Better Call Saykat

Better Call Saykat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Better Call Saykat, Legal Service, dhaka, Faridpur.

28/02/2026

1️⃣ Accused (অ্যাকিউজড) = আসামি
2️⃣ Suspect (সাসপেক্ট) = সন্দেহভাজন
3️⃣ Criminal (ক্রিমিনাল) = অপরাধী
4️⃣ Offender (অফেন্ডার) = দোষী ব্যক্তি
5️⃣ Prisoner (প্রিজনার) = বন্দি
6️⃣ Inmate (ইনমেট) = কারাবন্দি
7️⃣ Detainee (ডিটেইনি) = আটক ব্যক্তি
8️⃣ Convict (কনভিক্ট) = দণ্ডপ্রাপ্ত আসামি
9️⃣ Undertrial (আন্ডার ট্রায়াল) = বিচারাধীন আসামি
🔟 Fugitive (ফিউজিটিভ) = পলাতক আসামি
11️⃣ Arrest (এরেস্ট) = গ্রেপ্তার
12️⃣ Arrest warrant (এরেস্ট ওয়ারেন্ট) = গ্রেপ্তারি পরোয়ানা
13️⃣ Custody (কাস্টডি) = হেফাজত
14️⃣ Police custody (পুলিশ কাস্টডি) = পুলিশ হেফাজত
15️⃣ Jail custody (জেল কাস্টডি) = জেল হেফাজত
16️⃣ Detention (ডিটেনশন) = আটক
17️⃣ Interrogation (ইন্টারোগেশন) = জিজ্ঞাসাবাদ
18️⃣ Charge (চার্জ) = অভিযোগ
19️⃣ Charge sheet (চার্জ শিট) = অভিযোগপত্র
20️⃣ FIR (এফআইআর) = প্রাথমিক মামলা
21️⃣ Case (কেস) = মামলা
22️⃣ Criminal case (ক্রিমিনাল কেস) = ফৌজদারি মামলা
23️⃣ Evidence (এভিডেন্স) = প্রমাণ
24️⃣ Witness (উইটনেস) = সাক্ষী
25️⃣ Statement (স্টেটমেন্ট) = জবানবন্দি
26️⃣ Confession (কনফেশন) = স্বীকারোক্তি
27️⃣ Crime (ক্রাইম) = অপরাধ
28️⃣ Offence (অফেন্স) = আইন লঙ্ঘন
29️⃣ Investigation (ইনভেস্টিগেশন) = তদন্ত
30️⃣ Inquiry (ইনকোয়ারি) = অনুসন্ধান
31️⃣ Court (কোর্ট) = আদালত
32️⃣ Judge (জাজ) = বিচারক
33️⃣ Magistrate (ম্যাজিস্ট্রেট) = ম্যাজিস্ট্রেট
34️⃣ Verdict (ভারডিক্ট) = রায়
35️⃣ Sentence (সেন্টেন্স) = শাস্তি
36️⃣ Punishment (পানিশমেন্ট) = দণ্ড
37️⃣ Imprisonment (ইমপ্রিজনমেন্ট) = কারাদণ্ড
38️⃣ Life sentence (লাইফ সেন্টেন্স) = যাবজ্জীবন কারাদণ্ড
39️⃣ Death penalty (ডেথ পেনাল্টি) = মৃত্যুদণ্ড
40️⃣ Fine (ফাইন) = জরিমানা
41️⃣ Bail (বেইল) = জামিন
42️⃣ Bail petition (বেইল পিটিশন) = জামিন আবেদন
43️⃣ Bail granted (বেইল গ্র্যান্টেড) = জামিন মঞ্জুর
44️⃣ Bail rejected (বেইল রিজেক্টেড) = জামিন বাতিল
45️⃣ Remand (রিমান্ড) = রিমান্ড
46️⃣ Judicial remand (জুডিশিয়াল রিমান্ড) = বিচারিক রিমান্ড
47️⃣ Hearing (হিয়ারিং) = শুনানি
48️⃣ Trial (ট্রায়াল) = বিচার
49️⃣ Appeal (অ্যাপিল) = আপিল
50️⃣ Acquittal (অ্যাকুইটাল) = খালাস
51️⃣ Jail (জেল) = জেল
52️⃣ Prison (প্রিজন) = কারাগার
53️⃣ Central jail (সেন্ট্রাল জেল) = কেন্দ্রীয় কারাগার
54️⃣ District jail (ডিস্ট্রিক্ট জেল) = জেলা কারাগার
55️⃣ Cell (সেল) = কক্ষ
56️⃣ Prison cell (প্রিজন সেল) = কারাকক্ষ
57️⃣ Solitary confinement (সলিটারি কনফাইনমেন্ট) = একক বন্দিত্ব
58️⃣ Barrack (ব্যারাক) = বন্দিশালা
59️⃣ Lock-up (লকআপ) = থানা হাজত
60️⃣ Guard (গার্ড) = প্রহরী
61️⃣ Jailor (জেইলার) = কারাধ্যক্ষ
62️⃣ Warder (ওয়ার্ডার) = কারারক্ষী
63️⃣ Handcuffs (হ্যান্ডকাফস) = হাতকড়া
64️⃣ Chains (চেইনস) = শিকল
65️⃣ Search (সার্চ) = তল্লাশি
66️⃣ Seizure (সিজার) = জব্দ
67️⃣ Contraband (কনট্রাব্যান্ড) = নিষিদ্ধ দ্রব্য
68️⃣ Escape (এস্কেপ) = পালানো
69️⃣ Jailbreak (জেলব্রেক) = কারাগার থেকে পালানো
70️⃣ Riot (রায়ট) = দাঙ্গা
71️⃣ Prison reform (প্রিজন রিফর্ম) = কারাগার সংস্কার
72️⃣ Parole (প্যারোল) = শর্তসাপেক্ষ মুক্তি
73️⃣ Probation (প্রোবেশন) = পর্যবেক্ষণাধীন মুক্তি
74️⃣ Release (রিলিজ) = মুক্তি
75️⃣ Early release (আর্লি রিলিজ) = আগাম মুক্তি
76️⃣ Transfer (ট্রান্সফার) = স্থানান্তর
77️⃣ Prison van (প্রিজন ভ্যান) = কয়েদি বহন গাড়ি
78️⃣ Court order (কোর্ট অর্ডার) = আদালতের আদেশ
79️⃣ Legal aid (লিগ্যাল এইড) = আইনগত সহায়তা
80️⃣ Defense lawyer (ডিফেন্স লইয়ার) = আসামিপক্ষের আইনজীবী
81️⃣ Public prosecutor (পাবলিক প্রসিকিউটর) = রাষ্ট্রপক্ষের আইনজীবী
82️⃣ Law enforcement (ল এনফোর্সমেন্ট) = আইন প্রয়োগকারী সংস্থা
83️⃣ Police station (পুলিশ স্টেশন) = থানা
84️⃣ Investigation officer (ইনভেস্টিগেশন অফিসার) = তদন্ত কর্মকর্তা
85️⃣ Charge framed (চার্জ ফ্রেমড) = অভিযোগ গঠন
86️⃣ Guilty (গিল্টি) = দোষী
87️⃣ Not guilty (নট গিল্টি) = নির্দোষ
88️⃣ Criminal record (ক্রিমিনাল রেকর্ড) = অপরাধের ইতিহাস
89️⃣ Prison term (প্রিজন টার্ম) = কারাভোগের সময়
90️⃣ Detention center (ডিটেনশন সেন্টার) = আটক কেন্দ্র
91️⃣ Juvenile (জুভেনাইল) = কিশোর অপরাধী
92️⃣ Juvenile jail (জুভেনাইল জেল) = কিশোর সংশোধনাগার
93️⃣ Correctional facility (কারেকশনাল ফ্যাসিলিটি) = সংশোধনাগার
94️⃣ Rehabilitation (রিহ্যাবিলিটেশন) = পুনর্বাসন
95️⃣ Prison rule (প্রিজন রুল) = কারা বিধি
96️⃣ Prisoner rights (প্রিজনার রাইটস) = বন্দির অধিকার
97️⃣ Human rights (হিউম্যান রাইটস) = মানবাধিকার
98️⃣ Custodial death (কাস্টডিয়াল ডেথ) = হেফাজতে মৃত্যু
99️⃣ Illegal detention (ইলিগ্যাল ডিটেনশন) = অবৈধ আটক
🔟0️⃣ Justice (জাস্টিস) = ন্যায়বিচার

