Legal Help Center আইন সহায়তা কেন্দ্র

Directions Website

Legal Help Center আইন সহায়তা কেন্দ্র A Leading Law Firm Barristers Advocates & Legal Consultants

We believe that the client’s best interest should always come first, and that our work should always provide significance. We hold ourselves accountable to the premier standards by meeting our client’s needs precisely and completely. We are accountable to our clients by being responsible for budgets, reducing extraneous costs, adding value, and using the right outside experts judiciously. We cultivate a working environment that provides a human, sustainable approach to earning a living, and living in our world, for ourselves and for our clients. We value truthfulness, care for our work and for each other, honesty, and strong communication skills. We demonstrate our commitment to sustainability, both individually and as a firm, by actively participating in our communities and integrating sustainable business practices wherever possible. Moreover, we all try to work as a team which ensure our clients that it’s an organized work and exclude from any unusual situation.

বার কাউন্সিল রিটেন পরীক্ষা ২০২৬ইং এর সম্ভাব্য প্রশ্নঃএকজন ম্যাজিস্ট্রের ক্ষমতা ও দায়িত্ব আলোচনা করও?
15/08/2026

বার কাউন্সিল রিটেন পরীক্ষা ২০২৬ইং এর সম্ভাব্য প্রশ্নঃ
একজন ম্যাজিস্ট্রের ক্ষমতা ও দায়িত্ব আলোচনা করও?

বার কাউন্সিল রিটেন পরীক্ষা ২০২৬ইং এর জন্য  সম্ভাব্য গুরুত্বপূর্ণ সাজেশনসুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭তামাদি আইন ১৯০৮দন্ডব...
15/08/2026

বার কাউন্সিল রিটেন পরীক্ষা ২০২৬ইং এর জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ সাজেশন
সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭
তামাদি আইন ১৯০৮
দন্ডবিধি ১৮৬০
দেওয়ানি কার্যবিধি ১৯০৮
Help Center আইন সহায়তা কেন্দ্র

লিখিত পরীক্ষায় সাক্ষ্য আইনের সবচেয়ে নিরাপদ ১৫ নম্বর কোনটা জানেন?স্বীকারোক্তি, এস্টপেল, প্রমাণের দায় আর সাক্ষীর বিশ্বা...
15/08/2026

