Income Tax Consulting Services

Income Tax Consulting Services সরকারি/বেসরকারি চাকুরিজীবি এবং ব্যবসায়ীদের আয়কর সংক্রান্ত পরামর্শ ও রিটার্ন জমা দেওয়া হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আমাদের কাছ থেকে রিটার্ন রেডি করে নিয়ে নিজ নিজ সার্কেলে জমা দিচ্ছেন। আপনি শুধু আমাদের ম...
02/09/2022

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আমাদের কাছ থেকে রিটার্ন রেডি করে নিয়ে নিজ নিজ সার্কেলে জমা দিচ্ছেন। আপনি শুধু আমাদের মেইলে / ওয়াটসেপ মাধ্যমে কাগজ পাঠাবেন।
আমরা অত্যন্ত যত্নের সাথে রিটার্ন রেডি করে দেই।

প্রয়োজনে যোগাযোগ করুনঃ- ০১৭১৭৪৯৯১১১

29/09/2021

২০২০-২১ আয়কর নির্দেশিকায় বলা আছে, "জমি বিক্রয়ের জন্য ১২ ডিজিটের টিআইএন গ্রহণ করলেও যাদের করযোগ্য আয় নেই তাদের জন্য রিটার্ন দেওয়া বাধ্যতামূলক নয়।"

তবে যারা জমি বিক্রয় করে সেই টাকা দিয়ে সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, ডিপিএস অথবা অন্য কোন খাতে বিনিয়োগ করছেন তাদের রিটার্ন জমা দিতে হবে।

অর্থাৎ, যদিও আপনি টিআইএন খুলেছিলেন জমি বিক্রয় করার জন্য তবে এখন আপনার নামে বিভিন্ন রকম বিনিয়োগ বা সম্পদের সৃষ্টি হয়েছে। তাই আপনার জন্যও আয়কর রিটার্ন দাখিল করা জরুরি।

18/05/2021

🔥 আয়কর রিটার্নে সম্পদ বেশি হলে কি বেশি কর দিতে হয়?

⚡না, এটি একটি ভুল ধারণা। এই কারনে অনেকেই নিজের ফাইলে তার জায়গা, জমি, বাড়ি, গাড়ী, পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি ইত্যাদি দেখাতে চাননা যা হচ্ছে খাল খেটে কুমির আনার মত। রিটার্ন হল আপনার আয়, ব্যয় ও সম্পত্তির হিসাব যেখানে আপনার সকল বৈধ সম্পদের উল্লেখ থাকবে আর না উল্লেখ থাকলে বুঝা যায় আপনি সম্পদ লুকিয়েছেন অর্থাৎ আপনার বৈধ সম্পদ আইনের দৃষ্টিতে অবৈধ হয়ে যাচ্ছে।

NBR কোন কারনে চাইলে এই অপ্রদর্শিত সম্পদের জন্য আপনাকে নোটিশ করতে পারেন। এতে জরিমানা সহ জটিলতা বাড়বে। আপনি চাইলে নিজে থেকেও রিটার্নে দেখাতে পারবেন ( যদি ১ম রিটার্ন এ উল্লেখ না করেন) তবে তার জন্য বড় অংকের পেনাল্টি দিতে হবে। সম্পদের উপর কোন কর দিতে হয়না তবে সম্পদ ৩ কোটি টাকার উপর হলে সারচার্জ দিতে হয় তাও যৎসামান্য।

তাই যেন-তেন ভাবে যে কারো মাধ্যমে রিটার্ন জমা না দিয়ে অন্তত প্রথম রিটার্ন টি একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীর মাধ্যমে জমা দিন।

13/05/2021

অনেকেই প্রশ্ন করেন, "আমি তো গৃহিণী, আমার কোন নিজস্ব আয় নেই। তবে, আমাকে কেন আয়কর রিটার্ন দিতে হবে?"

