01/08/2026
অবৈধ নামজারি (খারিজ) কি চ্যালেঞ্জ করা যায়❓
অবশ্যই যায়❗
কোনো ব্যক্তি যদি আপনার সম্মতি, বৈধ মালিকানা বা আইনসম্মত দলিল ছাড়াই জমি নিজের নামে খারিজ (নামজারি) করে নেন, তাহলে আপনি সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) [AC Land] অফিসে নামজারি বাতিল বা সংশোধনের জন্য মিস কেস (Miscellaneous Case) দায়ের করতে পারেন।
সাধারণভাবে এ ধরনের মিস কেস নিষ্পত্তি হতে প্রায় ৩ থেকে ৬ মাস সময় লাগতে পারে। তবে বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে এই সময় কম বা বেশি হতে পারে।
সময় কম বা বেশি হওয়ার প্রধান কারণসমূহ:
✔️ বিবাদীপক্ষকে নোটিশ জারি ও তামিল হতে সময় লাগা।
✔️ সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়।
✔️ উভয় পক্ষের শুনানি ও প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন।
✔️ বিবাদীপক্ষ বারবার সময় প্রার্থনা বা শুনানি বিলম্বিত করলে মামলা নিষ্পত্তিতে ৬ মাসের বেশি, এমনকি কিছু ক্ষেত্রে ১ বছর পর্যন্তও সময় লাগতে পারে।
আপনার আইনগত অধিকার সম্পর্কে সচেতন থাকুন। অবৈধ নামজারি চূড়ান্ত নয়—যথাযথ আইনি প্রক্রিয়ায় তা বাতিল বা সংশোধন করা সম্ভব।
✍️ রওশন আলী মিজান
এ্যাডভোকেট,
LAW & RIGHTS
LEGAL SOLUTION -
Corporate | Civil | Criminal | Company & Banking | Income - Tax | Notaries, Legal Consultants !
01534-967457