লিখিত পরীক্ষায় সাক্ষ্য আইনের সবচেয়ে নিরাপদ ১৫ নম্বর কোনটা জানেন?
স্বীকারোক্তি, এস্টপেল, প্রমাণের দায় আর সাক্ষীর বিশ্বাসযোগ্যতা।
২০০৫ থেকে ২০২৫ পর্যন্ত যতগুলো লিখিত পরীক্ষা হয়েছে, সবগুলোর প্রশ্ন মিলিয়ে দেখেছি। Group D-তে দুটি প্রশ্ন আসে, উত্তর দিতে হয় একটি। আর ঘুরেফিরে আসে মূলত চারটি বিষয়।
১। স্বীকারোক্তি, সবচেয়ে নিরাপদ বাজি
প্রায় প্রতিটি পরীক্ষায় কোনো না কোনোভাবে এসেছে। ২০২২, ২০১২, ২০১০, ২০০৮ সালে দুবার, ২০০৭, ২০০৬ ও ২০০৫ সালের প্রশ্নে এই অংশ ছিল।
তিনটি কথা মনে রাখুন:
২৫ ধারায় পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি প্রমাণ করা যায় না। আসামি তখন পুলিশের হেফাজতে থাকুক বা না থাকুক।
২৬ ধারায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় দেওয়া স্বীকারোক্তিও প্রমাণ করা যায় না। তবে ম্যাজিস্ট্রেটের সরাসরি উপস্থিতিতে দেওয়া হলে ব্যতিক্রম।
২৭ ধারায় অভিযুক্তের তথ্যের ভিত্তিতে কোনো কিছু আবিষ্কৃত হলে শুধু আবিষ্কারের সঙ্গে সরাসরি সম্পর্কিত অংশটুকু প্রমাণ করা যায়। পুরো স্বীকারোক্তি নয়।
সঙ্গে ৩০ ধারার সহ-আসামির স্বীকারোক্তি পড়ুন। ২০১২, ২০০৮ ও ২০০৫ সালের পরীক্ষায় আবদুল আজিজ বা আউয়ালের ডাকাতির hypothetical problem প্রায় একইভাবে এসেছে।
সহ-আসামির স্বীকারোক্তি একা সাজার ভিত্তি হতে পারে না। এটি শুধু অন্য সাক্ষ্যের সঙ্গে একটি দুর্বল সহায়ক বিবেচনা হিসেবে ব্যবহৃত হতে পারে।
২। এস্টপেল, ১১৫ ও ১১৬ ধারা
২০২৫, ২০১৭, ২০১৫, ২০১২, ২০১১, ২০১০, ২০০৮, ২০০৬ ও ২০০৫ সালের পরীক্ষায় এই অংশ থেকে প্রশ্ন এসেছে।
মাঝে কয়েকটি পরীক্ষায় না এলেও ২০২৫ সালে আবার ফিরেছে।
প্রবাসী সহ-মালিকের hypothetical problem কয়েকবার প্রায় একইভাবে এসেছে।
একটি কথা মনে রাখুন:
এস্টপেল একটি ঢাল, তরবারি নয়।
এটি নিজে থেকে কোনো নালিশের কারণ বা স্বতন্ত্র অধিকার তৈরি করে না। একজন ব্যক্তি যদি নিজের কথা বা আচরণের মাধ্যমে অন্যজনকে কোনো অবস্থার ওপর বিশ্বাস করতে বাধ্য করেন এবং সেই বিশ্বাসের ভিত্তিতে অন্যজন নিজের অবস্থান পরিবর্তন করেন, তখন প্রথম ব্যক্তি পরে বিপরীত কথা বলতে পারেন না।
তবে ভাইবোনদের সম্পত্তি ভোগ করতে দেওয়াটা অনেক ক্ষেত্রে নিছক অনুমতি। ইচ্ছাকৃত কোনো উপস্থাপন না থাকলে এবং সেই উপস্থাপনের ওপর নির্ভর করে তারা ক্ষতিগ্রস্ত না হলে সাধারণত এস্টপেল হবে না।
৩। প্রমাণের দায়, ১০১ থেকে ১০৬ ধারা
সাম্প্রতিক পরীক্ষায় এই অংশ ঘনঘন এসেছে। ২০২৫, ২০২২ ও ২০২১ সালের প্রশ্নে সরাসরি ছিল।
দেওয়ানি মামলায় প্রমাণের মানদণ্ড হলো সম্ভাব্যতার প্রাধান্য।
ফৌজদারি মামলায় অভিযোগ প্রমাণ করতে হয় যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে।
বাদীকে নিজের মামলার শক্তির ওপর দাঁড়াতে হবে। শুধু বিবাদীর মামলা দুর্বল, এই কারণে বাদী জিততে পারবেন না।
তবে ব্যতিক্রমও আছে।
১০৫ ধারা অনুযায়ী অভিযুক্ত যদি কোনো সাধারণ বা বিশেষ ব্যতিক্রম দাবি করেন, যেমন উন্মত্ততা, তাহলে সেই নির্দিষ্ট ব্যতিক্রম প্রমাণের দায় তার ওপর।
২০২৫ সালের প্রশ্নে এই বিষয়টি এসেছিল।
এখানে খেয়াল রাখবেন, আসামির ওপর শুধু ব্যতিক্রমের তথ্য প্রমাণের দায় যায়। পুরো ফৌজদারি মামলা প্রমাণের মূল দায় প্রসিকিউশনের ওপরই থাকে।
আর ১০৬ ধারায় যে তথ্য বিশেষভাবে কোনো ব্যক্তির জ্ঞানের মধ্যে থাকে, সেই তথ্য প্রমাণের দায় তার ওপর।
৪। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা এবং মৌখিক বনাম দালিলিক সাক্ষ্য
২০২০, ২০২১, ২০২২ ও ২০২৫ সালের পরীক্ষায় এই অংশ থেকে প্রশ্ন এসেছে।
১৫৫ ধারায় সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করার প্রধান কয়েকটি পথ হলো:
সাক্ষী বিশ্বাসযোগ্য নয়, এমন সাক্ষ্য দেওয়া।
ঘুষ বা অন্য কোনো দুর্নীতিমূলক প্ররোচনার প্রমাণ দেওয়া।
তার আগের অসামঞ্জস্যপূর্ণ বিবৃতি প্রমাণ করা।
নিজের ডাকা সাক্ষীকে বৈরী ঘোষণা করে জেরা করলেও তার পুরো সাক্ষ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। আদালত যে অংশটুকু নির্ভরযোগ্য মনে করেন, সেটুকুর ওপর নির্ভর করতে পারেন।
সঙ্গে ৯১ ও ৯২ ধারা পড়ুন।
কোনো চুক্তি, মঞ্জুরি বা সম্পত্তি সম্পর্কিত শর্ত লিখিত দলিলে থাকলে প্রথমে দলিল দিয়েই তা প্রমাণ করতে হবে। এরপর সাধারণভাবে মৌখিক সাক্ষ্য দিয়ে দলিলের শর্ত পরিবর্তন, সংযোজন বা বিরোধিতা করা যায় না, কয়েকটি স্বীকৃত ব্যতিক্রম ছাড়া।
একটি জায়গায় অনেকে ভুল করেন
স্বীকারোক্তি রেকর্ড করার পদ্ধতি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায়।
কিন্তু সেই স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য কি না, তা নির্ধারিত হয় সাক্ষ্য আইনের ২৪ থেকে ৩০ ধারায়।
দুটি আলাদা আইনের বিধান।
প্রশ্নে পদ্ধতি এবং গ্রহণযোগ্যতা দুটো দিক থাকলে CrPC-এর ১৬৪ ধারা এবং Evidence Act-এর ২৪ থেকে ৩০ ধারা একসঙ্গে টানতে পারলে উত্তর আলাদা দেখাবে।
এই চারটি cluster পড়ুন এবং পুরোনো hypothetical problemগুলো নিজে খাতায় সমাধান করুন।
আমার চোখে, দুই দিনে Group D অনেকটাই গুছিয়ে ফেলা সম্ভব। আর ১৫ নম্বরের মধ্যে ৮ থেকে ১০ তোলার সবচেয়ে নিরাপদ রাস্তাগুলোর একটি হলো সাক্ষ্য আইন।
For expert guidance, suggestions, and the last final6 day plan, dm me.
Help Center আইন সহায়তা কেন্দ্র

লিখিত পরীক্ষার সবচেয়ে সহজ ১৫ নম্বর কোনটা জানেন?আমার মতে, তামাদি আইন।২০০৫ থেকে ২০২৫ পর্যন্ত যতগুলো লিখিত পরীক্ষা হয়েছে,...
13/08/2026