বাংলাদেশের অধিকাংশ বিবাহিত পুরুষের তাদের সঞ্চয়গুলো স্ত্রীর নামে রাখেন। সঞ্চয়পত্রের হিসাবে দেখা যায়, যত নারীরা সঞ্চয়পত্র কিনেছে, তাদের বেশিরভাগই গৃহিণী। এখন, একজন গৃহিণীর নিজস্ব কোন আয় নেই, কিন্তু তার সম্পদ হিসেবে ১০ লক্ষ, ১৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র রয়েছে। শুধু তাই নয়, অনেকের নামে জমি, ফ্ল্যাট অথবা গাড়িও রয়েছে।
এই আয়ের উৎস কোথায়? আপনি হয়তো বলবেন, আমার স্বামী অথবা আমার বাবা আমাকে দিয়েছে। কিন্তু এনবিআর কি তা জানে? আপনি কি তাদের আয়কর রিটার্ন দাখিল করে এই বিষয়ে অবগত করেছেন? যদি না করে থাকেন, তবে আপনি নিজেই তো নিজের বিপদ তৈরি করছেন।
অতএব, আপনি গৃহিণী হন বা না হন; আপনার নিজস্ব কোন আয় থাকুক বা না থাকুক; তাহলে দেরি না করে আয়কর রিটার্ন দাখিল করুন।

নিশ্চিন্তে আমাদের সাথে ই-মেইলে যোগাযোগ করে নির্ভুল রিটার্ন ফাইল তৈরি করতে যোগাযোগ করুন।

14/06/2020

💦 টি আই এন (TIN) সনদ গ্রহন করলে কি আয়কর দিতে হবে?

🌾 আজকাল টি আই এন ( Tax Identification Number) সনদ ব্যক্তি বা যে কোন প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। একজন করদাতার (ব্যক্তি / প্রতিষ্ঠান) কর প্রদান করার পূর্বে বাধ্যতামূলক ভাবে টি আই এন সনদ নিতে হয় কিন্তু এন বি আর ২০১৯-২০২০ইং করবর্ষ হতে সঞ্চয়পত্র ক্রয়/ ব্যাংক ঋন ইত্যাদি নিতে গেলে ও এই সনদ প্রদান বাধ্যতামূলক করা হয়, ফলে বিষয়টি আলোচনায় আসে কারণ আমাদের দেশের অনেক সাধারণ মানুষ সঞ্চয়পত্র কিনে থাকেন যাদের করযোগ্য আয় নাই।

এবার মূল আলোচনায় আসা যাক। টি আই এন সনদ নিলেই আপনাকে কর দিতে হবেনা তবে পর পর তিন আয় বছর আপনাকে নিয়ম অনুযায়ী জিরো রিটার্ন দাখিল করতে হবে। পরবর্তী চতুর্থ আয় বছরে যদি আপনার করযোগ্য আয় না থাকে তাহলে আর রিটার্ন জমা দিতে হবেনা। আপনার কর সার্কেলের উপ- করকমিশনার বরাবর কারন উল্লেখ করে আবেদন করলে উনি তা নথিস্থ করবেন।

কোথায় টি আই এন সনদ পাবেন?

অনেকেই টি আই এন সনদ করে থাকেন তবে দক্ষ কাউকে দিয়ে করানো উচিত। আমরা ও স্বল্প খরচে টি আই এন সনদ করে দেই। এক্ষেত্রে আপনার NID ও মোবাইল নম্বর লাগবে। আমাদের কাছ হতে সরাসরি নিতে পারবেন অথবা আমরা সনদ বের করে আপনাকে মেইলে / ওয়াটসএপ এ পাঠিয়ে দিব। আপনি শুধু প্রিন্ট করে নেবেন।
----------------------------------
পিনাক রঞ্জন দেবনাথ
বিএসসি (সম্মান);এমবিএ(ফাইনান্স);এলএলবি
অ্যাডভোকেট ও ইনকাম ট্যাক্স ল'ইয়ার, সিলেট।
মোবাইলঃ ০১৭১৭৪৯৯১১১
চেম্বারঃ
৫৮, কুয়ারপাড়, সিলেট
৩০, অনন্তপুর, হবিগঞ্জ।

বি দ্রঃ আপনার কোন প্রশ্ন/ পরামর্শ থাকলে অনুগ্রহ করে ইনবক্স করবেন।

05/05/2020

👉 সকল বেসরকারি চাকুরিজীবী কী আয়কর রিটার্ন জমা দিবেন?

