আইন আদালত সবার তরে/ain adalat sobar tore

আইন আদালত সবার তরে/ain adalat sobar tore এডভোকেট মো: আমির উদ্দীন(আমির),
প্রয়োজনে- 01673240243

04/08/2026

বিচারকের বিচার-

04/07/2026

রোড এক্সিডেন্টে নিহত ব্যক্তির ক্ষতিপূরণ প্রাপ্তির আবেদনপত্র

তারিখ: …………………

বরাবর
চেয়ারম্যান
মোটরযান দুর্ঘটনা ক্ষতিপূরণ ট্রাস্ট ফান্ড
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)

বিষয়: সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির ক্ষতিপূরণ প্রদানের আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমার (সম্পর্ক) ……………… (নাম), পিতা/মাতা: …………………, ঠিকানা: ………………………………, গত ………/………/২০…… তারিখে ……………………… স্থানে সংঘটিত একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

উক্ত দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা/জিডি নং ………………… দায়ের করা হয়েছে। মৃত ব্যক্তির আইনগত উত্তরাধিকারী হিসেবে আমি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। তাই প্রয়োজনীয় আইন ও বিধি অনুযায়ী আমাকে প্রাপ্য ক্ষতিপূরণ প্রদানের জন্য আপনার সদয় বিবেচনা কামনা করছি।

সংযুক্তি:
১। জাতীয় পরিচয়পত্রের কপি
২। মৃত্যু সনদের কপি
৩। পুলিশ রিপোর্ট/এফআইআর/জিডির কপি
৪। ময়নাতদন্ত প্রতিবেদন (যদি থাকে)
৫। উত্তরাধিকার সনদ
৬। দুর্ঘটনা সংক্রান্ত অন্যান্য কাগজপত্র
৭। আবেদনকারীর ব্যাংক হিসাবের তথ্য
৮। পাসপোর্ট সাইজ ছবি

অতএব, আমার আবেদনটি সদয় বিবেচনা করে আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করলে চিরকৃতজ্ঞ থাকব।

বিনীত,

স্বাক্ষর: …………………
নাম: …………………
মোবাইল: …………………
ঠিকানা: ……………………………বিস্তারিত আলোচনা:

সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে তার আইনগত উত্তরাধিকারী ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন।

আবেদন সাধারণত প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে থাকে:

মৃত্যু সনদ, জাতীয় পরিচয়পত্র, পুলিশ রিপোর্ট/এফআইআর/জিডি,ময়নাতদন্ত রিপোর্ট (যদি হয়ে থাকে)
,উত্তরাধিকার সনদ,ব্যাংক হিসাবের তথ্য,পাসপোর্ট সাইজ ছবি, আবেদন যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হয়।

যদি দুর্ঘটনার জন্য কোনো বাস, ট্রাক বা অন্য যানবাহনের মালিক বা বীমা কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করার সুযোগ থাকে, তাহলে আদালতের মাধ্যমেও ক্ষতিপূরণ চাওয়া যেতে পারে।

02/07/2026

নতুনভাবে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ -

১) সাধারণ করদাতা: ৪ লাখ টাকা
২) নারী এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতা: ৪ লাখ ২৫ হাজার টাকা।
৩) শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি: ৫ লাখ টাকা।
৪) তৃতীয় লিঙ্গের ব্যক্তি: ৫ লাখ টাকা
৫) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা: ৫ লাখ ২৫ হাজার টাকা।

করের হার (Tax Slabs) -

প্রথম ৪ লাখ টাকা: ০% (সম্পূর্ণ করমুক্ত)
পরবর্তী ৩ লাখ টাকা: ১০%,
পরবর্তী ৪ লাখ টাকা: ১৫%
পরবর্তী ৫ লাখ টাকা: ২০%
অবশিষ্ট আয়ের ওপর: ২৫%

সর্বনিম্ন করের পরিমাণ হিসেবে যেকোনো করদাতাকে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার জন্য কমপক্ষে ৫,০০০ টাকা এবং অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য ৪,০০০ টাকা রিটার্ন জমা দেওয়ার সময় অবশ্যই পরিশোধ করতে হবে।

মো: আমির উদ্দিন
এডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
০১৬৭৩২৪০২৪৩

ছোট্ট পরিসরে আমাদের ফলমেলা-
24/06/2026

ছোট্ট পরিসরে আমাদের ফলমেলা-

11/05/2026

# ২০২৬-২৭ করবর্ষের নতুন আয়কর হার ও করমুক্ত আয়ের সীমা:
​প্রথম ৩,৭৫,০০০/- টাকা পর্যন্ত: ০%
​পরবর্তী ৩,০০,০০০/- টাকা পর্যন্ত: ১০%
​পরবর্তী ৪,০০,০০০/- টাকা পর্যন্ত: ১৫%
​পরবর্তী ৫,০০,০০০/- টাকা পর্যন্ত: ২০%
​পরবর্তী ২০,০০,০০০/- টাকা পর্যন্ত: ২৫%
​অবশিষ্ট আয়ের উপর: ৩০%

​বিশেষ ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা:
মহিলা ও ৬৫+ বয়সী করদাতা: ৪,২৫,০০০/- টাকা পর্যন্ত করমুক্ত।
​তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তি: ৫,০০,০০০/- টাকা পর্যন্ত করমুক্ত।
​গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে আহত "জুলাই যোদ্ধা": ৫,২৫,০০০/- টাকা পর্যন্ত করমুক্ত।
​প্রতিবন্ধী সন্তানের পিতা/মাতা: প্রত্যেক সন্তানের জন্য অতিরিক্ত ৫০,০০০/- টাকা করমুক্ত সুবিধার সুযোগ।
​যদি আপনার করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম করে, তবে আপনাকে ন্যূনতম কর দিতে হবে।
​পুরাতন করদাতাদের জন্য: ৫,০০০/- টাকা।
​নতুন করদাতাদের জন্য: ১,০০০/- টাকা।

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । আপনার রিটার্ন অডিটে আছ...
30/04/2026

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । আপনার রিটার্ন অডিটে আছে কিনা চেক করতে পারেন।লিংক কমেন্টে।

14/04/2026

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

07/04/2026

Work is going on

29/01/2026

Address

Eskaton Garden
Ramna
1214

Alerts

Be the first to know and let us send you an email when আইন আদালত সবার তরে/ain adalat sobar tore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আইন আদালত সবার তরে/ain adalat sobar tore:

Shortcuts

Share