Adv Syeda Zebunnahar Rupa

Directions

Adv Syeda Zebunnahar Rupa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adv Syeda Zebunnahar Rupa, Criminal lawyer, Dhaka, Ramna.

13/08/2026

Orientation Programme,2026🌹❤

📌📌অবশেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গঠন করা হলো শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদন্...
10/06/2026

📌📌অবশেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গঠন করা হলো শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদন্ড কনফার্মেশন রেফারেন্সেরে জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ।যেখানে বিচাপতি হিসেবে থাকছেন-

বিচারপতি বিষ্মদেব চক্রবর্তী
এবং
বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা

💠১৪/০৬/২০২৬ ইং তারিখ রবিবার সকাল ১০'৩০ হতে এই বিশেষ ডিভিশন বেঞ্চের কার্যক্রম শুরু হবে।

💠মুলতঃ রামিসা হত্যা মামলার রায়ে প্রচারিত মৃত্যুদন্ডাদেশ দ্রুত কার্যকর করার জন্য অত্র কোর্টে ডেথ রেফারেন্স শুনানির উদ্দেশ্যেই এই বিশেষ বেঞ্চটি গঠিত।

সৈয়দা জেবুন্নাহার রূপা
অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট

📌আমার লেখা যারা ভালোবেসে পড়েন, তাদের কাছে একটা অনুরোধ 🙏 🙏🙏রাত জেগে, মাথা ব্যথা নিয়ে যখন লিখি, তখন সেটা শুধু আমার অনুভূতি...
09/06/2026

📌আমার লেখা যারা ভালোবেসে পড়েন, তাদের কাছে একটা অনুরোধ 🙏 🙏🙏

রাত জেগে, মাথা ব্যথা নিয়ে যখন লিখি, তখন সেটা শুধু আমার অনুভূতি না, আমার শ্রম। প্লিজ লেখাটা হুবহু কপি করে নিজের নামে চালিয়ে দিবেন না। শেয়ার বাটন আছে, শেয়ার করুন।
ভালো লাগলে কার্টেসি দিয়ে পোস্ট করুন।
আসুন আমরা একে অন্যের মেধাকে সম্মান করি ❤️

আমার টাইম, আমার চিন্তা, আমার ঘুম নষ্টের ফল - আপনি ২ সেকেন্ডে নিজের নামে চালিয়ে দিতে বা কপি করতে পারেননা। প্লিজ শেয়ার করুন, কার্টেসি দিন। 🙏🙏

আমার লেখা, আমার অধিকার।❤️❤️

কিন্তু যখন দেখি আমার লেখাহুবহু অন্যের নামে অন্যের ফিডে ঘুরতেছে, তখন খুব কষ্ট লাগে। আমি তো শেয়ারে মানা করি নাই। শুধু নামটা মুইছেন না প্লিজ।
কোন পোস্ট ভালো লাগলে আমি নিজেও পোস্ট করি লেখকের কার্টেসি দিয়ে।
📌📌পরবর্তীতে স্ক্রিনশট ও ছবিসহ পোস্ট করবো📌📌

🌹আমার যারা ফলোয়ার আছেন তাদের কাছেও আমি জানতে চাই এক্ষেত্রে আমার কী করনীয় আছে ???

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হায়রে জীবন🥲😁😁স্যার আপনি যে আমার কত প্রিয় ছিলেনশেষ মূহুর্তে আর বলা হলোনা🥲🥲দেখা হলে...
07/06/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
হায়রে জীবন🥲😁😁
স্যার আপনি যে আমার কত প্রিয় ছিলেন
শেষ মূহুর্তে আর বলা হলোনা🥲🥲
দেখা হলেই প্রান ভরে দোয়া করতেন।।
আল্লাহ আপনাকে বেহেশতের সুউচ্চ স্হান নসীব করুন।আমিন

📌সচেতনতামুলক পোস্ট 📌“ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ?”অনেকেই পরিচিত ব্যক্তি, ব্যবসায়িক অংশীদার কিংবা আত্...
31/05/2026

📌সচেতনতামুলক পোস্ট 📌
“ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ?”

অনেকেই পরিচিত ব্যক্তি, ব্যবসায়িক অংশীদার কিংবা আত্মীয়ের কথায় বিশ্বাস করে ফাঁকা স্ট্যাম্প বা সাদা কাগজে স্বাক্ষর দিয়ে থাকেন।

কিন্তু পরে সেই কাগজ ব্যবহার করে তৈরি হতে পারে ভুয়া চুক্তিপত্র, দেনা স্বীকারনামা কিংবা সম্পত্তি সংক্রান্ত জটিলতা।

মনে রাখুন:
ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দেওয়া মানে নিজের বিরুদ্ধে প্রমাণ তৈরির সুযোগ করে দেওয়া।

যেকোনো কাগজে স্বাক্ষরের আগে—
• সম্পূর্ণ লেখা পড়ে নিন
• তারিখ উল্লেখ করুন
• প্রয়োজন হলে সাক্ষী রাখুন
• কপি নিজের কাছে সংরক্ষণ করুন

