Adv. Rashna Sharmin Muna

Adv. Rashna Sharmin Muna Civil Litigation, Criminal Defense, Income Tax, Marriage and Divorce, Family Law, Real Estate Law, Intellectual Property, Employment Law and many more.

19/01/2026

ডিভোর্স পেপারে স্বাক্ষর না করলে কি ডিভোর্স হবে না????

👉অনেকে বলে থাকেন, তালাকের নোটিশে স্বাক্ষর না করলে তালাক কার্যকর হয় না।
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১অনুযায়ী, তালাক কার্যকর হওয়ার জন্য নোটিশের স্বাক্ষর করা বা চিঠি গ্রহণ করা বাধ্যতামূলক নয়। আপনি চিঠি গ্রহণ করুন বা না করুন অথবা নোটিশের স্বাক্ষর না করলেও আইন তার নিজস্ব গতিতে চলে।

👉স্বামী বা স্ত্রী তালাকে নোটিশের স্বাক্ষর না করলেও তালাক কার্যকর হতে কোন বাধা নেই, নোটিশ দেওয়ার পর এর একটি কপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র এবং অন্য কপি অপর পক্ষের কাছে রেজিস্টার ডাকে পাঠাতে হয়।

নোটিশ পাঠানোর দিন থেকে ৯০ দিন পর্যন্ত সালিশি পরিষদ কাজ করে। যদি ৯০ দিনের মধ্যে সমঝোতা না হয় এবং নোটিশটি আইনি প্রক্রিয়ায় যথাযথভাবে দেওয়া হয়ে থাকে তবে ৯০ দিন পার হয়ে যাওয়ার পর তালাক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়।

20/06/2025

আসুন জেনে নেই যে সকল কারণে নামজারি বা মিউটেশন রিজেক্ট হয় -

* দাগ নম্বরে ভুল
দাগ নম্বর জমির পরিচয় প্রকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই দলিলে ভুল দাগ নম্বর লিখিয়ে থাকেন, যা রেকর্ডে থাকা দাগ নম্বরের সঙ্গে মিলে না। ফলে দলিলে যেটি লেখা হয়েছে, সেটি হয়তো অন্য কারো জমির দাগ, ফলে নামজারি হয় না বা ভুল দাগে নামজারি হয়।
করণীয়: দলিল করার আগে খতিয়ান দেখে নিশ্চিত করুন সঠিক দাগ নম্বর ব্যবহার হয়েছে কি না। ভুল থাকলে ভ্রান্তি সংশোধনী করে নিন।

* চৌহত্তিতে ভুল
চৌহত্তি বা বিবরণ অংশে ভুল থাকলে নামজারি বাতিল হয়। মালিকানা বিবরণ, দাগ, মৌজা, সাবেক মালিকের নাম ইত্যাদি অসংলগ্ন বা অসম্পূর্ণ থাকলে তা নামজারিতে বাধা হয়ে দাঁড়ায়।
করণীয়: দলিল লেখার সময় অভিজ্ঞ আইনজীবী বা দলিল লেখক দ্বারা দলিল তৈরি করুন এবং প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করুন।

* ভোটার আইডি ও দলিলের নামের অমিল
দলিলে ক্রেতার নাম যেমন লেখা হয়েছে, ভোটার আইডিতেও ঠিক তেমনই লেখা থাকতে হবে। বানান, পিতার নাম বা নামের স্টাইল ভিন্ন হলে আবেদন বাতিল হতে পারে।
করণীয়: দলিল এবং ভোটার আইডি মিলিয়ে দেখুন। প্রয়োজনে সংশোধন করে তারপর আবেদন করুন।

* মালিকানা ধারাবাহিকতায় ভুল
সিএস, এসএ, আরএস রেকর্ড অনুসারে মালিকানা ইতিহাস সঠিকভাবে দলিলে উল্লেখ না থাকলে নামজারি হয় না। ২৫ বছরের ধারাবাহিক ইতিহাস থাকা আবশ্যক।
করণীয়: সাবেক মালিকের মালিকানা সঠিক কি না তা খতিয়ান থেকে যাচাই করে নিন এবং দলিলে যথাযথভাবে উল্লেখ করুন।