05/05/2024

জমি ক্রয়ের পূর্বে ক্রেতাকে যে সকল বিষয়গুলো লক্ষ্য রাখতে হবেঃ

১। ভূমির মালিকানা ও দখল সম্পর্কে নিশ্চিত হতে হবে।

২। বিক্রেতার SA ও BS রেকর্ডীয় মালিকের স্বত্ব আছে কিনা যাচাই করতে হবে।

৩। রেকর্ডে একাধিক নাম থাকলে বিক্রেতা অংশ মোতাবেক উক্ত জমি পায় কিনা যাচাই করতে হবে।

৪। বিক্রেতা খরিদ সূত্রে মালিক হয়ে থাকলে তার নামে বিক্রিত ভূমি নামজারী ও জমা খারিজ হয়েছে কিনা। বিক্রেতা যার কাছ থেকে খরিদ করেছিলেন সেই দলিল, তার বায়া দলিল, রেকর্ডের নাম পর্যন্ত মালিকানা তা যাচাই করে দেখতে হবে।

৫। বিক্রেতার দেখানো খতিয়ান/পর্চা, দলিল, বায়া দলিল সংশ্লিষ্ট কাগজপত্র ভূমি অফিসে রক্ষিত রেকর্ডপত্রের সাথে মিল আছে কিনা ভূমি অফিসে গিয়ে যাচাই করতে হবে।

৬। বিক্রেতা ওয়ারিশ সূত্রে জমির মালিক হলে রেজিস্ট্রিকৃত আপোষ বন্টননামা দলিল আছে কিনা যাচাই করতে হবে।

৭। বিক্রেতা হাল নাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধ করছেন কিনা? ভূমি উন্নয়ন কর পরিশোধ করা থাকলে দাখিলা যাচাই করতে হবে।

৮। পিতার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভূমি ক্রয়ের ক্ষেত্রে বিক্রিত জমিতে অন্য ওয়ারিশগন প্রাপ্ত কিনা এবং দখল আছে কিনা যাচাই করে দেখতে হবে।

৯। বিক্রিত জমি বিক্রেতার দখলে আছে কিনা সরেজমিনে যাচাই করে দেখতে হবে।

১০। বড় ধরনের প্লটে জমি বিক্রি করলে বিক্রিত জমি কোন অংশে চৌহদ্দি উল্লেখ পূর্বক বিক্রিত জমি দখল চিহ্নিত করতে হবে।

১১। বিক্রিত জমিতে কোন সরকারি স্বার্থ জড়িত আছে কিনা যাচাই করতে হবে। যেমন-খাস, অর্পিত, পরিত্যক্ত, কোর্ট অফ ওয়ার্ড, ২৫ বিঘা, সিলিং বহির্ভূত, ওয়াকফ, দেবোত্তর অধিগ্রহণকৃত, কিনা ব্যাংক কর্তৃক ঋণ লওয়া আছে কিনা, বন্ধক দেওয়া আছে কিনা, সার্টিফিকেট মামলা, দেওয়ানী মামলা আছে কিনা ইত্যাদি যাচাই করতে হবে।

১২। বিক্রিত জমিতে যাতায়াতের কোন সরকারি বেসরকারি রাস্তা আছে কিনা যাচাই করতে হবে।

১৩। বিক্রিত জমি বিক্রির জন্য অন্য কাউকে আমমোক্তার বা এ্যাটর্নী নিয়োগ করা আছে কিনা যাচাই করতে হবে।

১৪। বিক্রিত জমি প্রতিবেশীদের সাথে বিরোধ আছে কিনা যাচাই করতে হবে।

১৫। বিক্রিত জমি বিক্রেতা ইতিপূর্বে অন্য কাহারো নিকট বিক্রি করেছেন কিনা যাচাই করতে হবে।

১৬। বিক্রিত দাগের ভূমি সংশ্লিষ্ট মৌজা ম্যাপের সাথে সরেজমিন সঠিক আছে কিনা যাচাই করতে হবে।

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
01/05/2024

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

24/02/2024

অপরাধতত্ব মতবাদের একজন প্রবক্তা এনরিকো ফেরির মতে অপরাধীদের প্রধান (০৫) পাঁচটি শ্রেণী -

১. জন্মগত অপরাধী (Born criminals);
২. সাময়িক অপরাধী (Occasional criminals);
৩. আবেগপ্রবণ অপরাধী (Passionate criminals);
৪. কুপমন্ডুক অপরাধী (Insane criminals) এবং
৫. অভ্যাসগত অপরাধী (Habitual criminals)

