ময়মনসিংহ বিভাগীয় DSS সংস্থা

ময়মনসিংহ বিভাগীয় DSS সংস্থা ডিজিটাল সিস্টেম সোসাইটি

ময়মনসিংহের নান্দাইলে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫___ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা  সরকারি উচ্চ বিদ্যাল...
31/01/2025

ময়মনসিংহের নান্দাইলে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫___

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ ছাত্রশিবির নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৯ জানুয়ারি) সকালে নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল হকের উদ্বোধনের মাধ্যমে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫ শুরু হয়। প্রকাশনা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল হক,জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শফিকুল ইসলাম হামিম, নান্দাইল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হক,জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলার সেক্রেটারি মাওলানা নুরুল আমিন,নান্দাইল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফ খান সহ জামায়াতে ইসলামী ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ। জেলা ছাত্র শিবিরের সভাপতি বলেন, আমরা এই প্রকাশনা উৎসবটি আয়োজন করেছি ছাত্র ভাইদের মেধা, মনন, মনোযোগ্যতার বিকাশে উপকরণ গুলোকে সমৃদ্ধ করার জন্য। আমরা বিশ্বাস করি এখানে যে প্রকাশনা ও উপকরণগুলো রয়েছে শিক্ষার্থীরাতা নিবেন। এখানে ডেক্স ক্যালেন্ডার ও জুলাই বিপ্লব সম্বলিত ক্যালেন্ডার, কলম, বড় ছোট ডাইরি, চাবির রিং, স্টিকার, বিভিন্ন ধরনের সৃজনশীল বই রয়েছে। আমরা মনে করি এই বইগুলো এবং প্রকাশনাগুলো যদি ছাত্র ভাইদের হাতে পৌঁছায় তাহলে তাদের সৃজনশীলতার জায়গা আরও উন্নত হবে। তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা রাখি এই প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে ছাত্র সমাজের কাছে একটি সৃজনশীল উৎসবের বার্তা পৌঁছে দিতে পারব। এই উৎসবের মধ্য দিয়ে আমরা অভিভাবক সমাজ ছাত্রসমাজ শিক্ষক সমাজ এবং সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। আমরা আশা করি আপনারা যদি আসেন আমাদের এই উৎসব সাফল্যমন্ডিত হবে এবং এরই সাথে আপনাদের চিন্তার জায়গাটা সৃজনশীলতার জায়গাটা আরো বেশি উন্নত হবে বলে আমি মনে করি।

এর পাশাপাশি নান্দাইল উপজেলার সকল স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত, আরো ছিল সাধারণ মানুষের আনাগোনা,
স্টলের পাশেই দেখা যায় ছাত্রশিবিরের সদস্য ফরম পূরণ করতে সাধারণ ছাত্র-ছাত্রীদের। অনেক শিক্ষকমন্ডলী গন জানান, এই আয়োজন সত্যিই ভিন্নধারার, যা অধিকাংশ সময় আমরা দেখি না।
শিবিরের ছেলেদের ডিসিপ্লিন অত্যন্ত ভালো তারা তাদের মেধার সর্বোচ্চটা দিয়ে এই আয়োজন ফুটিয়ে তুলেছে।
#ময়মনসিংহ #নান্দাইল #উপজেলা #ছাত্রশিবির #ছাত্রছাত্রী #বাংলাদেশ #ইসলামী

ময়মনসিংহে ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে প্রতারণা__________ময়মনসিংহের ফুলপুরে বৈষম্যবিরোধী ছা...
22/01/2025

ময়মনসিংহে ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে প্রতারণা__________

ময়মনসিংহের ফুলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে প্রতারণা করেছে একটি চক্র। প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা তুলে নিয়ে গেছে আহত ব্যক্তির ব্যাংক হিসাব থেকে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রতারণার শিকার ব্যক্তির নাম হাসান ছিদ্দিক ওরফে মুরাদ (২৯)। তিনি ফুলপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমুয়াকান্দা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০ জুলাই ফুলপুর এলাকায় তাঁর হাতে আঘাত লাগে। এরপর দুই মাস বেতন দেওয়ার পর তাঁকে চাকরিচ্যুত করে প্রতিষ্ঠানটি। বর্তমানে হাসান ছিদ্দিক বাড়িতে আছেন।