* খতিয়ান নম্বরে অমিল
দলিল ও সর্বশেষ রেকর্ডের খতিয়ান নম্বর যদি না মেলে, তাহলে তা নামজারির জন্য গ্রহণযোগ্য নয়।
করণীয়: খতিয়ানে যে নম্বর দেওয়া আছে, তা-ই দলিলে লিখুন। অমিল থাকলে আগে সংশোধন করে আবেদন দিন।

* জমিটি আগেই অন্য কারো নামে নামজারি হয়ে যাওয়া
একই জমি একাধিকবার বিক্রি হওয়া বা মালিকের সীমাবদ্ধ অংশের চেয়ে বেশি বিক্রি করায় পরে ক্রয়কৃত ব্যক্তির আবেদন বাতিল হয়।
করণীয়: জমি ক্রয়ের আগে দাগভিত্তিক নামজারি রেকর্ড দেখে নিন, জমির অবস্থান বুঝে ক্রয় করুন।

* অর্পিত সম্পত্তি থাকা
অনেকে অর্পিত (সরকারি নিয়ন্ত্রিত) সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় ভেবে বিক্রি করে থাকেন। দাগে অর্পিত জমি থাকলে নামজারি বাতিল হয়।
করণীয়: ভূমি অফিস থেকে জেনে নিন জমিতে কোনো অর্পিত অংশ রয়েছে কি না। থাকলে সে জমি ক্রয় করা থেকে বিরত থাকুন।

* খাস জমি থাকা
ব্যক্তিগত জমির মাঝে সরকারিভাবে ঘোষিত খাস জমি থাকলে সেটির ওপর নামজারি সম্ভব নয়।
করণীয়: জমির সকল অংশের দাগ চেক করে নিশ্চিত হোন সেটি ব্যক্তিমালিকানাধীন কি না।

* জমির মধ্যে খাস জমি থাকা
খাস (নদী ভাঙন বা সরকার নির্ধারিত) জমি থাকলে বা সেটি ব্যক্তি মালিকানার বাইরে হলে নামজারি হবে না।
করণীয়: দলিলের আগে ভৌগোলিকভাবে জমির অবস্থা, দখল, ও প্রাকৃতিক অবস্থা দেখে নেওয়া জরুরি।

* অংশের চেয়ে বেশি জমি বিক্রি করা
অনেক সময় ওয়ারিশানদের কেউ কেউ নিজের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করে থাকেন। এতে ক্রেতা নামজারি করতে গিয়ে সমস্যায় পড়েন।
করণীয়: বন্টননামা বা ওয়ারিশান সনদ দেখে নিশ্চিত হোন বিক্রেতার বিক্রয় ক্ষমতা কতটুকু।

√ সতর্কতা:
নামজারি জমির মালিকানা স্বীকৃতির বৈধ প্রমাণ। একে অবহেলা করা মানে ভবিষ্যতে জমির ওপর অধিকার হারানোর ঝুঁকি নেওয়া। কাজেই ক্রয়ের আগেই দলিল, দাগ, খতিয়ান, মালিকানা ইতিহাস ভালোভাবে যাচাই করে নিন।

27/05/2025

পুরাতন দলিলে ব্যবহৃত শব্দের অর্থের তালিকা:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

শেষ কথা:
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।

28/10/2024

গার্ডিয়ানশীপ

একজন সন্তানের লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে তার বাবা। এখন বাবা যদি মারা যায় তখন সন্তান নাবালক থাকলে ওই নাবালকের দেখাশোনা, ভরনপোষণ, তার প্রাপ্ত জমাজমির দেখাশোনা করার জন্য গার্ডিয়ান প্রয়োজন হয়। আবার কোনো কারণ বসত নাবালকদেরকে জমি বিক্রি করার জন্যও গার্ডিয়ান প্রয়োজন এবং তার সাথে অতিরিক্ত লাগে আদালত হতে বিক্রয়ের অনুমতি।এটাই মূলত গার্ডিয়ানশীপ মামলার কারণ।