13/01/2024

শব্দার্থগুলো জানা খুবই জরুরি।
1) Abatement of suit (মোকদ্দমা বাতিল)
2) Abetment (অপসহায়তা)
3) Abduction (জোরপূর্বক অপহরণ)
4) Accomplice (দুষ্কর্মের সহচর)
5) Acquittal (খালাশ)
6) Actionable claim (নালিশযোগ্য দাবী)
7) Actus reus (দোষাবহ কার্য)
8 Ad-Interim Injunction (অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা)
9) Admission (স্বীকৃতি)
10) Ad-Valorem (মুল্যানুপাতিক)
11) Adverse Possession ( বিরুদ্ধ দখল)
12) Anticipatory bail (আগাম জামিন)
13) Arbitration ( সালিস)
14) Assault (আক্রমণ)
15) Audi alterem partem (অপরপক্ষকে শোনা)
16) Bail (জামিন)
17) Burden of proof ( প্রমানের ভার)
18) CR Case/Complaint registered case (সি আর মামলা)
19) Cancellation of instrument( দলিল বাতিল)
20) Cheating (প্রতারণা)
21) Cognizable offense (আমলযোগ্য অপরাধ)
22) Cognizance (অপরাধ আমলে নেওয়া)
23) Common intention (সাধারণ অভিপ্রায়)
24) Complaint (নালিশ)
25) Conclusive proof (চূড়ান্ত প্রমাণ)
26) Confession (দোষস্বীকারোক্তি বা স্বীকারোক্তি)
27) Criminal breach of trust (অপরাধমুলক বিশ্বাসভঙ্গ)
28) Criminal conspiracy (অপরাধমুলক ষড়যন্ত্র)
29) Criminal force (অপরাধমূলক বলপ্রয়োগ
30) Criminal trespass (অপরাধমূলক অনধিকার প্রবেশ)
31) Cross claim (পাল্টা দাবী)
32) Cross examination (জেরা)
33) Declaratory decree (ঘোষণামূলক ডিক্রি)
34) Dacoity (ডাকাতি)
35) Decree holder (ডিক্রিদার)
36) Defamation (মানহানি)
37) Defense witness (সাফাই সাক্ষ্য)
38) Discharge (অব্যহতি)
39) Discretionary power (বিবেচনামুলক ক্ষমতা)
40) Dismissal of suit (মোকদ্দমা খারিজ)
41) Documentary evidence ( দালিলিক সাক্ষ্য)
42) Double jeopardy (দোবারা সাজা)
43) Dumb witness (বোবা সাক্ষ্য)
44) Dying declaration ( মৃত্যুকালীন ঘোষণা)
45) Easement (ব্যবহার স্বত্ব)
46) Estoppel (প্রতিবন্ধক বা স্ব-কার্যজনিত বাধা)
47) Exparte decree ( একতরফা ডিক্রি)
48) Expert opinion (বিশেষজ্ঞ মতামত)
49) Extortion (বলপুর্বক আদায়)
50) Extra judicial confession (বিচার বহির্ভূত দোষ স্বীকার)
51) Fabricating false evidence ( মিথ্যা সাক্ষ্য সৃষ্টি)
52) Final decree (চূড়ান্ত ডিক্রী)
53) FIR/First Information Report (প্রাথমিক তথ্য বিবরণী)
54) Fixed court fee (নির্ধারিত কোর্ট ফি)
55) Forgery (জালিয়াতি)
56) Fraud (প্রতারণা)
57) Fugitive Accused ( ফেরারি আসামী)
58) Further Investigation (অধিকতর তদন্ত)
59) G.D/General Dairy ( সাধারণ ডায়েরি)
60) G.R Case/ General Registered case ( জি. আর মামলা)
61) Giving false evidence (মিথ্যা সাক্ষ্য প্রদান)
62) Hearsay evidence ( শ্রুত সাক্ষ্য)
63) Hostile witness (বৈরী সাক্ষ্য)
64) Hurt (জখম)
65) Inherent power of the court (আদালতের অনতর্নিহিত ক্ষমতা)
66) Injunction (নিষেধাজ্ঞা)
67) Inquest Report (সুরতহাল প্রতিবেদন)
68) Inquiry (অনুসন্ধান)
69) Investigation (তদন্ত)
70) Judgment debtor (দায়িক)
71) Judgement in Personam (ব্যক্তিপ্রভাবি রায়)
72) Judgement in rem (বস্তুর বিরুদ্ধে রায়)
73) Judicial confession (বিচারিক দোষস্বীকারোক্তি)
74) Judicial notice (জুডিশিয়াল নোটিশ)
75) Judicial Review (বিচার বিভাগীয় পুনর্বিবেচনা)
76) Jurisdiction (আদালতের এখতিয়ার)
77) Leading questions (ইঙ্গিতবাহি প্রশ্ন)
78) Lease (ইজারা)
79) Legal disability (বৈধ অপারগতা/আইনগত অক্ষমতা)
80) Legal representative (বৈধ প্রতিনিধি/আইনানুগ প্রতিনিধি)
81) Lex fori (স্থানীয় আদালতের আইন)
82) Life Imprisonment (যাবজ্জীবন কারাদণ্ড)
83) Local Investigation (স্থানীয় তদন্ত)
84) Locus standi (মামলা করার অধিকার)
85) Mandatory Injunction (বাধ্যতামূলক নিষেধাজ্ঞা)
86) Martial Law (সামরিক আইন)
87) May presume (অনুমান করতে পারে)
88) Mediation (সালিস)
89) Mens Rea (অপরাধি মন)
90) Mens profits (অন্তরবর্তিকালিন মুনাফা)
91) Minor (নাবালক)
92) Mischief (ক্ষতি/অনিষ্ট সাধন)
93) Misrepresentation ( মিথ্যা বর্ণনা)
94) Non-Cognizable offense (আমল অযোগ্য অপরাধ)
95) Ordinance (অধ্যাদেশ)
96) Parole (প্যারোল- কোন কয়েদিকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া)
97) Pauper suit (নিঃস্ব ব্যক্তির মোকদ্দমা)
98) Perpetual Injunction (চিরস্থায়ি নিষেধাজ্ঞা)
99) Plaint (আরজি)
100) Pleadings (প্লিডিংস- আরজি বা লিখিত জবাব)
101) Police dairy (তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ হয়)
102) Police report (পুলিশ প্রতিবেদন)
103) Post mortem (ময়না তদন্ত)
104) Preamble (প্রস্থাবনা)
105) Precedent (নজির)
106) Pre-emption (অগ্রক্রয়)
107) Preliminary decree (প্রাথমিক ডিক্রী)
108) Presumption (অনুমান)
109) Preventive detention (নিবর্তনমূলক আটক)
110) Preventive relief (প্রতিরোধমূলক প্রতিকার)
111) Primary evidence (প্রাথমিক সাক্ষ্য)
112) Private defense (ব্যক্তিগত প্রতিরক্ষা)
113) Private document( বেসরকারি দলিল)
114) Public document (সরকারি দলিল)
115) Procedural law (পদ্ধতিগত আইন)
116) Punitive detention ( শাস্তিমূলক আটক)
117) Quasi contract (প্রায় চুক্তি বা উপচুক্তি)
118) Receiver (রিসিভার)
119) Reconciliation (মীমাংসা)
120) Record of rights (খতিয়ান)
121) Rectification of instrument (দলিল সংশোধন)
122) Rescission of contract (চুক্তি রদ)
123) Re-examination (পুনঃজবানবন্দী)
124) Representative suit (প্রতিনিধিত্বমূলক মামলা)
125) Res-judicata (দোবারা দোষ)
126) Res-subjudice (রেস-সাব জুডিস/ আদালতে বিচারাধিন মোকদ্দমা)
127) Restitution (প্রত্যর্পণ)
128) Return of plaint (আরজি ফেরত)
129) Riot (দাঙ্গা)
130) Robbery (দস্যুতা)
131) Search warrant (তল্লাশি পরোয়ানা)
132) Secondary evidence (মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য)
133) Seizer list (জব্দ তালিকা)
134) Separation of power (ক্ষমতা পৃথকীকরণ)
135) Setoff (পারস্পারিক দায় শোধ)
136) Shall presume (অনুমান করবে)
137) Specific relief (সুনির্দিষ্ট প্রতিকার)
138) Stolen property (চোরাই মাল)
139) Substantive law (তত্ত্বগত আইন)
140) Suit (মোকদ্দমা)
141) Suit of civil nature (দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা)
142) Summary trial (সংক্ষিপ্ত বিচার)
143) Summons (সমন)
144) Supplementary charge sheet (সম্পুরক চার্জশিট)
145) Temporary Injunction (অস্থায়ী নিষেধাজ্ঞা)
146) Theft (চুরি)
147) Trial in absentia (আসামির অনুপস্থিতিতে মামলা)
148) U.D Case/Unnatural death case (অপমৃত্যু মামলা)
149) Unenforceable contract (অবলবৎযোগ্য চুক্তি)
150) Unlawful assembly (বেআইনি সমাবেশ)
151) Void contract (বাতিল চুক্তি)
152) Voidable Contract (বাতিলযোগ্য চুক্তি)
153) Writ (রিট- আদালত কতৃক ঘোষিত আদেশ)
154) Writ of Habeas Corpus (বন্দী হাজির রিট)
155) Writ of Mandamus (হুকুমজারি রিট)
156) Writ of Certiorari (উৎপ্রেশন রিট)
157) Writ of prohibition (প্রতিষেধক বা নিষেধাজ্ঞামূলক রিট)
158) Writ of Quo Warranto (কারণ দর্শাও রিট)
159) Written Statement (লিখিত জবাব)
160) Wrongful restrain (অবৈধ বাধা)

29/09/2023

#যাবজ্জীবন #দ্বীপান্তর

যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ ব্যাখ্যা :

এক. বাংলাদেশে অপরাধের বিচার-সংক্রান্ত প্রধান দুটি আইন দণ্ডবিধি, ১৮৬০ ও ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮। দণ্ডবিধির ৫৩ ধারা অনুযায়ী শাস্তি বলতে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্তকরণকে বোঝায়। কিন্তু ১৮৬০ সালের মূল দণ্ডবিধিতে যাবজ্জীবন কারাদণ্ড বলে কোনো শাস্তি ছিল না। সেখানে দ্বীপান্তর নামক একটি শাস্তি ছিল। দ্বীপান্তর শাস্তিটি ১৯৮৫ সালে এক অধ্যাদেশের মাধ্যমে দণ্ডবিধি সংশোধন করে যাবজ্জীবন কারাদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। একই সঙ্গে দণ্ডবিধিতে ৫৩ক ধারা যুক্ত করে বলা হয়, সর্বক্ষেত্রে যাবজ্জীবন দ্বীপান্তর বলতে যাবজ্জীবন কারাদণ্ড বোঝাবে।
উল্লেখ্য, ইংল্যান্ডে সর্বপ্রথম ১৭১৮ সালে দ্বীপান্তর আইন পাস করে দ্বীপান্তরকে শাস্তির একটি ধরন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সে সময় কয়েদিদের দ্বীপান্তরে আমেরিকায় পাঠানো হতো। ১৭৭৬ সালে #আমেরিকা স্বাধীনতা অর্জন করায় কয়েদিদের #অস্ট্রেলিয়ায় পাঠানো শুরু হলে #ইংল্যান্ড দ্বিতীয় দ্বীপান্তর আইন ১৭৮৪ সালে পাস করে। ১৮৬০ সালে দণ্ডবিধিতে দ্বীপান্তর অন্তর্ভুক্ত করার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বীপান্তর শাস্তিটি ভারতীয় উপমহাদেশে প্রয়োগ করত। লর্ড কর্নওয়ালিশ সর্বপ্রথম ১৭৮৭ সালে ভারতীয় কয়েদিদের একটি ব্যাচ দক্ষিণ-পশ্চিম সুমাত্রার বেনকুলেনে প্রেরণ করেন। পরবর্তীকালে #আন্দামান-নিকোবরসহ আরও অনেক দ্বীপে কয়েদিদের পাঠানো হতো। যাবজ্জীবন দ্বীপান্তর, ১৪ বছরের জন্য দ্বীপান্তর আর সাত বছরের জন্য দ্বীপান্তর- এই তিন ধরনের দ্বীপান্তর শাস্তি হিসেবে প্রয়োগ করা হতো। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদিদের কখনোই এসব দ্বীপ থেকে ফিরিয়ে আনা হতো না। সেই যাবজ্জীবন দ্বীপান্তরকে ১৯৮৫ সালে যাবজ্জীবন কারাদণ্ড দ্বারা প্রতিস্থাপন করা হয়।

