এস.আর. ল একাডেমী

এস.আর. ল একাডেমী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এস.আর. ল একাডেমী, Lawyer & Law Firm, Madaripur.

23/01/2019

বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সাজেশন ২০১৯ :
সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭
# দেওয়ানী মোকদ্দমা দায়ের এর মাধ্যমে বাদী পক্ষ যে প্রার্থনা করেন ,সেই প্রার্থনা অনুযায়ী আদালত ডিক্রীর মাধ্যমে যেই প্রতিকার প্রদান করে তাহাকে সুনির্দিষ্ট প্রতিকার বলে।
#এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটির মূল ভিত্তি যে ধারা টি তা হচ্ছে ৫ ধারা , এই ধারায় পুরো সুনির্দিষ্ট প্রতিকার আইনটি কেই বর্ণনা করা হয়েছে।
যেমন্নঃ
#ধারা ঃ৫ এই ধারায় ৫ পদ্ধতিতে সুনির্দিষ্ট প্রতিকার প্রধানের কথা বলা হয়েছে ।
ক) নির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহন করে এবং তাহা বাদী/দাবীদার কে অর্পণ করা (যাহা সম্পর্কে ধারা ৮ হতে ১১ ধারা পর্যন্ত উল্লেখ্য আছে)
খ) কোন কাজ কোন পক্ষের উপর বাধ্যকর ,সেই কাজ সম্পাদনের আদেশ প্রদান (যাহা ১২ ধারা হতে ৩০পর্যন্ত উল্লেখ্য আছে এবং ৫৫ ধারা )
গ)কোন কাজ কোন পক্ষের উপর না করা বাধ্যকর ,সেই কাজ হতে বিরত রাখার আদেশ প্রদান (যাহা ধারা ৫২ হতে ৫৪, পর্যন্ত উল্লেখ্য আছে এবং ৫৭ ধারা )
ঘ) ক্ষতিপূরন ছাড়া অন্য অধিকার এবং ঘোষণা মূলক আদেশ (যাহা ধারা ৩১ হতে ৪৩ ধারা র্যন্ত উল্লেখ্য আছে )
ঙ) রিসিভার (ধারা ৪৪)
এর মাঝে
৬ ধারাতে আছে নিবর্তনমূলক প্রতিকার
৭ ধারাতে দন্ডমূলক আইন কার্যকর এর ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হহে।
এই ভাগ টা বুঝে পড়লে আপনার পুরো সুনির্দিষ্ট প্রতিকার আইন এর ধারা সহ বেসিক মনে থাকবে গল্পের মতো।।
#যে_সকল_ধারাসহ_তত্ত্বীয় আপনার মনে রাখতেই হবে এমসিকিউ পরীক্ষার জন্য তাহা হলো ঃ
ধারাসমূহ ; ৮, ৯
ধারাসমূহ ঃ ১২, ১৩, ১৪, ১৫
ধারাসমূহঃ ২১, ২১ক
ধারাসমূহঃ ৩১, ৩৫, ৩৯
ধারাসমূহঃ ৪২
ধারাসমূহঃ ৫৩, ৫৫,৫৭ (৫৪, ৫৬)
#যে_সকল_ধারাসমূহ শুধু মনে রাখলেই হবে
ধারাসমূহঃ ৬, ৭, ১০, ১১
ধারাসমূহঃ ২২, ২৩, ২৭, ২৮ এবং ৪০
আশা করি এমসিকিউ পরীক্ষার জন্য এর বাহিরে পড়ার দরকার হবে না ।

16/01/2019

সুনির্দিষ্ট প্রতিকার সাজেশন পর্ব-২, শীঘ্রই এমসিকিউ সাজেশন অাসছে--সাথেই থাকুন।

#আংশিক চুক্তি পালন ১৩-১৭ ধারা

#ধারা ১৩ – চুক্তির আংশিক কার্য সম্পাদনঃ( কোন অসম্পাদিত চুক্তিটি সুনির্দিষ্ট প্রতিকার অাইনের ১৪-১৫-১৬ ধারার অাওতায় পরলে চুক্তির অাংশিক কার্যসম্পাদন সম্ভব)
(সম্ভব ১৩,অসম্পাদিত অংশ (ছোট ধারা ১৪,বড় ধারা ১৫,সতন্ত্র ধারা ১৬)অসম্ভব ধারা ১৭)

