Income Tax Expert BD

Income Tax Expert BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Income Tax Expert BD, Legal Service, Fulbaria.

গুরুত্বপূর্ণ ঘোষণা:স্বাভাবিক ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৫–২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা দ্বিতীয় ধাপে...
29/12/2025

গুরুত্বপূর্ণ ঘোষণা:

স্বাভাবিক ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৫–২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা দ্বিতীয় ধাপে বৃদ্ধি করা হয়েছে।

🗓️ নতুন সময়সীমা:
👉 ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

যারা অনলাইনে রিটার্ন দাখিলে অসমর্থ, তাদের জন্য
29/12/2025

যারা অনলাইনে রিটার্ন দাখিলে অসমর্থ, তাদের জন্য

ঘরে বসে সহজেই  কম খরচে, আয়কর রিটার্ণ দাখিল করুন, নিশ্চিন্তে নিরাপদে।বিগত বছরগুলোতে আমাদের, শীর্ষ ব্যবসায়ি হতে শুরু করে ,...
08/12/2025

ঘরে বসে সহজেই কম খরচে,
আয়কর রিটার্ণ দাখিল করুন, নিশ্চিন্তে নিরাপদে।

বিগত বছরগুলোতে আমাদের, শীর্ষ ব্যবসায়ি হতে শুরু করে ,সরকারি বেসরকারি উচ্চ পদস্থ কমর্কতা, চাকুরিজীবি ,ফিল্যান্সার , ইউটিউবার , কন্টেন্ট ক্রিয়েটরসহ ব্যক্তি পর্যায়ে ১০,০০০ ফাইল নিয়ে কাজ করা অভিজ্ঞতা রয়েছে।

২০২৫-২৬ করবর্ষ থেকে সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক ( এনবিআর)।

তবে ৪ ধরনের কর দাতা ছাড়া সবাইকে বাধ্যতামূলক ই রিটার্ন জমা দিতে হবে।

⭐ ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা।
⭐ শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা।
⭐ বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা।
⭐ মৃত কর দাতার পক্ষে আইনগত প্রতিনিধি।

🔥 ভূল রিটার্ণ জমা দেওয়ার ফল কী হতে পারে?

👉 জটিল অডিট
👉 বিশাল জরিমানা
👉 ভবিষ্যতের অনিশ্চিত বিপদ

✨ তাহলে কী করবেন আপনি?

✅ পেশাদার কর পরামর্শকের সহায়তা নিন
✅ ইনকাম, খরচ ও সম্পদের সঠিক হিসাব রাখুন
✅ সময়মতো ও নিয়ম মেনে রিটার্ন জমা দিন

যোগাযোগঃ
Income Tax Expert BD
📞 Phone : 01888319000

রিভাইস রিটার্ন এ্যাকটিভ হয়েছে। যারা রেগুলার রিটার্ন সাবমিট করার সময় ভুল করেছেন, তারা ধারা ১৮০ (৩) এর শর্ত  সাপেক্ষে ১৮০(...
29/11/2025

রিভাইস রিটার্ন এ্যাকটিভ হয়েছে। যারা রেগুলার রিটার্ন সাবমিট করার সময় ভুল করেছেন, তারা ধারা ১৮০ (৩) এর শর্ত সাপেক্ষে ১৮০(২) এর অধীনে রিভাইস রিটর্ন দিতে পারবেন।

প্রভিডেন্ড ফান্ড (জিপিএফ/সিপিএফ) : আয়কর রিটার্নে যেভাবে দেখাবেনআপনার প্রভিডেন্ড ফান্ডে প্রাপ্ত সুদ আপনার জন্য বেতন আয়। স...
18/10/2025

প্রভিডেন্ড ফান্ড (জিপিএফ/সিপিএফ) : আয়কর রিটার্নে যেভাবে দেখাবেন

আপনার প্রভিডেন্ড ফান্ডে প্রাপ্ত সুদ আপনার জন্য বেতন আয়। সরকারি চাকরিজীবীদের জন্য করমুক্ত আর বেসরকারি চাকরিজীবীদের জন্য করযোগ্য। উভয়ের জন্য আয়কর রিটার্নে জিপিএফ/সিপিএফ এর সুদ দেখাতে হবে।

