Tax Law Consultancy Firm

Tax Law Consultancy Firm Trusted partner to provide you a better income tax solution.

ঘরে বসেই যেভাবে সংগ্রহ করবেন সঞ্চয়পত্রের আয়কর প্রত্যয়নপত্রআয়কর রিটার্ন সাবমিটের সময় চলছে। রিটার্ন প্রস্তুত করতে বিভিন্ন ...
17/08/2026

ঘরে বসেই যেভাবে সংগ্রহ করবেন সঞ্চয়পত্রের আয়কর প্রত্যয়নপত্র

আয়কর রিটার্ন সাবমিটের সময় চলছে। রিটার্ন প্রস্তুত করতে বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে হয়। এর মধ্যে অন্যতম হলো সঞ্চয়পত্রের আয়কর প্রত্যয়নপত্র বা Tax Certificate।

গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই প্রত্যয়নপত্র অনলাইনে সংগ্রহের সুবিধা চালু করা হয়েছে। এখনো সেই পদ্ধতি অনুসরণ করে ঘরে বসেই সহজে সঞ্চয়পত্রের আয়কর প্রত্যয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।

চলুন দেখে নিই, কীভাবে সংগ্রহ করবেন—

প্রথমে কমেন্টে দেওয়া লিংকে প্রবেশ করে নিচের তথ্য দিয়ে Sign In করুন—

NID/Passport No./TIN
Date of Birth
Mobile Number
Captcha

এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP যাবে। প্রাপ্ত OTP নির্ধারিত ঘরে দিয়ে Validate করলে সাইন ইন হয়ে যাবে এবং আপনার তথ্য ও সঞ্চয়পত্রের বিস্তারিত দেখা যাবে।

এবার বাম পাশে থাকা “আয়কর প্রত্যয়নপত্র” অপশনে ক্লিক করুন। প্রয়োজনীয় অর্থবছর (Fiscal Year) নির্বাচন করে Run Report-এ ক্লিক করলে প্রত্যয়নপত্রটি প্রদর্শিত হবে।

সবশেষে প্রত্যয়নপত্রটি ডাউনলোড বা প্রিন্ট করে সংরক্ষণ করুন। আয়কর রিটার্ন প্রস্তুতের সময় এই প্রত্যয়নপত্রে উল্লেখিত সঞ্চয়পত্রের মুনাফা এবং উৎসে কর্তিত করের তথ্য প্রয়োজন হবে।

বিঃ দ্রঃ এই লিংকে যেকোন সময়ে প্রবেশ করা যায় না। অফিস টাইমে করতে হয়।
যদিও ই-রিটার্ন সিস্টেমে অটোমেটেড এড হয়, তথাপি পরবর্তীতে ফাইলে অডিট সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে কাজেই সংরক্ষণ করা ভালো।

ধন্যবাদ সবাইকে।

এ্যাড: মো: মুজাহিদুল ইসলাম আরিফ
এ্যাডভোকেট ও আয়কর উপদেষ্টা ।









আয়কর আইন ২০২৩-এর ধারা ১০২ অনুযায়ী মেয়াদী আমানতের বিপরীতে উৎসে কর কর্তন ও কোষাগারে জমা প্রদান** জরিমানা: PSR ( Proof o...
15/07/2026

আয়কর আইন ২০২৩-এর ধারা ১০২ অনুযায়ী মেয়াদী আমানতের বিপরীতে উৎসে কর কর্তন ও কোষাগারে জমা প্রদান
** জরিমানা: PSR ( Proof of Sumbmission of Return) না থাকলে
📌কোম্পানির ক্ষেত্রে ৩০%
📌 ব্যক্তির ক্ষেত্রে ১৫% হারে উৎসে কর কর্তন বাধ্যতামূলক।

সম্পত্তিতে দানকর বিষয়ে স্পষ্টীকরণ। দানপত্র সংক্রান্ত দলিল রেজিস্ট্রিতে উৎস কর লাগবে না।
07/07/2026

সম্পত্তিতে দানকর বিষয়ে স্পষ্টীকরণ। দানপত্র সংক্রান্ত দলিল রেজিস্ট্রিতে উৎস কর লাগবে না।

⚠️সতর্কীকরণ নোটিশ⚠️সন্মানিত করদাতা, আপনার ফাইল অডিটে পড়েছে বলে এনবিআর এর কর্মকর্তা সেজে টাকা বা অনৈতিক সুবিধা দাবি করতে ...
05/07/2026

⚠️সতর্কীকরণ নোটিশ⚠️

সন্মানিত করদাতা,

আপনার ফাইল অডিটে পড়েছে বলে এনবিআর এর কর্মকর্তা সেজে টাকা বা অনৈতিক সুবিধা দাবি করতে পারে। যদি আপনার ফাইল অডিটের জন্য নির্বাচিত হয় তাহলে অবশ্যই NBR থেকে চিঠি দিয়ে জানান হবে। চিঠি পেয়ে নিজে অথবা অনুমোদিত প্রতিনিধিত্ব মাধ্যমে চিঠির সত্যতা নিশ্চিত করতে হবে। আর কেউ যদি ভুয়া তথ্য দিয়ে হয়রানি করে তাহলে অবশ্যই নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করে ব্যাবস্থা নিতে হবে।