#ধারা ১৪ – যেখানে চুক্তির অসম্পাদিত অংশ ছোট
#ক্রেতা বিক্রেতাকে বিক্রি করেতে বাধ্য করা যাবে।
#মূল্যের সমন্বয় হবে।

#ধারা ১৫ - চুক্তির অসম্পাদিত অংশ বড়।
#ক্রেতা বিক্রেতাকে বাধ্য করতে পারবে।
#মূল্যের সমন্বয় হবেনা।

#ধারা ১৬ – যেখানে চুক্তির অসম্পাদিত অংশ সতন্ত্র।
#বিক্রেতাকে বিক্রি করেতে বাধ্য করা যাবে।
#মূল্যের সমন্বয় হবে।

#ধারা ১৭ – অাংশিক কার্যসম্পাদন অসম্ভবঃ
কোন অসম্পাদিত চুক্তিটি যদি সুনির্দিষ্ট প্রতিকার অাইনের ১৪-১৫-১৬ ধারার অাওতায় না পরে চুক্তির অাংশিক কার্যসম্পাদন অসম্ভব।

#ধারা ১৯ – কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরন মঞ্জুরের ক্ষমতাঃ
#অাদালত ক্ষেত্র বিশেষে সুনির্দিষ্ট প্রতিকার ছাড়াও ক্ষতিপুরন দিতে পারে।

#ধারা ২১ – যে চুক্তিসমূহ সুনির্দিষ্ট ভাবে কার্যকর যোগ্য নয়।
#৮টা ক্ষেত্রে অাদালত সুনির্দিস্ট প্রতিকার নামন্জুর করতে পারে।
যে চুক্তিসমূহ সুনির্দিষ্ট ভাবে কার্যকরযোগ্য নয়।
১। আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে।
২। চুক্তিটা কোন পক্ষের ব্যক্তিগত দক্ষতার ও যোগ্যতার
৩। যে চুক্তির শর্তসমুহ আদালত যুক্তি সঙ্গতভাবে নির্নয় করতে পারে না।
৪। যে চুক্তি প্রকৃতিগত ভাবেই বাতিলযোগ্য
৫। জিম্মাদার কর্তৃক ক্ষমতা বহির্ভুত চুক্তি
৬। কোন কোম্পানি বা করপোরেশান তৈরি হয়েছে যে উদ্দেশে,এর বাহিরে গিয়ে ক্ষমতা বহির্ভুত কোন চুক্তি
৭। যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে ৩ বছরের বেশি সময় লাগবে।
৮। চুক্তির বিষয় বস্তু, আগেই বিলুপ্ত হয়ে গেছে।

#ধারা ২১(ক)- এমন কোন দলিল যা রেজিস্ট্রেশান করা হয় নাই, ওই দলিলের চুক্তিসমূহ কখনো সুনির্দিষ্ট ভাবে কার্যকর যোগ্য নয়।
১। চুক্তির বিষয়বস্তু লিখিত এবং রেজিস্ট্রেশন করা থাকতে হবে।
২। চুক্তির টাকা যা বাকি আছে তা কোর্টে জমা দিয়ে মামলা করতে হবে।

#ধারা ২২ – সুনির্দিষ্ট কার্য সম্পাদনের রায় প্রদান কোর্টের ইচ্ছাধীন ক্ষমতা।
এই প্রতিকার অাদালতে অধিকার হিসেবে চাওয়া যায়না তবে ইহা সেচ্ছাধীন ক্ষমতা হইলেও সেচ্ছাচারিতা নয়, ইহা ন্যায়বিচার সুবিবেচনা, সুবিচারের মাধ্যমে, বিচার বিভাগীয় মুলনীতির মাধ্যমে নিয়ন্ত্রিত ও অাপীল ইত্যাদির মাধ্যমে সংশোধন করা যায়।

ধারা ২৯ - সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজের পর চুক্তিভঙ্গের মামলা করার
প্রতিবন্ধকতা (খারিজ ও ক্ষতিপূরণের খারিজের পর ক্ষতিপূরণের মামলা করা যাবে না)

চলবে..........

15/01/2019

The end of law is not to abolish or restrain, But to preserve and enlarge freedom. For in all the states created beings capable of law, where there is no law, there is no freedom.

14/01/2019

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst.

13/01/2019

Batch -1 এর Admission closed.
Batch-2 এর Admission going on.
S.R Law Academy,Madaripur
01934881265

Address

Madaripur

Telephone

01934881265

Website

Alerts

Be the first to know and let us send you an email when এস.আর. ল একাডেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share