দুই. দণ্ডবিধিতে ৫৩ ধারায় যে পাঁচ ধরনের শাস্তির কথা বলা আছে যাবজ্জীবন কারাদণ্ড ও কারাদণ্ড তাদের মধ্যে দুটি। এটি খেয়াল করা জরুরি যে, যাবজ্জীবন কারাদণ্ড ও কারাদণ্ড পরস্পর আলাদা ও স্বাধীন দুটি শাস্তির ধরন। কারাদণ্ড অর্থ যে কোনো মেয়াদে কারাদণ্ড। তা সে একদিন হোক বা ৩০ বছর। যাবজ্জীবন কারাদণ্ড দ্বারা যদি নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ডকেই বোঝানো হতো তাহলে তা কারাদণ্ড দ্বারাই বোঝানো যেত। এ জন্য যাবজ্জীবন কারাদণ্ডকে নতুন একটি শাস্তি হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়োজন ছিল না।

তিন. ভুল করে যারা যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছরে নির্দিষ্ট করেন, তাদের যুক্তি দণ্ডবিধির ৫৭ ধারা ও জেলকোডের ৭৫১(চ) বিধি। দণ্ডবিধির ৫৭ ধারায় বলা হয়েছে যে, গণনার জন্য যাবজ্জীবন কারাদণ্ড অর্থ ৩০ বছর কারাদণ্ড। অর্থাৎ কেবল হিসাবের ক্ষেত্রেই যাবজ্জীবন কারাদণ্ডকে ৩০ বছর ধরে গণনা করতে হবে। উদাহরণস্বরূপ, দণ্ডবিধির ৫১১ ধারায় বলা হয়েছে, কোনো অপরাধ সংঘটনের জন্য যে শাস্তি, অপরাধটি সংঘটনের চেষ্টা করলে শাস্তি হবে অপরাধটি সংঘটনের শাস্তির অর্ধেক। ধরা যাক, একজন কয়েদি এমন একটি অপরাধ সংঘটনের চেষ্টা করার জন্য দণ্ডিত হয়েছে, যেটি সংঘটনের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এখন প্রশ্ন হলো, তাহলে কয়েদিকে কত বছর কারাগারে থাকতে হবে। যেহেতু ব্যক্তিটি কত বছর বাঁচবে তা জানা সম্ভব নয়। তাই ৫৭ ধারা অনুসারে যাবজ্জীবন কারাদণ্ডকে এখানে ৩০ বছর ধরে হিসাব করতে হবে।
১৯৯৬ সালে যাবজ্জীবন কারাদণ্ডকে ভুল করে সর্বদা ৩০ বছর ধরে জেলকোডের ৭২১(চ) বিধিতে যাবজ্জীবন কারাদণ্ড অর্থ ৩০ বছর কারাদণ্ড বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্কুলার জারি করে। আশা করি আপিল বিভাগের রায়ের পর যত দ্রুত সম্ভব জেলকোড সংশোধন করা হবে।

চার. আদালত শাস্তি ঘোষণা করার পর তা কার্যকর করার দায়িত্ব নির্বাহী বিভাগের ওপর বর্তায়। নির্বাহী বিভাগ সেই শাস্তি বাস্তবায়ন না করে তা মওকুফ, হ্রাস বা স্থগিত করতে পারেন। উল্লেখ্য, আইনে শাস্তি হ্রাসের ইংরেজি প্রতিশব্দ হিসেবে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে_ একটি রিমিশন এবং অপরটি কমিউটেশন। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে কমিউটেশন এবং অন্য শাস্তির ক্ষেত্রে রিমিশন শব্দটি ব্যবহার করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির শাস্তি কমানো বলতে বোঝায় কয়েদিকে অন্য কোনো শাস্তি প্রদান করা। কারণ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির শাস্তি কমিয়ে তাকে আধমরা বা এক-চতুর্থাংশ মেরে ফেলা যায় না। সাহিত্যে আধমরা শব্দটি থাকলেও আইনের ধারায় শব্দটিকে পাওয়া যায় না। একইভাবে একজন মানুষ কতদিন বাঁচবে তা যেহেতু বলা সম্ভব নয়, তাই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির শাস্তি কমানো বলতে অন্য কোনো শাস্তি প্রদান করা বোঝায়। উদাহরণস্বরূপ, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির সাজা কমিয়ে ২০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর অর্থ এই নয় যে, যাবজ্জীবন কারাদণ্ডের অর্থই ২০ বছর কারাদণ্ড। পূর্বেই উল্লেখ করা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড ও কারাদণ্ড দুটি স্বতন্ত্র শাস্তি। আক্ষরিক অর্থে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড এ দুই শাস্তিকে কমানো যায় না। বরঞ্চ অন্য কোনো শাস্তি দ্বারা প্রতিস্থাপিত হয়। এ জন্যই মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড কমানো বলতে ইংরেজিতে কমিউটেশন শব্দটি এবং অন্য শাস্তি যেমন কারাদণ্ড বা জরিমানা কমানো বলতে রিমিশন শব্দটি ব্যবহার করা হয়েছে।
সুতরাং এটি দ্ব্যর্থহীনভাবে বলা যায় যে, যাবজ্জীবন কারাদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড সমার্থক। একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি আমরণ কারাগারে থাকবেন, যদি না রাষ্ট্রপতি বা সরকার তার সাজা মওকুফ বা কমিউটেশন করেন। বিশেষ দিবসগুলোতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদিদের পাইকারি হারে ছেড়ে দেওয়ার প্রথা শেষ হওয়া উচিত এবং প্রতিটি মামলা আলাদাভাবে বিচার-বিশ্লেষণ করা উচিত।

কে এম এস তারেক
লেখক ও শিক্ষক, আইন বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

19/09/2023

রীট (Writ) শব্দের অর্থ হল আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বিধান বা আদেশ। রীটের উৎপত্তি ও বিকাশ ইংল্যান্ডে। প্রথমে রীট ছিল রাজকীয় বিশেষাধিকার (royal prerogative)। রাজা বা রানী বিচারের নির্ধারক হিসাবে (fountain of justice) হিসাবে রীট জারী করতে পারত। একমাত্র রাজা বা রানীর রীট জারী করার অধিকার ছিল বলে একে প্রথমে বিশেষাধিকার রীট বলা হত। রাজা বা রানী তাদের কর্মচারী বা অফিসারদের কার্যাবলি পালনে বাধ্য করার জন্য বা কোন অবৈধ কাজ হতে বিরত রাখার জন্য রীট জারী করতেন। পরবর্তিকালে রাজা বা রানীর এই বিশেষাধিকার নাগরিকদের অধিকারে চলে আসে। নাগরিকগণ সরকারী কর্মকর্তাদের আচরণ ও কাজে ক্ষুদ্ধ হয়ে রাজার কাছে আসত এবং রাজা বা রানী তাদের বিশেষ অধিকার বলে রীট জারী করত। পরবর্তিকালে রাজা বা রানীর প্রতিনিধি হিসাবে ইংল্যান্ডে দুই ধরনের আদলত গঠিত হয় যেমন, চ্যান্সারী আদালত (court of chancery) এবং কিংস বেঞ্চ (kings bench) এসব আদালত নাগরিকদের আবেদনের প্রেক্ষিতে রীট জারী করত।
বাংলাদেশের সংবিধান হাইকোর্ট বিভাগকে শুধুমাত্র একটি ক্ষেত্রে আদি এখতিয়ার দিয়েছে, সেটি হল রীট জারীর এখতিয়ার। সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগ কারো মৌলিক অধিকার লংঘিত হলে তা বলবৎ করতে পারে এবং বিচার বিভাগীয় পর্যালোচনাকে কার্যকর করতে পারে। হাইকোর্ট বিভাগের এই এখতিয়ার কে রীট জারীর এখতিয়ার বলে। অর্থাৎ রীট শুধু মাত্র হাইকোর্ট বিভাগ জারী করতে পারে। কারো মৌলিক অধিকার লংঘিত হলে সংবিধানের ৪৪ অনুচ্ছেদ প্রদত্ত অধিকারবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মৌলিক অধিকার বলবত করার জন্য রীট পিটিশন দায়ের করতে পারে এবং হাইকোর্ট বিভাগ ১০২ অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে মৌলিক অধিকার বলবত করার জন্য কতিপয় আদেশ নির্দেশ জারী করতে পারে, তাকে রীট বলে।

