06/08/2025
_ বাবা 💗
একটা ছেলের কাছে সবচেয়ে চেনা হয় তার বাবা । যেদিন থেকে জন্ম সেদিন থেকে সে তার বাবাকে দেখে , বড়ো হয়ে উঠতে শেখে, নিজের পায়ে এক পা , দু পা করে চলতে শেখে । একটা ছেলের জীবনে বাবা নামক শব্দটা অনেক দরকার । জানো বাবা একটা ছেলে পুরো পৃথিবীর সামনে দাঁড়ায় যখন তার বাবার উপর কোনো কথা ওঠে। একটা ছেলের অভিযোগ, আবদার , অভিমান, খুব রাগ, হাসি, কষ্ট সবকিছু তাঁর বাবা । যখন একটা ছেলে আবদার করে অভিমান করে কথা বলে তখন সেই ছেলেটারো কষ্ট হয় । ছেলেটা হয়তো সবচেয়ে বেশি তার বাবাকে ভালোবাসে কিন্তু সে কোনোদিন বলতে পারে না । সে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছু একটা কম থাকে এজন্য হয় না । সেই ছেলেটা মুখ ফুটে, জড়িয়ে ধরে কোনোদিন বলতে পারি নি যে সে তোমায় কতটা পরিমাণ ভালোবাসে ।🤭❤️
একটা ছেলে কোনোদিন তার বাবাকে বোঝাতে পারে না । তবে যখন খুব বেশি সবকিছু হয় তখন ঠিকই জড়িয়ে ধরে । বাবা তুমি রাগ করো না তোমার ছেলে তোমায় অনেক ভালোবাসে । তোমার ছেলে হয়ে ওঠার সর্বোচ্চ শেষ পর্যন্ত চেষ্টা করবো দেখো । যেমনটা চাউ এই ছেলেটা তেমন হয়ে দেখানোর চেষ্টা করবে । শুধু তোমার জন্য এই দুটো লাইন :-
তুমিতো আমায় বুকে বেঁধেছো ,
তোমায় রাখবো মাথার উপরে ।
তুমি শুধু আমার মাথায় হাত রেখো , এ দুনিয়াটা এনে দিতে চেষ্টা করবো ।
- ছেলেটা 🤭💗