আপনার জিপিএফ/সিপিএফ এর ব্যালেন্স আপনার জন্য সম্পদ। ৩০ জুনের সুদসহ আসল (ব্যালেন্স) আয়কর রিটার্নে সম্পদ হিসেবে দেখাবেন। যারা মনে করেন জিপিএফ এর টাকা হাতে পাইনি তাই দেখাতে হবে না তাদের ধারণা ভুল। এফডিআর এর সুদ অনেক সময় রিনিউ হয় তখন তা হাতে না পেলেও আয় এবং সম্পদ হিসেবে দেখাই। তেমনি ডিপিএস এর সুদ আয় হিসেবে ও ব্যালেন্স সম্পদ হিসেবে দেখাতে হয়। [অনেকে ডিপিএস এর সুদ প্রতিবছর আয় হিসেবে দেখায় না, একেবারে প্রাপ্তির সময় দেখায়, এতে আপনার ট্যাক্স বেশি আসে, বিষয়টি আমার অন্য লেখায় ব্যাখ্যা করা আছে ]।

এবার তাদের যুক্তি হলো এফডিআর করদাতার অধিকারে থাকে, যেকোন সময় ভাঙ্গাতে পারে তাই এফডিআর তার সম্পদ, পিএফ করদাতার অধিকারে থাকে না আনোয়ার পারভেজ তাই জিপিএফ/সিপিএফ সম্পদ নয়। এদের জন্য আমার ২টা কথা আছে। এক, আপনি শ্রম আইনের ২৯ ধারা পড়বেন। সেখানে বলা আছে চাকুরিজীবীর পিএফ এর টাকা যেকোন অবস্থায় ফেরৎ দিতে হবে, সেটা চাকুরিচুতি, ইস্তফা যেকোন কারণ হোক না কেন। কেউ চুরি করলেও তার পিএফ এর টাকা পাবে (যদিও প্রতিষ্ঠানের পাওনা থাকলে কেটে রাখবে)। দুই, ইরিটার্ন ফরম স্টাডি করেন। সেখানে ফাইন্যান্সিয়াল এসেটে পিএফ দেখানোর ঘর আছে। প্রতিষ্ঠানের নাম, পিএফ নং আর ব্যালেন্স দেখাবেন।

তাছাড়া পিএফ এর সুদ আয় হিসেবে দেখালে এবং ব্যালেন্স সম্পদ হিসেবে না দেখালে অযাচিতভাবে ক্যাশ ইন হ্যান্ড বৃদ্ধি পাবে। কেউ কেউ আছেন পিএফ এ করদাতার জমা পারিবারিক খরচ হিসেবে দেখান। এটিও ভুল। এই প্যারাতে উল্লিখিত দুটি ভুল যারা করেন তাদের বেসিক একাউন্টিং শিখতে হবে। আমার পক্ষে এি পোস্টে শিখানো সম্ভব না।

প্রাইভেট প্রতিষ্ঠানের অনেক এইচআর/একাউন্টস কর্মকর্তাগণ তাদের প্রতিষ্টানের কর্মকর্তাদের পিএফ স্টেটমেন্ট প্রদান করেন না। এদের হেদায়েতের জন্য দোয়া করি। সামনে আয়কর আইনে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক।

পরিশেষে, জিপিএফ/সিপিএফ এর সুদ আপনার আয়। জিপিএফ এ নিজ জমা ও সিপিএফ এ নিজ+ প্রতিষ্ঠানের জমা আপনার রেয়াতের জন্য বিনিয়োগ। জিপিএফ/সিপিএফ এর ৩০ জুনের সুদসহ ব্যালেন্স আপনার সম্পদ। জিপিএফ/সিপিএফ ফান্ড ভাঙ্গিয়ে প্রাপ্তি আপনার করমুক্ত আয়।

সরকারি বিভিন্ন সেবা নিতে হলে   এবং  িটার্ন সাবমিট করার প্রয়োজন পরে। ব্যস্ততার কারনে প্রায়ই ১ম রিটার্ন ভুলভাবে জমা প্রদান...
08/09/2025

সরকারি বিভিন্ন সেবা নিতে হলে এবং িটার্ন সাবমিট করার প্রয়োজন পরে। ব্যস্ততার কারনে প্রায়ই ১ম রিটার্ন ভুলভাবে জমা প্রদান করে থাকেন যাতে ভবিষ্যতে বিপদের আসঙ্কা থাকে। যদি ভবিষ্যতে জমি, বাড়ি, গাড়ি বা অন্যান্য সম্পদ গড়তে চান তাহলে ১ম বছরের রিটার্ন সাবমিট করার সময় দক্ষ মানুষের সহায়তা নিন যেটা আপনাকে ভবিষ্যতে বড় ধরনের ট্যাক্সের হাত থেকে বাচিয়ে দিবে। অনেকেই অদক্ষ ভাবে রিটার্ন সাবমিট করে ফলস্বরূপ পরবর্তীতে বড় ধরনের আর্থিক চাপে পড়ে যায়। আপনি চাইলে আস্থা রাখতে পারেন Income Tax Expert BD এর প্রতি। যোগাযোগ করতে পারেন আমাদের Whatsapp নম্বরে 01888-319000

