Advocate Abu Lais Mahmud Lain,Feni

Advocate Abu Lais Mahmud Lain,Feni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Abu Lais Mahmud Lain,Feni, Abu Lais Mahmud Lain, Feni.

04/05/2024

আজ এই তিব্র গরমে আবু লায়েস মাহমুদ লেইনের তরুণদের উদ্যোগে এলাকা এবং তার আশপাশে জনসাধারণের জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করা হয়।

24/11/2022

পাড়ায় ব্রাজিলিয়ানদের উম্মাদনা শুরু হয়ে গিয়েছে, ২৫ তারিখ জয়ের মাধ্যমে উম্মাদনা দ্বিগুণ করতে প্রস্তুত ব্রাজিল সমর্থকরা।

Forca Brasil 🇧🇷

এই পাড়ায় ফুটবল বিশ্বকাপের স্মৃতি শুরু ২০০৬ সালের জিদানের অসাধারন পারফরম্যান্স ও ফাইনালে একটি লাল কার্ড আর কিছু মনে করতে ...
20/11/2022

এই পাড়ায় ফুটবল বিশ্বকাপের স্মৃতি শুরু ২০০৬ সালের জিদানের অসাধারন পারফরম্যান্স ও ফাইনালে একটি লাল কার্ড আর কিছু মনে করতে পারি না। ছিলাম হাফ প্যান্টে এতো পুরান কিছু মনে নেই। এরপর ২০১০ বিশ্বকাপ আয়োজক দেশ আফ্রিকা। শাকিরার ওয়াকা ওয়াকা আর K'Naan এর ওয়েভিং ফ্ল্যাগ যেমন সবার মুখে মুখে তেমনি আবু লাইস মাহমুদ লেনে বিল্ডিং ভিত্তিক পতাকা টাঙানোর প্রতিযোগিতা শুরু। কোন বিল্ডিং এ কত বেশী দেশের পতাকা থাকবে তার প্রতিযোগিতায় বেরিয়ে এলো নব্য কিছু ব্রাজিল এবং আর্জেন্টিনা ভক্ত। সেখান থেকেই শুরু বোধহয় নতুন উন্মাদনার। ২০১০ গেলো, ২০১৪ বিশ্বকাপ আসলো আবারো নতুন পাগলামি শুরু। পতাকার সাথে সবার শরীরে এবার প্রিয় মেসি এবং নেইমারের নামের জার্সি ও যুক্ত হলো। ব্রাজিল তো বিদায় নিলো কিন্তু আর্জেন্টিনা চলে গেলো ফাইনালে। পুরাই মাথানষ্ট অবস্থা! ফাইনাল সবাই একসাথে দেখা হবে প্রজেক্টরে। রমজান মাস, মধ্যরাতে খেলা তবুও ব্যবস্থা হয়ে গেলো। সবাই মিলে দেখলাম ফাইনাল কিন্তু প্রিয় দল কাপ নিয়ে আসতে পারলো না। সেই কি দুঃখ! কি কান্না! সেহরীটাও আর খাওয়া হয় নাই।
আবু লাইস মাহমুদ লেনের বিশ্বকাপ মুহুর্ত পুরাই একটা আবেগ। এরপর বিশ্বকাপ আরো হয়েছে, সামনে আরো হবে। এই আবেগ আবার কারা এনে দিবে?
📷 Prantik Hossain

আমাদের নববর্ষ!
14/04/2022

আমাদের নববর্ষ!

May this Ramadan be prosperous for all of us, bringing us good health and happiness🤲-Advocate Abu Lais Mahmud Lain Famil...
02/04/2022

May this Ramadan be prosperous for all of us, bringing us good health and happiness🤲

-Advocate Abu Lais Mahmud Lain Family

আজ ফাইনাল খেলায় বিজয়ী :- নূরু এবং সাদিরানর্সআপ :- রবিন এবং প্রবীণদুই দলকেই অভিনন্দন। আশা করি সামনে এমন আরও টুর্নামেন্ট হ...
26/01/2022

আজ ফাইনাল খেলায়
বিজয়ী :- নূরু এবং সাদি
রানর্সআপ :- রবিন এবং প্রবীণ
দুই দলকেই অভিনন্দন।
আশা করি সামনে এমন আরও টুর্নামেন্ট হবে ইনশাআল্লাহ।

দীর্ঘ কয়েক বছর পর, আজ হতে শুরু হতে যাচ্ছ আবু লায়েস মাহমুদ লেইন "ব্যাডমিন্টন" টুর্নামেন্ট, উক্ত টুর্নামেন্টে যে সকল দল অং...
23/01/2022

