12/06/2024
ফেসবুক চালান আর এমন পোষ্ট দেখেন নাই, এমন লোক মনে হয় নাই!! [এগুলোর খপ্পরে পড়লেন তো প্রতারিত হলেন]
★১০০% রিয়েল ডেইলি ইনকাম ডেইলি পেমেন্ট ইনবক্সে আসুন
★২৪ ঘন্টায় ২ ঘন্টা কাজ করতে হবে
★নো এড ফি
★ড্রেস এর উপরে কোড বসানোর কাজ
★ফর্ম ফিলাপের কাজ, একটা ফর্ম ফিলাপ করলে অত টাকা
★নেটওয়ার্ক মার্কেটিং করে ডেইলি ৬০০/৭০০ টাকা
★দৈনিক দুই তিন ঘণ্টা ফ্রি থাকেন এমন কেউ আছেন তাহলে ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতাম
★নো মেম্বার এড,
★এত জন নিবো শুধু
★একদম শুরু থেকে ফ্রিল্যান্সিং শিখে ক্যারিয়ার গঠন করতে চান, এমন কয়েকজন ব্যক্তি প্রয়োজন। ইনশাআল্লাহ সর্বোচ্চ হেল্প করবো।(এরা তাবিজ বিক্রেতা,আপনি ফ্রীল্যান্সিং শিখতে চাইলে ভাল প্রতিষ্ঠান থেকে শিখবেন)
★ফর্ম পুরন প্রোডাক্ট সেল, বিভিন্ন এমএলএম কোম্পানি
★শিক্ষাগত যোগ্যতা বলে যান,ভাল একটা চাকরীর ব্যবস্থা করে দিব
★টেলিগ্রাম থাকলেই পাবেন টাকা আর টাকা
★কাজ হচ্ছে রেফার করা
★আমাদের গ্রুপে কিছু লোক নেওয়া হবে প্রথম দিন থেকেই ইনকাম শুরু
★বাংলা পড়তে পারলেই হবে, জব করলে ইনবক্স
★আমাদের কোম্পানির কাজ শুধু ফেসবুক চালালেই ইনকাম
★দয়া করে কেউ ফেক মনে করবেন না
★একটা প্যারাগ্রাফ লিখে দেওয়া দৈনিক কাজ
★নিজের খরচ নিজেই চালাবেন এমন একটা জব আছে,
★আজ পর্যন্ত অনলাইন থেকে ইনকাম করেন নাই এমন একজন ব্যক্তি দেখতে চাই
★কোন এপস না,কাজের প্রুফ আছে
★RUNNING USA DATA ENTRY প্রোজেক্টে অংশগ্রহণ করতে পারেন আপনিও
ইনকাম হবে ১০,০০০ টাকা প্রতি মাসে
(LAPTOP/PC থাকা বাধ্যতামূলক)
★কাজ জমা দেওয়ার ২০ মিনিটের ভিতরে পেমেন্ট কাজ হচ্ছে লাইভ করা, মাত্র ১০ মিনিট লাইভ করলেই টাকা আর টাকা
★যোগ্যতা: বাংলা পড়তে পারলে হবে
ডেইলি ৫০০,৭০০, টাকা ইনকাম
ইমারজে'ন্সি লোক লাগবে।
★আমার কিছু প্রবাসী,স্টুডেন্ট,গৃহিণী প্রয়োজন।
আমি কাজ শিখিয়ে দিবো। শুধু করতে হবে।
★কাজগুলা খুব সহজ ছবি দেখে টাইপ করা
★১০ জন পরিশ্রমী মানুষ নিব, তাড়াতাড়ি ইনবক্স
★নো ইনভেস্ট,নো এড ফি জাস্ট গেম খেলে ডেইলি ৩০০/৪০০
★নো ইনভেস্ট, জাস্ট লিংক শেয়ার,
এগুলা সবই ধান্দা,প্রতারণার কৌশল, এগুলো থেকে সবাই সাবধান থাকবেন।। এদের কে দেখা মাত্র ব্লক দিবেন।
যারা বিভিন্ন গ্রুপের এডমিন, তারা এগুলো এপ্রুভ করবেন না।
পোস্ট টি শেয়ার করে দিতে পারেন!!