপ #জমির #নামজারি #ভূমিসেবা
#জমিররেকর্ড #৬৪জেলা #জমিজামা #খতিয়ান #প্রবাসী

29/12/2024

✅ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য : নামজারি প্রক্রিয়া ও খরচ :

নামজারি বা মিউটেশন হলো জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে এটি অপরিহার্য।

✅নামজারি করতে যা যা প্রয়োজন:

নামজারি আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে :

1. জমির দলিলের সার্টিফাইড কপি/মূল কপি।

2. এস এ/আর এস খতিয়ানের কপি।

3. ওয়ারিশান সনদের কপি (যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হয়)।

4. ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)।

5. বায়া দলিলের কপি (যদি প্রয়োজন হয়)।

6. মোবাইল নম্বর।

7. জাতীয় পরিচয়পত্র (NID)।

8. কর/খাজনার রশিদ।

✅ নামজারি প্রক্রিয়া:

১ম ধাপ:
mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করুন। আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন, যা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২য় ধাপ:
আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তের পর সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে।

৩য় ধাপ:
এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।

✅সময় ও খরচ:
নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।

মোট খরচ: ১১৭০ টাকা।

✅ তথ্য ও সহায়তা :
নামজারি আবেদন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল সেন্টার 16122-এ যোগাযোগ করুন। অথবা সমস্যার সমাধানে ভিজিট করুন:
যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন:01511-909010

মেয়েকে গাছ থেকে কমলা পেরে খাওয়ানোর ইচ্ছা পুরন
29/12/2024

মেয়েকে গাছ থেকে কমলা পেরে খাওয়ানোর ইচ্ছা পুরন

28/12/2024

সেভ করে রাখুন কাজে লাগবে।
কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট।
★. পর্চা বা খতিয়ান।
★. দলিল।
★. ম্যাপ বা নকশা।

★★.এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি ক্রায়-বিক্রয় ও হস্তান্তর অথবা ব্যাংক লোন নিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজ পত্র সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে।
★★.আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন।
জমির পর্চা বা খতিয়ান মূলত তিন/ চারটি অফিসে পাবেন।
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

★★.ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

★★.উপজেলা ভূমি অফিস।
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতে খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

★★.জেলা ডিসি অফিস।
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

★★.সেটেলমেন্ট অফিস।
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
★★. খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।

★★. আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন।
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।

**/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
**/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

★★.উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

★★.জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
★★.মূল অথবা সার্টিফাইড দলিল তুলতে কত টাকা লাগতে পারে।
মূলতঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
★★ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা যেখানে পাওয়া যাবে।
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

★★.জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।

★★.ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়।
ধন্যবাদ সবাইকে, প্রয়োজন মনে করলে টাইম****লাইনে শে****য়ার করে রেখে দিতে পারেন।

#পর্চা #বাংলাদেশকে #সার্ভে #জমির #ভূমিজরিপ #নামজারি #জমি_মাপা #জমি_পরিমান #জমি_ক্রয় #ভূমিসেবা #জমি

09/11/2024

Address

227 Shamimabad Road
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Advocate akm kawsar ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share