03/07/2025
আগামীকাল ৪ ঠা জুলাই ও দেশের বেশ কিছু এলাকায় আকস্মিকভাবে সল্পস্থায়ীভাবে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আছে।
এদিন দেশের গড় বৃষ্টির পরিমাণ ৩ রা জুলাই থেকে বেশি থাকতে পারে।
ও দেশের উপকূলীয় এলাকায় একটানা বৃষ্টির সম্ভাবনা আছে।
এদিন মেঘের গতিপথ থাকবে দক্ষিণ দক্ষিণ পুর্বো হতে উত্তর উত্তর পশ্চিম দিকে।
এদিন ঢাকা বিভাগের গড়ে ৫৫ শতাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।
রাজশাহী বিভাগের ৭০ শতাংশ, চট্টগ্রাম বিভাগের ৭৫ শতাংশ, খুলনা বিভাগের ৯০ শতাংশ, সিলেট বিভাগের ৪০ শতাংশ, বরিশাল বিভাগের ৯০ শতাংশ, রংপুর বিভাগের ৩৫ শতাংশ ও ময়মনসিংহ বিভাগের প্রায় ৩৫ শতাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।
দেশের অধিকাংশ এলাকায় বজ্রপাত মুক্ত বৃষ্টি হতে পারে।
যারা বৃষ্টি পছন্দ করেন তাদের জন্য একটা সুসংবাদ আছে, সেইটা হলো আগামী ৪ ই জুলাই থেকে দেশের উপর বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা আছে, যা ৬, ৭, ৮ ও ৯ ই জুলাই চুড়ান্ত পর্যায় যেতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগে সর্বাধিক সক্রিয় ও দেশের অনেক এলাকায়।
এইসব এইসকল এলাকায় অনেক্ষণ ধরে ভারিবৃষ্টি হবার সম্ভাবনা আছে।
৪ ঠা জুলাই বঙ্গপোসাগর বেশ উত্তাল থাকতে পারে, এদিন সাগরে গড়ে ৪০ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যেতে পারে ও স্থানভেদে ৪ থেকে ৫ ফুট উচ্চতার ঢেউ হতে পারে।
যেখানে ছোট মাছধরা নৌজান নিয়ে সাগরে নামা বেশ ঝুকিপূর্ণ হবে।
আপাতত প্রায় ২ সপ্তাহ সাগরে নামা ঝুকিপূর্ণ হতে পারে।
আপনারা কেউ আবহাওয়ার খবর না শুনে সাগরে নামবেন না।
এদিন দেশের উপকূলীয় এলাকায় একটানা বৃষ্টির সম্ভাবনা আছে।
আপডেট : ৩ রা জুল রাত ৯ টা ২৫।