“বিশ্বাস” গুরুত্বপূর্ণ, কিন্তু আইনি নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ।

📌📌সচেতন থাকুন, আইনি সুরক্ষায় থাকুন।
জনসাধারণের উপকারার্থে পোস্টটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন

সৈয়দা জেবুন্নাহার রূপা
বাংলাদেশ সুপ্রীম কোর্ট

✅অতীব জরুরী একটি আাইনী বিষয়,যা হরহামেশাই আমাদের প্রায় সকলের সাথেই ঘটে থাকে।তাই বুঝেশুনে অন্যকে টাকা ধার দেন এবং সময় থাকত...
27/05/2026

✅অতীব জরুরী একটি আাইনী বিষয়,যা হরহামেশাই আমাদের প্রায় সকলের সাথেই ঘটে থাকে।তাই বুঝেশুনে অন্যকে টাকা ধার দেন এবং সময় থাকতে সচেতন হন🙏

টাকা ধার দেওয়ার কোনো লিখিত ডকুমেন্ট বা চুক্তিপত্র না থাকলেও আইনিভাবে টাকা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে!

এক্ষেত্রে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন:

১. প্রমাণ সংগ্রহ করুন: সরাসরি চুক্তিপত্র না থাকলেও বিকল্প প্রমাণগুলো গুছিয়ে নিন।

যেমন: ব্যাংকিং লেনদেন বা মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) এর স্টেটমেন্ট। টাকা লেনদেন বা পাওনা স্বীকার করার বিষয়ে কোনো মেসেজ (SMS/WhatsApp/Messenger)। টাকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন এমন কোনো সাক্ষীর সাক্ষ্য। টাকা চাওয়ার পর তিনি যদি কিছুটা সময় চেয়ে থাকেন, তবে সেই ফোনালাপের রেকর্ড।

২. লিগ্যাল নোটিশ পাঠান: একজন আইনজীবীর মাধ্যমে তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। এতে টাকার পরিমাণ এবং পরিশোধের একটি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করুন। অনেক সময় আইনি নোটিশ পাওয়ার পর দেনাদার টাকা ফেরত দিয়ে দেন।

৩. সালিশ বা স্থানীয় মিমাংসা: স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মেম্বারের মাধ্যমে সালিশের আয়োজন করতে পারেন। সেখানে পাওনা স্বীকার করলে সেটি লিখিত আকারে রাখার চেষ্টা করুন।

৪. সিভিল স্যুট বা দেওয়ানি মামলা: যদি অন্য কোনো উপায়ে কাজ না হয়, তবে 'মানি রিকভারি স্যুট' (Money Recovery Suit) বা টাকা আদায়ের মামলা করা যায়। আপনার কাছে থাকা মেসেজ, সাক্ষী বা ব্যাংক স্টেটমেন্ট তখন আদালতে প্রমাণ হিসেবে গণ্য হবে।

৫. জিডি বা ফৌজদারি ব্যবস্থা: যদি দেনাদার টাকা নিয়ে অস্বীকার করেন বা প্রতারণা করেন, তবে থানায় জিডি বা আদালতে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় প্রতারণার মামলা করার সুযোগ থাকে।

এক্ষেত্রে মনে রাখবেন টাকা আাদায়োর জন্য সিভিল ও ক্রিমিনাল মামলা একসংগেই করা যায় যা আদালতে concurrently চলতে পারে।

সর্বদাই মনে রাখবেন ভবিষ্যতে যে কাউকেই টাকা ধার দেওয়ার সময় অন্তত.........
ক)একটি সাধারণ স্ট্যাম্প পেপারে সই
অথবা
খ)একটি চেক
সিকিউরিটি হিসেবে রাখার চেষ্টা করবেন!

✅✅সাধারণ জনগনকে সচেতন করার লক্ষ্যে এবং মামলায় জড়িয়ে বছরের পর বছর আদালত প্রাঙ্গনে ঘুরে ঘুরে জীবনের মুল্যবান সময় যাতে নষ্ট না হয় সেই লক্ষ্যেই লেখাটি বেশী বেশি শেয়ার করে টাইমলাইনে সংরক্ষণ করে রাখুন🌹❤️

সৈয়দা জেবুন্নাহার রূপা
বাংলাদেশ সুপ্রীম কোর্ট

゚

10/05/2026

ড.আনোয়ার ল' কলেজ
২০২৩ সালের ফাইনাল পরীক্ষার্থীদের মুটকোর্ট ট্রায়াল ও ভাইভা পরীক্ষার ১ম দিন❤️🌹
゚

06/04/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ বছরের এলএল,বি কোর্স
ডঃ আনোয়ার ল' কলেজ
অধ্যাপক সৈয়দা জেবুন্নাহার রূপা
এ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
゚

11/03/2026

Address

Dhaka
Ramna
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Syeda Zebunnahar Rupa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share