বিভিন্ন প্রকারের রীটঃ পাঁচ ধরণের রীট রয়েছে যেমনঃ
ক) বন্দী প্রদর্শন রীট (Writ of habeas corpus)
খ) পরমাদেশ বা হুকুমজারি রীট (Writ of mandamus)
গ) প্রতিষেধক বা নিষেধাজ্ঞা মূলক রীট (Writ of prohibition)
ঘ) উৎপ্রেশন রীট (Writ of certiorari)
ঙ ) কারণ দর্শাও রীট (Writ of quo-warranto)

১) হেবিয়াস কর্পাস (Habeas Corpus):
কোন ব্যক্তি যদি মনে করে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাহলে সে হেবিয়াস কর্পাস-এর জন্য আবেদন করতে পারে। সেই আবেদন গ্রাহ্য হলে আদালত কারাগার-কর্তৃপক্ষকে হুকুম (রিট অফ হেবিয়াস কর্পাস) দেবে কয়েদীকে আদালতে নিয়ে আসতে – যাতে আদালত বিচার করে দেখতে পারে যে, তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে কিনা। হেবিয়াস কর্পাস-এর জন্য আবেদন কারারুদ্ধ ব্যক্তি নিজে অথবা অন্য কেউ তার জন্য করতে পারে। এই আবেদনে দেখাতে হবে যে, আদালত কারারুদ্ধ ব্যক্তিকে ভুল তথ্যের ভিত্তিতে বা আইনের অপপ্রয়োগ করে কারাদণ্ড দিয়েছে। অনেক সময়ে কোন বিচারক কাউকে আদালত-অবমাননার দায়ে জেলে পাঠাতে চাইলে, সেই ব্যক্তি হেবিয়াস কর্পাস-এর জন্য আবেদন
জানাতে পারে (To have the body before the court ) ।

২) ম্যাণ্ডেমাস (Mandamus):
ল্যাটিন অর্থ ‘আমরা হুকুম দিচ্ছি’। বস্তুত এটি কোনও সরকারি সংস্থাকে দেওয়া একটি আদেশ। সরকারি সংস্থা যখন আইন অনুসারে কোনও কাজ করায় গাফিলতি করছে, তখন তাকে আইন অনুযায়ী কাজ করার আদেশ দেওয়া। [ Directive Writ ]

৩) রিট অফ সার্শিওরারি (Writ of certiorari):
সুপ্রিম কোর্টের নিম্ন আদালত থেকে আসা আপীল শুনানী করার সিদ্ধান্ত। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ বা কোন অধস্তন আদালত বা ট্রাইবুনাল এর আদেশ আইনানুগ না হয়ে থাকলে সেই আদেশকে অকার্যকর ঘোষণা করে যে আদেশ দিতে পারেন তাই হল উৎপ্রেশন রিট বা Writ of certiorari.

৪) কো ওয়ারাণ্টো (quo warranto):
কথাটির ল্যাটিন অর্থ ‘কোন ওয়ারেণ্টের বলে? এটি যাকে পাঠানো হয় তাঁর কাছে জানতে চাওয়া তিনি যে কাজ করার অধিকার আছে বলে দাবী করছেন, সেই অধিকার কোথা থেকে তাঁর উপর বর্তেছে।

৫) রিট অফ প্রহিবিশন (Writ of Prohibition):
উচ্চ আদালত (সাধারণতঃ সুপ্রিম কোর্ট) থেকে নিম্ন আদালতের উপর হুকুম যে, মামলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত না নেওয়া – কারণ সেই মামলা নিম্ন আদালতের এক্তিয়ার বহির্ভূত।

30/04/2023

আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে।

পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০ টি শব্দের অর্থ তাছাড়া দলিলে লিখিত অনেক শব্দ আছে, যার সংক্ষিপ্ত রুপ ব্যবহার করা হয়ে থাকে। এমনও কিছু শব্দ আছে যা খুব কম ব্যবহার হয়। যারা পুরাতন দলিলের ব্যবহৃত শব্দের অর্থ বোঝেন না,তাদের জন্য আমার এই লেখাটিঃ-

১. মৌজা = গ্রাম।

২. জে.এল নং = মৌজা নং/গ্রাম নম্বর।

৩. ফর্দ = দলিলের পাতা।

৪. খং = খতিয়ান।

৫. সাবেক = আগের/পূর্বের বুজায়

৬. হাল = বর্তমান।

৭. বং = বাহক, অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম
লিখে।

৮. নিং = নিরক্ষর।

৯. গং = আরো অংশীদার আছে।

১০. সাং = সাকিন/গ্রাম।

১১. তঞ্চকতা = প্রতারণা।

১২. সনাক্তকারী = যিনি বিক্রেতাকে চিনে।

১৩. এজমালী = যৌথ।

১৪. মুসাবিদা = দলিল লেখক।

১৫. পর্চা = বুঝারতের সময় প্রাথমিক খতিয়ানের যে
নকল দেওয়া হয় তাকে পর্চা বলে।

১৬. বাস্তু = বসত ভিটা।

১৭. বাটোয়ারা = বন্টন।

১৮. বায়া = বিক্রেতা।

১৯. মং = মবলগ/মোট

২০. মবলক = মোট।

২১. এওয়াজ = সমপরিমাণ কোন কিছু বদলে
সমপরিমাণ কোন কিছু বদল করাকে এওয়াজ
বলে।

২২. হিস্যা = অংশ।

২৩. একুনে = যোগফল।

২৪. জরিপ = পরিমাণ।

২৫. এজমালী = কোনো ভূমি বা জোতের একাধিক
শরীক থাকিলে তাহাকে এজমালী সম্পত্তি বা
এজমালী জোত বলে।

২৬. চৌহদ্দি = সীমানা।

২৭. সিট = নকশার অংশ বা মৌজার অংশের
নকশাকে সিট বলে।

২৮. দাখিলা = খাজনার রশিদ।

২৯. নক্সা = ম্যাপ।

৩০. নল = জমি পরিমাপের নিমিত্তে তৈরী অংশ দণ্ড।

৩১. নাল = চাষাবাদের উপযোগী ভূমি।

৩২. পিং = পিতা।

৩৩. জং = স্বামী।

৩৪. দাগ নং = জমির নম্বর।

৩৫. এতদ্বার্থে = এতকিছুর পর।

৩৬. স্বজ্ঞানে = নিজের বুঝ মতে।

৩৭. সমূদয় = সব কিছু।

৩৮. ইয়াদিকৃত = পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে
শুরু করিলাম।

৩৯. পত্র মিদং = পত্রের মাধ্যমে।



৪০. বিং = বিস্তারিত।

৪১. দং = দখলকার।

৪২. পত্তন = সাময়িক বন্দোবস্ত।

৪৩. বদল সূত্র = এক জমি দিয়া অন্য জমি গ্রহণ করা।

৪৪. মৌকুফ = মাপ।

৪৫. দিশারী রেখা = দিকনির্দেশনা।

৪৬. হেবা বিল এওয়াজ = কোন জিনিসের পরিবর্তে
ভূমি/জমি দান করাকে হেবা বিল এওয়াজ বলে।

৪৭. বাটা দাগ = কাটা দাগ এটি ভগ্নাংশ আকারে
থাকে, যার উপরের সংখ্যা আগের দাগ এবং
নিচের সংখ্যা এই দাগের বাটা।

৪৮. অধুনা = বর্তমান।

৪৯. রোক = নগদ।

৫০. ভায়া = বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিল।

৫১. দান সূত্র = কোনো ভূমি দলিল মূলে দান করিলে
দান গ্রহণকারী দান সূত্রে ভূমির মালিক বলিয়া
গন্য হয়।