✅না, সকল বেসরকারি চাকুরিজীবীকে আয়কর রিটার্ন জমা দিতে হবে না। সাধারণত কোনো ব্যক্তি পুরুষ করদাতা যদি বছরে আড়াই লাখ ও মহিলা করদাতা যদি বছরে তিন লাখ টাকার অধিক আয় করেন, তাহলে প্রতিষ্ঠানের যে পদেই কর্মরত থাকেন না কেন তাকে অবশ্যই আয়করসহ রিটার্ন জমা দিতে হবে কারণ তিনি করমুক্ত আয়সীমা অতিক্রম করেছেন।

তবে নিয়োগকারী প্রতিষ্ঠানে কেউ যদি নির্বাহী বা ব্যবস্থাপনা, প্রশাসনিক ও তদারকি পর্যায়ে কর্মরত থাকেন,তাহলে তিনি করমুক্ত আয়সীমা (পুরুষ -২.৫ লাখ, মহিলা ও ৬৫ উর্দ্ধ সবাই-৩ লাখ) অতিক্রম করুক বা না করুক বাধ্যতামূলকভাবে টি আই এন নিয়ে রিটার্ন দাখিল করতে হবে।

আয়কর অধ্যাদেশর ধারা ১০৮A অনুযায়ী প্রত্যেক কর্মী যাদের টি আই এন নেওয়া বাধ্যতামূলক তাদেরকে প্রতি বছরের ১৫ এপ্রিলের মধ্যে নিয়োগকারী প্রতিষ্ঠানকে ১) টি আই এন ২) রিটার্ন জমার তারিখ ৩) প্রাপ্তি স্বীকারপত্রে উল্লিখিত ক্রমিক নম্বর জানাতে হবে। একটি বিষয় পরিস্কার করতে চাই উপরোল্লিখিত পদে কর্মরত কর্মী ব্যতিত সবাইকে কেবলমাত্র করমুক্ত আয়সীমা অতিক্রম করলেই রিটার্ন দাখিল করতে হবে। অন্যথায় নয়।

এখানে মনে রাখতে হবে যে,রিটার্ন দাখিল করা আর ইনকাম ট্যাক্স বা আয়কর পরিশোধ করা দুটি এক জিনিস নয়। নির্বাহী বা ব্যবস্থাপনা পর্যায়ের কর্মীদের সবাইকে রিটার্ন দাখিল করতে হবে এটা সত্য;কিন্তু তাদের আয় যদি করসীমা অতিক্রম না করে,তাহলে আয়ের উপর আয়কর বা ইনকাম ট্যাক্স দিতে হবে না, শুধুমাত্র রিটার্ন দাখিল করলেই চলবে। আয় যদি করসীমা অতিক্রম করে তাহলেই কেবল আয়কর দিতে হবে।

আয়কর কারা দিবেন?

০১। কোনো ব্যক্তি (পুরুষ) করদাতার করযোগ্য আয় যদি বছরে ২,৫০,০০০ টাকার বেশী হয়।

০২। মহিলা এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের পুরুষের করযোগ্য আয় যদি বছরে ৩,০০,০০০ লক্ষ টাকার বেশী হয়।

০৩। প্রতিবন্ধী হলে বছরে যদি করযোগ্য আয় ৪,০০,০০০ লক্ষ টাকার বেশী হয়।

০৪। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হলে বছরে যদি করযোগ্য আয় ৪,২৫,০০০ টাকার বেশী হয়।

যাদের আয় করযোগ্য সীমা অতিক্রম করেনি;কিন্তু নির্বাহী বা ব্যবস্থাপনা পর্যায়ের কর্মী তাদের শুধু জিরো রিটার্ন জমা দিলেই হবে। অর্থাৎ কোনো কর দিতে হবেনা।
চলবে...

