22/08/2026
‘জাতীয় আইনজীবী ঐক্য’-এর জরুরি ভার্চুয়াল আলোচনা সভা সফলভাবে সম্পন্ন
পেশাগত মর্যাদা, সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে অরাজনৈতিক ও আপসহীন স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাতীয় আইনজীবী ঐক্য’-এর জরুরি ভার্চুয়াল আলোচনা সভা গতকাল (২১/০৮/২০২৬ ইং, শুক্রবার) রাত ১০:০০ ঘটিকায় সফল ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কাজ শুরু করা হয়। তেলাওয়াত পেশ করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট জসিম উদ্দিন।
সভাপতিত্ব ও সঞ্চালনা:
সভাপতিত্ব করেন: এডভোকেট মোঃ নুরুল করিম বিপ্লব (প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, জাতীয় আইনজীবী ঐক্য, কেন্দ্রীয় কমিটি)।
সঞ্চালনা করেন: এডভোকেট নিয়ামুস সালেহ মিশুক (প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব, জাতীয় আইনজীবী ঐক্য, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও সদস্য, গাজীপুর বার)।
সঞ্চালনায় সহযোগিতা করেন: এডভোকেট সাইফুল ইসলাম সাইফুল (প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য, জাতীয় আইনজীবী ঐক্য ও সদস্য, গাজীপুর বার)।
সভার এজেন্ডা, আলোচনা ও গৃহীত সিদ্ধান্তসমূহ:
১. ‘আইনজীবী সুরক্ষা ও কল্যাণ আইন ২০২৬’ পর্যালোচনা:
প্রস্তাবিত খসড়া আইন পর্যালোচনায় বিজ্ঞ আইনজীবীগণ অত্যন্ত মূল্যবান মতামত প্রদান করেন:
এডভোকেট রাশেদ (কক্সবাজার বার): বিজ্ঞ আইনজীবীদের আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের বিধান অন্তর্ভুক্ত করার দাবি জানান।
এডভোকেট সাইফুল ইসলাম (গাজীপুর বার): আইনজীবীদের পেশাগত পদমর্যাদা ও গ্রেড নির্ধারণ সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।
এডভোকেট মোহাম্মদ মোজাদ্দেদ হাসান আদনান (কুমিল্লা বার): বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ট্রাইব্যুনালের সুনির্দিষ্ট কার্যপদ্ধতি ও এখতিয়ার খসড়ায় যুক্ত করার কথা তুলে ধরেন।
২. সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তাবনা:
কমিটি গঠন প্রক্রিয়া: পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটি গঠনের সুনির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় (উপস্থাপনায়: এড. রিয়াদ মাহমুদ সাঈদ)।
কমিটির আকার ও বিচারিক ট্রাইব্যুনাল: কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য সংখ্যা সুনির্দিষ্ট করা এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও অসদাচরণের অভিযোগ পর্যালোচনার জন্য একটি স্বতন্ত্র ‘ট্রাইব্যুনাল’ গঠনের প্রস্তাব করা হয় (উপস্থাপনায়: এড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ)।
অনুপস্থিতির বিষয়ে কঠোরতা: আন্তঃজেলা সম্পর্ক ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভার্চুয়াল সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। উক্ত সভায় পরপর ৩ (তিন) কার্যদিবস বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে শৃঙ্খলাভঙ্গের কারণে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে (উপস্থাপনায়: এড. নিয়ামুস সালেহ মিশুক)।
শৃঙ্খলা ভঙ্গ ও শোকজ নোটিশ: সংগঠনের গঠনতন্ত্র, লক্ষ্য-উদ্দেশ্য ও নীতি-পরিপন্থী কার্যক্রমের কোনো অভিযোগ উত্থাপিত হলে ট্রাইব্যুনালের মাধ্যমে প্রথমে অভিযুক্তকে “কারণ দর্শানো নোটিশ” (Show-Cause Notice) দেওয়া হবে। উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে পদ থেকে অপসারণ, পদমর্যাদা হ্রাস বা প্রাতিষ্ঠানিক অবনমন এমনকি বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে মর্মে প্রস্তাবিত হয়।
