জমিজমা

জমিজমা এখানে সর্ব প্রকার জমিজমা সঙ্ক্রান্ত বিষয়ের আবেদন এবং পরার্মশ দেয়া হয়।।

একজন নাগরিক হিসাবে আপনার উচিত জায়গা জমির বিভিন্ন তথ্য জানা। আমাদের পেইজ এ প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট করা হয়। নতু...
02/07/2023

একজন নাগরিক হিসাবে আপনার উচিত জায়গা জমির বিভিন্ন তথ্য জানা। আমাদের পেইজ এ প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট করা হয়। নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

27/06/2023

খারিজ/নামজারী (Mutation) বিষয়ক পরামর্শ ও আইনী প্রতিকার
গুরুত্বপূর্ণ পরামর্শ-
১। ক্রয়মূলে বা অন্য কোন দলিলের মাধ্যমে জমি প্রাপ্তির পর মূল দলিল পেতে দেরি হলে উক্ত দলিলের নকল (সার্টিফাইড কপি) সংগ্রহ করে দ্রুত নামজারী করুন।
২। মূল মালিকের মৃত্যুর পর সকল ওয়ারিশ একত্রে বাটোয়ারা দলিল রেজিস্ট্রি করুন এবং প্রত্যেকে পৃথকভাবে নামজারী করুন।
৩। নামজারী খতিয়ান এবং ডিসিআর প্রাপ্তির সাথে সাথে আপনার নামে ইউনিয়ন ভূমি অফিসে হিসাব খোলা নিশ্চিত করুন এবং ভূমি উন্নয়ন কর প্রদান করে দাখিলা নিন।
৪। প্রয়োজনীয় সহযোগিতা ও যে কোন অভিযোগের ক্ষেত্রে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এর সাথে যোগাযোগ করুন।
৫। ভূমি অফিসের নির্ধারিত ফরমে আবেদন করুন।

আইনী প্রতিকার-
দলিল-দস্তাবেজে কোন ত্রুটির কারণে বা অন্য যে কোনো কারণেই খারিজ/মিউটেশন/নামজারির আবেদন নামঞ্জুর হতে পারে। আবেদন নামঞ্জুর হলে প্রতিকারের সুযোগও রয়েছে। নামজারীতে আপনার অধিকার ক্ষুন্ন হলে এবং সহকারী কমিশনার (ভূমি) অফিসে তার যথাযথ প্রতিকার না পেলে আপীল, রিভিশন বা রিভিউ এর মাধ্যমে প্রতিকার পেতে পারেনঃ
১। নামজারীর বিষয়ে কোন ব্যক্তি অসন্তুষ্ট হলে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক আদেশ প্রদানের তারিখ হতে ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসকের নিকট আপীল করতে হবে, জেলা প্রশাসক কর্তৃক আদেশের বিরুদ্ধে ৬০ দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের নিকট আপীল করতে হবে এবং বিভাগীয় কমিশনার কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে ভূমি আপীল বোর্ডে আপীল করতে হবে।
২। এ ছাড়া রিভিশনের পথও খোলা রয়েছে। অসন্তুষ্ট ব্যক্তির আবেদনের ভিত্তিতে কিংবা ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা তাঁর নিজের ইচ্ছায় নথি তলব করে সংশোধনের আদেশ দিতে পারেন।
৩। যদি আপীল বা রিভিশন না করা হয়, তবে রিভিউ এর পথ খোলা থাকবে। রিভিউ মানে হচ্ছে পুনর্বিবেচনা করা। যে কর্মকর্তা আদেশ দিয়েছেন, তাঁর বরাবরে রিভিউ এর জন্য আবেদন করতে হবে। আদেশ প্রদানের তারিখ হতে ৩০ দিনের মধ্যে রিভিউ এর জন্য আবেদন করতে হয়।
প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭১১৬৬৬৭৩৮

27/06/2023
24/06/2023

Hello Everyone, Welcome to Our Official page..

Address

মুক্তিযোদ্ধা ভবন এর ২য় তলা, শ্যামনগর, সাতক্ষীরা
Shyamnagar
9450

Telephone

+8801711666738

Website

Alerts

Be the first to know and let us send you an email when জমিজমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জমিজমা:

Share

Category