23/08/2026
Ahmed Adil ভাইয়ের ভাইভা অভিজ্ঞতা।
িজেএস_ভাইভা
১ম দিনে ১নং সিরিয়াল ছিল আমার (২য় বোর্ড)
বোর্ড মেম্বার : ৬ জন
১৯তম'র জন্য দোআ চাই🤲
The worst 10 minutes formal conversation with the utmost respected person in Bangladesh😓
শুধুমাত্র মাননীয় বিচারপতি ফাতেমা নজিব ম্যাম ও একরামুল হক স্যারকে চিনতাম। মোট ৪ জন বিচারপতি ছিলেন।
সবাই প্রশ্ন করেছিলেন।
ভিতরে ঢুকে সালাম দিলাম
চেয়ারম্যানঃ Please be seated
আমি: Thank you sir.
একরামুল হক স্যারকে ইশারা করে প্রশ্ন শুরু করতে বললেন চেয়ারম্যান ম্যাম।
স্যার: ওকে উই ক্যান স্টার্ট!
মুসলিম ল পড়েছেন?
আমি : জ্বি স্যার।
স্যার: মুসলিম আইনে বিবাহ রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক কোন আইনে?
(আমি উত্তর বলার আগেই স্যার আবার প্রশ্ন করলেন)
বলেন বিবাহ রেজিস্ট্রি করার দায়িত্ব কোন পার্টির?
আমি: স্যার, হাসবেন্ডের⚠️
স্যার: কেন? মেয়ে পক্ষ বিয়ে রেজিস্ট্রির জন্য বলতে পারেনা? ( কাজি নিয়ে কিছু একটা বলল বুঝিনাই)
আমি : স্যার পারে।( আমি না জেনেই বলছি)
স্যার: মনে করেন একটি বিয়ের কথা চলাকালে ছেলে পালিয়ে ঢাকায় আসলো, মেয়ে কি বিয়ে রেজিস্ট্রির জন্য ঢাকায় এসে বলতে পারে?
আমি : পারে স্যার। ( স্যার অসন্তুষ্ট)
স্যার: হিন্দু ল তে বিয়ের রেজিস্ট্রেশন নিয়ে একটি লিডিং কেস আছে বলেন কি সেটা?
আমি : সরি স্যার।
স্যার: Family Courts Act পড়েছেন?
আমি: জ্বি স্যার.
স্যার: সেকশন ৫ এ কি আছে বলেন...
আমি : স্যার ফ্যামিলি কোর্টের জুরিসডিকশন বলা আছে।
স্যার: সেগুলো বলেন।
আমি: স্যার ফ্যামিলি কোর্টের ৫ টি বিষয়ের জুরিসডিকশন দেওয়া আছে - ম্যারেজ, ডিভোর্স, ডাওয়ার, মেইনটেন্যান্স এসব।
স্যার: ম্যারেজ নিয়েও বলা আছে তাইনা?
আমি : জ্বি স্যার 😓
( মাথায় এত চাপ ছিল যে ভুলেই ম্যারেজ বলে ফেলছি অথচ উত্তর হবে - ডিভোর্স, রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস, ডাওয়ার, মেইনটেনান্স, কাস্টোডি & গার্ডিয়ানশিপ😓 একটু পরেই মনে পড়ে ভীষণ কষ্টে শেষ আমি)
আরো কয়েকটা বিষয় কি যে বললেনন খারাপে মাথায় নাই
২য় বোর্ড মেম্বার:
১.Coram non judice কি? (এটা সহ আরো একটা out of my knowledge প্রশ্ন করছিলেন)
আমি: দুই বারেই সরি স্যার এটা পারবোনা।
২.মনে করেন আমার জুতা একজন কোবলার কালি করে দিলো, জুতা কালি করা ৩০ টাকা, আমি কালি করতে বলিনি।
জুতাটা আমার নিজের, তাই আমি টাকা না দিয়ে নিয়ে গেলাম।
এখানে কি কোন অপরাধ হলো?
আমি: জ্বি স্যার, টর্টের আন্ডারে ছোট অপরাধ হয়েছে।
৩.এখানে কি অপরাধ হয়েছে? অপরাধটার একটা স্পেসিফিক নাম আছে সেটা বলেন।
আমি : সরি স্যার।
৪.মনে করেন একজন বিদেশি নাগরিক রংপুরে এসে একটি অপরাধ করলো, তিনি ঢাকায় পুলিশের হাতে ধরা পড়লেন।
এখন কোন কোর্টে তার ট্রায়াল হবে?
আমি : স্যার রংপুর এবং ঢাকা দুই কোর্টেই চার্জ গঠন করে বিচার করতে পারবে।
৫.দুই কোর্টেরই তাহলে ট্রায়াল জুরিসডিকশন আছে?
আমি: জ্বি স্যার, দুই কোর্টেই পারবে।(আমার উত্তর শুনে হতাশ)
৬.কোন আইনে পারবে? ধারা বলতে পারবেন?
আমি: পেনালকোডের ৪ ধারা গোজামিল দিয়ে কিছু বললাম অথচ নিজেও বুঝতেছিলাম অন্য কিছু জানতে চাচ্ছে😓
৩য় বোর্ড মেম্বার:
১.প্লেইন্ট রিজেকশনের গ্রাউন্ডগুলো বলেন...
আমি : বললাম
২.বার্ড বাই ল যে বললেন এর একটা উদারহণ দিন
আমি:🥲
৩.সিভিল মামলাতো যথাসময়ে করতে হয়। এই সময় কোথায় বলা আছে?
আমি: লিমিটেশন এ্যাক্টে।
৪.লিমিটেশন এ্যাক্টের কোথায়?
আমি : স্যার, আর্টিকেলগুলোতে।
৫.মনে করেন একজন ব্যাক্তি লিমিটেশন পিরিয়ড পরে মামলা করতে চাইলো, এটা কি বার্ড বাই ল হবে?
আমি: স্যার, এটা ধারা ৩ এর আন্ডারে প্লেইন্টটা ডিসমিস হয়ে যাবে। (হ্যা বা না কিছু বলিনি)
৬.তাহলে ওনার কি কোন রেমেডি আছে লিমিটেশন এ্যাক্টে?
আমি : জ্বি স্যার, ধারা- ৬,৭
৭.স্যার মনে হয় কন্ট্যাক্ট /লিমিটেশন এ্যাক্ট থেকে কিছু বললেন বুঝিনাই, তাই ডাইরেক্ট সরি বলে বসলাম- সরি স্যার এটা পারবোনা🙃
বোর্ড মেম্বার ৪:
কাগজপত্র নিয়ে শুধু
বোর্ড চেয়ারম্যান:
১.খুব শান্তভাবে পেনাল কোর্ডের এপ্লিকেবিলিটি নিয়ে প্রশ্ন করলেন।
২.বেনিফিট অফ ডাউট কি?
আমি : বললাম
৩.আরেকজন স্যারের দিকে তাকিয়ে বললেন আমরা আরো একটু শুনতে চাচ্ছি আপনি আরো একটু বলেন....
আমি : আরো একটু বললাম। ( মুখ দেখে বুঝলাম যা শুনতে চায় তা আমি বলিনি)
পারছিলাম না তাই ম্যাম বললেন আপনি আসতে পারেন।
এক এক করে তিনজনকে ধন্যবাদ দিয়ে, শেষে সালাম দিয়ে বের হলাম।
িনের_নোটিশে_ভাইভা_একটুও_পড়ার_সময়_পেলাম_না।
সামনে যাদের ভাইভা তাদের জন্য শুভ কামনা💐