Law & Lawyer

Law & Lawyer বাংলাদেশের সকল লিগ্যাল বিষয়( দেওয়ানী ও ফৌজদারী) আলোচনা 01817529380,

14/08/2024

মোবাইলে হুমকির প্রতিকার
কেউ মোবাইলে হুমকী, ভয়ভীতি প্রভৃতি দেখালে বা কোন ব্যক্তির কারণে পরিবারিক বা সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হলে বা মারামারি কলহ বিবাদ তৈরীর আশংকা থাকলে আপনি ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারার আশ্রয় নিতে পারেন। ১০৭ ধারায় এ ধরণের মামলা করলে সেটিকে শান্তি রক্ষার মুচলেকার মামলা বলে। এ ধারায় মামলা হলে যে আপনাকে হয়রানী করছে বা হুমকি দিচ্ছে তাকে এ ধরনের কর্মকান্ড থেকে নিবৃত্ত করার জন্য বন্ড বা মুচলেকা নেওয়া হয়। এ ধরনের মামলা সাধারনত করা হয় নিবার্হী ম্যাজিষ্ট্রেট আদালতে। মামলার আরজিতে মূল অভিযুক্ত ব্যক্তির নাম, ঠিকানাসহ, কেন এবং কী কারণে আপনাকে হুমকি দিচ্ছে বা শান্তি বিনষ্ট করছে তা অবশ্যই উল্লেখ করতে হবে। ১০৭ ধারা একটি জামিনযোগ্য ধারা। এ ধারা মামলা করা হয় মূলত দায়ী বা অভিযুক্ত ব্যক্তিকে মুচলেকা সম্পাদানের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ব্যক্তির জীবনের নিরাপত্তা প্রদান করব
এম এ হাশেম আখন্দ{শিক্ষানবিশ আইনজীবি}

14/08/2024

মানহানির সংজ্ঞা
১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ধারামতে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে কথিত বা পঠিত হওয়ার জন্য কথা বা চিহ্ন বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে সেই ব্যক্তি-সম্পর্কিত কোনো নিন্দাবাদ প্রণয়ন বা প্রকাশ করেন, তবে সেটি মানহানি হয়েছে বলে পরিগণিত হবে। উদ্দিষ্ট ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট হবে জেনে বা সুনাম নষ্ট হতে পারে বলে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও যদিও কেউ নিন্দাবাদ প্রণয়ন ও প্রকাশ করেনও তাহলেও সেটি মানহানি বলে গণ্য হবে।

মানহানির শাস্তি
দণ্ডবিধির ৫০০ ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মানহানি করে, তবে ওই ব্যক্তি দুই বছর পর্যন্ত যেকোনো মেয়াদে বিনা শ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।’

চলতি বছর পাস হওয়া ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’-এর ২৯ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ধারায় বর্ণিত মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার করেন, তাহলে ওই ব্যক্তির এমন কর্মকাণ্ড হবে একটি অপরাধ। এর জন্য তিনি অনধিক ২৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

এ আইনে মানহানির মামলায় কারাদণ্ডের বিধান রাখা হয়নি।

কোন কাজগুলো মানহানি নয়
দণ্ডবিধির ৪৯৯ ধারায় কোন কাজগুলো মানহানি হবে সে সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে। পাশাপাশি এই ধারায় ১০টি ব্যতিক্রমের কথাও বলা হয়েছে। অর্থাৎ এই ব্যতিক্রমগুলো আইন অনুযায়ী মানহানি বলে গণ্য হবে না:

১. জনগণের কল্যাণে কারও প্রতি সত্য দোষারোপ করলে।

২. সরকারি কর্মচারীর সরকারি আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করলে।

৩. সরকারি বিষয়-সংশ্লিষ্ট প্রশ্নে কোনো ব্যক্তির আচরণ নিয়ে মতপ্রকাশ করলে।

৪. আদালতের কার্যবিবরণী প্রতিবেদন প্রকাশ করা মানহানির অন্তর্ভুক্ত হবে না।

৫. যেকোনো জনসমস্যা সম্পর্কে ও কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা।

৬. আদালতে সিদ্ধান্তকৃত মামলার দোষ, গুণ বা সাক্ষীদের সম্পর্কে বা অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ সম্পর্কে অভিমত দেওয়া।

৭. গণ-অনুষ্ঠানের অনুষ্ঠানাদি সম্পর্কে কোনো মতামত দেওয়া।

৮. কর্তৃত্বসম্পন্ন ব্যক্তির কাছে সৎ বিশ্বাসে কারও সম্পর্কে অভিযোগ করা হলে সেটিও মানহানি হবে না। যেমন: পুলিশের কাছে কারও ব্যাপারে সৎ বিশ্বাসে অভিযোগ দেওয়া।

৯. কোনো ব্যক্তি কর্তৃক তার বা অন্য কারও স্বার্থ রক্ষার্থে দোষারোপ করা।

১০. জনকল্যাণের স্বার্থে সতর্ক করার উদ্দেশ্যে কারও সম্পর্কে কিছু বলা হলে।

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের বাক্‌স্বাধীনতার কথা বলা হয়েছে। তবে এর মানে এই নয় যে, কোনো ব্যক্তিকে তার সম্মানহানি বা সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে কোনো কথা বলার অধিকার একজন নাগরিককে দেওয়া হয়েছে।

মানহানির মামলা কোথায় করবেন
কারও বিরুদ্ধে মানহানির মামলা করতে চাইলে, আদালতে যেতে হবে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজার রহমান (ইলিয়াস) আজকের পত্রিকাকে বলেন, ‘যদি কেউ কারও বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের অধীন মানহানির মামলা করতে চান তাহলে সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে হবে। আর যদি দণ্ডবিধির অধীন মামলা করতে চান তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে হবে।’
এম এ হাশেম আখন্দ
শিক্ষানবিশ আইনজীবি

04/05/2024

আল্লাহ মহান,হযরত ইউসুফ (আ) কে সিরিয়ার কানন শহরের পানির কূপ থেকে তুলে নিয়ে মিশরের রাজ দরবারের সেনাপতি বানিয়েছেন।আল্লাহ চাইলে সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন,তিনি মহান।ইনশাআল্লাহ আল্লাহ একদিন উদ্ধার করবে সব সংকট থেকে

31/03/2024
16/02/2024
05/01/2024

১.খতিয়ান উওোলন করা যায়।
২.দেওয়ানী ও ফৌজদারি সকল
মামলা পরিচালনা করা হয়।
৩.সকল প্রকার জুডিসিয়াল কোর্ট এফিডেফিট করা হয়
৪.সকল প্রকার নোটারি পাবলিকের কাজ করা হয়।
৫.সার্টিফিকেট সংশোধন ও এন আইডি কার্ড সংশোধন করা হয়।
৬. নতুন পার্সপোট তৈরি ও পার্সপোট সংশোধন করা হয়।

Address

Chandpur
Hajiganj
3610

Telephone

+8801817529380

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law & Lawyer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Law & Lawyer:

Share