৫২. দাখিল খারিজ = কোনো জোতের ভূমি ও জমা
হইতে কতেকাংশ ভূমির খরিদ্দার ওয়ারিশ সূত্রে
প্রাপ্ত ব্যাক্তিকে পৃথকভাবে নাম জারি করিয়া দিলে
তাহাকে দাখিল খারিজ বলে।

৫৩. তফসিল = তালিকা, কোনো দলিলের নিম্নভাগে
লিখিত সম্পত্তির তালিকাকে তফসিল বলে।

৫৪. খারিজ = যখন কোনো সরকার বা জমিদার
কোনো প্রজাকে তাহার অংশীদারের জমা হইতে
পৃথকভাবে খাজনা দিবার অনুমতি দেন তখন
তাহাকে খারিজ বলে।
#ভূমিপরামর্শক পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন
৫৫. খতিয়ান = প্রত্যেক মৌজার এক বা একাধিক
ভূমির জন্য একত্রে যে রেকর্ড সৃষ্টি করা হয়
তাহাকে খাতিয়ান বলা হয়। খতিয়ানে তৌজি
নম্বর, পরগনার নাম, জে.এল বা গ্রামের নাম,
খতিয়ান নম্বর, স্বত্ত্বের বিবরণ মালিকের নাম,
তাহার পিতা ও গ্রামের নাম, দাগ নম্বর, প্রত্যেক
দাগের উত্তর সীমানা, ভূমির প্রকার অর্থাৎ (ডাঙ্গা,
ধানী, ডোবা, পতিত, গর্ত, হালট, ইত্যাদি)
দখলকারের নাম, ভূমির ষোল আনা পরিমাণ,
হিস্যা ও হিস্যা মত পরিমাণ একর লিখিত থাকে।

৫৬. জরিপ = সাধারণত কর নির্ধারণ ভিত্তিতেই এই
সার্ভে করা হইয়া থাকে।

৫৭. এওয়াজ সূত্র = সমপরিমাণ কোনো ভূমি বা
জিনিসের বদলে সমপরিমাণ কোনো ভূমি বা
জিনিস প্রাপ্ত হইলে তাহাকে এওয়াজ সূত্রে প্রাপ্ত
বলা হয় ইহাকে বদল সূত্রও বলে।

৫৮. অছিয়তনামা = যদি কোনো ব্যাক্তি মৃত্যুর পূর্বে
তাহার ওয়ারিশ বা আত্বীয় স্বজনকে তার স্থাবর-
অস্থাবর সম্পত্তির বাটোয়ারা সম্পর্কে দলিল মূলে
কোনো নির্দেশ দিয়া যান তবে তাহাকে
অছিয়তনামা বলে। মৃত্যুর পর উক্ত অছিয়ত
প্রবলের জন্য জেলা জজ সাহেব হইতে অনুমতি
লইতে হয় হিন্দু ধর্মে উহাকে উইল বলে।

৫৯. তফসিল = বিক্রিত জমির তালিকা।

৬০. নামজারী = অন্যান্য অংশীদার থেকে নিজের নাম
খতিয়ানে খোলাকে নামজারী বলে।

৬১. অধীনস্থ স্বত্ত্ব = উপরিস্থিত স্বত্ব বা জমিদারী
স্বত্বের অধীনে কোনো স্বত্ত্ব সৃষ্টি করিলে তাহাকে
অধীনস্থ স্বত্ত্ব বা নীচস্থ স্বত্ত্ব বলে।

৬২. আলামত = ম্যাপের মধ্যে গাছপালা, বাড়ীঘর,
মন্দির, মসজিদ, গোরস্থান, জলভূমি, ইত্যাদি
বুঝাইবার জন্য ব্যবহৃত চিহ্নকে আলামত বলে।

৬৩. আমলনামা = কোনো ব্যক্তি অন্যের নিকট হইতে
কোনো ভূমি নিলাম বা খোস – খরিদ করিয়া
ভূমিতে দখল লওয়ার যে দলিল প্রাপ্ত হয় তাহাকে
আমনামা বলে।

৬৪. আসলি = মূল ভূমি।

৬৫. আধি = উৎপন্ন ফসলের অর্ধেক ভূমির মালিক,
অর্ধেক প্রজায় রাখিলে তাহাকে আধি বা বর্গ
বলে।

৬৬. ইজারা = ঠিকা। নির্দিষ্ট খাজনায় নির্দিষ্ট সময়ের
জন্য তালুক বা মহলাদির বন্দোবস্ত দেওয়া বা
নেওয়া।

৬৭. ইয়াদদন্ত = স্মারকলিপি।

৬৮. ইন্তেহার = ঘোষণাপত্র।

৬৯. এস্টেট = ১৭৯৩ সালে সরকার বাহাদুর যে সমস্ত
মহাল স্থায়ীভাবে বন্দোবস্ত দিয়াছেন তাহাদিগকে
জমিদারী বা এস্টেট বলে।

৭০. ওয়াকফ = ধর্মীয় কাজের উদ্দেশ্যে আল্লাহর নামে
উৎসর্গকৃত সম্পত্তি।

৭১. কিত্তা = চারিটি আইন দ্বারা বেষ্টিত ভূমি খন্ডকে
এক একটি কিত্তা বা পট বলে।

৭২. কিস্তোয়ার জরিপ = গ্রামের অন্তর্গত জমিগুলো
কিত্তা কিত্তা করে জরিপ করার নাম কিস্তোয়ার

৭৩. কিস্তি = নির্দিষ্ট তারিখ অনুযায়ী টাকা দিবার
অঙ্গীকার বা ব্যবস্থা।

৭৪. কায়েম স্বত্ত্ব = চিরস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া
ভূমিকে কায়েম স্বত্ত্ব বলে।

৭৫. কবুলিয়ত = মালিকের বরাবরে স্বীকারোক্তি
করিয়া কোনো দলিল দিলে তাহাকে বকুলিয়ত
বলে। কবুলিয়াত নানা প্রকার। যথা- রায়তি, দর
রায়তি, কোর্ফা ও আদি বর্গা কবুলিয়াত।

৭৬. কটকোবালা = সুদের পরিবর্তে মহাজনের দখলে
জমি দিয়া টাকা কর্জ করত: যে দলিল দেওয়া হয়
তাহাকে কটকোবালা বল।

৭৭. কান্দা = উচ্চ ভূমি। গোবামের সন্নিকটস্থ ভূমিকেও
কান্দা বলে।

৭৮. কিসমত = মৌজার অংশকে কিসমত বলে।

৭৯. কোলা ভূমি = বসত বাড়ীর সংলগ্ন নাল জমিকে
কোলা ভূমি বলে।

৮০. কোল = নদীর কোনো ছোট অংশ তাহার প্রধান
স্রোতের সহিত বা হইতে সংযুক্ত হইয়া গেলে
তাহাকে কোল বলে।

৮১. খানাপুরী = প্রাথমিক স্বত্ত্ব লিপি। ইহা রেকর্ড অব
রাইটস তৈরির ধাপ। খসড়া ও খতিয়ানের কলাম
বা ঘর পূরণ করাই ইহার কাজ।

৮২. খামার = ভূম্যধিকারী খাস দখলীয় ভূমিকে খামার,
খাস-খামার, নিজ জোত বা কমত বলে।

৮৩. খাইখন্দক = ডোবগর্ত, খাল, নালা ইত্যাদি চাষের
অযোগ্য ভূমিকে খাইখন্দক বলে।

৮৪. খিরাজ = কর, খাজনা।

৮৫. খানে খোদা = মসজিদ।

৮৬. খসড়া = জমির মোটামুটি বর্ণনা।

৮৭. গর বন্দোবস্তি = যে জমির কোনো বন্দোবস্ত
দেওয়া হয় নাই।

৮৮. গরলায়েক পতিত = খাল, নালা, তীরচর, ঝাড়,
জঙ্গল ইত্যাদি অনাবাদি ভূমিকে গরলায়েক পতিত
বলে।

৮৯. গির্বি = বন্ধক।

৯০. চক = থক বসত ম্যাপের এক একটি পটকে চক
বলে।

৯১. জমা বন্দী = খাজনার তালিকা।

৯২. চাকরাণ = জমিদার বাড়ীর কাজ-কর্ম নির্বাহ
করণার্থে ভোগ-দখল করিবার নিমিত্তে যে জমি
দেওয়া হয় তাহাকে চাকরাণ বলে।