লিখিত পরীক্ষার সবচেয়ে সহজ ১৫ নম্বর কোনটা জানেন?
আমার মতে, তামাদি আইন।
২০০৫ থেকে ২০২৫ পর্যন্ত যতগুলো লিখিত পরীক্ষা হয়েছে, সবগুলোর প্রশ্ন মিলিয়ে দেখেছি। Group E-তে দুটি প্রশ্ন আসে, উত্তর দিতে হয় একটি। আর ঘুরেফিরে আসে মূলত চারটি বিষয়।
১। ৫ ধারা: বিলম্ব মার্জনা
প্রায় প্রতিটি পরীক্ষায় কোনো না কোনোভাবে এসেছে। ২০২৫ সালের একটি প্রশ্নের দুটি অংশই ৫ ধারা দিয়ে শুরু।
তিনটি কথা মনে রাখুন:
৫ ধারা শুধু আপিল ও দরখাস্তে প্রযোজ্য, মোকদ্দমায় নয়।
বিলম্ব মার্জনা আদালতের বিবেচনাধীন ক্ষমতা। আদালত মার্জনা করতে বাধ্য নয়।
স্রেফ নিজের গাফিলতি সাধারণত বিলম্বের যথেষ্ট কারণ হিসেবে গণ্য হয় না।
সঙ্গে বিশেষ আইনের বিষয়টিও পড়ুন। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ বা অর্থঋণ আদালত আইনের মতো কোনো বিশেষ আইন নিজের তামাদির মেয়াদ নির্ধারণ করে দিলে সাধারণভাবে সেখানে ৫ ধারা প্রযোজ্য হয় না। এখানে ২৯(২) ধারা গুরুত্বপূর্ণ।
২। ৬ ধারার আইনগত অসামর্থ্য এবং ১৮ ধারার প্রতারণা
নাবালক, উন্মাদ ও জড়বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। এই তিনটিই আইনগত অসামর্থ্যের অন্তর্ভুক্ত।
অসামর্থ্য থাকা অবস্থায় তামাদির মেয়াদ গণনা শুরু হয় না। অসামর্থ্য শেষ হওয়ার পর থেকে মেয়াদ গণনা হয়। তবে ৮ ধারার সর্বোচ্চ তিন বছরের সীমা ভুলবেন না।
প্রতারণার ক্ষেত্রে তামাদির মেয়াদ শুরু হয় যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতারণার বিষয়টি জানতে পারেন।
২০২৫ সালের প্রশ্নে দুটি বিষয়কে একটি hypothetical problem-এ একসঙ্গে দেওয়া হয়েছিল: উন্মাদ অবস্থায় দখলচ্যুতি।
৩। তারিখের অঙ্ক
২০২০, ২০২২, ২০২৩ ও ২০২৫ সালের পরীক্ষায় “শেষ তারিখ কবে” ধরনের অঙ্ক এসেছে।
ফর্মুলা মূলত তিনটি ধারায়:
১২(১) ধারায় প্রথম দিন বাদ যাবে।
আপিলের ক্ষেত্রে রায় ঘোষণার দিন এবং certified copy সংগ্রহে প্রয়োজনীয় সময় বাদ যাবে।
৪ ধারা অনুযায়ী মেয়াদের শেষ দিনে আদালত বন্ধ থাকলে আদালত খোলার দিন দাখিল করা যাবে।
দুটি ফাঁদ চিনে রাখুন।
Certified copy সংগ্রহের সময় শুধু আপিল, review এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাদ যায়। মূল মোকদ্দমার ক্ষেত্রে নয়।
আদালত খোলা আছে, কিন্তু শুধু বিচারক ছুটিতে আছেন। এটি ৪ ধারার “আদালত বন্ধ” নয়।
৪। দীর্ঘ দখলে অধিকার: ২৬ ও ২৮ ধারা
২০২০, ২০২১, ২০২২ ও ২০২৫ সালের পরীক্ষায় এই অংশ থেকে প্রশ্ন এসেছে।
২৬ ধারা দীর্ঘদিনের ব্যবহারের মাধ্যমে easement অর্জন নিয়ে।
অন্যদিকে, কোনো সম্পত্তির দখল উদ্ধারের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হলে ২৮ ধারা অনুযায়ী মূল মালিকের সেই সম্পত্তির অধিকার বিলুপ্ত হয়।
“তামাদি প্রতিকার কেড়ে নেয়, অধিকার নয়” কথাটির বড় ব্যতিক্রম হলো ২৮ ধারা। খাতায় এই distinction লিখতে পারলে উত্তর আলাদা দেখাবে।
শেষে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা
Article 113 অনুযায়ী বাংলাদেশে সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মোকদ্দমার তামাদির মেয়াদ এক বছর।
ভারতীয় বইয়ে তিন বছর লেখা থাকে। সেটি বাংলাদেশের পরীক্ষার খাতায় লিখলে পুরো application ভুল দিকে চলে যাবে।
এই চারটি cluster পড়ুন এবং পুরোনো প্রশ্নের তারিখের অঙ্কগুলো নিজে খাতায় সমাধান করুন।
আমার চোখে, দুই দিনে Group E ভালোভাবে কভার করা সম্ভব। আর ১৫ নম্বরের মধ্যে ৮ থেকে ১০ তোলার সবচেয়ে সহজ রাস্তাগুলোর একটি হলো তামাদি আইন।

🏛️ বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬বিষয়: ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ (CrPC)বিষয়বস্তু: ৩০টি গুরুত্বপূর্ণ MCQ ও...
13/08/2026

🏛️ বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬
বিষয়: ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ (CrPC)
বিষয়বস্তু: ৩০টি গুরুত্বপূর্ণ MCQ ও সমাধান

[পার্ট ১: ধারা ৫৪ — ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার]
১. বিনা পরয়ানায় (Warrant ছাড়া) পুলিশ কর্তৃক গ্রেফতারের ক্ষমতা CrPC-এর কোন ধারায় বলা হয়েছে?

