02/06/2026
☀️ প্রচণ্ড গরমে নাভিশ্বাস? একটু সচেতন থাকলেই থাকবেন নিরাপদ!
টুনটুনি আর লিজি মনে করিয়ে দিচ্ছে—এই তীব্র গরমে নিজের পাশাপাশি পরিবারের সদস্য ও পোষা প্রাণীদেরও বিশেষ যত্ন নিতে হবে। 🐶💚
✅ পর্যাপ্ত পানি পান করুন
✅ দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপ্রয়োজনে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন
✅ হালকা ও ঢিলেঢালা পোশাক পরুন
✅ ফল, শরবত ও পানিসমৃদ্ধ খাবার বেশি খান
✅ শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রতি বাড়তি খেয়াল রাখুন
✅ পোষা প্রাণীদের জন্যও নিশ্চিত করুন পর্যাপ্ত পানি ও ছায়াযুক্ত স্থান
⚠️ মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, বমি বমি ভাব বা অস্বাভাবিক ক্লান্তি অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
🌿 সচেতন থাকুন, সুস্থ থাকুন।
#গরমে_সতর্কতা