02/08/2025
🇮🇳 ইন্ডিয়ান ভিসা ফি আপডেটঃ-
✨বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর সম্ভবনা, ফি বাড়ানোর মধ্য দিয়ে দীর্ঘ দিন পর পুনরায় চালু হতে যাচ্ছে ভারতীয় ভিসার স্বাভাবিক কার্যক্রম।
📢ভারতের ভিসা ফি বৃদ্ধি!
🔴 নতুন ফি: ১৫৪৫ টাকা।
🔜 কার্যকর: ১০ আগস্ট ২০২৫ থেকে।
📌 বিস্তারিত ভিসা ফি পরিবর্তন:
✅ ২০১৮ সালের আগে: ৬১৮ টাকা।
✅ ২০১৮ থেকে ১০ আগস্ট ২০২৫ পর্যন্ত: ৮২৪ টাকা।
🚨 ১০ আগস্ট ২০২৫ থেকে: ১৫৪৫ টাকা।
🇮🇳বিগত বছরগুলিতে যোগান ও পরিচালন ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির প্রেক্ষিতে, বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারসমূহে দাখিলকৃত ভিসা আবেদনপত্রের প্রক্রিয়াকরণ ফি ১০.০৮.২০২৫ তারিখ হতে সংশোধিত হয়ে সর্বমোট ১,৫০০/- (এক হাজার পাঁচশত) বাংলাদেশি টাকা নির্ধারণ করা হয়েছে। উক্ত প্রক্রিয়াকরণ ফি শুধুমাত্র ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কর্তৃক প্রদত্ত সেবা চার্জ, যা ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য প্রযোজ্য।
🇮🇳উল্লেখযোগ্য যে, ২০১৮ সালের পর এই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি পুনর্বিন্যাস করা হয়েছে, যা সেবা ও পরিকাঠামোর মান বজায় রাখা ও উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যাবশ্যকীয়।
🇮🇳**বর্তমান নীতিমালার আওতায়, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে কোনো ভিসা ফি গ্রহণ করে না এবং ভারতীয় ভিসা বাংলাদেশের সকল নাগরিকের জন্য পূর্বের ন্যায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে**
🇮🇳আপনাদের সদয় সহানুভূতি ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
--আইভেক বাংলাদেশ। নোটিশ লিংকঃ
https://www.ivacbd.com/visa-processing-fees-charged-by-ivac-for-bangladeshi-nationals
📣 যারা ভিসা আবেদন করতে ইচ্ছুক, তারা ১০ আগস্টের আগে আবেদন করে পুরোনো ফিতে প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
📌সঠিক তথ্য ও ভিসা সহায়তার জন্য যোগাযোগ করুন Alisha Ayas Tours & Travels