(ক) ধারা ৪১

(খ) ধারা ৫৪

(গ) ধারা ৬১

(ঘ) ধারা ১৫৪

সঠিক উত্তর: (খ) ধারা ৫৪

২. পুলিশ অফিসার ওয়ারেন্ট ছাড়া একজন আসামীকে গ্রেফতার করতে পারেন— এটি কোন ধারার বিষয়বস্তু?

(ক) ধারা ৫৪

(খ) ধারা ১৫৪

(গ) ধারা ১৬১

(ঘ) ধারা ১৬৪

সঠিক উত্তর: (ক) ধারা ৫৪

[পার্ট ২: ধারা ১৫৪ — এজাহার / FIR]
৩. আমলযোগ্য অপরাধের (Cognizable Offence) সংবাদ থানায় দিলে তা কোন ধারায় নথিভুক্ত করা হয়?

(ক) ধারা ৫৪

(খ) ধারা ১৫৪

(গ) ধারা ১৫৫

(ঘ) ধারা ১৬১

সঠিক উত্তর: (খ) ধারা ১৫৪

৪. FIR (First Information Report) বা এজাহারের সাথে সরাসরি সম্পর্কিত ধারা কোনটি?

(ক) ধারা ১৫৪

(খ) ধারা ১৫৫

(গ) ধারা ১৬১

(ঘ) ধারা ১৬৪

সঠিক উত্তর: (ক) ধারা ১৫৪

৫. ধারা ১৫৪ মূলত কোন ধরনের অপরাধের তথ্য লিপিবদ্ধ করার জন্য প্রযোজ্য?

(ক) আমলঅযোগ্য অপরাধ

(খ) আমলযোগ্য অপরাধ

(গ) জামিনযোগ্য অপরাধ

(ঘ) আপোসযোগ্য অপরাধ

সঠিক উত্তর: (খ) আমলযোগ্য অপরাধ

[পার্ট ৩: ধারা ১৫৫ — অ-আমলযোগ্য মামলা]
৬. অ-আমলযোগ্য অপরাধের (Non-cognizable Offence) সংবাদের ক্ষেত্রে কোন ধারা প্রযোজ্য?

(ক) ধারা ১৫৪

(খ) ধারা ১৫৫

(গ) ধারা ১৬১

(ঘ) ধারা ১৬৪

সঠিক উত্তর: (খ) ধারা ১৫৫

৭. ধারা ১৫৪ এবং ধারা ১৫৫-এর প্রধান পার্থক্য কী?

(ক) ১৫৪ = আমলযোগ্য; ১৫৫ = অ-আমলযোগ্য

(খ) ১৫৪ = অ-আমলযোগ্য; ১৫৫ = আমলযোগ্য

(গ) দুটিই জামিন সংক্রান্ত

(ঘ) দুটিই জবানবন্দি সংক্রান্ত

সঠিক উত্তর: (ক) ১৫৪ = আমলযোগ্য; ১৫৫ = অ-আমলযোগ্য

[পার্ট ৪: ধারা ১৬১ — পুলিশের নিকট জবানবন্দি]
৮. তদন্তকালে পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি গ্রহণ (Examination of Witnesses) কোন ধারার অধীন হয়?

(ক) ধারা ১৫৪

(খ) ধারা ১৬১

(গ) ধারা ১৬৪

(ঘ) ধারা ১৭৩

সঠিক উত্তর: (খ) ধারা ১৬১

৯. ধারা ১৬১ অনুযায়ী সাক্ষীর বক্তব্য কার নিকট প্রদান করা হয়?

(ক) ম্যাজিস্ট্রেট

(খ) বিচারক

(গ) তদন্তকারী পুলিশ অফিসার

(ঘ) পাবলিক প্রসিবিউটর

সঠিক উত্তর: (গ) তদন্তকারী পুলিশ অফিসার

১০. পুলিশ তদন্তকালে সাক্ষীর নিকট থেকে যে জবানবন্দি নেয় তা কত ধারায় রেকর্ড করা হয়?

(ক) ধারা ১৬১

(خ) ধারা ১৬৪

(গ) ধারা ২৪১A

(ঘ) ধারা ২৪২

সঠিক উত্তর: (ক) ধারা ১৬১

[পার্ট ৫: ধারা ১৬৪ — ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি/জবানবন্দি]
১১. ম্যাজিস্ট্রেটের নিকট আসামী কর্তৃক স্বীকারোক্তি (Confession) বা জবানবন্দি রেকর্ড করার ধারা কোনটি?

(ক) ধারা ১৬১

(খ) ধারা ১৬৪

(গ) ধারা ২৪১A

(ঘ) ধারা ২৪২

সঠিক উত্তর: (খ) ধারা ১৬৪

১২. ধারা ১৬৪ অনুযায়ী স্বীকারোক্তি বা জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা কার রয়েছে?

(ক) পুলিশ অফিসার

(খ) বিচারিক ম্যাজিস্ট্রেট

(গ) তদন্ত কর্মকর্তা

(ঘ) আইনজীবী

সঠিক উত্তর: (খ) বিচারিক ম্যাজিস্ট্রেট

১৩. ধারা ১৬১ ও ১৬৪-এর মূল পার্থক্য কোনটি?

(ক) ১৬১ = ম্যাজিস্ট্রেট; ১৬৪ = পুলিশ

(খ) ১৬১ = পুলিশ; ১৬৪ = ম্যাজিস্ট্রেট

(গ) দুটিই পুলিশ রেকর্ড করে

(ঘ) দুটিই কোর্টে হয়

সঠিক উত্তর: (খ) ১৬১ = পুলিশ; ১৬৪ = ম্যাজিস্ট্রেট

[পার্ট ৬: ধারা ২৪১A — অব্যাহতি (ম্যাজিস্ট্রেট আদালত)]
১৪. ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকালে আসামীকে অব্যাহতির (Discharge) বিধান কোন ধারায় আছে?

