Sunamgonj Judge's Court

Sunamgonj Judge's Court Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sunamgonj Judge's Court, Lawyer & Law Firm, Sunamganj.

এখন থেকে ১১ গ ফাইলিং নারী শিশু কোর্টে  হবে না।।
16/04/2025

এখন থেকে ১১ গ ফাইলিং নারী শিশু কোর্টে হবে না।।

15/04/2025
16/09/2023

good morning everyone

01/01/2018

happy new year..... 2018

নয়টার অফিস নয়টাতেই আসতে হবে। যখন তখনএসে হাজিরা খাতায় সই করার দিনএকেবারেই শেষ হয়ে যাচ্ছে।সচিবালয়সহ সারাদেশের সব সরকারি দপ...
09/08/2016

নয়টার অফিস নয়টাতেই আসতে হবে। যখন তখন
এসে হাজিরা খাতায় সই করার দিন
একেবারেই শেষ হয়ে যাচ্ছে।
সচিবালয়সহ সারাদেশের সব সরকারি দপ্তরে
কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির
ডিজিটাল হাজিরার ব্যবস্থা খুব দ্রুতই হয়ে
যাচ্ছে। বিভিন্ন জেলায় এর কার্যক্রম শেষ
হয়েছে, কিছু জেলায় চালু হয়েছে। বাকি
জেলা ও দপ্তরগুলোতে এই বছরের মধ্যেই
বাধ্যতামূলক চালু হয়ে যাবে।
এর মাধ্যমে কাগজে কলমে সই করার বদলে
আঙ্গুলের ছাপে অফিসে প্রবেশ ও বাইরে
যাওয়ার বিধান হতে যাচ্ছে। সরকারি
অফিসগুলোতে এ জন্য পরবর্তী ত্রৈমাসিক
বাজেটে এই ধরনের মেশিন কেনার জন্য অর্থ
বরাদ্দের বিষয়টিও আলোচনা এসেছে।
অবশ্য এর মধ্যেই ঢাকার বিভিন্ন সরকারি
দপ্তর ও মাঠ পর্যায়ের অফিসগুলোতে
ডিজিটাল হাজির ব্যবস্থা কার্যকর হয়েছে।
গত বছরের ডিসেম্বরে সরকারের এক
সিদ্ধান্তেই মূলত সরকারি অফিসগুলোতে
ডিজিটাল হাজিরার কথা উঠে আসে।
এছাড়া সর্বশেষ কয়েকদিন আগে ঢাকায় হয়ে
যাওয়া জেলা প্রশাসক সম্মেলনেও ডিসি’রা
মাঠ প্রশাসনের অফিসগুলোতে ডিজিটাল
হাজিরার সুপারিশ করেন।
উদাহরণ হিসেবে বলা যায়, চাঁপাইনবাবগঞ্জ
জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হয়েছে
‘ডিজিটাল হাজিরা’ পদ্ধতি।
এছাড়া গত জুনের শেষ সপ্তাহে চাঁদপুরের
হাজীগঞ্জে উপজেলা পরিষদের সকল
সরকারী কর্মকর্তা কর্মচারীগণের অফিস
উপস্থিতি ডিজিটালের আওতায় আনা
হয়েছে। সেখানে অফিসের কাগজে স্বাক্ষর
করে হাজিরা গননা করা হবে না ফিঙ্গার
প্রিন্টের মাধ্যমে উপস্থিতি দিতে হবে।
হাজীগঞ্জের মতো অন্যান্য উপজেলার
কমপ্লেক্সে থাকা অফিসগুলোতেও এই
ব্যবস্থা চালু করা হবে।
চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে
ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু হয়েছে।
উদ্বোধনের সময় জেলা প্রশাসক বলেন,
ডিজিটাল হাজিরা পদ্ধতির মাধ্যমে শিশু
একাডেমির কর্মকর্তা, কর্মচারী ও
প্রশিক্ষকগণ সঠিক সময়ে তাদের কর্মস্থলে
উপস্থিত হচ্ছে কিনা এবং দায়িত্ব পালন
শেষে সঠিক সময়ে কর্মস্থল ত্যাগ করছে
কিনা তা নিশ্চিত করা যাবে।

08/08/2016
17/06/2016
দেওয়ানি মামলার আপিল শুনানিতেজেলা জজের আর্থিক এখতিয়ার পাঁচলাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটিটাকা করা হয়েছে। এ ছাড়া এ ধরনেরমা...
07/02/2016

দেওয়ানি মামলার আপিল শুনানিতে
জেলা জজের আর্থিক এখতিয়ার পাঁচ
লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি
টাকা করা হয়েছে। এ ছাড়া এ ধরনের
মামলায় সহকারী জজের আর্থিক
এখতিয়ার দুই লাখ টাকা থেকে
বাড়িয়ে ১৫ লাখ টাকা এবং জ্যেষ্ঠ
সহকারী জজের আর্থিক এখতিয়ার চার
লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ
টাকা করা হয়েছে। তবে যুগ্ম জেলা
জজের আর্থিক এখতিয়ারে কোনো
পরিবর্তন হয়নি। কারণ তিনি
যেকোনো মূল্যের জমি সংক্রান্ত
দেওয়ানি মামলার বিচার করতে
পারেন।
এছাড়া দ্য সিভিল কোর্টস
(সংশোধিত) অধ্যাদেশ-২০১৫-এর খসড়া
মন্ত্রিসভা অনুমোদন করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সভাপতিত্বে
মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব
মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ
ব্রিফিংয়ে বলেন, এ সংশোধনীর
ফলে দেওয়ানি মামলাগুলোর দ্রুত
নিষ্পত্তি হবে। সম্পত্তির মূল্য কয়েক গুণ
বেড়ে যাওয়ায় তার সঙ্গে সংগতি
রেখে দেওয়ানি আদালতের এসব
এখতিয়ার বাড়ানো হয়েছে। আপিল
মামলার শুনানি করতে জেলা জজের
এখতিয়ার পাঁচ কোটি টাকা করায়
এখন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষকে
হাইকোর্টে কম আসতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন,
মন্ত্রিসভার বৈঠকে কোস্টগার্ড
আইন-২০১৫ এর খসড়া অনুমোদন করা
হয়েছে। আইনটি বর্ডার গার্ড অব
বাংলাদেশ আইনের আদলে করা
হয়েছে। কোস্টগার্ডে আইনেও
বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
বলে জানান তিনি।

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunamgonj Judge's Court posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share