জিডিতে হাসান ছিদ্দিক উল্লেখ করেন, ‘তিনি জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়েছিলেন। ১৯ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তাঁর মুঠোফোনে তিনটি অপরিচিত নম্বর থেকে ফোন করা হয়। আন্দোলনে আহত হওয়ায় সরকারিভাবে ডাচ্‌-বাংলা ব্যাংকের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়।

অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁর এটিএম কার্ডের দুই দিকের ছবি চান। তাঁদের বিশ্বাস করে তিনি সেই ছবি পাঠান। এরপর তাঁরা একটি ওটিপি পাঠিয়ে একটি সংখ্যা দিয়ে গুণ করে জানাতে বলেন। আমি সংখ্যাটি বলি। এরপর আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে দেখি ১ লাখ ১৫ হাজার টাকা নেই। যে মুঠোফোনের নম্বর থেকে ফোন করা হয়েছিল, সেই নম্বরগুলোও বন্ধ।’
#ছাত্রআন্দোলন #প্রতারনা #ডিজিটাল

ময়মনসিংহে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআই আহত_________ময়মনসিংহ নগরীতে ছাত্রদলের এক নেতা বিদে...
21/01/2025

ময়মনসিংহে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআই আহত
_________
ময়মনসিংহ নগরীতে ছাত্রদলের এক নেতা বিদেশি পিস্তল সংরক্ষণ করছেন, এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। তাঁকে অস্ত্রসহ আটকের পর পুলিশ সদস্যদের ওপর হামলা চালান তাঁর অনুসারীরা। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি। আহত হন এক উপপরিদর্শক (এসআই)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।

ওই ছাত্রদল নেতার নাম বুলবুল আহমেদ ওরফে সজীব (৩০)। পুলিশ জানায়, তাঁকে ধরার জন্য গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওই সময় মো. বুলবুল আহমেদকে আটক করা হয়। তাঁকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। বুলবুল আহমেদ ময়মনসিংহ
মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন পুলিশের কাছে এমনটি দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে এম এম মোহাইমেনুর রশিদ জানান, অস্ত্রসহ বুলবুল আহমেদকে ঘটনাস্থল থেকে গাড়িতে তোলার সময় তাঁর আত্মীয়স্বজনসহ ২০০ থেকে ২৫০ সমর্থক ডিবি পুলিশের মাইক্রোবাস আটকে আক্রমণ করেন। ওই সময় বুলবুল আহমেদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে গোয়েন্দা পুলিশের আরেকটি দল সেখানে গেলে উত্তেজিত লোকজন দা ও লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হন। এ সময় দুটি মাইক্রোবাসে ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করা হয়। অভিযানে থাকা এসআই রফিকুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#ছাএদল #আহত #এস #আই #পুলি

‘বাজার এহন হস্তা হইছে’______দিনমজুর স্বপন মিয়া। স্ত্রী ছাড়াও চার ছেলে-মেয়ের ভরণ-পোষণের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি।...
20/01/2025

‘বাজার এহন হস্তা হইছে’______

দিনমজুর স্বপন মিয়া। স্ত্রী ছাড়াও চার ছেলে-মেয়ের ভরণ-পোষণের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। প্রতিদিন যে টাকা রোজগার করেন, তা দিয়ে কোনোরকমে তিনবেলার খাবার জোটে। যদি নিত্যপণ্যের দাম বেড়ে যায়, তাহলে চিন্তার ভাঁজ পড়ে স্বপন মিয়ার চোখে মুখে।

গতকাল (রবিবার) বিকেলে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় মেছুয়াবাজারে ব্যাগ হাতে সবজি ও মাছ কিনছিলেন স্বপন মিয়া। এসময় কথা হয় তার সঙ্গে।

তিনি বলেন, ‘কয়ডাদিন (কয়েকদিন) আগেও দাম বাড়তি আছিন। এহন হস্তা (সস্তা) হইছে। এরলাইগা (এজন্য) বেশি করে কিনে লইছি। হিসাবের ট্যাহা (টাকা) খরচ কইরা সংসার চালানো লাগে। দাম বাড়লে আমরার মতো গরিব মানুষের খুব কষ্ট কইরা চলন লাগে। দাম সবসময় কম থাক এইডাই চাই।’
#ময়মনসিংহ #বাজার #দাম #সাধারণজীবন #মানুষ

আনন্দ মোহন কলেজে ছাত্রদলের সন্ত্রাসী হামলায় আহত পাঁচজন_____ময়মনসিংহ নগরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজে ছাত্রাবা...
13/01/2025