(ক) ধারা ২৪১A

(খ) ধারা ২৪২

(গ) ধারা ২৬৫C

(ঘ) ধারা ২৬৫D

সঠিক উত্তর: (ক) ধারা ২৪১A

১৫. ম্যাজিস্ট্রেট বিচার শুরুর পূর্বে আসামীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তি না থাকলে আসামীকে—

(ক) খালাস দেবেন

(খ) অব্যাহতি (Discharge) দেবেন

(গ) জামিন দেবেন

(ঘ) শাস্তি দেবেন

সঠিক উত্তর: (খ) অব্যাহতি (Discharge) দেবেন (ধারা ২৪১A)

[পার্ট ৭: ধারা ২৪২ — চার্জ গঠন (ম্যাজিস্ট্রেট আদালত)]
১৬. ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার শুরু করার জন্য আসামী গঠন বা চার্জ ফ্রেম (Charge) করা হয় কোন ধারায়?

(ক) ধারা ২৪১A

(খ) ধারা ২৪২

(গ) ধারা ২৬৫C

(ঘ) ধারা ২৬৫D

সঠিক উত্তর: (খ) ধারা ২৪২

১৭. ম্যাজিস্ট্রেট আদালতে প্রসেস কোনটি?

(ক) ২৪১A তে Discharge -> ২৪২ এ Charge

(খ) ২৪১A তে Charge -> ২৪২ এ Discharge

(গ) ২৪১A তে Appeal -> ২৪২ এ Bail

(ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর: (ক) ২৪১A তে Discharge -> ২৪২ এ Charge

[পার্ট ৮: ধারা ২৬৫C — অব্যাহতি (দায়রা আদালত)]
১৮. দায়রা আদালতে (Sessions Court) বিচারকালে আসামীকে অব্যাহতির (Discharge) ধারা কোনটি?

(ক) ধারা ২৪১A

(খ) ধারা ২৬৫C

(গ) ধারা ২৬৫D

(ঘ) ধারা ২৪২

সঠিক উত্তর: (খ) ধারা ২৬৫C

১৯. দায়রা আদালতে মামলার নথি পর্যালোচনা করে অভিযোগ ভিত্তিহীন মনে হলে আদালত কী করবেন?

(ক) আসামীকে খালাস দেবেন

(খ) আসামীকে অব্যাহতি (Discharge) দেবেন

(গ) মামলা খারিজ করবেন

(ঘ) বিচার স্থগিত করবেন

সঠিক উত্তর: (খ) আসামীকে অব্যাহতি (Discharge) দেবেন (ধারা ২৬৫C)

[পার্ট ৯: ধারা ২৬৫D — চার্জ গঠন (দায়রা আদালত)]
২০. দায়রা আদালতে আসামীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ বা অভিযোগ গঠন করা হয় কোন ধারায়?

(ক) ধারা ২৬৫C

(খ) ধারা ২৬৫D

(গ) ধারা ২৪২

(ঘ) ধারা ২৪১A

সঠিক উত্তর: (খ) ধারা ২৬৫D

২১. দায়রা আদালতের বিচারে নিচের কোন ক্রমটি (Sequence) সঠিক?

(ক) ২৬৫C (Discharge) ➔ ২৬৫D (Charge)

(খ) ২৬৫D (Discharge) ➔ ২৬৫C (Charge)

(গ) ২৬৫C (Bail) ➔ ২৬৫D (Appeal)

(ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর: (ক) ২৬৫C (Discharge) ➔ ২৬৫D (Charge)

[পার্ট ১০: ধারা ৪১৭ — খালাসের বিরুদ্ধে আপিল]
২২. খালাসের (Acquittal) আদেশের বিরুদ্ধে আপিল করার বিধান CrPC-এর কোন ধারায় বলা হয়েছে?

(ক) ধারা ৪১৭

(খ) ধারা ৪৯৭

(গ) ধারা ৪৯৮

(ঘ) ধারা ৫৬১A

সঠিক উত্তর: (ক) ধারা ৪১৭

২৩. নালিশী মামলায় খালাসের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা কত দিন?

(ক) ৩০ দিন

(খ) ৬০ দিন

(গ) ৯০ দিন

(ঘ) ১৮০ দিন

সঠিক উত্তর: (খ) ৬০ দিন (ধারা ৪১৭(২))

[পার্ট ১১: ধারা ৪৯৭ — অজামিনযোগ্য অপরাধে জামিন]
২৪. অজামিনযোগ্য (Non-bailable) অপরাধের ক্ষেত্রে জামিন বিবেচনার প্রধান ধারা কোনটি?

(ক) ধারা ৪৯৬

(খ) ধারা ৪৯৭

(গ) ধারা ৪৯৮

(ঘ) ধারা ৫৬১A

সঠিক উত্তর: (খ) ধারা ৪৯৭

২৫. অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামী যদি স্ত্রীলোক, শিশু বা অসুস্থ হন, তবে জামিন দেওয়া যেতে পারে— এটি কোন ধারার বিধান?

(ক) ধারা ৪৯৬

(খ) ধারা ৪৯৭(১)

(গ) ধারা ৪৯৮

(ঘ) ধারা ৫৬১A

সঠিক উত্তর: (খ) ধারা ৪৯৭(১)

[পার্ট ১২: ধারা ৪৯৮ — হাইকোর্ট ও দায়রা আদালতের জামিনের বিশেষ ক্ষমতা]
২৬. হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত কর্তৃক জামিন মঞ্জুর বা জামিনের অর্থ কমানোর বিশেষ ক্ষমতা রয়েছে কোন ধারায়?