পিনাক রঞ্জন দেবনাথ
বিএসসি (সম্মান);এমবিএ(ফাইনান্স);এলএলবি
অ্যাডভোকেট ও ইনকাম ট্যাক্স ল'ইয়ার
সিলেট।মোবাইল:০১৭১৭৪৯৯১১১
-------------------------------------

05/05/2020

👉 স্মার্ট ল চেম্বার
সেবাসমুহঃ👇
~ আয়কর সংক্রান্ত পরামর্শ
~ আয়কর রিটার্ন দাখিল
~ TIN সার্টিফিকেট
~ কর্পোরেট সেবা(চুক্তিভিত্তিক)
~ সারাদেশে অনলাইন সেবা (করদাতা রেডি রিটার্ন নিজে জমা দিবেন)

চেম্বারঃ
√৩০, অনন্তপুর আ/এ, হবিগঞ্জ।
√ ৫৮, আকরাম মঞ্জিল, কুয়ারপাড়, সিলেট।

পিনাক রঞ্জন দেবনাথ
বিএসসি(সম্মান), এমবিএ(ফাইনান্স), এলএলবি
এডভোকেট ও আয়কর আইনজীবী
মোবাইলঃ ০১৭১৭৪৯৯১১১
ইমেইলঃ [email protected]

14/04/2020

এডভোকেট পিনাক রঞ্জন দেবনাথ
আয়কর আইনজীবী
হবিগঞ্জ কর আইনজীবী সমিতি, হবিগঞ্জ।
মোবাইলঃ০১৭১৭৪৯৯১১১
-------------------------------------
👉আয়কর রিটার্নে কি শুধু বেতন খাতের আয় প্রদর্শন করব নাকি অন্যান্য সোর্স এর আয় ও দেখাতে হবে?

👉 বছর শেষে একজন করদাতার আয়, ব্যয় ও সম্পদের হিসাব তার দাখিলকৃত রিটার্নে তুলে ধরা হয়। সম্পদশালী হওয়া দোষের কিছু নয়। বৈধ সম্পদের মালিক হলে অবশ্যই সেই সম্পদ রিটার্নে উল্লেখ করা উচিত। বৈধ সম্পদ রিটার্নে উল্লেখ না করলে বরং তা অবৈধ হয়ে যায়। তাই সকল বৈধ সম্পদ আয়ের উৎস উল্লেখ করে রিটার্নে দেখাতে হবে। কাল টাকা সাদা করার সুযোগ ও এনবিআর কর্তৃপক্ষ দিয়েছেন।

প্রশ্ন উঠতে পারে আয় বেশি দেখিয়ে বেশি কর কেন দিব? একটু সুপরিকল্পিত ভাবে কর বছরের ভিতর বিনিয়োগ করে আয়ের উপর কর রেয়াত অর্থাৎ কর মওকুপ করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কর না ও দিতে হতে পারে যদি আপনার কর আইনজীবীর সাথে পরামর্শ করেন। কর রেয়াত বিষয় নিয়ে পরবর্তীতে বিস্তারিত লিখার ইচ্ছা আছে।

অভিজ্ঞতা থেকে দেখেছি সরকারি চাকুরিজীবী বিশেষ করে সম্মানিত শিক্ষকগন শুধুমাত্র বেতন খাতের আয় প্রদর্শন করে রিটার্ন দাখিল করে থাকেন যা সম্পূর্ণ ভ্রান্ত ধারনা। এই ধারনার প্রধান কারণ অভিজ্ঞ আয়কর আইনজীবীর দ্বারস্থ না হয়ে অন্য মাধ্যমে জমা দেওয়া। এই মাধ্যমগুলির অনেকেই অন্যান্য খাতের আয়- যেমন কৃষি খাতের আয়, বাড়ি ভাড়া আয়, ব্যবসা খাতের আয় ইত্যাদি (যদি থাকে), কোন প্রকার দান, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, নিজের ক্রয় করা সম্পদ ইত্যাদি রিটার্নে উল্লেখ করতে নিরুৎসাহিত করেন কারন এরূপ একটি পরিপূর্ণ রিটার্ন তৈরী করতে যথেষ্ট সময়ের দরকার যা সারাদিন চাকুরী করার পর তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় বিধায় নামমাত্র টাকায় যেনতেন ভাবে রিটার্ন জমা দিয়ে দেন। একজন পেশাদার আইনজীবী আইন বিষয়ে পড়ালেখা করেন তাই একজন পেশাজীবি ছাড়া সবকিছু সঠিক ভাবে জানা ও বুঝা অনেকক্ষেত্রেই অন্যদের পক্ষে সম্ভবপর হয়ে উঠেনা। ধারণা প্রচলিত আছে, আইনজীবীর কাছে গেলে অনেক বেশি ফি দিতে হয় যা সম্পূর্ণ সঠিক নয়, আজকাল অনেকেই খুব অল্প টাকায় রিটার্ন জমা দিয়ে থাকেন।

