24/04/2024
তীব্র তাপদাহে শিশুদের সুস্থ রাখতে যা করণীয়-
প্রতিদিনই এক-দুই ডিগ্রি বেড়ে চলেছে তাপমাত্রা। দিন-দিন তাপমাত্রার এতটাই বাড়ছে যে বাড়ির বাইরে পা রাখাই কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বাইরে বেরোনোর কারণে তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে শিশুদের শরীরেও। গরমের তীব্রতা থেকে শিশুদের বাঁচাতে কিছু বিষয় মনে রাখা জরুরি:-
[১]
শিশুরা খেলাধূলা করতে ভালোবাসে। তাই গরমের দিনগুলোতে পানিশূন্যতার শিকার হতে পারে শিশুরা। বিশেষজ্ঞদের মতে, এই সময় পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। শিশুদের পানি পিপাসা না পেলেও তারা যাতে সারা দিনে ২-৩ লিটার পানি পান করে সেদিকে লক্ষ্য রাখুন। পারলে ডাবের পানি, লেবুর শরবত, বেলের শরবতও খাওয়াতে পারেন শিশুকে।
[২]
এই গরমে শিশুদের হালকা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ান । ফ্যাটযুক্ত কিংবা ভাজাভুজি জাতীয় খাবার না খাওয়ানোই উচিত। এই সময় পেটের অসুখ বেড়ে যায়। তাই সাবধান থাকুন। মৌসুমি টাটকা এবং সবুজ ফল ও সবজি শিশুদের খাদ্যতালিকায় রাখুন। বিশেষজ্ঞদের মতে, মৌসুমি খাবার শরীরকে হাইড্রেটেড রাখে এবং ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে।
[৩]
গরমে সব সময় শিশুদের হালকা রঙের সুতির পোশাক পরানোই ভালো। এই ধরনের পোশাক কম তাপ শোষণ করে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া সুতির জামা পরলে গরমের কারণে ত্বকের সংক্রমণ হয় না।
জরুরি প্রয়োজন ছাড়া শিশুদের বাহিরে বের না করাই উত্তম । বাসায় রাখুন। তবে বাসায় মোবাইল , ট্যাব কিংবা টেলিভিশন থেকে শিশুদের যথাসম্ভব দূরে রাখুন।