দীর্ঘ কয়েক বছর পর, আজ হতে শুরু হতে যাচ্ছ আবু লায়েস মাহমুদ লেইন "ব্যাডমিন্টন" টুর্নামেন্ট, উক্ত টুর্নামেন্টে যে সকল দল অংশগ্রহণ করছে তাদের সকলের জন্য রইল শুভকামনা।
Fardin Pulak কে অসংখ্য ধন্যবাদ আয়োজনটি করার জন্য।
টুর্নামেন্টকে প্রাণবন্ত করতে সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

Eid Mubarak 🌹
14/05/2021

Eid Mubarak 🌹

আমাদের নববর্ষ!এখন থেকে ছয়-সাত বছর আগের নববর্ষের দিনগুলো ছিলো আমাদের পাড়ার উৎসব।আবার আমাদের বছরের তৃতীয় ঈদ ও বলা যায়।কয়েক...
14/04/2021

আমাদের নববর্ষ!

এখন থেকে ছয়-সাত বছর আগের নববর্ষের দিনগুলো ছিলো আমাদের পাড়ার উৎসব।আবার আমাদের বছরের তৃতীয় ঈদ ও বলা যায়।কয়েকদিন আগে থেকে প্রস্তুতি চলতো এই দিন আয়োজনের।পাড়ার প্রতিটি বাসায় গিয়ে চাঁদা তোলা হতো।আগের দিন থেকে চলতো রাস্তায় আলপনা করার কাজ।রঙ্গিন পোস্টার বানায়ে দেয়ালে টাঙানো হতো।

ছোট-বড় মিলায়ে আমরা অনেকজনের দল,অনেকগুলো কাজ ভাগ করে নিতাম সবার মধ্যে।একদল ব্যস্ত পাড়ায় আলোকসজ্জার কাজে,কেউবা নারিকেল গাছের পাতা দিয়ে গেইট বানানোর কাজে।অন্যদল যেতো পরদিনের জন্যে ইলিশ মাছ কিনতে।

নববর্ষের দিন ভোরবেলা থেকে কাজ শুরু হতো আবার।কারো বাসায় বানানো হতো পান্তা ভাত,কেউ ইলিশ মাছ ভাঁজা,কেউ চ্যাপা শুঁটকির ভর্তা বানায়ে দিতো।একটা জায়গায় সবাই একসাথে বসে খেতাম।

সময়ের কারণে আজ আমরা একজন একজায়গায়।কিন্তু এখনও নববর্ষের দিন আসলে হারিয়ে যাই সেই দিনগুলোতে।কৈশোরের ওইদিনগুলোতে শিখেছিলাম কিভাবে একসাথে কাজ করতে হয়।সময় আপন নিয়মে ছুটে চলছে,কিন্তু কখনো কখনো অতীতের কিছু সুখস্মৃতি এসে থমকে দিতে চায় বর্তমান।

পাড়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! ❤️

ছয়টি দলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে আজ সম্পন্ন হয়েছে আমাদের "বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট"।শিরোপা নির্ধারণী ম...
16/12/2020

ছয়টি দলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে আজ সম্পন্ন হয়েছে আমাদের "বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট"।

শিরোপা নির্ধারণী ম্যাচে মেহরাজ-পুনমের দল,ইমন-ইস্তিয়াক জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

আয়োজক কমিটির পক্ষ হতে অভিনন্দন জানাই অংশগ্রহণকারী প্রতিটি দলকে।আশা করি আপনাদের অনুপ্রেরণায় আমরা ভবিষ্যতে আরো বড় আয়োজন করতে সক্ষম হবো।

সকলকে আবারো বিজয়ের শুভেচ্ছা 🌹

সকলকে বিজয়ের শুভেচ্ছা!  🌹
16/12/2020

সকলকে বিজয়ের শুভেচ্ছা! 🌹

বিজয় দিবস উপলক্ষে আগামীকাল আমরা একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি।যারা টুর্নামেন্টের দল দিতে ইচ্ছুক,আজকের...
15/12/2020

বিজয় দিবস উপলক্ষে আগামীকাল আমরা একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি।

যারা টুর্নামেন্টের দল দিতে ইচ্ছুক,আজকের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

যোগাযোগঃ

-আকিব (01839-659947)
-ফাইয়াজ (01855-587844)
-সাকিব (01788-370887)

Address

Abu Lais Mahmud Lain
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Abu Lais Mahmud Lain,Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share