আনন্দ মোহন কলেজে ছাত্রদলের সন্ত্রাসী হামলায় আহত পাঁচজন_____

ময়মনসিংহ নগরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজে ছাত্রাবাসের সিট বরাদ্দ নিয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বিরোধ দেখা দিয়েছে হলে থাকা সাধারণ শিক্ষার্থীদের। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার বিকেলে ও সন্ধ্যায় হলে অবস্থান করা শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয় কলেজ এলাকায়।

পরে এ ঘটনায় ছেলেদের ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কলেজে আগামী তিন দিনের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল আটটার মধ্যে ছেলেদের ছাত্রাবাস ত্যাগের জন্য বলা হয়েছে। আজ রাত আটটার দিকে উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলায় কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ এ সিদ্ধান্তের কথা জানান।

এদিকে বিকেল থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে সন্ধ্যার পর পর্যন্ত। রাত পৌনে নয়টা পর্যন্ত কলেজ গেটের বাইরে ছাত্রদল-বৈষম্যবিরোধী আন্দোলনকর্মীরা এবং ভেতরে ছাত্রাবাসের শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন।
আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ বলেন, কলেজের ছাত্রাবাসের সিট বণ্টন চাচ্ছে বিভিন্ন দল; কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তা মানতে চাচ্ছেন না। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, আনোয়ার হোসেন মঞ্জু, ছাত্রদলের তানজিল আহমেদ। সাধারণ শিক্ষার্থীরা কারও দাসত্ব করবেন না, কোনো দলকে যেন সিট দেওয়া না হয় সেই দাবি জানাচ্ছিলেন। ছাত্রলীগের সময় যা হয়েছে, এখন তা হতে দেবেন না—এই দাবি ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের।
#আনন্দমোহনকলেজ
#ময়মনসিংহ
#ছাএদল #হামলা
#সমন্বয়ক #আহত

নেত্রকোনায় চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে শ্রমিক দল নেতার সমর্থকদের হামলা________নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ...
09/01/2025

নেত্রকোনায় চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে শ্রমিক দল নেতার সমর্থকদের হামলা________

নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান ওরফে রিপনের বিরুদ্ধে বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীদের মানবন্ধনে হামলার ঘটনা ঘটেছে। তারিফুর রহমানের লোকজন এ হামলা চালিয়েছেন বলে জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

হামলার সময় উভয় পক্ষের সাত শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের কয়েক সপ্তাহ পর থেকে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান স্থানীয় পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিকদের কাছ থেকে অনৈকভাবে চাঁদা আদায় করছেন। এ নিয়ে শ্রমিকেরা জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে অসাংগঠনিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য তারিফুর রহমানের কৈফিয়ত তলব করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাঁর বক্তব্য সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
___ময়মনসিংহ বিভাগীয় DSS সংস্থা #ময়মনসিংহ #নেত্রকোনা #শ্রমিকদল #মানববন্ধন #হামলা

চা বিক্রি করে সংসার চালান শাহিনুর, স্বপ্ন দেখেন ছেলেকে মানুষ করার_______বিয়ের পর প্রথম কয়েক বছর রিকশাচালক স্বামীর আয়ে বে...
08/01/2025

চা বিক্রি করে সংসার চালান শাহিনুর, স্বপ্ন দেখেন ছেলেকে মানুষ করার_______

বিয়ের পর প্রথম কয়েক বছর রিকশাচালক স্বামীর আয়ে বেশ ভালোই চলছিল গৃহবধূ শাহিনুরের সংসার। ধীরে ধীরে বড় হতে থাকে সংসারের পরিধি। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় ছেলে লেখাপড়া করে। ক্রমেই তাঁদের সংসারের খরচ বাড়তে থাকে। হাঁপিয়ে ওঠেন তাঁর রিকশাচালক স্বামী। বাধ্য হয়ে পোশাক কারখানায় কাজ করেন শাহিনুর। কিন্তু হঠাৎ শাহিনুরের জটিল রোগ ধরা পড়ে। চিকিৎসকেরা তাঁকে চাকরি ছাড়ার পরামর্শ দেন। এরপর গ্রামে ফিরে কিস্তিতে ঋণ নিয়ে ছোট্ট একটি চা, পান ও বিড়ি-সিগারেটের দোকান দিয়ে বসেন শাহিনুর।