গার্ডিয়ানশীপ মূলত দুই ধরনের-

ক) নাবালকের শরীরের

খ) নাবালকের সম্পদের



গার্ডিয়ানশীপ মামলা করতে প্রয়োজনীয় কাগজপত্র

১. আবেদনকারীর আইডি কার্ড

২. নাবালকের জন্ম সনদ

৩. পিতার মৃত্যু সনদ ও ওয়ারেশ কায়েম সার্টিফিকেট

৪. নাবালকের সম্পত্তির সকল কাগজপত্র

#গার্ডিয়ানশীপ

28/10/2024

If house owner is advocate

18/10/2024

কোর্ট ম্যারেজ বা ম্যারেজ

ইসলামে বিয়ে একটি অতি গুরুত্বপূর্ণ কাজ। বিয়ে হচ্ছে একজন বালেগ নারী ও পুরুষের মধ্যে সামাজিক ভাবে একত্রে বসবাসের জন্য দেওয়ানী প্রকৃতির চুক্তি।

ইসলামী শরিয়া অনুযায়ী দুজন সাক্ষীর সামনে ইজাব কবুলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। অর্থাৎ দুইজন পুরুষ সাক্ষী বা একজন পুরুষ ও ২ জন নারী সাক্ষীর উপস্থিতিতে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ একজন প্রাপ্তবয়স্ক নারীকে বিবাহের জন্য প্রস্তাব দিলে নারী ওই প্রস্তাবে রাজি হলে বিবাহ সম্পন্ন হয়।

আমাদের দেশীয় আইনে বিবাহ রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক। যদি রেজিষ্ট্রেশন করা না হয় তবে Muslim marriage and Divorce (Registration) Act, 1974 এর ৫ ধারা অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধ।

অনেকেই কোর্ট ম্যারেজের কথা বলেন। আদালতে কখনো বিবাহ সম্পন্ন হয় না। একজন ছেলে ও মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে মর্মে ঘোষণা দিয়ে একটি এভিডেভিড করতে পারে শুধুমাত্র। আর এই এভিডেভিড একজন অ্যাডভোকেট সার্টিফাই করে নোটারী পাবলিকের কার্যালয়ে নিবন্ধনের ব্যবস্থা করে দিয়ে থাকেন সাধারণত। কিন্তু বিয়ে প্রমান করতে বা দেশীও আইন অনুযায়ী নিকাহ রেজিস্ট্রার এর মাধ্যমে বিবাহ রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক।

বিবাহের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র
১. পাত্র পাত্রীর আইডি কার্ড
২. দুজনের এককপি করে ছবি
৩. পুরুষ ২ জন সাক্ষী অথবা ১ জন পুরুষ ২ জন নারী সাক্ষী
৪. রেজিষ্ট্রেশন ফি

#বিয়েরজন্যপ্রয়োজনীয়কাগজ

16/08/2024

ঘটনাঃ

নাছিমা তার ছেলে নাহিয়ান কে তার নিজ হেফাজতে নেওয়ার জন্য সাবেক স্বামী হেলালের বিরুদ্ধে মামলা করেন। হেলাল মামলার সমন পাওয়ার পর নাহিয়ান কে নিয়ে সিংগাপুর চলে যেতে চায়। নাছিমার কি কোনো প্রতিকার আছে?

