14/08/2014
বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর চিটাগং ‘ল’ ক্লিনিকের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম । চিটাগং ‘ল’ ক্লিনিক এর উপদেষ্টা চবি আইন অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক স্যারের সুচিন্তিত দিকনির্দেশনায়, ক্লিনিকের কর্মকর্তাবৃন্দ এবং ইনটার্নদের ঐকান্তিক প্রচেষ্ঠায় সফলভাবে এগিয়ে চলছে ক্লিনিকের কার্যক্রম ।
চিটাগং ‘ল’ ক্লিনিকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ(১৪-০৮-১৪) জোবরা পি পি হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে আইন ও অধিকার বিষয়ক স্কুল সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান । উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন চবি আইন অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক স্যার, ব্লাস্টের কর্মকর্তা এবং ইনটার্নবৃন্দ । মুসলিম পারিবারিক আইন, বাল্য বিবাহ, যৌতুক, অপহরণ, নারী পাচার, এসিড নিক্ষেপ, ইভটিজিং, পুলিশ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেফতার ইত্যাদি সংক্রান্ত আইনগত বিধিবিধান নিয়ে ব্লাস্ট চিটাগং ‘ল’ ক্লিনিকের ইনটার্নরা আলোচনা করেন ।
আপনাদের যেকোন প্রকারের আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন-
চট্টগ্রাম ‘ল’ ক্লিনিক অফিস: সিয়াম প্যালেস(নীচ তলা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলের সন্মুখে, চবি ২নং গেট । মোবাইল: ০১৮১৮৬৮৫৬০৬ ।