মনে রাখবেন রিটার্ন সাবমিট করে দিতে অনেকেই পারবে কিন্তু ভবিষ্যৎ ট্যাক্স পরিকল্পনা করে দিতে কম মানুষই পারেন।

আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ এর উপ-ধারা ৭ অনুসারে, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমি, বিল্ডিং বা অ্য...
06/09/2025

আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ এর উপ-ধারা ৭ অনুসারে, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র (PSR) দাখিল করতে হবে।

আয়কর বিধিমালা, ২০২৪ এর বিধি ৭ এর উপ-বিধি ৪ অনুসারে, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার ভূমি, স্থাপনা, বাড়ি, ফ্লাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেস বিক্রয় বা হস্তান্তর বা বায়নামা বা আমমোক্তারনামা নিবন্ধনকালে দাতা ও গ্রহিতার রিটার্ন দাখিলের প্রমাণপত্র (Proof of Submission of Return- PSR) উপস্থাপন ব্যতিত দলিল রেজিস্ট্রি জন্য গ্রহণ করা যায় না।

২৯ মে, ২০২৪ তারিখের আয়কর বিধিমালায় বলা হয়েছিল, ১০ লক্ষাধীক টাকা মূল্যের সম্পত্তি হস্তান্তরে রিটার্ন দাখিলের প্রমাণক বা PSR বাধ্যতামূলক। কিন্তু ২৪ জুন, ২০২৫ তারিখের সংশোধিত পরিপত্রে বলা হয়, এসব এলাকার যে কোন মূল্যের দলিল রেজিস্ট্রিতে রিটার্ন দাখিলের প্রমাণক বা PSR জমা দিতে হবে।

আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ এর উপ-ধারা ২ অনুসারে, “রিটার্ন দাখিলের প্রমাণক” বলিতে বুঝাবে-
(ক) রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকার পত্র;
(খ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট; বা
(গ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন।

হস্তান্তর এর সংজ্ঞাঃ আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ এর উপ-ধারা ২(৯৩) এ 'হস্তান্তর' শব্দটির ব্যাখ্যা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, “হস্তান্তর” অর্থে মূলধনি পরিসম্পদের ক্ষেত্রে, বিক্রয়, বিনিময় বা ত্যাগ বা পরিসম্পদের কোনো স্বত্ব বিলোপিত হওয়া অন্তর্ভুক্ত হইবে, তবে নিম্নবর্ণিত বিষয়াদি ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:-
(ক) মূলধনি পরিসম্পদের হস্তান্তর যদি দানমূলে, উইলমূলে, অছিয়তমূলে বা অবাতিলযোগ্য কোনো ট্রাস্টমূলে সংঘটিত হয়;
(খ) কোম্পানির অবসায়নকালে শেয়ার হোল্ডারগণের নিকট যদি উহার পরিসম্পদ যেকোনো উপায়ে বিতরণ করা হয়; এবং
(গ) ফার্ম বা অন্যবিধ ব্যক্তিসংঘের বিলুপ্তির মুহূর্তে অথবা, হিন্দু অবিভক্ত পরিবার বিভক্তিকালে যদি কোনো মূলধনি পরিসম্পদের বিতরণ করা হয়।

আয়কর সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আস্থা রাখুন Income Tax Expert BD এর প্রতি। যোগাযোগ করুন নম্বরে 01888-319000

🚀📣 ব্যাক্তি আয়কর রিটার্ন সম্পর্কিত যে কোন সেবার জন্য এখনই যোগাযোগ করুন। 24/7 সাপোর্ট। সীমিত সার্ভিস ফি ! কাজ শেষে পেমেন্...
01/09/2025

🚀📣 ব্যাক্তি আয়কর রিটার্ন সম্পর্কিত যে কোন সেবার জন্য এখনই যোগাযোগ করুন। 24/7 সাপোর্ট।

সীমিত সার্ভিস ফি ! কাজ শেষে পেমেন্ট ! এক ঘন্টায় সার্টিফিকেট সরবরাহ !

অনলাইনে কোনো ডকুমেন্ট আপলোড করতে হয়না তাই হোয়াটস্যাপ বা মেসেন্জারে পিডিএফ বা পিকচার তুলে পাঠানোর সুবিধা !

ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন ২০২৫-২৬ দাখিল করুন ।
✅ সরকারি নির্দেশনা অনুযায়ী Online এ Tax রিটার্ন বাধ্যতামূলক
⏳ দেরি না করে এখনই ব্যবস্থা নিন!

