07/01/2026
রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন এর সিনিয়র এডভোকেট এবং সাবেক জিপি মো. মনজুর জামান মুকুল (৬৫) আজ ০৭/০১/২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার রাত অনুমান ০১: ৪৫ মিনিটে অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিঁনি ১৯৮৬ খ্রিস্টাব্দে রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশনে যোগদান করেছিলেন। নাটোরের বাগাতীপাড়া উপজেলার তমালতলা নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হবে। রাজশাহী এডভোকেটস' বার এসোসিয়েশন তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।