Advocate Hedayet Hussain Tanvir

Advocate Hedayet Hussain Tanvir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Hedayet Hussain Tanvir, Lawyer & Law Firm, Sylhet.

দৃষ্টি আকর্ষণ: যারা বিগত লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তারা খাতা রিভিউয়ের আবেদন করুন। আল্লাহ আপনাদের সহায় হোন।   #বার_...
27/10/2025

দৃষ্টি আকর্ষণ:
যারা বিগত লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তারা খাতা রিভিউয়ের আবেদন করুন। আল্লাহ আপনাদের সহায় হোন।

#বার_কাউন্সিল #পরীক্ষা

গণবিজ্ঞপ্তিঃ
16/09/2025

গণবিজ্ঞপ্তিঃ

চেক ডিজঅনার মামলা ( তফসিলের ৭নং) ব্যতীত তফসিলে বর্ণিত অন্যান্য মামলাগুলোর (তফসিলের ১-৬ ও ৯) ক্ষেত্রে বিজ্ঞ আদালতে মামলা ...
16/09/2025

চেক ডিজঅনার মামলা ( তফসিলের ৭নং) ব্যতীত তফসিলে বর্ণিত অন্যান্য মামলাগুলোর (তফসিলের ১-৬ ও ৯) ক্ষেত্রে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পূর্বে বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট জেলার লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার উদ্যোগ গ্রহন করতে হবে।

নোট:
সিলেট
ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, , মৌলভীবাজার এবং সুনামগঞ্জ সহ মোট ১২ টি জেলার জন্য প্রযোজ্য।

19/08/2025

খাবার নিরাপদ রাখার জন্য ভালোভাবে রান্না করুন। কাঁচা খাবার যথাসম্ভব পরিহার করুন। খাবার পুনরায় গরম করার সময় যথাযথভাবে সর্বত্র ৭০ ডিগ্রী সে. তাপমাত্রায় গরম করা নিশ্চিত করুন -বিএফএসএ

16/08/2025

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”;
১৮ হতে ২৪ জুলাই ২০২৫, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫; মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

16/08/2025

১০/০৮/২০২৫ তারিখ প্রকাশিত ভোটার তালিকায় বাদ পড়েছেন এমন যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত কর্তন, ত্রুটি সংশোধনের জন্য ২১/০৮/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে-ইসি

05/06/2025

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য- ‘প্লাস্টিক দূষণ আর নয়’; স্লোগান- ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

31/05/2025
সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আগাম বন্যার প্রস্তুতি, চালু করা হলো কন্ট্রোল রুম।প্রয়োজনে যোগাযোগ করুন।
31/05/2025

সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আগাম বন্যার প্রস্তুতি, চালু করা হলো কন্ট্রোল রুম।
প্রয়োজনে যোগাযোগ করুন।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে...
22/05/2025

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট

19/05/2025

চুল নিয়ে যত ভুল :
…………………..

চুলের যত্ন নিয়ে এমন অনেক প্রচলিত ধারণা রয়েছে, যা মোটেই সত্যি নয়। সে সব মেনে হয়তো লাভের বদলে চুলের ক্ষতিই বেশি হচ্ছে। সেগুলি কী, জেনে নিন।

১) ন্যাড়া হলে চুল ঘন হয়: ন্যাড়া হলেই যে ঘন চুল হবে, তেমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। চুল গজায় ফলিক্‌ল থেকে। তা মাথার তালুর কয়েক মিলিমিটার নীচে থাকে। চুল কামানোয় ফলিক্‌লের উপর কোনও ভাবেই প্রভাব পড়ে না।

২) বার বার চুল কাটলে চুল তাড়াতাড়ি বাড়ে: নিয়মিত চুল কাটলেই চুল বাড়বে, এ ধারণা ভুল। কয়েক মাস অন্তর চুল কাটতে বলা হয় কারণ চুলের ডগা ফেটে গেলে চুলের নীচের দিকটা খুব পাতলা হয়ে যায়। তখন দেখতেও ভাল লাগে না। চুল গোঁড়ার দিক থেকে বাড়ে। আর সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার জিনের উপর আর আপনি কতখানি চুলের যত্ন করছেন তার উপর।

৩)প্রতিদিন তেল লাগালে চুল তাড়াতাড়ি বাড়ে: অনেকেই মনে করেন, রোজ নিয়ম করে মাথায় তেল লাগালে তাড়াতাড়ি চুল বাড়বে। এমনটা একেবারেই নয়। মাথার তালু তৈলাক্ত হয়ে থাকলে তাতে ধুলো-ময়লা বেশি জমবে এবং তাতে চুল পড়া বাড়বে বইকি কমবে না। সপ্তাহে দুই থেকে তিন দিন তেল মালিশ করলেই যথেষ্ট। তাতে মাথার তালুর রক্ত চলাচল বাড়বে এবং চুলের গোড়া মজবুত হবে। তেল লাগানোর কিছুক্ষণ পরেই শ্যাম্পু করে ফেলতে হবে।

৪) পাকা চুল তুললে আরও বেশ গজায়: একটি পাকা চুল টেনে তুললে আরও চুল পেকে যাবে, এমন প্রমাণ কোনও গবেষণায় পাওয়া যায়নি। প্রতিটি চুল পৃথক হেয়ার ফলিকল থেকে গজায়। তাই একটি পাকা চুল তুললে পরে সেই ফলিকলটি থেকে যেই নতুন চুল গজাবে সেটিও সাদা হবে। তবে এর কারণে অন্য ফলিকলগুলির উপর কোনও প্রভাব পড়বে না। তাড়াতাড়ি চুল পাকার কারণ মূলত জিনগত এবং কিছুটা জীবনযাপনে নানা ভুলত্রুটির জন্য।

৫) চুলের প্রকৃতি তৈলাক্ত হলে কন্ডিশনার ব্যবহার করা উচিত নয়: কন্ডিশনার ব্যবহার করলে চুল তৈলাক্ত হয় না। কন্ডিশনার চুলের কোষ রক্ষা করার পাশাপাশি, পরিবেশগত ক্ষতির হাত থেকেও সুরক্ষিত রাখতে সাহায্য করে। শ্যাম্পু করার পরও কন্ডিশনার লাগাতে ভুলবেন না যেন।

তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ও চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বা ক...
19/05/2025

তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ও চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বা কমিশন নিচ্ছে। অতিরিক্ত ফি আদায় করায় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হন গ্রাহকরা।

এ কারণে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা কিনতে উৎসাহিত করতে প্রথমবারের মতো পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক আজ এই ফি নির্ধারণ করে দিয়েছে। এর বাইরে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ বাড়তি কোনো অর্থ আদায় করা যাবে না।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Hedayet Hussain Tanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share