আপনার ফাইলটি পরিচিত কাউকে দিবার পূর্বে ভেবে নিন তা সঠিকভাবে জমা হবে কি'না। কারণ অনেক রিটার্নের ভিতর হিসাবের গরমিল থাকে যা হয়ত আপনি নোটিশ প্রাপ্তির পর জানতে পারবেন। আজকাল অনেকেই নিজের রিটার্ন নিজেই জমা দেন। অন্যথায় অভিজ্ঞ আয়কর আইনজীবীর শরনাপন্ন হন। (চলবে)

10/04/2020

👉 সকল সঃ চাকুরিজীবী কি আয়কর রিটার্ন জমা দিবেন?

অ্যাডভোকেট পিনাক রঞ্জন দেবনাথ
আয়কর আইনজীবী, হবিগঞ্জ কর আইনজীবি সমিতি
মোবাইলঃ ০১৭১৭৪৯৯১১১
------------------------------------------------------------------------

না, সকল সরকারি চাকুরিজীবী'কে আয়কর রিটার্ন জমা দিতে হবেনা। নিয়মানুযায়ী যাদের বেসিক (মূল বেতন) ১৬,০০০ টাকা বা তদুর্ধ্ব তাদের সবাইকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

এখানে মনে রাখতে হবে যে রিটার্ন দাখিল করা আর ইনকাম ট্যাক্স বা আয়কর পরিশোধ করা দুটি এক জিনিস নয়। উপরোক্ত বেসিক এর আওতাধীন সবাইকে রিটার্ন দাখিল করতে হবে এটা সত্য কিন্তু তাদের আয় যদি করসীমা অতিক্রম না করে তাহলে আয়ের উপর আয়কর বা ইনকাম ট্যাক্স দিতে হবে না, শুধুমাত্র রিটার্ন দাখিল করলেই চলবে। আয় যদি করসীমা অতিক্রম করে তাহলেই কেবল আয়কর দিতে হবে।

আয়কর কারা দিবেন?
১। কোন ব্যক্তি (পুরুষ) করদাতার করযোগ্য আয় যদি বছরে ২,৫০,০০০ টাকার বেশী হয়
২। মহিলা এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের পুরুষের করযোগ্য আয় যদি বছরে ৩,০০,০০০ লক্ষ টাকার বেশী হয়
৩। প্রতিবন্ধী হলে বছরে যদি করযোগ্য আয় ৪,০০,০০০ লক্ষ টাকার বেশী হয়
৪। গেজেটভূক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হলে বছরে যদি করযোগ্য আয় ৪,২৫,০০০ টাকার বেশী হয়।

যাদের আয় করযোগ্য সীমা অতিক্রম করেনি কিন্তু বেসিক বা মূল বেতন ১৬০০০ টাকা বা তার বেশী, তাদের শুধু জিরো রিটার্ন জমা দিলেই হবে। অর্থাৎ কোন কর দিতে হবেনা। ( চলবে)

08/03/2020

আপনি কি একজন শিক্ষক?
আপনি কি একজন সরকারী/বেসরকারী চাকুরীজীবি?
আপনি কি একজন ব্যবসায়ী?

তাহলে অবশ্যই আপনি নিজে (যদি সম্ভব হয়) / একজন দক্ষ আয়কর আইনজীবীর মাধ্যমে আপনার রিটার্ন জমা দিবেন অন্যথায় আপনি ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হতে পারেন।
একজন দক্ষ শিক্ষক যেমন ছাত্রকে সঠিক দিকনির্দেশনা দিতে পারেন, তেমনি একজন দক্ষ আয়কর আইনজীবী আপনার রিটার্নটি সঠিকভাবে উপস্থাপন করে জমা দিতে পারেন, ফলে আপনার ভবিষ্যতে সমস্যাগ্রস্থ হবার সম্ভাবনা অনেক কমে যায়।

Address

30, Anantapur R/A, Habiganj
Habiganj Sadar

Telephone

+8801717499111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax Consulting Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Income Tax Consulting Services:

Share

Category