Legalis Punctum & Consultancy

Legalis Punctum & Consultancy Legal Consultant ⚖️
Legal Partner- Scentra
Associate- Brothers Law Associate
Any kind of legal consultancy you can call me 01679849031

28/07/2026

Ordinary English Vs. Legal English

23/07/2026

করযোগ্য আয়ের ক্ষেত্রে করমুক্ত সীমা
পুরুষ-৪ লাখ টাকা
নারী- ৪,২৫,০০০ টাকা।

২০২৬-২৭ করবর্ষের অনলাইনে রিটার্ন দাখিল করা শুরু হয়েছে।
22/07/2026

২০২৬-২৭ করবর্ষের অনলাইনে রিটার্ন দাখিল করা শুরু হয়েছে।

অনেকেই জানতে চায় সরকার জমি অধিগ্রহণ করলে ডিসি অফিস থেকে ক্ষতিপূরণের টাকা কীভাবে পাবে?সরকার জনস্বার্থে কোনো জমি, বাড়ি বা ...
10/07/2026

অনেকেই জানতে চায় সরকার জমি অধিগ্রহণ করলে ডিসি অফিস থেকে ক্ষতিপূরণের টাকা কীভাবে পাবে?

সরকার জনস্বার্থে কোনো জমি, বাড়ি বা স্থাপনা অধিগ্রহণ করলে প্রকৃত মালিক আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। কিন্তু সঠিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা না থাকায় অনেকেই অযথা হয়রানির শিকার হন। তাই সংক্ষেপে পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হলো—

👉প্রথম ধাপ: নোটিশ সংগ্রহ ও এলএ কেস নম্বর নিশ্চিত করুন
জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত অধিগ্রহণ সংক্রান্ত নোটিশ (৪, ৭ বা ৮ ধারার) সংগ্রহ করুন এবং আপনার LA Case Number নিশ্চিত করুন।

👉দ্বিতীয় ধাপ: প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন
আবেদন করার জন্য সাধারণত নিম্নোক্ত কাগজপত্র প্রয়োজন হয়—
• ডিসি বরাবর আবেদনপত্র।
• অধিগ্রহণের মূল নোটিশ।
• জমির মূল দলিল ও পূর্ববর্তী দলিল (Chain Deed)।
• নামজারি খতিয়ান (Mutation), DCR এবং হালনাগাদ ভূমি উন্নয়ন কর/খাজনা পরিশোধের রসিদ।
• ওয়ারিশসূত্রে মালিক হলে ওয়ারিশ সনদ ও বণ্টননামা (প্রযোজ্য ক্ষেত্রে)।
• জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাংক হিসাবের বিবরণ বা চেকের পাতার কপি।

👉তৃতীয় ধাপ: আবেদন দাখিল ও তদন্ত
সব কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ের Land Acquisition (LA) Section-এ জমা দিতে হবে। এরপর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জমির মালিকানা, দখল ও কাগজপত্র যাচাই করে তদন্ত সম্পন্ন করবেন।

👉চতুর্থ ধাপ: শুনানি ও ক্ষতিপূরণ গ্রহণ
তদন্তে সবকিছু সঠিক প্রমাণিত হলে শুনানিতে অংশগ্রহণ করতে হবে। এরপর অনুমোদন সাপেক্ষে ক্ষতিপূরণের অর্থ Account Payee Cheque অথবা Electronic Fund Transfer (EFT)-এর মাধ্যমে আবেদনকারীর ব্যাংক হিসাবে প্রদান করা হয়।

👉গুরুত্বপূর্ণ বিষয়
• জমি নিয়ে মালিকানা বিরোধ, আদালতে মামলা বা অন্য কোনো আইনি জটিলতা থাকলে ক্ষতিপূরণের অর্থ সাময়িকভাবে স্থগিত থাকতে পারে।
• ক্ষতিপূরণের পরিমাণ কম নির্ধারণ হয়েছে বলে মনে হলে “Under Protest”-এর মাধ্যমে অর্থ গ্রহণ করে পরবর্তীতে Land Acquisition Tribunal-এ অধিক ক্ষতিপূরণের দাবি করা যায়।

👉মনে রাখবেন:
সঠিক কাগজপত্র, যথাযথ আইনি প্রক্রিয়া এবং সময়মতো আবেদনই দ্রুত ক্ষতিপূরণ পাওয়ার প্রধান শর্ত।

যেকোনো আইনি পরামর্শের জন্য যোগাযোগ করুন।
মীর মো: ইমতিয়াজ
এলএল.বি (অনার্স), এলএল.এম
📞 01679849031

#অধিগ্রহণ #সম্পদ #জমি

🚨 গুরুত্বপূর্ণ আইনি আপডেট | সম্পত্তিতে হেবা ও দানকর বিষয়ে নতুন স্পষ্টীকরণজাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক জারি করা সাম্প্...
07/07/2026

🚨 গুরুত্বপূর্ণ আইনি আপডেট | সম্পত্তিতে হেবা ও দানকর বিষয়ে নতুন স্পষ্টীকরণ

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক জারি করা সাম্প্রতিক সরকারি আদেশ অনুযায়ী হেবা (Hiba) ও দান দলিলের ক্ষেত্রে উৎস কর (Source Tax) প্রযোজ্য হবে না।

যেসব ক্ষেত্রে করমুক্তভাবে হেবা করা যাবে—

✔️ বাবা-মা ➝ সন্তান
✔️ স্বামী ↔ স্ত্রী
✔️ একই মায়ের গর্ভজাত ভাই-বোন

উপরোক্ত সম্পর্কের ক্ষেত্রে সম্পত্তি হেবা করতে কোনো উৎস কর বা দানকর দিতে হবে না।

অন্যান্য ক্ষেত্রে কী হবে?