৯৩. চাঁদা = জরিপ কার্যে নির্দিষ্ট করা স্টেশনকে চাঁদা
বলে।

৯৪. চটান = বাড়ীর সন্নিকটস্থ উচ্চ পতিত স্থানকে
চটান বলে।

৯৫. চালা = উচ্চ আবাদি ভূমি (পুকুরের পাড় ইত্যাদি)

৯৬. চর = পলিমাটি গঠিত ভূমি।

৯৭. জবর-দখল = জোরপূর্বক দখল।

৯৮. জমা = এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে
খাজনা দেওয়া হয় তাহাকে এক একটি জমা বলে।

৯৯. জোত = এক প্রকার প্রজাস্বত্ত্ব।

১০০. জজিরা = নাব্য নদীতে যে দ্বীপ গঠিত হয়
তাহাকে জজিরা বলে।

১০১. জায়সুদী = হস্তান্তরকরণ ক্ষমতা ব্যতীত কিয়ং
কালের জন্য বন্ধক। অর্থাৎ মহাজনের নিকট
বন্ধক দিয়া যদি এই মর্মে টাকা কর্জ করা যায়,
যে যতদিন পর্যন্ত আসল টাকা পরিশোধ না হইবে
ততদিন পর্যন্ত মহাজন উক্ত জমি ভোগ-দখল
করিতে থাকিবেন, তবে তাহাকে জায়সুরি বলে।

১০২. জালি = এক প্রকার ধান যাহা জলাভূমিতে
জন্মে।

১০৩. টেক = নদী ভগ্নস্থান ভরাট হইয়া যে পয়স্তি
উৎপন্ন হয় তাহাকে টেক বলে।

১০৪. টাভার্স = ঘের জরিপ।

১০৫. ঠিকা রায়ত = নির্দিষ্ট মেয়াদে সাময়িকভাবে
দখলকারকে ঠিক রায়ত বলে অথবা যে
রায়তের কোনো দখলি স্বত্ত্ব নেই।

১০৬. ঢোল সহরত = কোনো ক্রোক, নিলাম ইস্তেহার বা
দখলি পরওয়ানা সরজমিনে ঢোল পিটাইয়া
জারি করাকে ঢোল সহরত বলে।

১০৭. তামিল = আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন
করা।

১০৮. তামাদি = খাজনা আদায় করার নির্দিষ্ট সময়
অতিক্রম হইলে তাহাকে তামাদি বলে।

১০৯. তুদাবন্দী = সীমানা নির্দেশ।

১১০. তহশিল = খাজনাদি আয়ের নিমিত্ত নির্দিষ্ট
এলাকাকে তহশিল বলে।

১১১. তলবানা = সমন জারির সময় পিয়নকে প্রদত্ত
ফিস।

১১২. তলববাকী = বকেয়া খাজনা আদায়ের কিস্তি।

১১৩. তালুক = নিম্নস্থ স্বত্ত্ব।

১১৪. তরমিম = শুদ্ধকরণ।

১১৫. তরতিব = শৃংখলা।

১১৬. তৌজি = ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তীয়
ভূমির জন্য কালেক্টরীতে যে রেজিষ্ট্রী বই থাকে
তাহাকে তৌজি বলে। প্রত্যেক তৌজির ক্রমিক
নম্বর থাকে। জমিদারের অধীন প্রজার
জোতকেও তৌজি বলা হয়।

১১৭. দিয়ারা = পলিমাটি দ্বারা গঠিত চর।

১১৮. দর পত্তনী = পত্তনীর অধীন।

১১৯. দখলী স্বত্ত্ব বিশিষ্ট প্রজা = দখলদার হিসেবে যে
প্রজার স্বত্ত্ব আছে।

১২০. দশসালা বন্দোবস্ত = দশ বৎসরের মেয়াদে
বন্দোবস্ত দেওয়াকে দশসালা বন্দোবস্ত বলে।

১২১. দিয়ারা = পলিমাটি দ্বারা গঠিত চর।

১২২. দাগ নম্বর = মৌজা নকশায় প্রত্যেক প্লটের যে
সিরিয়াল নম্বর বসান হয়,তাহাকে দাগ নম্বর
বলে।

১২৩. দরবস্ত = সমুদয়।

১২৪. নথি = রেকর্ড।

১২৫. দেবোত্তর = দেবতাদিগকে প্রদত্ত নিষ্কর ভূমি।

১২৬. দেবিচর = যে সকল বালুচর সাধারণ জোয়ারের
পানিতে ডুবিয়া যায় তাহাদিগকে দেবিচর বলে।

১২৭. দিঘলি = নির্দিষ্ট পরিমাণ খাজনা আদায়কারী
একপ্রকার প্রজা।

১২৮. নক্সা ভাওড়ন = পূর্ব জরিপ অনুসারে গ্রামের
সীমাগুলো এখন আর ঠিক মতো পাওয়া যায়
না। ফলে সীমানা লইয়া প্রায়ই জমিদারের মধ্যে
ঝগড়া বাঁধে। পূর্বের ফিল্ডবুক অনুসারে প্রত্যেক
লাইনের মাপ ও বিয়ারিং লইয়া, লাইনটি প্রথমে
যেখানে যেভাবে ছিল, তা চিহ্নিত করিয়া, কোন
জমি কোন মৌজার অন্তর্গত,তাহা ঠিক করার
নামই,নক্সা ভাওড়ান বা রিলেইং বাউন্ডারীজ।

১২৯. নামজারী = ভূম্যধিকারী সরকারের সাবেক
নামের পরিবর্তে খরিদ্দার অথবা ওয়ারিশ সূত্রে
প্রাপ্ত ব্যক্তির নাম রেজিস্ট্রী করাকে নামজারী
বলে।

১৩০. নাম খারিজ বা জমা খারিজ = ১৬ আনা
জোতার মোট জমা হইতে নামজারীকৃত
ওয়ারিশ বা খরিদ্দারের দখলীয় জমির জমা ১৬
আনা জোতার জমার হার অনুসারে জাম ভাগ
করিয়া দিয়া পৃথক জমা সৃষ্টি করাকে নাম
খারিজ বা জাম খারিজ বলে।

