Advocate Muzahidul Islam for Bauphal

Directions Contact the business

Advocate Muzahidul Islam for Bauphal আইনজীবী ও সমাজকর্মী

14/10/2026

জনতার সঙ্গে গণসংযোগে এডভোকেট মুজাহিদুল ইসলাম।

09/10/2026

দলমত নির্বিশেষে সর্বসাধারণের সঙ্গে গণসংযোগ করছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

07/10/2026

বাউফল পৌরসভার ৮নং ওয়ার্ডে নব দিগন্ত যুব সংঘ ক্লাব ফুটবল টিভি কাপ টুর্নামেন্ট ২০২৬-এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

07/10/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন এর ধানদী নিবাসী আমার একান্ত প্রতিবেশী এস এম সবুজ ভাইয়ের মা দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসাধীন থেকে গতকাল ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রজিউন।

খালাম্মার নামাজে জানাজা আজ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

অসুস্থতাকালীন সময়ে তাকে যখন ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছিলাম, খালাম্মা অত্যন্ত শান্তভাবে কথা বলেছিলেন, দোয়া চেয়েছিলেন, আমার আম্মুর কথা জানতে চেয়েছিলেন। তাকে দেখে বোঝা যেত না, কতটা অসুস্থতায় তিনি ভুগছেন।

আল্লাহ তাকে মাফ করে দিন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

আন্তর্জাতিক শিক্ষক দিবস ২০২৬মানুষ গড়ার মহান কারিগর, জাতির আলোকবর্তিকা ও শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি জানাই আন্তর্জাতিক শিক্ষ...
05/10/2026

আন্তর্জাতিক শিক্ষক দিবস ২০২৬

মানুষ গড়ার মহান কারিগর, জাতির আলোকবর্তিকা ও শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি জানাই আন্তর্জাতিক শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও গভীর শ্রদ্ধা।

আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন ল’ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার (LRDC)-এর সিইও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

শিক্ষকদের জ্ঞান, আদর্শ ও অক্লান্ত পরিশ্রমেই গড়ে ওঠে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ। মহান আল্লাহ সকল শিক্ষককে সুস্থতা, দীর্ঘায়ু ও উত্তম প্রতিদান দান করুন, আমিন।

—এডমিন পোস্ট

গাজীরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ ব্যবসায়ীর পাশে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিপটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের...
05/10/2026

গাজীরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ ব্যবসায়ীর পাশে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজীরবাজারে গত ২ অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ জন ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি মহোদয়ের পক্ষ থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন, ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং তাঁদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম (ভারপ্রাপ্ত আমির), বাউফল উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা এস ডি আব্দুল্লাহ শিবলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মুঠোফোনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। তিনি তাঁদের সার্বিক খোঁজখবর নেন এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।

ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন,
“আপনাদের যে ক্ষতি হয়েছে, তা আমরা সম্পূর্ণভাবে পূরণ করতে পারব না। তবে মহান আল্লাহর দরবারে দোয়া করি—আল্লাহ পাক যেন আপনাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আপনারা ধৈর্য ধরুন, আমি আপনাদের ভাই হিসেবে সবসময় পাশে থাকব।”

তিনি আরও জানান, ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যানুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি সরকারি সহায়তার ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়।

—এডমিন পোস্ট

⚽ আন্তঃ বাউফল ফ্রিজ কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আন্তঃ বাউফল ফ্রিজ কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর কোয়ার্টার ফ...
04/10/2026

⚽ আন্তঃ বাউফল ফ্রিজ কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬

আন্তঃ বাউফল ফ্রিজ কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে ০৩ নং ওয়ার্ড বাউফল পৌরসভা একাদশ বনাম একতা ক্লাব একাদশ-এর জমজমাট ম্যাচে উপস্থিত থেকে খেলা উপভোগ ও খেলোয়াড়-সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

স্থান: ঐতিহাসিক বাউফল পাবলিক মাঠ

খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা সবার।

—এডমিন পোস্ট

পর্যায়ক্রমে প্রতিটি প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
04/10/2026

পর্যায়ক্রমে প্রতিটি প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আজ বায়তুল মোকাররমে ইসলামী বইমেলায় ঘুরে দেখছেন আপনাদের প্রিয় মানুষ অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।বেশ জমে উঠেছে ইসলামী বইমেলা...
02/10/2026

আজ বায়তুল মোকাররমে ইসলামী বইমেলায় ঘুরে দেখছেন আপনাদের প্রিয় মানুষ অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।
বেশ জমে উঠেছে ইসলামী বইমেলা—আপনিও আসতে পারেন।

—এডমিন পোস্ট

বাউফল উপজেলার নাজিরপুরে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামের ব্যবস্থাপনায় আজ দ্বিতীয়বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয...
02/10/2026

বাউফল উপজেলার নাজিরপুরে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামের ব্যবস্থাপনায় আজ দ্বিতীয়বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত এ ক্যাম্পে সেবা প্রত্যাশীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। আগত রোগীদের চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়।

Address

Khustia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Muzahidul Islam for Bauphal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Muzahidul Islam for Bauphal:

Shortcuts

Share