(ক) ধারা ৪৯৬

(খ) ধারা ৪৯৭

(গ) ধারা ৪৯৮

(ঘ) ধারা ৫৬১A

সঠিক উত্তর: (গ) ধারা ৪৯৮

২৭. অগ্রিম জামিন (Anticipatory Bail) আবেদনের ক্ষেত্রে সাধারণত কোন ধারাটি প্রয়োগ করা হয়?

(ক) ধারা ৪৯৬

(খ) ধারা ৪৯৭

(গ) ধারা ৪৯৮

(ঘ) ধারা ৫৬১A

সঠিক উত্তর: (গ) ধারা ৪৯৮

[পার্ট ১৩: ধারা ৫৬১A — হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা]
২৮. হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা (Inherent Power) CrPC-এর কোন ধারায় সংরক্ষণ করা হয়েছে?

(ক) ধারা ৪১৭

(খ) ধারা ৪৯৭

(গ) ধারা ৪৯৮

(ঘ) ধারা ৫৬১A

সঠিক উত্তর: (ঘ) ধারা ৫৬১A

২৯. আদালতের বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার রোধ বা ন্যায়বিচার নিশ্চিত করতে হাইকোর্ট বিভাগ কোন ধারার ক্ষমতা প্রয়োগ করেন?

(ক) ধারা ৪৯৮

(খ) ধারা ৫৬১A

(গ) ধারা ৪১৭

(ঘ) ধারা ৪৩৫

সঠিক উত্তর: (খ) ধারা ৫৬১A

৩০. হাইকোর্ট বিভাগ মামলা রদ বা বাতিল (Quashment of Proceedings) করতে পারেন কোন ধারার অধীনে?

(ক) ধারা ৫৬১A

(খ) ধারা ৪৯৮

(গ) ধারা ৪১৭

(ঘ) ধারা ২৪১A

সঠিক উত্তর: (ক) ধারা ৫৬১A
LAW ACADEMY Help Center আইন সহায়তা কেন্দ্র

রিটেন ও প্রিলি উভয় পরীক্ষার জন্যই ৩২৪, ৩২৫, ৩৯২, ৩৯৫, ৪২০ ও ৪৯৯ (মানহানি) ধারাগুলোর শাস্তি ও ব্যাখ্যার ওপর বিশেষ নজর দিন...
13/08/2026

রিটেন ও প্রিলি উভয় পরীক্ষার জন্যই ৩২৪, ৩২৫, ৩৯২, ৩৯৫, ৪২০ ও ৪৯৯ (মানহানি) ধারাগুলোর শাস্তি ও ব্যাখ্যার ওপর বিশেষ নজর দিন!

সহজ ও নির্ভুল সাজেশন এবং নিয়মিত প্র্যাকটিসের জন্য আমাদের পেজের সাথেই থাকুন!

👉 LHC LAW ACADEMY | LEGAL HELP Legal Help Center-আইন সহায়তা কেন্দ্র বাংলাদেশ

⚖️ **দেওয়ানী মামলার বিভিন্ন ধাপসমূহ (Steps of Civil Suit)** ⚖️একটি দেওয়ানী মামলা দায়ের থেকে শুরু করে চূড়ান্ত ডিক্রি জারি...
13/08/2026

⚖️ **দেওয়ানী মামলার বিভিন্ন ধাপসমূহ (Steps of Civil Suit)** ⚖️

একটি দেওয়ানী মামলা দায়ের থেকে শুরু করে চূড়ান্ত ডিক্রি জারি হওয়া পর্যন্ত আদালতকে বেশ কয়েকটি নির্দিষ্ট আইনি ধাপ অতিক্রম করতে হয়। আইন শিক্ষা কিংবা প্র্যাকটিসের স্বার্থে এই ধাপগুলো ক্রমানুসারে জানা অত্যন্ত জরুরি।

আসুন একনজরে দেখে নেওয়া যাক দেওয়ানী মামলার মূল ১২টি ধাপ:

---

📌 **১. মামলা দায়ের (Suit):** আরজি (Plaint) পেশের মাধ্যমে দেওয়ানী আদালতের কার্যক্রম শুরু হয়।

📌 **২. সমন জারি (Summons):** বিবাদীকে আদালতে হাজির হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে নোটিশ বা সমন পাঠানো।

📌 **৩. লিখিত জবাব দাখিল (Written Statement - W.S):** সমন পাওয়ার পর বিবাদী তার আত্মপক্ষ সমর্থনে জবাব জমা দেন।

📌 **৪. বিকল্পভাবে বিরোধ নিষ্পত্তি (ADR):** মামলা চলাকালীন আপস-সংমীমাংসার মাধ্যমে দ্রুত নিষ্পত্তির চেষ্টা।

📌 **৫. ইস্যু বা বিচার্য বিষয় নির্ধারণ (Framing of Issues):** উভয় পক্ষের বক্তব্য বিশ্লেষণ করে মূল বিরোধের বিষয়গুলো চিহ্নিত করা।

📌 **৬. ৩০ ধারায় পদক্ষেপ (Discovery & Inspection - D&I):** দলিলপত্র প্রকাশ, পরিদর্শন ও সাক্ষ্যের প্রস্তুতিমূলক পদক্ষেপ।

📌 **৭. চূড়ান্ত শুনানির জন্য তারিখ নির্ধারণ (Settlement Date - S.D):** মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করা।

📌 **৮. চূড়ান্ত শুনানি (Peremptory Hearing - PH):** উভয় পক্ষের সাক্ষী গ্রহণ ও প্রমাণ উপস্থাপন।

📌 **৯. যুক্তিতর্ক (Argument):** সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে উভয় পক্ষের আইনজীবীদের সমাপনী বক্তব্য।

📌 **১০. রায় ঘোষণা (Judgment):** মামলা বিচার বিশ্লেষণ করে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান।

📌 **১১. ডিক্রি প্রদান (Decree):** রায়ের ভিত্তিতে আদালতের প্রাতিষ্ঠানিক আদেশপত্র তৈরি।

📌 **১২. ডিক্রি জারি (Ex*****on of Decree):** বিজয়ী পক্ষকে রায়ের অধিকার বা প্রতিকার বাস্তবায়নে আদালতের চূড়ান্ত পদক্ষেপ।

---

💡 **পরামর্শ:** বার কাউন্সিল প্রিলি ও লিখিত পরীক্ষা এবং তরুণ আইনজীবীদের জন্য এই ক্রমানুসারে তথ্যগুলো মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ!