সমাধানঃ

নাছিমা পারিবারিক আদালত আইন ২০২৩ এর ২১ ধারার অধীন হেলালের বিদেশে যাত্রা বন্ধ করতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারবেন। আদালত অসমীচীন মনে করলে তা মঞ্জুর করবেন।

16/08/2024

ভাড়াটিয়া ও বাড়ির মালিকের মধ্যে কোন বিবাদ সৃষ্টি হলে বা বাড়িভাড়া চুক্তির কোন প্রকার বরখেলাপ করলে বাড়িওয়ালা যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করে ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারেন।

**কোনও চুক্তি যদি না-ও থাকে, বাড়িওয়ালা নানা কারণে ভাড়াটেকে উচ্ছেদ করতে পারেন।

***বাড়ীওয়ালা চাইলেই কি ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারবেন?

ভাড়াটিয়াকে ইচ্ছেমতো বাড়ি থেকে উচ্ছেদ করা যায় না। ভাড়াটিয়া যদি চুক্তিপত্রের কোন শর্ত লংঘন না করেন এবং নিয়মিত ভাড়া পরিশোদ করতে থাকেন তাহলে ভাড়াটিয়াকে উচ্ছেদ করার কোন প্রশ্নই উঠে না। চুক্তিপত্রের মেয়াদ শেষ হলেও বাড়ীওয়ালা যদি ভাড়া নিতে থাকেন, তাহলে এটাই ধরে নেয়া হয় যে, বাড়ীওয়ালা চুক্তিপত্রটি নবায়ন করেছেন। ভাড়াটিয়া নিয়মিত ভাড়া পরিশোদ করা অবস্থায় যদি বাড়ীওয়ালা তাঁকে উচ্ছেদ করার চেষ্টা করেন, তাহলে আইনের আশ্রয় নেওয়ার অধিকার ভাড়াটিয়ার রয়েছে।

**ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে হলে করণীয় কি?

বাড়ীওয়ালা বেশ কিছু কারণে ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারেন। সাধারণত বাড়িভাড়া আইনের আওতায় যেসব কারণে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যায়, তা হল-

**ভাড়াটে ভাড়া চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, উদাহরণস্বরূপ, ভাড়াটে কোনও কুকুর রাখে এবং এটি স্পষ্টভাবে সম্মত হয়ে গেছে যে এটি কোনও পোষা প্রাণী রাখার অনুমতি নেই।

**ভাড়ার সময়সীমা নির্ধারিত থাকলে।

**বাড়িওয়ালার অনুমতি ছাড়া বাড়ির নকশা পরিবর্তন করলে কিংবা ভাড়াটিয়া সত্ত্ব অন্য লোকের কাছে হস্তান্তর করলে অথবা **সাবলেট দিলে।

**ভাড়া বাকি থাকলে।

**কোন উৎপাত বা ক্ষতিকর কাজ করলে।

**ভাড়াটিয়া অ্যাপার্টমেন্ট বা সম্পত্তিতে ড্রাগ বিক্রি করার মতো অবৈধ কার্যকলাপ চালায়

** উচ্ছেদ করতে হলে প্রথমে ভাড়াটিয়ার সাথে মমতাময় সমঝোতায় পৌঁছানোর জন্য সংবেদনশীলভাবে কথা বলার চেষ্টা করুন। এটি ভাল হতে পারে যে সরিয়ে নেওয়া পুরোপুরি এড়ানো যায়। সর্বোত্তম ক্ষেত্রে, ভাড়াটিয়া এখনও বকেয়া ভাড়া প্রদান করে, এবং কোনও আইনী বা আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন নেই। বিষয়টি আলোচনার জন্য ভাড়াটেকে ফোন করুন বা তার সাথে দেখা করুন।

তাতেও কাজ না হলে

সম্পত্তি হস্তান্তর আইনের ১০৬ ধারা অনুযায়ী ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে। বাসাবাড়ি, দোকানঘর, অফিস, গুদাম প্রভৃতি যদি মাসিক ভাড়ায় ব্যবহার করা হয়, সে ক্ষেত্রে ১৫ দিনের নোটিশে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যায়। চুক্তি যদি বার্ষিক ইজারা হয় বা শিল্পকারখানা হয় সেক্ষেত্রে ৬ মাসের নোটিশে উচ্ছেদ করা যায়।