ধন্যবাদ

আয়কর সংক্রান্ত যেকোনো আপডেট পেতে পেইজে ফলো দিয়ে রাখার অনুরোধ করছি। 🙏

যারা ২০২৪-২০২৫ অর্থ বছর (অর্থাৎ ২০২৫-২০২৬ কর বর্ষ) এর আয়কর রিটার্ন জমা দেননি তাঁরা আজ থেকে শুধুমাত্র "নরমাল রিটার্ন" হিস...
01/07/2026

যারা ২০২৪-২০২৫ অর্থ বছর (অর্থাৎ ২০২৫-২০২৬ কর বর্ষ) এর আয়কর রিটার্ন জমা দেননি তাঁরা আজ থেকে শুধুমাত্র "নরমাল রিটার্ন" হিসাবে জমা দিতে পারবেন। পরবর্তীতে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনাকে সংশ্লিষ্ট সার্কেলে গিয়ে হিয়ারিং দিয়ে ফাইলের নিষ্পত্তি করতে হবে। এক্ষেত্রে জরিমানা, সুদ প্রযোজ্য ক্ষেত্রে আরোপিত হবে।

উল্লেখ্য, ই-রিটার্ন সিস্টেমে ২০২৬-২০২৭ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিল করার ব্যবস্হা এখনও চালু হয়নি।

“সব অপ্রকাশিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে” করবর্ষ ২০২৬-২৭ থেকে ব্যাংক হিসাব, জমি রেজিস্ট্রি ও জাতীয় সঞ্চয় সংক্রান্ত তথ...
11/06/2026

“সব অপ্রকাশিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে”
করবর্ষ ২০২৬-২৭ থেকে ব্যাংক হিসাব, জমি রেজিস্ট্রি ও জাতীয় সঞ্চয় সংক্রান্ত তথ্য ধীরে ধীরে আয়কর রিটার্ন ব্যবস্থার সাথে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হচ্ছে।
পূর্বে অপ্রকাশিত তথ্যও কর নিরূপণে বিবেচিত হতে পারে।
তাই কর ফাইল হালনাগাদ রাখুন, সঠিক তথ্য প্রকাশ করুন এবং নির্ধারিত কর পরিশোধ করুন। কর ফাঁকি বা তথ্য গোপনের চেষ্টা অডিট, অতিরিক্ত কর ও জরিমানার কারণ হতে পারে।
সঠিক কর প্রদান করুন, দেশের উন্নয়নে অংশ নিন।

২০২৬-২০২৭ কর বর্ষ থেকে শুরু করে ২০৩০-২০৩১ কর বর্ষ পর্যন্ত আগামী ৫ বছর আপনাকে কোন বছরে কত হারে আয়কর দিতে হবে তা জেনে নিন...
11/06/2026

২০২৬-২০২৭ কর বর্ষ থেকে শুরু করে ২০৩০-২০৩১ কর বর্ষ পর্যন্ত আগামী ৫ বছর আপনাকে কোন বছরে কত হারে আয়কর দিতে হবে তা জেনে নিন।

মনে রাখবেন, এখন থেকে দেশের যে কোন স্থানে কোন ব্যক্তির আয় করযোগ্য সীমা অতিক্রম করলেই তাকে নূন্যতম ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। তবে যারা নতুন করদাতা এবং প্রথমবার রিটার্ন জমা দিবেন তাদের জন্য নূন্যতম ট্যাক্স ১,০০০ টাকা প্রযোজ্য হবে।

11/06/2026
আগে কর দিলে প্রণোদনা, দেরিতে দিলে জরিমানা!
11/06/2026

আগে কর দিলে প্রণোদনা, দেরিতে দিলে জরিমানা!

🚨 চাইলেও আগে মতো সব কিছু ফাঁকি দিতে পারবেন না। 🚨 এখন থেকে কর ফাঁকির দিন শেষের পথে?🚨 আসছে “Financial Identity System”!দেশ...
03/05/2026

🚨 চাইলেও আগে মতো সব কিছু ফাঁকি দিতে পারবেন না।
🚨 এখন থেকে কর ফাঁকির দিন শেষের পথে?
🚨 আসছে “Financial Identity System”!

দেশে আর গোপন আয়ের দিন শেষ হতে যাচ্ছে...
👉 সরকার ভাবছে এমন একটি সিস্টেম— যেখানে আপনার
📌 ব্যাংক হিসাব
📌 মোবাইল ফাইন্যান্স
📌 জমি-ফ্ল্যাট
📌 আয়-ব্যয়
সব এক ক্লিকে দেখা যাবে!
❗ প্রশ্ন হলো— যারা বছরের পর বছর কোটি কোটি টাকা লুকিয়ে রেখেছে, তারা কি এবার ধরা পড়বে?
✔️ সৎ করদাতাদের জন্য এটি স্বস্তির খবর
❌ কিন্তু কর ফাঁকিবাজদের জন্য এটি হবে “রেড সিগন্যাল”
📊 বাস্তবতা: বাংলাদেশে কর দেয় খুবই কম মানুষ
কিন্তু বিলাসবহুল জীবনযাপন করে অনেকেই!
👉 এখন সময়— “Income না, Real Lifestyle অনুযায়ী Tax Tracking''

゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシ ゚ ゚ ゚

Address

2, Cemetery Road
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Law Consultancy Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share