সহজ ও নির্ভুল আইনি তথ্য এবং পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের পেজে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন!

👉 **LHC LAW ACADEMY | LEGAL HELP CENTER**

---

🏛️ বার কাউন্সিল প্রিলি: গুরুত্বপূর্ণ MCQ (একনজরে )
13/08/2026

🏛️ বার কাউন্সিল প্রিলি: গুরুত্বপূর্ণ MCQ (একনজরে )

⚖️ বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ (CPC) — ৩০টি গুরুত্বপূর্ণ MCQ (উত্তরসহ) 🎯PART–...
13/08/2026

⚖️ বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬
দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ (CPC) — ৩০টি গুরুত্বপূর্ণ MCQ (উত্তরসহ) 🎯

PART–01: সংজ্ঞাসমূহ ও জুরিসডিকশন
১. CPC-এর Section 2(2)-এ নিচের কোনটি সংজ্ঞায়িত করা হয়েছে?
(A) Order

(B) Decree

(C) Review

(D) Revision

উত্তর: (B) Decree

২. Decree-এর মূল বৈশিষ্ট্য কোনটি?
(A) Rights-এর conclusive determination

(B) Police investigation report

(C) Oral argument

(D) Summons

উত্তর: (A) Rights-এর conclusive determination

৩. "Order" CPC-এর কোন Section-এ সংজ্ঞায়িত?
(A) S. 2(2)

(B) S. 2(14)

(C) S. 9

(D) S. 11

উত্তর: (B) S. 2(14)

৪. CPC অনুযায়ী Decree হতে পারে—
(A) শুধু Preliminary

(B) শুধু Final

(C) Preliminary অথবা Final

(D) শুধু Interim

উত্তর: (C) Preliminary অথবা Final

৫. Civil Court-এর মূল Jurisdiction সংক্রান্ত ধারা কোনটি?
(A) Section 9

(B) Section 10

(C) Section 11

(D) Section 26

উত্তর: (A) Section 9

৬. Civil Court কোন ধরনের মামলার বিচার করতে পারে?
(A) Suits of Civil Nature

(B) Criminal offences

(C) Revenue collection

(D) None of these

উত্তর: (A) Suits of Civil Nature

৭. Civil Court-এর jurisdiction কীভাবে barred হতে পারে?
(A) Expressly

(B) Impliedly

(C) Expressly অথবা Impliedly

(D) কখনোই নয়

উত্তর: (C) Expressly অথবা Impliedly

PART–02: Res Sub Judice & Res Judicata
৮. Res Sub Judice (মামলা স্থগিত) কোন ধারার বিষয়বস্তু?
(A) Section 9

(B) Section 10

(C) Section 11

(D) Section 114

উত্তর: (B) Section 10

৯. Section 10 প্রয়োগের ক্ষেত্রে পূর্ববর্তী মামলাটির বর্তমান অবস্থা কী হতে হবে?
(A) Finally decided

(B) Pending (চলমান)

(C) Dismissed

(D) Withdrawn

উত্তর: (B) Pending (চলমান)

১০. Section 10-এর মূল প্রভাব (Effect) কোনটি?
(A) পরবর্তী মামলা খারিজ করা

(B) Trial stay (বিচার স্থগিত রাখা)

(C) Appeal গ্রহণ করা

(D) Decree প্রদান করা

উত্তর: (B) Trial stay (বিচার স্থগিত রাখা)

১১. Res Judicata (দোবারা দোষ) কোন ধারায় বর্ণিত?
(A) Section 10

(B) Section 11

(C) Section 114

(D) Section 115

উত্তর: (B) Section 11

১২. Res Judicata-এর ক্ষেত্রে পূর্ববর্তী বিষয়টি হতে হবে—
(A) Heard and finally decided

(B) Pending

(C) Only pleaded

(D) Dismissed in default

উত্তর: (A) Heard and finally decided

১৩. Section 11-এর প্রধান উদ্দেশ্য কী?
(A) Re-litigation (পুনরায় মামলা করা) বন্ধ করা

(B) Arrest করা

(C) Summons জারি করা

(D) Trial stay করা

উত্তর: (A) Re-litigation (পুনরায় মামলা করা) বন্ধ করা

PART–03: মামলা দায়ের ও আপিল
১৪. Prescribed manner-এ Plaint জমা দেওয়ার মাধ্যমে মামলা দায়ের করার কথা বলা আছে কোন সেকশনে?
(A) Section 9

(B) Section 26

(C) Section 96

(D) Section 114

উত্তর: (B) Section 26

১৫. Institution of Suits সংক্রান্ত বিধান CPC-এর কোন Order-এ আছে?
(A) Order IV

(B) Order IX

(C) Order ###IX

(D) Order XLVII

উত্তর: (A) Order IV

১৬. Original Decree-এর বিরুদ্ধে First Appeal কোন ধারার অধীনে করা হয়?
(A) Section 96

(B) Section 104

(C) Section 114

(D) Section 115

উত্তর: (A) Section 96

১৭. Ex-parte (একতরফা) Original Decree-এর বিরুদ্ধে আপিল করা যায় কোন ধারায়?
(A) Section 96(1)

(B) Section 96(2)