📞 যোগাযোগ করুন: 01888-319 000
📩 ইনবক্স করলেই পাবেন সম্পূর্ণ সহযোগিতা।

💼 #আমরা_দিচ্ছি:
🔹 দ্রুত ও নির্ভুল রিটার্ন দাখিল
🔹 সঠিকভাবে কর নিরূপণ
🔹 TDS / AIT / Zero Tax Adjustment
🔹 সর্বোচ্চ কর ছাড় ও সুবিধা
🔹 সময় ও খরচ সাশ্রয়
🔹 অনলাইন Acknowledgement & Certificate
🔹 সীমিত প্রসেসিং খরচ বিশ্বস্ত ও নথিভুক্ত কর সহায়তায় আস্থা রাখুন আমাদের ওপর!
🔹100% প্রাইভেসি ও তথ্যের নিরাপত্তা

*** #এনবিআরের মতে, একজন করদাতার আয়, ব্যয়, সম্পদ বা দায়সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার নাগরিক ও আইনি দায়িত্ব। করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইনানুযায়ী করযোগ্য না হলে তাঁকে কোনো কর পরিশোধ করতে হবে না। তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই।***

#সঞ্চয়পত্র

“টিআইএন ধারীরা রিটার্ন না দিলে আয়, ব্যয়, সম্পদ তদন্তের নির্দেশ" এর মতো বিড়ম্বনা এড়াতে এবং ভবিষ্যতে নিশ্চিন্তে থাকতে Inc...
30/08/2025

“টিআইএন ধারীরা রিটার্ন না দিলে আয়, ব্যয়, সম্পদ তদন্তের নির্দেশ" এর মতো বিড়ম্বনা এড়াতে এবং ভবিষ্যতে নিশ্চিন্তে থাকতে Income Tax Expert BD এর দ্বারা পরামর্শ গ্রহণ করুন এবং সমগ্র বাংলাদেশের আয়কর রিটার্ন জমা দিন। এ যোগাযোগ করতে পারেন ০১৮৮৮৩১৯০০০ এই নম্বরে...

ফ্রিলান্সার ভাই-বোনেরা অনেক কষ্ট করে রেমিট্যান্স নিয়ে আসেন তবে অনেকেই ট্যাক্সের ভয়ে থাকেন তাই আয়কর/ইনকাম ট্যাক্স রিটার্ন...
29/08/2025

ফ্রিলান্সার ভাই-বোনেরা অনেক কষ্ট করে রেমিট্যান্স নিয়ে আসেন তবে অনেকেই ট্যাক্সের ভয়ে থাকেন তাই আয়কর/ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন না। আবার যারা জমা দিয়ে থাকেন তারা সুক্ষ্ম ভূল করে ফেলেন। যেটা পরবর্তীতে অনেক বড় ভুল হিসেবে দৃস্যমান হয়। আমার ট্যাক্স ক্যারিয়ারে সবথেকে বেশি ভুল করা ক্লাইন্ট পাই ফ্রিল্যান্সারদের ফাইলে। আপনারা যেরকম আপনাদের নির্দিষ্ট ফিল্ডে এক্সপার্ট ঠিক তেমনি আয়কর ফিল্ডেও অভিজ্ঞ লোক রয়েছে। তাদের কন্সাল্টেন্সি নিয়ে কাজ করুন। মনে রাখবেন আপনার আয়কর ফাইল ঠিকভাবে পরিকল্পনা করে না গুছিয়ে রাখলে পরবর্তীতে আপনারা যখন ফ্লাট, জমি, গাড়ি বাড়ি কিনতে যাবেন এবং দেখবেন আপনাদের ট্যাক্স ফাইলে টাকা নেই তখন আপনার লাখ লাখ টাকা দিয়ে সমস্যার সমাধান করতে হবে। এই বিড়ম্বনার থেকে বাচতে একজন আয়কর এক্সপার্টের সহায়তা নিন। যেকোনো প্রয়োজনে আস্থা রাখতে পারেন Income Tax Expert BD এর প্রতি। যোগাযোগ করতে পারেন নম্বরে।

#সঞ্চয়পত্র

একজন গৃহিণীর আয়করের হিসাব কেমন হতে পারে তার উদাহরণ          #সঞ্চয়পত্র
29/08/2025

একজন গৃহিণীর আয়করের হিসাব কেমন হতে পারে তার উদাহরণ

#সঞ্চয়পত্র

একজন নিবন্ধিত করদাতার টি.আই.এন. নিবন্ধন কিভাবে বাতিল করা যায় ?
27/08/2025

একজন নিবন্ধিত করদাতার টি.আই.এন. নিবন্ধন কিভাবে বাতিল করা যায় ?

Address

Fulbaria

Telephone

+8801818599330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax Expert BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category