19/10/2025
ইন্ডিয়ান মেডিক্যাল ভিসা আবেদন রি’জে’ক’শ’নে’র সম্ভাব্য কারণ স্টেপ বাই স্টেপ গাইড 🧾
1️⃣ ডকুমেন্ট অবশ্যই অথেনটিক ও যাচাইযোগ্য রাখুন
ইনভাইট লেটার, মেডিকেল রিপোর্ট, প্রেসক্রিপশন সবই আসল ও স্পষ্ট হতে হবে।
নকল, পুরনো বা অস্পষ্ট কাগজপত্র থাকলে আবেদন সরাসরি রি’জে’ক্ট হতে পারে।
2️⃣ আগের ভিসা সংক্রান্ত রেকর্ড ঠিক রাখুন
পূর্বে মেডিক্যাল ভিসায় FRRO পারমিশন ছাড়া হসপিটাল পরিবর্তন বা ওভারস্টে করলে, তা নথিভুক্ত না থাকলে ভিসা না’ক’চ হতে পারে।
3️⃣ হসপিটালের ইনভাইট লেটার ও অ্যাক্রেডিটেশন যাচাই করুন
ইনভাইট লেটার অবশ্যই NABH বা স্বীকৃত হাসপাতাল থেকে নিতে হবে।
⚠️ পুরনো বা যাচাইহীন ইনভাইট লেটার থাকলে ভিসা আবেদন সরাসরি বাতিল হতে পারে।
👉 সবসময় হাসপাতালের International Patient Desk থেকে সর্বশেষ ভেরিফায়েড লেটার নিন।
4️⃣ বাংলাদেশের ডাক্তারদের প্রেসক্রিপশন ও রিপোর্ট সঠিক রাখুন
প্রেসক্রিপশন ও রিপোর্টে থাকতে হবে —
• রোগের বিস্তারিত বর্ণনা
• ডাক্তারের সিগনেচার
• হাসপাতাল বা রেজিস্ট্রেশন নম্বর
➡️ এগুলো না থাকলে আবেদন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
5️⃣ পাসপোর্ট সম্পর্কিত সব অসামঞ্জস্য দূর করুন
লস্ট পাসপোর্ট, নাম পরিবর্তন, বা ডেটা মিসম্যাচ থাকলে
নতুন পাসপোর্ট ও প্রমাণপত্র সঙ্গে দিন — না হলে সিস্টেম রি’জে’ক্ট করতে পারে।
6️⃣ আর্থিক নথি ও ডলার এন্ডোর্সমেন্ট যাচাই করুন 💳
সঠিক ব্যালান্স ও এন্ডোর্সমেন্ট না থাকলে ফাইন্যান্সিয়াল ইনসাফিশিয়েন্সি দেখিয়ে আবেদন বাতিল হতে পারে।
➡️ ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই আপডেটেড রাখুন।
7️⃣ হসপিটাল থেকে ইমেইল কনফার্মেশন পাঠান ✉️
যে হাসপাতাল ইনভাইট দিয়েছে, তাদের আন্তর্জাতিক ডেস্ক যেন সরাসরি হাইকমিশনে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাঠায় অনেক ক্ষেত্রে এটি অবশ্যপালনীয় শর্ত হিসেবে দেখা হয়।
8️⃣ একজন অ্যাটেন্ডেন্টসহ আবেদন করুন 👥
একক (Single) মেডিক্যাল ভিসা সাধারণত কম গ্রান্ট হয়।
👉 অন্তত একজন অ্যাটেন্ডেন্ট যুক্ত করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
9️⃣ পূর্বে রেস্ট্রিকটেড এলাকায় ভ্রমণ করেছেন কি না যাচাই করুন 🧭
সিকিম, অরুণাচল, লাদাখের মতো রেস্ট্রিকটেড এলাকায় ভ্রমণের রেকর্ড থাকলে,আগে থেকেই প্রয়োজনীয় অনুমতি ও ব্যাখ্যা যুক্ত করুন নইলে ভিসা ব্লক হতে পারে।