** মনে রাখবেন, ভাড়াটেকে ভয় দেখানো বা ভয় দেখাবেন না। এই জাতীয় আচরণের পরে আপনার জন্য কেবল আইনি ঝগড়া হতে পারে।

**ভাড়াটেটিকে জোর করে অ্যাপার্টমেন্ট থেকে বের করার চেষ্টা করবেন না। ভাড়াটিয়াকে কখনও হুমকি দেবেন না, বা ভাড়াটে গৃহসজ্জা অ্যাপার্টমেন্টের বাইরে ফেলে দেবেন না। এই জাতীয় পদক্ষেপগুলি কেবল আপনাকে আইনী সমস্যা এনে দেবে।

*** সম্পত্তি হস্তান্তর আইনের ১০৬ ধারা অনুযায়ী ভাড়াটিয়াকে উচ্ছেদ করার নোটিশ করার পরও না সরলে করণীয়-

উচ্ছেদের মামলা করতে হবে দেওয়ানি আদালতে। মামলার সাথে উচ্ছেদ নোটিশের একটি অনুলিপি নিন এবং প্রমাণ করুন যে আপনি এটি নিবন্ধিত ডাকে/মেইলে পাঠিয়েছেন এবং আপনি সমস্ত সময়সীমা পূরণ করেছেন। আদালতের আধিকারিক এখন আপনাকে কেস নম্বর দেবে এবং আপনার জন্য একটি তারিখ নির্ধারণ করবে যার উপর আদালতের শুনানি অনুষ্ঠিত হবে।

Collected....

03/07/2024

Basic pre- requisites for an application under section 4 for exercising the right of buy up is that the property which is the subject matter of the application must be a dwelling house of an undivided family and the transferee must sue for partition.
72 DLR (2020) AD 66

03/07/2024

ইসলামে চুরি, ডাকাতি, ছলচাতুরীসহ যেকোনো অবৈধ উপার্জন হারাম করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘তোমরা পরস্পর নিজেদের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস কোরো না এবং মানুষের ধন-সম্পত্তির কিছু অংশ জেনেশুনে অন্যায়ভাবে গ্রাস করার জন্য তা বিচারকদের কাছে পেশ কোরো না।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৮৮)

28/06/2024

সমস্যাঃ
আনোয়ার সাহেব কানাডা প্রবাসি। নাখালপাড়া গ্রামে তার পৈত্রিক বাস্তু বাড়ি আছে। হঠাৎ একদিন তার হোয়াটস অ্যাপে একটা টেক্সট আসে তাদের ছোট বেলার চড়ুই ভাতী খেলার আম গাছটা নাজমুল ফকির কেটে নিয়েছে। খোজ নিয়ে আনোয়ার সাহেব দেখতে পান তাদের বাস্তু বাড়ির সামনের ১০ শতক তার বোন ফিরোজা বিক্রি করে দিয়েছে প্রায় ৫ বছর আগে।
আনোয়ার সাহেবের করনীয় কি?

উত্তরঃ
১। আনোয়ার সাহেব যদি জমি ফেরত চায় তবে মুসলিম হক সুফা করতে পারেন।
২। SAT Act এর অধিন প্রিয়েমশন করতে পারে।
৩। যদি তিনি শুধুমাত্র তার অংশ চায় এবং সেটা নির্ধারিত না থাকে তবে বাটোয়ারা মোকদ্দমা করতে পারে।

26/06/2024

A Hindu Widow is entitle to inherit the property left by her deceased husband, and even widow of a predeceased son of the deceased is also entitle to inherit the property left by him as his son. Jotindranath Mondal vs Gouri Dasi 27 BLC 1.

Address

11, Old Jashore Road, Khalishpur
Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Rashna Sharmin Muna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share