শাহিনুরের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার ভেঙ্গুড়া গ্রামে। তাঁর স্বামী রাশেদুল ইসলাম পেশায় একজন রিকশাচালক। বিয়ের আগে দরিদ্র বাবা-মায়ের সঙ্গে গাজীপুরে থাকতেন। সেখানেই রিকশাচালক রাশেদুলের সঙ্গে পরিচয়-বিয়ে। প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। প্রথমদিকে ভালোই চলছিল তাঁদের সংসার। বড় সন্তানের লেখাপড়ার খরচ ও সংসারে কিছুটা সহযোগিতা করতে পোশাক কারখানায়
কাজ করেন শাহিনুর। কিন্তু হঠাৎ শাহিনুরের জটিল রোগ ধরা পড়ে। চিকিৎসকেরা তাঁকে চাকরি ছাড়ার পরামর্শ দেন। এরপর গ্রামে ফিরে কিস্তিতে ঋণ নিয়ে ছোট্ট একটি চা, পান ও বিড়ি-সিগারেটের দোকান দিয়ে বসেন শাহিনুর।

শাহিনুরের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার ভেঙ্গুড়া গ্রামে। তাঁর স্বামী রাশেদুল ইসলাম পেশায় একজন রিকশাচালক। বিয়ের আগে দরিদ্র বাবা-মায়ের সঙ্গে গাজীপুরে থাকতেন। সেখানেই রিকশাচালক রাশেদুলের সঙ্গে পরিচয়-বিয়ে। প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। প্রথমদিকে ভালোই চলছিল তাঁদের সংসার। বড় সন্তানের লেখাপড়ার খরচ ও সংসারে কিছুটা সহযোগিতা করতে পোশাক কারখানায় চাকরি নেন শাহিনুর। হঠাৎ তাঁর মাথায় নানা সমস্যা দেখা দেয়।

শাহিনুরের ভাষ্য, এরপর বাধ্য হয়ে সপরিবার গ্রামের বাড়িতে ফিরে যান তাঁরা। পরে একজনের পরামর্শে বাড়ির সামনেই রাস্তার ধারে চা, পান ও বিড়ি-সিগারেটের দোকান দিয়ে বসেন। এভাবেই প্রায় দুই বছর ধরে দোকান করে সংসার সামলাচ্ছেন তিনি।
ময়মনসিংহ বিভাগীয় DSS সংস্থা

ময়মনসিংহে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ তিনজন গ্রেপ্তার_________ময়মনসিংহের গৌরীপুরে পরিবহন থেকে চাঁদাবাজ...
07/01/2025

ময়মনসিংহে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ তিনজন গ্রেপ্তার_________

ময়মনসিংহের গৌরীপুরে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে সেনাবাহিনীর একটি দল তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ছাত্রদল নেতা আল ইমরান ছাড়াও অন্য দুজন হলেন জুনায়েত আহম্মেদ (২৩) ও মো. মিলন মিয়া (৪৮)। এর মধ্যে ইমরান সহনাটি ইউনিয়নের রাইশিমুল গ্রামের আহাম্মদ আলীর ছেলে, জুনায়েত গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার আলতাব হোসেনের ছেলে ও মিলন মিয়া পৌর শহরের ইসলামাবাদ মহল্লার মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, গৌরীপুর পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড মোড় এলাকায় যানচালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠলে গতকাল রাতে গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। তাঁরা ওই তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় আজ গৌরীপুর পৌরসভার কর্মচারী আহাম্মদ আলী বাচ্চু বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়।

_________ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত স্টাফ রিপোর্টার___নেওয়াজ চৌধুরী এ ঘটনায় আ...
03/10/2024

_________ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

স্টাফ রিপোর্টার___নেওয়াজ চৌধুরী

এ ঘটনায় আহত হয়েছেন একজন।
বুধবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের নান্দাইল ডাংরি এলাকায় দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নান্দাইল উপজেলার দশালিয়া গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক ফিরোজ মিয়া (৪০) ও অটোরিকশার যাত্রী সুতারাটিয়া গ্রামের বাসিন্দা বাদল (৩৫)। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বকুল সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় DSS সংস্থা
#ময়মনসিংহ_বিভাগ #নান্দাইল

28/08/2024

শেখ হাসিনার বিরুদ্ধে গত ২৩দিনে ৯৯টি মামলা

সেঞ্চুরি হতে বাকি ১টি মামলা।

ময়মনসিংহ বিভাগীয় DSS সংস্থা

Address

ময়মনসিংহ
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when ময়মনসিংহ বিভাগীয় DSS সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category