(C) Section 96(3)

(D) আপিল করা যায় না

উত্তর: (B) Section 96(2)

১৮. Consent Decree (আপস ডিগ্রি)-এর বিরুদ্ধে Section 96-এর অধীনে আপিল—
(A) চলে

(B) চলে না [Section 96(3)]

(C) শুধু High Court-এ চলে

(D) সবসময় চলে

উত্তর: (B) চলে না [Section 96(3)]

১৯. বাংলাদেশের বর্তমান CPC অনুযায়ী Sections 100–103-এর অবস্থান কী?
(A) Second Appeal-এর জন্য প্রযোজ্য

(B) Revision-এর জন্য প্রযোজ্য

(C) Omitted (বাতিল/বিলুপ্ত)

(D) Review-এর জন্য প্রযোজ্য

উত্তর: (C) Omitted (বাতিল/বিলুপ্ত)

২০. Appeal from Certain Orders কোন ধারায় বর্ণিত?
(A) Section 96

(B) Section 104

(C) Section 114

(D) Section 115

উত্তর: (B) Section 104

PART–04: রিভিউ, রিভিশন ও অস্থায়ী নিষেধাজ্ঞা
২১. CPC-তে Review-এর প্রধান ধারা কোনটি?
(A) Section 96

(B) Section 104

(C) Section 114

(D) Section 115

উত্তর: (C) Section 114

২২. Review সংক্রান্ত পদ্ধতির কথা বলা আছে কোন Order-এ?
(A) Order IV

(B) Order ###IX

(C) Order XLVII

(D) Order XLI

উত্তর: (C) Order XLVII

২৩. Review আবেদন সাধারণত কোন আদালতের কাছে করতে হয়?
(A) যে আদালত Decree বা Order দিয়েছে

(B) সরাসরি Supreme Court

(C) District Court

(D) অন্য যেকোনো সমকক্ষ আদালতে

উত্তর: (A) যে আদালত Decree বা Order দিয়েছে

২৪. Revision-এর প্রধান বিধান রয়েছে কোন ধারায়?
(A) Section 104

(B) Section 114

(C) Section 115

(D) Section 96

উত্তর: (C) Section 115

২৫. Section 115 অনুযায়ী Revision-এর প্রধান শর্ত কী?
(A) No Appeal

(B) Error of law

(C) Failure of justice

(D) উপরের সবগুলো

উত্তর: (D) উপরের সবগুলো

২৬. Temporary Injunction (অস্থায়ী নিষেধাজ্ঞা) CPC-এর কোন Order-এ বর্ণিত?
(A) Order IV

(B) Order ###IX

(C) Order XLVII

(D) Order XLI

উত্তর: (B) Order ###IX

২৭. Temporary Injunction পাওয়ার জন্য ৩টি শর্ত (P + B + I) হলো—
(A) Prima Facie Case

(B) Balance of Convenience

(C) Irreparable Injury

(D) উপরের সবগুলো

উত্তর: (D) উপরের সবগুলো

PART–05: দ্রুত রিভিশন ও মিলকরণ
২৮. কোনটি সঠিক জোড়া?
(A) Section 10 — Res Judicata

(B) Section 11 — Res Sub Judice

(C) Section 114 — Review

(D) Section 115 — Temporary Injunction

উত্তর: (C) Section 114 — Review

২৯. কোনটি সঠিক ক্রমানুসারে আছে?
(A) Section 9 (Civil Jurisdiction) → Section 10 (Res Sub Judice) → Section 11 (Res Judicata)

(B) Section 9 (Review) → Section 10 (Revision) → Section 11 (Appeal)

(C) Section 9 (Injunction) → Section 10 (Appeal) → Section 11 (Review)

(D) কোনোটিই নয়

উত্তর: (A) Section 9 (Civil Jurisdiction) → Section 10 (Res Sub Judice) → Section 11 (Res Judicata)

৩০. Review এবং Revision-এর মধ্যে মূল পার্থক্য হলো—
(A) Review হয় একই আদালতে, Revision হয় উচ্চ আদালতে

(B) Revision হয় একই আদালতে, Review হয় উচ্চ আদালতে

(C) উভয়টিই একই আদালতে হয়

(D) কোনো পার্থক্য নেই

উত্তর: (A) Review হয় একই আদালতে, Revision হয় উচ্চ আদালতে

📌 প্রস্তুতি মজবুত করতে পোস্টটি Save ও Share করে রাখুন!

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা ২০২৬দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ (CPC) — Special Revision & MCQ Sheet 📖বাংলাদেশ বার ...
13/08/2026

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা ২০২৬
দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ (CPC) — Special Revision & MCQ Sheet 📖

বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় CPC (২০ নম্বর) অংশের সর্বোচ্চ প্রস্তুতির জন্য তৈরি করা হয়েছে এই হাই-ইয়েল্ড (High-Yield) রিভিশন শিট!

পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিকে সহজ ও নিখুঁত করতে এই এক শিটেই পাচ্ছেন গুরুত্বপূর্ণ সেকশন, অর্ডার, পার্থক্য এবং সবচেয়ে সম্ভাব্য ৩০টি MCQ (উত্তরসহ)।

Address

Bangladesh Shishu Kayallan Parishad Bhaban, (5th Floor) Suit #603, 22/1 Topkhana Road Dhaka
Manda
1000

Alerts

Be the first to know and let us send you an email when Legal Help Center আইন সহায়তা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share