উল্লিখিত সম্পর্কের বাইরে অন্য কাউকে হেবা বা দান দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করলে উৎস কর প্রযোজ্য হবে না, তবে প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হারে দানকর (Gift Tax) পরিশোধ করতে হবে।

সতর্কতা:
আইন ও সরকারি প্রজ্ঞাপনের পূর্ণাঙ্গ বিধান অনুসরণ করে দলিল সম্পাদন করুন। প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ গ্রহণ করুন।

আপনার পরিবার, বন্ধু ও পরিচিতদের জানাতে পোস্টটি শেয়ার করুন, যাতে সবাই সঠিক তথ্য জানতে পারেন।

#হেবা #দানদলিল #দানকর #সম্পত্তি_আইন #আইনি_আপডেট

জাতীয় সংসদে কোড অব ক্রিমিনাল প্রসিডিওর (সংশোধন) আইন, ২০২৬ কণ্ঠভোটে গৃহীত হয়েছে। এই সংশোধনের মাধ্যমে ১৮৯৮ সালের ফৌজদারি ক...
13/04/2026

জাতীয় সংসদে কোড অব ক্রিমিনাল প্রসিডিওর (সংশোধন) আইন, ২০২৬ কণ্ঠভোটে গৃহীত হয়েছে। এই সংশোধনের মাধ্যমে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়ায় অধিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা।
সংশোধিত আইনের প্রধান দিকগুলো নিম্নরূপ:

১. গ্রেপ্তার সংক্রান্ত সুরক্ষা (ধারা ৪৬এ–৪৬ই)
গ্রেপ্তারকৃত ব্যক্তির অধিকার সুরক্ষায় নতুন কিছু বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
•পরিবারকে অবহিতকরণ: গ্রেপ্তারের সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার, নিকট আত্মীয় বা আইনজীবীকে বিষয়টি জানানো বাধ্যতামূলক।
•পরিচয়পত্র প্রদর্শন: গ্রেপ্তারকারী কর্মকর্তাকে দৃশ্যমান পরিচয়পত্র বহন করতে হবে এবং গ্রেপ্তারের সময় তা প্রদর্শন করতে হবে।
•আইনি সহায়তার সুযোগ: গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার আইনজীবী বা নিকটাত্মীয়ের সঙ্গে যোগাযোগ ও পরামর্শের সুযোগ প্রদান করতে হবে।

২. নথিবদ্ধকরণ ও স্বচ্ছতা নিশ্চিতকরণ
গ্রেপ্তার প্রক্রিয়াকে অধিক স্বচ্ছ করতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান সংযোজন করা হয়েছে।
•জেনারেল ডায়েরিতে অন্তর্ভুক্তি: গ্রেপ্তারের কারণ, সময় এবং কাকে অবহিত করা হয়েছে—এসব তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানার জিডিতে লিপিবদ্ধ করতে হবে।
•গ্রেপ্তার মেমোরেন্ডাম: গ্রেপ্তারকারী কর্মকর্তা যদি সংশ্লিষ্ট থানার না হন, তবে তাকে গ্রেপ্তারের বিস্তারিত মেমোরেন্ডাম সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছে প্রেরণ করতে হবে।
•সাক্ষীর উপস্থিতি: গ্রেপ্তারের সময় অন্তত একজন সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে হবে—যিনি পরিবার সদস্য বা স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তি হতে পারেন। সাক্ষী উপস্থিত না থাকলে তার কারণ নথিভুক্ত করতে হবে।

৩. বিচারিক ও প্রশাসনিক সংস্কার
আইনটি বিচারিক ক্ষমতা ও তদন্ত প্রক্রিয়াতেও উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।
•জরিমানার ক্ষমতা বৃদ্ধি (ধারা ৩২): প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ৫ লাখ টাকা, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ৩ লাখ টাকা এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন।
•স্বাস্থ্য পরীক্ষা (ধারা ১৬৭): পুলিশ রিমান্ডে নেওয়ার আগে এবং পরে অভিযুক্ত ব্যক্তির শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
•তদন্ত তদারকি (ধারা ১৭৩এ): চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পূর্বে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য অন্তর্বর্তীকালীন (ইন্টারিম) রিপোর্ট আহ্বান করতে পারবেন।

⸻⸻⸻⸻

ইমতিয়াজ মীর
এলএল.বি (অনার্স), এলএল.এম
শিক্ষানবিশ আইনজীবী
জেলা ও দায়রা জজ আদালত, গাজীপুর

Address

Gazipur
1700

Telephone

+8801679849031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legalis Punctum & Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Legalis Punctum & Consultancy:

Shortcuts

Share