19/09/2023
ব্যক্তিগত ব্যবহারের গাড়ির মালিকদের ক্ষেত্রে আয়কর আইনের বিধান ও করদাতাদের সতর্কতা :
-------------------------------------------------------------
বিদ্যমান আয়কর আইন অনুযায়ী কোন ব্যক্তির নিজের নামে অথবা যৌথ নামে একাধিক গাড়ি থাকলে সেই ক্ষেত্রে
(১) সারচার্জ,
(২) পরিবেশ সারচার্জ
(৩) অতিরিক্ত অগ্রিম আয়কর প্রদান করতে হয়।
অর্থ আইন ২০২৩ এর ৯ ধারায় বলা হয়েছে, ২য় তফসিল এর দ্বিতীয় ও তৃতীয় অংশের নির্ধারিত হার অনুযায়ী সারচার্জ ও পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে,
অর্থাৎ এ ক্ষেত্রে কোনো করদাতার আয়কর যদি ১০ লক্ষ টাকা হয় একাধিক গাড়ি থাকার কারণে
(১) দ্বিতীয় অংশের বিধান অনুযায়ী ১০% হারে ১ লক্ষ টাকা সারচার্জ
এবং
(২) তৃতীয় অংশের বিধান অনুযায়ী
১৫০০ সিসি গাড়ির জন্য ২৫,০০০ টাকা,
১৫০১-২০০০ গাড়ির জন্য ৫০,০০০
২০০১-২৫০০ গাড়ির জন্য ৭৫,০০০
২৫০২-৩০০০ গাড়ির জন্য ১,৫০,০০০
৩০০১-৩৫০০ গাড়ির জন্য ২,০০,০০০
৩৫০০ সিসির উর্ধ্বে গাড়ির জন্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা পরিবেশ সারচার্জ পরিশোধ করার বিধান আছে।
আবার
আয়কর আইন ২০২৩ এর ১৫৩ (২) অনুযায়ী অগ্রিম আয়কর পরিশোধ করার বিধান আছে
অর্থাৎ ১৫০০ সিসি গাড়ির জন্য ২৫,০০০,
১৫০১-২০০০ সিসি গাড়ির জন্য ৫০,০০০
২০০১-২৫০০ সিসি গাড়ির জন্য ৭৫,০০০
২৫০১-৩০০০ সিসি গাড়ির জন্য ১,২৫,০০০
৩০০১-৩৫০০ সিসি গাড়ির জন্য ১,৫০,০০০
৩৫০০ সিসির উর্ধ্বে গাড়ির জন্য ২ লক্ষ টাকা অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে।
কিন্তু একাধিক গাড়ি থাকার কারণে প্রতিটি গাড়ির জন্য ৫০% অতিরিক্ত হিসাবে
১৫০০ সিসি গাড়ির জন্য ১২,৫০০ টাকা
১৫০১-২০০০ সিসি গাড়ির জন্য ২৫০০০
২০০১-২৫০০ সিসি গাড়ির জন্য ৩৭,৫০০
২৫০১-৩০০০সিসি গাড়ির জন্য ৬২,৫০০
৩০০১-৩৫০০ সিসি গাড়ির জন্য ৭৫,০০০ অথ ৩৫০০ সিসির উর্ধ্বে গাড়ির জন্য ১ লক্ষ টাকা অতিরিক্ত অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে ।
অর্থ আইন ২০২৩ ও আয়কর আইন ২০২৩ অনুযায়ী কোনো করদাতার যদি ১০ লক্ষ টাকা প্রদেয় আয়কর হয় সেক্ষত্রে ১ লক্ষ টাকা সারচার্জ এবং ১টির অতিরিক্ত গাড়ির জন্য ১৫০০ সিসি গাড়ি ২৫ হাজার টাকা পরিবেশ সারচার্জ এবং ১২৫০০ টাকা অতিরিক্ত অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে। এখানে উল্লেখ্য যে কোনো বছরে করদাতার কোন আয় যদি না থাকেও পরিবেশ সারচার্জ এবং অতিরিক্ত আয়কর পরিশোধ করতে হবে।
করদাতাদের সতর্কতা :
-----------------------------
আমার পেশাগত কাজের ক্ষেত্রে লক্ষ্য করেছি, অনেক গাড়ির মালিক কর্মচারী দিয়ে অথবা তৃতীয় ব্যক্তি দিয়ে গাড়ির কাগজ পত্র হাল নাগাদ করে। এই ক্ষেত্রে অতিরিক্ত আয়কর ও পরিবেশ সারচার্জ ফাঁকির উদ্দেশ্যে নিজের টিন নাম্বার ব্যবহার না করে অন্যের টিন নাম্বারে আয়কর পরিশোধ করে, পরবর্তীতে আয়কর অফিস এ জটিলতায় পড়তে হয়। তাই নিম্ন লিখিত বিষয়ে সতর্কতা গ্রহন করতে অনুরোধ করছি ।
(১) গাড়ি বিক্রয়ের সাথে সাথে নাম পরিবর্তন করতে হবে। না হয় পরবর্তীতে আরেক টি গাড়ি ক্রয় করলে একই নামে বি আর টি এ তালিকায় দুটি গাড়ি দেখা যাবে। দুটো গাড়ি হিসেবে অগ্রিম আয়কর, সারচার্জ এবং পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে।
(২) পরিবেশ সারচার্জ ও সারচার্জ নিজ টিন নাম্বার অনুযায়ী পরিশোধ করা হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে।নিজের টিন নাম্বার ছাড়া অন্যের টিন নাম্বারে পরিশোধ করলে টিন নাম্বারে গাড়ির মালিকানা দেখাবে কিন্তু আয়কর অপরিশোধিত দেখাবে। পরবর্তীতে আয়কর অফিস বকেয়া আয়কর হিসেবে আদায় করবে।
(৩) অন্য মালিকের গাড়ির আয়কর নিজের টিন নাম্বারে দেওয়া হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে নিজের টিন নাম্বারে আয়কর পরিশোধ দেখা যাবে কিন্তু আয়কর রিটার্ন এ কোন গাড়ি না থাকার কারণে আয় কর অফিস গাড়ির মূল্য নির্ধারণ করে মূল্যকে আয় ধরে কর নির্ধারণ করবে।