দাপ্তরিক যোগাযোগ ও ক্ষমার এখতিয়ার: ট্রাইব্যুনাল যেকোনো বিষয় দপ্তরের মাধ্যমে লিখিতভাবে সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবকে অবহিত করবেন। সার্বিক পরিস্থিতি বিচারে প্রয়োজন মনে করলে সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব যৌথভাবে সংশ্লিষ্ট সদস্যকে ক্ষমা (Pardon) করার এখতিয়ার রাখবেন।
৩. সংগঠনের কার্যক্রম ও পরবর্তী করণীয় (Re-Union):
পুনর্মিলনী অনুষ্ঠান: আগামী ০৫/০৯/২০২৬ খ্রিস্টাব্দ (শনিবার) জাতীয় আইনজীবী ঐক্যের “Re-Union” অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করা হয়।
বক্তব্য প্রদানকারী ও উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ:
উক্ত সভায় সর্বমোট ১৭ জন বিজ্ঞ আইনজীবী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বক্তব্য প্রদান করেন:
১. এড. মোহাম্মদ মোজাদ্দেদ হাসান আদনান (এপিপি, কুমিল্লা; প্রতিষ্ঠাকালীন ০১ নং যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত, জাতীয় আইনজীবী ঐক্য)
২. এড. রিয়াদ মাহমুদ সাঈদ (কার্যনির্বাহী সদস্য, ময়মনসিংহ জেলা বার ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক সদস্য, কেন্দ্রীয় কমিটি)
৩. এড. তায়েবুর রহমান (সদস্য, ঢাকা বার)
৪. এড. মাহমুদুল হাসান সুমন (প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য, জাতীয় আইনজীবী ঐক্য ও সদস্য, গাজীপুর বার)
৫. এড. মাহফুজুর রহমান রাজিব (প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য, জাতীয় আইনজীবী ঐক্য ও সদস্য, গাজীপুর বার)
৬. এড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ (প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য, জাতীয় আইনজীবী ঐক্য ও সদস্য, গাজীপুর বার)
৭. এড. জসিম উদ্দিন (সদস্য, চট্টগ্রাম বার)
৮. এড. শওকত হাসান (সদস্য, গাজীপুর বার)
৯. এড. ইউনুস মিয়া সুমন (সদস্য, গাজীপুর বার)
১০. এড. ইব্রাহিম (সদস্য, গাজীপুর বার)
উপস্থিত ছিলেন:
১১. এড. মোঃ শহিদুল আলম হিমেল (সদস্য সচিব, গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি, জাতীয় আইনজীবী ঐক্য)
১২. এড. আসিফ রায়হান কাওসার (সাবেক কার্যনির্বাহী সদস্য, গাজীপুর জেলা বার এবং প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক সদস্য, কেন্দ্রীয় ও গাজীপুর জেলা কমিটি)
১৩. এড. মোঃ সিরাজুল ইসলাম রিপন (প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য, জাতীয় আইনজীবী ঐক্য ও সদস্য, গাজীপুর বার)
১৪. এড. মামুনুর রশীদ মামুন (প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য, জাতীয় আইনজীবী ঐক্য ও সদস্য, গাজীপুর বার)
১৫. এড. রাশেদ (সদস্য, কক্সবাজার বার — হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মতামত প্রদান করেন)
এছাড়াও, শিক্ষানবিশ আইনজীবী লিয়া সুমাইয়া আরেফিন মেসেঞ্জারের মাধ্যমে শিক্ষানবিশ আইনজীবীদের অত্র সংগঠনে অন্তর্ভুক্তিকরণের জন্য উদাত্ত দাবি জানান।
আইনপেশার সমৃদ্ধি, মর্যাদা ও আইনজীবীদের সার্বিক নিরাপত্তায় দল-মত নির্বিশেষে দেশের সকল বিজ্ঞ আইনজীবীকে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী পেশাজীবী সংগঠন ‘জাতীয় আইনজীবী ঐক্য’-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
(বিশেষ দ্রষ্টব্য: সংগঠনের সৃষ্টি, লক্ষ্য ও উদ্দেশ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হওয়ায় ‘জাতীয় আইনজীবী ঐক্য’-এর গঠনতন্ত্র এবং ‘আইনজীবী সুরক্ষা ও কল্যাণ আইন, ২০২৬’ সংক্রান্ত আলোচনা সভা আগামী দুই সপ্তাহ ব্যাপী অব্যাহত থাকবে।)
প্রচার ও প্রকাশনায়:
কেন্দ্রীয় কমিটি, জাতীয় আইনজীবী ঐক্য