04/04/2022

🔴আইনের যে ইংরেজি গুলোর বাংলা না জানা অপূরনীয় ক্ষতি

1) Abatement of suit (মোকদ্দমা বাতিল)
2) Abetment (অপসহায়তা)
3) Abduction (জোরপূর্বক অপহরণ)
4) Accomplice (দুষ্কর্মের সহচর)
5) Acquittal (খালাশ)
6) Actionable claim (নালিশযোগ্য দাবী)
7) Actus reus (দোষাবহ কার্য)
8) Ad-Interim Injunction (অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা)
9) Admission (স্বীকৃতি)
10) Ad-Valorem (মুল্যানুপাতিক)
11) Adverse Possession ( বিরুদ্ধ দখল)
12) Anticipatory bail (আগাম জামিন)
13) Arbitration ( সালিস)
14) Assault (আক্রমণ)
15) Audi alterem partem (অপরপক্ষকে শোনা)
16) Bail (জামিন)
17) Burden of proof ( প্রমানের ভার)
18) CR Case/Complaint registered case (সি আর মামলা)
19) Cancellation of instrument( দলিল বাতিল)
20) Cheating (প্রতারণা)
21) Cognizable offense (আমলযোগ্য অপরাধ)
22) Cognizance (অপরাধ আমলে নেওয়া)
23) Common intention (সাধারণ অভিপ্রায়)
24) Complaint (নালিশ)
25) Conclusive proof (চূড়ান্ত প্রমাণ)
26) Confession (দোষস্বীকারোক্তি বা স্বীকারোক্তি)
27) Criminal breach of trust (অপরাধমুলক বিশ্বাসভঙ্গ)
28) Criminal conspiracy (অপরাধমুলক ষড়যন্ত্র)
29) Criminal force (অপরাধমূলক বলপ্রয়োগ
30) Criminal trespass (অপরাধমূলক অনধিকার প্রবেশ)
31) Cross claim (পাল্টা দাবী)
32) Cross examination (জেরা)
33) Declaratory decree (ঘোষণামূলক ডিক্রি)
34) Dacoity (ডাকাতি)
35) Decree holder (ডিক্রিদার)
36) Defamation (মানহানি)
37) Defense witness (সাফাই সাক্ষ্য)
38) Discharge (অব্যহতি)
39) Discretionary power (বিবেচনামুলক ক্ষমতা)
40) Dismissal of suit (মোকদ্দমা খারিজ)
41) Documentary evidence ( দালিলিক সাক্ষ্য)
42) Double jeopardy (দোবারা সাজা)
43) Dumb witness (বোবা সাক্ষ্য)
44) Dying declaration ( মৃত্যুকালীন ঘোষণা)
45) Easement (ব্যবহার স্বত্ব)
46) Estoppel (প্রতিবন্ধক বা স্ব-কার্যজনিত বাধা)
47) Exparte decree ( একতরফা ডিক্রি)
48) Expert opinion (বিশেষজ্ঞ মতামত)
49) Extortion (বলপুর্বক আদায়)
50) Extra judicial confession (বিচার বহির্ভূত দোষ স্বীকার)
51) Fabricating false evidence ( মিথ্যা সাক্ষ্য সৃষ্টি)
52) Final decree (চূড়ান্ত ডিক্রী)
53) FIR/First Information Report (প্রাথমিক তথ্য বিবরণী)
54) Fixed court fee (নির্ধারিত কোর্ট ফি)
55) Forgery (জালিয়াতি)
56) Fraud (প্রতারণা)
57) Fugitive Accused ( ফেরারি আসামী)
58) Further Investigation (অধিকতর তদন্ত)
59) G.D/General Dairy ( সাধারণ ডায়েরি)
60) G.R Case/ General Registered case ( জি. আর মামলা)
61) Giving false evidence (মিথ্যা সাক্ষ্য প্রদান)
62) Hearsay evidence ( শ্রুত সাক্ষ্য)
63) Hostile witness (বৈরী সাক্ষ্য)
64) Hurt (জখম)
65) Inherent power of the court (আদালতের অনতর্নিহিত ক্ষমতা)
66) Injunction (নিষেধাজ্ঞা)
67) Inquest Report (সুরতহাল প্রতিবেদন)
68) Inquiry (অনুসন্ধান)
69) Investigation (তদন্ত)
70) Judgment debtor (দায়িক)
71) Judgement in Personam (ব্যক্তিপ্রভাবি রায়)
72) Judgement in rem (বস্তুর বিরুদ্ধে রায়)
73) Judicial confession (বিচারিক দোষস্বীকারোক্তি)
74) Judicial notice (জুডিশিয়াল নোটিশ)
75) Judicial Review (বিচার বিভাগীয় পুনর্বিবেচনা)
76) Jurisdiction (আদালতের এখতিয়ার)
77) Leading questions (ইঙ্গিতবাহি প্রশ্ন)
78) Lease (ইজারা)
79) Legal disability (বৈধ অপারগতা/আইনগত অক্ষমতা)
80) Legal representative (বৈধ প্রতিনিধি/আইনানুগ প্রতিনিধি)
81) Lex fori (স্থানীয় আদালতের আইন)
82) Life Imprisonment (যাবজ্জীবন কারাদণ্ড)
83) Local Investigation (স্থানীয় তদন্ত)
84) Locus standi (মামলা করার অধিকার)
85) Mandatory Injunction (বাধ্যতামূলক নিষেধাজ্ঞা)
86) Martial Law (সামরিক আইন)
87) May presume (অনুমান করতে পারে)
88) Mediation (সালিস)
89) Mens Rea (অপরাধি মন)
90) Mens profits (অন্তরবর্তিকালিন মুনাফা)
91) Minor (নাবালক)
92) Mischief (ক্ষতি/অনিষ্ট সাধন)
93) Misrepresentation ( মিথ্যা বর্ণনা)
94) Non-Cognizable offense (আমল অযোগ্য অপরাধ)
95) Ordinance (অধ্যাদেশ)
96) Parole (প্যারোল- কোন কয়েদিকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া)
97) Pauper suit (নিঃস্ব ব্যক্তির মোকদ্দমা)
98) Perpetual Injunction (চিরস্থায়ি নিষেধাজ্ঞা)
99) Plaint (আরজি)
100) Pleadings (প্লিডিংস- আরজি বা লিখিত জবাব)
101) Police dairy (তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ হয়)
102) Police report (পুলিশ প্রতিবেদন)
103) Post mortem (ময়না তদন্ত)
104) Preamble (প্রস্থাবনা)
105) Precedent (নজির)
106) Pre-emption (অগ্রক্রয়)
107) Preliminary decree (প্রাথমিক ডিক্রী)
108) Presumption (অনুমান)
109) Preventive detention (নিবর্তনমূলক আটক)
110) Preventive relief (প্রতিরোধমূলক প্রতিকার)
111) Primary evidence (প্রাথমিক সাক্ষ্য)
112) Private defense (ব্যক্তিগত প্রতিরক্ষা)
113) Private document( বেসরকারি দলিল)
114) Public document (সরকারি দলিল)
115) Procedural law (পদ্ধতিগত আইন)
116) Punitive detention ( শাস্তিমূলক আটক)
101) Police dairy (তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ হয়)
102) Police report (পুলিশ প্রতিবেদন)
103) Post mortem (ময়না তদন্ত)
104) Preamble (প্রস্থাবনা)
105) Precedent (নজির)
106) Pre-emption (অগ্রক্রয়)
107) Preliminary decree (প্রাথমিক ডিক্রী)
108) Presumption (অনুমান)
109) Preventive detention (নিবর্তনমূলক আটক)
110) Preventive relief (প্রতিরোধমূলক প্রতিকার)
111) Primary evidence (প্রাথমিক সাক্ষ্য)
112) Private defense (ব্যক্তিগত প্রতিরক্ষা)
113) Private document( বেসরকারি দলিল)
114) Public document (সরকারি দলিল)
115) Procedural law (পদ্ধতিগত আইন)
116) Punitive detention ( শাস্তিমূলক আটক)
117) Quasi contract (প্রায় চুক্তি বা উপচুক্তি)
118) Receiver (রিসিভার)
119) Reconciliation (মীমাংসা)
120) Record of rights (খতিয়ান)
121) Rectification of instrument (দলিল সংশোধন)
122) Rescission of contract (চুক্তি রদ)
123) Re-examination (পুনঃজবানবন্দী)
124) Representative suit (প্রতিনিধিত্বমূলক মামলা)
125) Res-judicata (দোবারা দোষ)
126) Res-subjudice (রেস-সাব জুডিস/ আদালতে বিচারাধিন মোকদ্দমা)
127) Restitution (প্রত্যর্পণ)
128) Return of plaint (আরজি ফেরত)
129) Riot (দাঙ্গা)
130) Robbery (দস্যুতা)
131) Search warrant (তল্লাশি পরোয়ানা)
132) Secondary evidence (মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য)
133) Seizer list (জব্দ তালিকা)
134) Separation of power (ক্ষমতা পৃথকীকরণ)
135) Setoff (পারস্পারিক দায় শোধ)
136) Shall presume (অনুমান করবে)
137) Specific relief (সুনির্দিষ্ট প্রতিকার)
138) Stolen property (চোরাই মাল)
139) Substantive law (তত্ত্বগত আইন)
140) Suit (মোকদ্দমা)
141) Suit of civil nature (দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা)
142) Summary trial (সংক্ষিপ্ত বিচার)
143) Summons (সমন)
144) Supplementary charge sheet (সম্পুরক চার্জশিট)
145) Temporary Injunction (অস্থায়ী নিষেধাজ্ঞা)
146) Theft (চুরি)
147) Trial in absentia (আসামির অনুপস্থিতিতে মামলা)
148) U.D Case/Unnatural death case (অপমৃত্যু মামলা)
149) Unenforceable contract (অবলবৎযোগ্য চুক্তি)
150) Unlawful assembly (বেআইনি সমাবেশ)
151) Void contract (বাতিল চুক্তি)
152) Voidable Contract (বাতিলযোগ্য চুক্তি)
153) Writ (রিট- আদালত কতৃক ঘোষিত আদেশ)
154) Writ of Habeas Corpus (বন্দী হাজির রিট)
155) Writ of Mandamus (হুকুমজারি রিট)
156) Writ of Certiorari (উৎপ্রেশন রিট)
157) Writ of prohibition (প্রতিষেধক বা নিষেধাজ্ঞামূলক রিট)
158) Writ of Quo Warranto (কারণ দর্শাও রিট)
159) Written Statement (লিখিত জবাব)
160) Wrongful restrain (অবৈধ বাধা)

Address

Dhaka
Faridpur
7860

Telephone

+8801686548847

Website

Alerts

Be the first to know and let us send you an email when Better Call Saykat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category